কামরুজ্জামান দুলাল- Kamruzzaman Dulal

কামরুজ্জামান দুলাল- Kamruzzaman Dulal

Share

কামরুজ্জামান দুলাল
সহ-সভাপতি(দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)
জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

29/10/2025
Bangla Talk | EP -2091 | 27/10/2025 | Bangla TV 27/10/2025

Bangla Talk | EP -2091 | 27/10/2025 | Bangla TV Bangla Talk | EP -2091 | 27/10/2025 | Bangla TV🎥প্রযোজনাঃ সুদীপ্ত সরকার ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬"Bangla TV" is a News & Program based TV Channel in Bangladesh...

28/07/2025

মানুষের বিবেক নাই------
আমি গত শনিবার রাত থেকে একটা বিষয় লক্ষ করলাম, ৫ আগষ্ট ২০২৪ এর পর ফ্যাসিষ্টের সাথে মানুষের বিবেক ও পালিয়ে গেছে। তা না হলে সামান্য দশ লক্ষ টাকা চাঁদা আদায়ের জন্য এভাবে হৈচৈ করে? নাহ! প্রাপ্ত বয়স্ক কোন বিবেকবান মানুষ আর দেশে অবশিষ্ট নাই। সবাই জয়বাংলা হয়ে গেছে।
এর আগে দেশের ব্যাংকগুলো থেকে লক্ষকোটি টাকা ডাকাতি হলো কোন আওয়াজ ছিল? না ছিল না। মেগা প্রকল্পের নামে মেগা দুর্ণীতি হলো তখনও পরিবেশটা কত শান্তছিল। দরবেশ বাবা তার গ্যাং সহ পুঁজিবাজার লুট করলেন, এস আলম ইসলামি ব্যাংক নাম দিয়ে অনইসলামিক কাজ করলেন, আর শেখ পরিবারের কথা বলে পাপী হতে চাইনা।কারণ চরমোনাই তাদের খলিফার মর্যাদা দিয়ে দিয়েছন। এই খলিফাদের নতুন ভার্শন দূধকদু থুক্কু রেইন কদুভাত দেখলাম। চরমোনাইর ছোট খলিফা চশমার ফাকা দিয়ে রেইন কদুর কোন ছবিটা দেখলেন? এটা ফ্যাসিজমের সময়ের পুরনো কৌশল হতে পারে, যারা পেটমোটাদের আলোচনা অন্যদিকে নিতে চায়।
আর এই সামান্য কয়টা টাকা নিয়ে তোমরা বাড়াবাড়ি কর? টাকাটা নিয়ে সে কী করেছ? বাড়ির ভাঙ্গা ঘরটি পাকা বানাচ্ছে। খারাপ কী? সৎ ছেলে দেশের টাকা দেশে রাখছে। ও আর একটু সাহসী হলে লন্ডনে সাইদুজ্জামানের ফ্লাটের পাশের ফ্লাটটি কিনতে পারতো না? সৎ দেশপ্রেমী ছেলে দেশের অর্থ বিদেশে পাচার করেনি। ও আর কতটুকুই ভাগ পেয়েছ? হ্যা তবে পারবে গত এক বছরের পেটমোটা, গরুচোখা, পেঁচাচোখা বৈষম্যবিরোধী নতুন সেফুদাদের ডিসি বদলী, চীফ ইঞ্জিনিয়ার বদলী, সাব রেজিস্টার বদলী, সিটি কর্পোরেশন, পৌরসভার প্রশাসক নিয়োগ, পুলিশ, বন্দর, হাসপাতাল বিদেশি মিশন এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে এই ছোকরাদের লোলুপ দৃষ্টি পরেনি। তবে হ্যা ওরা একটা সত্যি কথা ইতিমধ্যে বলেছে বিএনপি'র লোকজন ছ্যাছড়া ফুটপাথের, ময়লা ফেলার চাদা খায়, বাসষ্টান্ডে চাঁদা খায় একদম ঠিক বলেছে। ছোকরাগুলো ওদের কাজের মুন্সীয়ানার মাধ্যমে আওয়ামীলীগ ও ওদের কাছে শিশু প্রমান করেছে। সুতরাং যারা আজ নির্দেশ পালন করতে গিয়ে ফেঁসে গেছে, জেলে গেছে ওরা না পারলেও ওদের বসেরা পারবে।
রিয়াদদের বর্তমান হাল দেখে ছোট বেলায় দেখা সাদাকালো একটি সিনেমার দৃশ্য মনে পড়লো। এলাকার মোড়ল এ টি এম শামসুজ্জামান, সালিশ দরবার করে বেড়ায় সাথে দুইটা ফইটকা থাকে, একদিন সালিশি করে হাদিয়া হিসেবে এক মাটির হাড়ি রসগোল্লা পেয়ে আসন পেতেছে বসে আয়েশ করে খাচ্ছেন, আর ফইটকা দুটো হাড়ির দুপাশে চৈত্রের খড়তাপে কুকুর যেমন জিহবা বেড় করে শ্বাস নেয়, তেমনি জিহবা বেড় করে বসে আছে। আর জিব লালা পরছে। দৃশ্যটা কেমন একবার ভাবুন না। দাপুটে মোড়ল জিজ্ঞেস করে খাবি? ফইটকাদের হ্যা সুচক কোরাস জবাব। মোড়ল একটি রসগোল্লা তুলে চিপরিয়ে ওদের জিহবায় দুফোটা সিরা দিয়ে বলল নে তোরা রসা খা।
কথার পিঠে কথা আসে আবার সেই বিবেক, মানুষের বিবেক আছে? নাই, থাকলে বুঝতো রিয়াদ নামের ফইটকারা দুফোটা রসার চেয়ে বেশি কিছু পায়নি।
তাহলে রসগোল্লা যায় কই? হ্যা এবার আসেন আসল আলাপে। রসগোল্লা কারা খায়। এদের দৌড়াত্ব কোন পর্যায়ে গেছে এই পলিটিকাল লোমা হাতেনাতে ধরাপরার পরও থানায় বসে পুলিশে চাকুরী খাওয়ার হুমকি দেয়। তাহলে বুঝুন আসল রসগোল্লার মালিকদের দৌড়ত্ব।
আজ যদি দেশের সচেতন রাজনৈতিক মহল একটু নিগুড় চিন্তা করেন, রসগোল্লার মালিকদের চিনতে কষ্ট হওয়ার কথা নয়। কারা এদের ঘুড়ি বানিয়েছে, কাদের হাতে নাটাই? কে বেনিফিসারি? খুব সহজ, এটা বুঝতে নাসার বিজ্ঞানি হওয়ার দরকার পরেনা।
যারা ইলেকশনের কথা শুনলে ভূত দেখেন, যাদের জীবনের প্রায় সকল সম্ভাবনা শেষ হওয়ার পরও নব জীবনে নয়া দিগন্তে নতুন দক্ষিণা হাওয়া বইছে। যারা হাভাতে পরিবারের ছেলেকটির অপকর্ম আড়াল করার জন্য রেইন কদুভাত সামনে নিয়ে আসছেন তারাই আসল রসগোল্লার মালিক। তাই বলি বিবেক তোরা কবে বিবেকবান হবি?
কামরুজ্জামান দুলাল

Photos from কামরুজ্জামান দুলাল- Kamruzzaman Dulal's post 16/11/2024

মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে মতবিনিময় সভা

01/09/2024

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য:
“শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।”
-তারেক রহমান
১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

#বিএনপি #প্রতিষ্ঠা_বার্ষিকী #তারেক_রহমান

Photos from কামরুজ্জামান দুলাল- Kamruzzaman Dulal's post 14/08/2024
07/07/2024

০৭ জুলাই ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি

১। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব-কে আহবায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হক-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

২। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু-কে আহবায়ক ও সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিন-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

৩। বিএনপি নেতা এরশাদুল্লাহ-কে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমান-কে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

৪। বরিশাল মহানগর বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক-কে আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া-কে সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন-কে ১নং যুগ্ম আহবায়ক করে বরিশাল মহানগর বিএনপির তিন সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

01/07/2024

বরিশাল থেকে সরাসরি
১ জুলাই ২০২৪, সোমবার
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি’র দাবীতে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র সমাবেশ।
প্রধান অতিথিঃ এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান, বিএনপি।

#খালেদাজিয়ারমুক্তিচাই #বিএনপি

29/06/2024

২৯ জুন ২০২৪, শনিবার

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি’র সমাবেশে

24/06/2024

যারা সীমান্তে ১ মিনিটের জন্য ফেলানীসহ
অংখ্যা সাধারণ মানুষকে দাড়াতে দেয়নি,
গুলি করে হত্যা করেছিল!
আজ তাদের রেল বাংলাদেশের আভ্যন্তরে
চলাচলের পরিকল্পনা চলছে...

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


28, 1 VIP Road
Dhaka
1000