09/01/2026
নতুন বছরে আমাদের পাঠকদের জন্য বিশেষ আয়োজন 📚✨
আমাদের সকল বইয়ে
১০০০৳ বা তার বেশি অর্ডারে ১৫% ছাড়
🚚 ওয়েবসাইট থেকে অর্ডারে বিশেষ ডেলিভারী সুবিধা
১৫০০৳+ অর্ডারে ঢাকা সিটি ফ্রি ডেলিভারি
ঢাকা জেলায় ডেলিভারিতে ৮০% ছাড়
সারা বাংলাদেশে ডেলিভারিতে ৫০% ছাড়
২০০০৳+ অর্ডারে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি
👉 অর্ডার করতে ভিজিট করুন
🔗www.emaniyat.com
23/12/2025
বেফাক বোর্ডের সকল নতুন বই এখন থেকেই পাচ্ছেন আমাদের কাছে।
সংগ্রহের জন্য যোগাযোগ করুন: 01924-892492
অন্যের উপকারার্থে শেয়ার করে তাদেরকে জানিয়ে দেন।
28/11/2024
fb.com/afjalbookhouse
সহীহ তিরমিযী শরীফ
মোট 6 খণ্ড
ইসলামিক ফাউন্ডেশন
মুসলিম শরীফ বা সহিহ মুসলিম ইসলামের হাদিস শাস্ত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি রাসূলুল্লাহ (সা.)-এর সহিহ (বিশুদ্ধ) হাদিসের একটি সমৃদ্ধ সংকলন, যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও ফিকহি দলিল।
সংকলনের উদ্দেশ্য:
ইমাম মুসলিম (রহ.) সহিহ এবং বিশুদ্ধ সূত্রের মাধ্যমে রাসূলুল্লাহ (সা.)-এর হাদিস সংকলন করেন। তিনি হাদিসগুলোর বিশুদ্ধতা নিশ্চিত করতে কঠোর মানদণ্ড প্রয়োগ করেছেন।
গ্রন্থের বৈশিষ্ট্য:
1. সহিহ হাদিসের সংগ্রহ:
এতে কেবল বিশুদ্ধ (সহিহ) হাদিস স্থান পেয়েছে।
2. বিন্যাসের দিক থেকে সুগঠিত:
হাদিসগুলো বিষয়ভিত্তিক অধ্যায়ে বিন্যস্ত, যা পাঠকদের জন্য সহজপাঠ্য করেছে।
3. বিশুদ্ধতার মানদণ্ড:
ইমাম মুসলিম (রহ.) একটি হাদিস গ্রহণের আগে বর্ণনাকারীদের চরিত্র, স্মৃতিশক্তি, এবং নির্ভরযোগ্যতা কঠোরভাবে যাচাই করতেন।
4. সহিহ বুখারির পর অবস্থান:
হাদিসের গ্রন্থসমূহের মধ্যে সহিহ বুখারি এবং সহিহ মুসলিমকে সর্বাধিক গ্রহণযোগ্য মনে করা হয়।
5. মুতাফাকুন আলাইহি হাদিস:
সহিহ বুখারি ও সহিহ মুসলিমে যে হাদিসগুলো একত্রে স্থান পেয়েছে, সেগুলোকে মুতাফাকুন আলাইহি হাদিস বলা হয়।
সহিহ মুসলিমের গুরুত্ব:
1. নির্ভুল উৎস:
মুসলিম উম্মাহ এই গ্রন্থকে নির্ভুল ও নির্ভরযোগ্য বলে মেনে নিয়েছে।
2. ধর্মীয় গাইডলাইন:
মুসলিমদের ধর্মীয় ও ফিকহি জীবনের অনেক নির্দেশনা এই গ্রন্থ থেকে পাওয়া যায়।
3. শিক্ষা ও গবেষণায় ভূমিকা:
এটি ইসলামী শিক্ষা, হাদিস গবেষণা ও ফিকহ শাস্ত্রের জন্য একটি অপরিহার্য গ্রন্থ।
পাওয়া যাচ্ছে:
আফজাল বুক হাউজ
01924-892492
৩য় তলা, ইসলামী টাওয়ার,
বাংলাবাজার, ঢাকা-১১00।
21/11/2024
https://www.facebook.com/afjalbookhouse
সহীহ তিরমিযী শরীফ
মোট ৬খণ্ড
ইসলামিক ফাউন্ডেশন
সিহাহ্ সিত্তাহভুক্ত ছয়টি হাদীসগ্রন্থের মধ্যে ‘তিরমিযী শরীফ’ অন্যতম। তিরমিযী শরীফের সংকলক ইমাম আবূ ঈসা মুহাম্মদ ইবন ঈসা ইবন সাওরা ইবন শাদ্দাম আত-তিরমিযী (র) কঠোর পরিশ্রম ও সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে জামি‘ আম-তিরমিযী শরীফে অন্তর্ভুক্ত হাদীসগুলো সংকলন করেন। এতে মোট ৩৮১২ খানা হাদীস সংকলিত হয়েছে। তার মধ্যে পুনরোক্ত হাদীসের সংখ্যা মাত্র ৮৩টি।
প্রখ্যাত মুহাদ্দিস হযরত শাহ্ আবদুল আযীয দেহলভী (র) তিরমিযী শরীফ সম্পর্কে বলেন, “এই হাদীসগ্রন্থ সুসজ্জিত এবং এতে হাদীসগুলো অত্যন্ত সুবিন্যস্তভাবে সংকলিত হয়েছে এবং পুনরুক্ত হাদীসের সংখ্যা খু্বই কম।”
তিরমিযী শরীফের বৈশিষ্ট্য এই যে, এতে ফকীহ্গণের মতামত তুলে ধরা ছাড়াও বিভিন্ন মাযহাবের দলীল-প্রমাণসমূহের ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে।
তিরমিযী শরীফের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, এতে হাদীসের প্রকারভেদ অর্থাৎ ‘সহীহ’, ‘হাসান’, ‘যঈফ’, ‘গরীব’, ‘মুআল্লাল’, প্রভৃতি যথাস্থানে চিহ্নিত করে রাবীদের (বর্ণনাকারী) নাম, উপনাম, উপাধি ইত্যাদি মূল্যবান তথ্য এবং হাদীস জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় পূর্ণাঙ্গরুপে উপস্থাপিত হয়েছে।
বুখারী অথবা মুসলিম শরীফ অপেক্ষা তিরমিযী শরীফ আকারে ছোট এবং এতে সংকলিত হাদীস সংখ্যাও তুলনামূলক কম।
ইমাম তিরমিযী এই গ্রন্থ সংকলনের মাধ্যমে হাদীস সম্পর্কে তাঁর অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও সূক্ষ্ম বিচারশক্তির পরিচয় দিয়েছেন।
পাওয়া যাচ্ছে :
আফজাল বুক হাউজ
01924-892492
৩য় তলার পিছনের গলি, ইসলামি টাওয়ার,
বাংলাবাজার, ঢাকা-১১০০।
14/11/2024
https://www.facebook.com/afjalbookhouse
তাফসীরে মা’রেফুল কুরআন (১-৮ খন্ড)
হযরত মাওলানা মুফতী মুহম্মদ শফী (র)
অনূদিত
মাওলানা মুহিউদ্দীন খান
ইসলামিক ফাউন্ডেশন
বাংলা ভাষায় অনূদিত ও প্রকাশিত তফসীর গ্রন্থাবলীর মধ্যে অন্যতম জনপ্রিয় গ্রন্থ হলো ’তফসীরে মা’রেফুল কুরআন’। উপমহাদেশের বিদগ্ধ ও শীর্ষস্থানীয় আলিম আল্লামা মুফতী মুহাম্মদ শফী’(র) এই তফসীর রচনা করেন। তিনি এ গ্রন্থে পবিত্র কুরআনের সরল তফসীর এবং তফসীর বিষয়ক বিভিন্ন বক্তব্যকে অত্যন্ত দায়িত্বশীলতা ও নির্ভরযোগ্যতার সাথে ব্যাখ্যা করেন।
মুফতী মুহাম্মদ শফী’ (র) নিজে মাযহাব চতুষ্টয়ের অনুসারীগণের কাছে স্বীকৃত মুফতী ছিলেন বিধায় তাঁর বক্তব্যগুলোতে সকল মাযহাবের নিজস্ব মতামত ও নিজস্ব ব্যাখ্যাগুলো বিশুদ্ধভাবে উপস্থাপিত হয়েছে। তা ছাড়া তিনি এই গ্রন্থের তফসীর বিষয়ে ইতোপূর্বে রচিত প্রাচীন গ্রন্থাবলীর সার-নির্যাস আলোচনা, কালপরিক্রমায় উপস্থাপিত নতুন নতুন জিজ্ঞাসার জবাব প্রদান, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নতুন মাসআলা-মাসাইলের বর্ণনা, বিশেষত মানুষের জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং এ অগ্রগতিকে কাজে লাগানোর বিষয়ে পবিত্র কুরআনের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট ও বিদগ্ধতার সাথে পেশ করেছেন।
এটি অনুবাদ করেন বিশিষ্ট আলিমে দীন ও লেখক মাওলানা মুহিউদ্দীন খান ।
যোগাযোগ:
আফজাল বুক হাউজ
01924-892492
(৩য় তলা), ইসলামি টাওয়ার, বাংলাবাজার, ঢাকা।
07/11/2024
https://www.facebook.com/afjalbookhouse
তাফসীরে মাযহারী (১-১৩ খন্ড)
আল্লামা কাযী মুহাম্মদ ছানাউল্লাহ পানীপথী (র.)
ইসলামিক ফাউন্ডেশন
তাফসীরে মাযহারী ইসলামিক ফাউন্ডেশনের একটি মূল্যবান সংযোজন। এতে ফিকহ সংক্রান্ত আলোচনা, ব্যাকরণগত ও আভিধানিক পর্যবেক্ষণ এবং কিরাত ও আকীদাগত আলোচনা সন্নিবেশিত থাকায় গ্রন্থখানি পন্ডিত ও গবেষকদের নিকট তাৎপর্যপূর্ণ বিবেচিত হবে বলে আশা রাখি।
যোগাযোগ
আফজাল বুক হাউজ
01924-892492
ইসলামি টাওয়ার (৩য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০
07/11/2024
https://www.facebook.com/afjalbookhouse
সীরাতুন নবী (সা.) (১-৪ খন্ড)
আবূ মুহাম্মদ আবদুল মালিক ইবন হিশাম মুআফিরী (র)
ইসলামিক ফাউন্ডেশন
রাব্বুল আলামীন মহান আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের সমগ্র মানবগোষ্ঠীর জন্য সর্বোত্তম আদর্শ ও শ্রেষ্ঠতম পথ প্রদর্শক। তাঁর অনুকরণ ও অনুসরণের মধ্যেই নিহিত আছে ইহকালীন ও পরকালীন জীবনের শান্তি, কল্যাণ ও নাজাতের নিশ্চয়তা। তিনি দীন ইসলামের জীবন্ত প্রতীক।
আবূ মুহাম্মদ আবদুল মালিক ইবন হিশাম মুআজিরী (র) (মৃত্যু-২১৮ হি.) সীরাত শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ। তাঁর সংকলিত ‘আস-সীরাতুন নববিয়্যাহ’ সংক্ষেপে ‘সীরাতে ইবন হিশাম’ সুপ্রাচীন, মৌলিক, নির্ভরযোগ্য ও বিশ্ববিখ্যাত গ্রন্থ যার ঐতিহাসিক মূল্য অপরিসীম।
‘সীরাতে ইবন হিশাম’ মূলত আল্লামা ইবন ইসহাক (র)-এর সর্বাধিক প্রামাণ্য ও নির্ভরযোগ্য গ্রন্থ ‘সীরাত ইবন ইসহাক’ -এর সংক্ষিপ্ত রূপ। আল্লামা ইবন ইসহাক (র) এ গ্রন্থ প্রণয়ন করেন আব্বাসী খলীফা মামুনের শাসনামলে । এতে রয়েছে হযরত আদম (আ) থেকে শেষ নবী হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত বিস্তারিত বর্ণনা। এর মধ্য থেকে ইবন হিশাম তাঁর গ্রন্থে সংকলন করেছেন হযরত ইসমাঈল (আ) থেকে হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত ঘটনাবলী।
সীরাত গ্রন্থের মধ্যে ইবন হিশাম রচিত ‘সীরাতুন নবী (সা)’ একটি বুনিয়াদী গ্রন্থ। সর্বজন সমাদৃত এ গ্রন্থকে অনুসরণ করেই পরবর্তীকালে সীরাত গ্রন্থসমূহ রচিত হয়েছে।
যোগাযোগ
আফজাল বুক হাউজ
01924-892492
ইসলামি টাওয়ার (৩য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০।
24/10/2024
https://www.facebook.com/afjalbookhouse
তাফসীরে ইবনে কাছীর (১-১১ খন্ড)
ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (র)
ইসলামিক ফাউন্ডেশন
মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) উপর অবতীর্ণ এক অনন্য মূ‘জিয়পূর্ণ আসমানী কিতাব। আবরবী ভাষায় নাযিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের বিশাল ভান্ডার বিশ্ব-মানবের সামনে উপস্থাপন করেছেন। মানুষের ইহকালীন ও পরকালীন জীবনসম্পৃক্ত এমন কোন বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি। বস্তুত আল-কুরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশনা, ইসলমী জীবন ব্যবস্থার মূল ভিত্তি।
পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌম্বক বৈশিষ্ট্যসম্পন্ন, ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যা ও অসুবিধা প্রেক্ষাপটেই পবিত্র কুরআনের বিস্তারিত ব্যখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব।
পাওয়া যাচ্ছে
আফজাল বুক হাউজ
01924-892492
ইসলামি টাওয়ার (৩য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০
24/10/2024
https://www.facebook.com/afjalbookhouse
ইবনে মাজাহ একটি অনন্য সাধারণ হাদীসগ্রন্থ। হাদীস চয়ন এবং অনুচ্ছেদ অনুযায়ী হাদীসের সামঞ্জস্যপূর্ণ বিন্যাস গ্রন্থটিকে অনবদ্য করে তুলেছে। ফিকাহ্ গ্রন্থের আঙ্গিকে এর অধ্যায় ও অনুচ্ছেদ নির্ধারিত হওয়ায় ফকীহগণের নিকট গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। এই গ্রন্থটির আরেকটি বৈশিষ্ট্য এই যে, এতে এমন কতকগুলো হাদীস সংকলিত হয়েছে যা সিহাহ্ সিত্তাহ্‘র অপর কোন গ্রন্থে উল্লিখিত হয়নি। এই গ্রন্থে ৪৩৪১টি হাদীস রয়েছে। ‘সিহাহ সিত্তাহ‘র অন্তর্ভুক্ত বিশ্বনন্দিত ‘সুনানু ইবনে মাজাহ্’ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ ও সংকলন বিভাগ হতে অনূদিত হয়ে ৩ খন্ডে প্রকাশিত হয়েছে।
পাওয়া যাচ্ছে :
আফজাল বুক হাউজ
01924-892492 / Whatsapp
৩য় তলা, ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা-১১০০।
24/10/2024
https://www.facebook.com/afjalbookhouse
বুখারী শরীফ (১-১০ খন্ড)
আবূ ‘আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী আল-জুফী রহ.’
বুখারী শরীফ নামে খ্যাত হাদীসগ্রন্থটির মূল নাম হচ্ছে-
‘আল-জামি‘উল মুসনাদু সহীহ আল-মুখতাসারু মিন উমূরি রাসূলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু ওয়া সুনানিহী ওয়া আইয়্যামিহি।'
হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীসগ্র্রন্থটি যিনি সংকলন করেছেন তাঁর নাম ‘আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী। মুসলিম পন্ডিতগণ বলেছেন, পবিত্র কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ।
বুখারী শরীফ হচ্ছে বিশুদ্ধতম হাদীস সংকলন। মহানবী (স)-এর পবিত্র মুখনিঃসৃত বাণী, তাঁর কর্ম/মৌন সমর্থন ও অনুমোদনই হচ্ছে হাদীস বা সুন্নাত। পবিত্র কুরআনের ব্যাখ্যা এবং শরীয়াতের বিভিন্ন হুকুম-আহকাম ও দিকনির্দেশনার জন্য সুন্নাহ্ হচ্ছে দ্বিতীয় উৎস। প্রকৃতপক্ষে কুরআন ও হাদীস উভয়ই ওহী দ্বারা প্রাপ্ত। কুরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম আর হাদীস হচ্ছে মহানবী (সা)-এর বাণী ও অভিব্যক্তি।
বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এটি একটি অপরিহার্য পাঠ্যগ্রন্থ। পবিত্র কুরআন ও হাদীসের জ্ঞান অর্জন করা সকল মুসলমানের জন্যই অপরিহার্য।
যোগাযোগ:
নাঈম বুক হাউস
01924-892492
ইসলামী টাওয়ার (৩য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০
16/10/2024
”আল-বিদায়া ওয়ান নিহায়া“ এর বাংলা নামকরণ করা হয়েছে ’ইসলামের ইতিহাস : আদি-অন্ত‘
আল্লামা হাফিজ ইব্ন কাসীর (র) কর্তৃক আরবী ভাষায় রচিত
’আল-বিদায়া ওয়ান নিহায়া‘ গ্রন্থে আল্লাহ তা‘আলার সৃষ্টিজগতসমূহের সৃষ্টিতত্ত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ত্ব এবং আম্বিয়ায়ে কিরামের সুবিস্তর ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খন্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ। লেখক গ্রন্থটিতে অন্তর্ভূক্ত বিষয়গুলোকে তিনভাগে ভাগ করেছেন।
গ্রন্থের প্রথম ভাগে সৃষ্টিজগতের তত্ত্ব-রহস্যাবলি, হযরত আদম (আ) থেকে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত আম্বিয়ায়ে কিরামের ধারাবাহিক আলোচনা, বনী ইসরাঈল ও আইয়ামে জাহিলিয়াতের ঘটনাবলির বিশদ বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে।
দ্বিতীয় ভাগে নবী করীম (সা)-এর ওফাতের পর থেকে ৭৬৮ হিজরী পর্যন্ত উল্লেখযোগ্য খলীফা, রাজা-বাদশাহগণের উত্থান-পতনের ঘটনা, সামাজিক, রাজনৈতিক ও আর্থিক বিষয়াবলির সবিস্তার আলোচনা করা হয়েছে।
তৃতীয় ভাগে রয়েছে মুসলিম উম্মাহর অশান্তি ও বিপর্যয়ের কারণ, কিয়ামতের আলামতসমূহ, হাশর-নশর, জান্নাত-জাহান্নামের ইত্যাদির বিশদ বিবরণ। তাই ইসলামের ইহিহাস চর্চাকারীদের জন্য গ্রন্থটির দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
https://www.facebook.com/afjalbookhouse/
আফজাল বুক হাউজ
01924892492
তৃতীয় তলা, ইসলামী টাওযার, বাংলাবাজার, ঢাকা-১১০০
10/10/2024
https://www.facebook.com/afjalbookhouse
ইসলাম মহান আল্লাহর মনোনীত বিশ্বজনীন জীবন ব্যবস্থা। একজন মুসলমানের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামী অনুশাসন মেনে চলা আবশ্যক। আর ইসলামী জীবন-যাপনের সকল অনুশাসনেই কুরআন ও হাদীসের মধ্যে সুন্দর এবং সুবিস্তর ভাবে বিদ্যমান।
পবিত্র কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের আলোকে, বিশেষ করে ইমাম আবূ হানীফা (র)-এর প্রতিষ্ঠিত মাযহাবের অনুসরণে আমাদের দেশের আলিমগণ ব্যক্তিগতভাবে ফাতাওয়া বা শরীয়তের সিদ্ধান্ত দিয়ে থাকেন। কিন্তু ‘ফাতাওয়া’ শিরোনামে বড় কলেবরে ও এর সামগ্রিক দিক নিয়ে অদ্যাবধি কোন পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ হয়েছে বলে জানা নেই ।
এই প্রয়োজনের তাগিদে ইসলামিক ফাউন্ডেশন থেকে ১৯৯৬ সালে ‘ফাতাওয়া ও মাসাইল’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ পায়।
আফজাল বুক হাউজ
3য় তলা ইসলামী টাওয়ার, বাংলাবাজার।