26/08/2024
বন্যার্তদের জন্য মুদী বাজার প্রজেক্ট।
বন্যায় রেস্কিউ কার্যক্রম মোটামুটি শেষ প্রায় , এখন পানিবন্দী বলে এবং রান্না করার সুযোগ নেই বলে শুকনা খাবার দেয়া হচ্ছে। কিন্তু শুকনা খাবার আর কতোদিন, তাই রান্না করার সুযোগ হলেই নিন্ম আয়ের বন্যার্ত ১০০০ পরিবারের কাছে আমরা রান্না যোগ্য মুদী বাজার পৌছে দিতে চাই ইন শা আল্লাহ।
ইতিমধ্যে আমাদের পাড়ার এক ভাইরা প্রায় ৪০০০০/- টাকার তহবিল তুলেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের লক্ষ্য ১০,০০,০০০/- দশ লক্ষ টাকা। তাই এর আগে আমার পরিচিত যারা বিভিন্ন প্রজেক্টে বা দূর্যোগে আমাদের উপর বিশ্বাস ও আস্থা করে সহায়তা করেছিলেন তাদের দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের সময় এসেছে যুদ্ধে ঝাপিয়ে পড়ার।
আপনি চাইলে একটি প্যাকেজ ডোনেট করতে পারেন যার বর্তমান বাজার দর যাচাই করে ৯৭৩ টাকা আসে৷ যা এই সময়ে ইনশা আল্লাহ আমাদের সকলের সাধ্যের মধ্যে আছে ।
বিস্তারিত জানতে কল করুন - 01716777770
24/08/2024
একটা ফেবু স্ট্যাটাস দিবো সাথে নগদ/ বিকাশ নাম্বার। টাকা উঠবে ২০-৩০ হাজার। চিড়ামুড়ি,পানি নিবো তবে পুরো ১৫ সদস্যের গ্রুপ যাবো তো তাই আমাদের ভীড়ে চিড়ামুড়ি তেমন দেখা যাবে না। নিলাম পিকআপ দিলাম টান। আসলাম দেখলাম ভিডিও করলাম।চিড়ামুড়ি গুলো আরেকজনের হাতে তুলে দিয়ে পিকনিক শেষ করলাম।
গান লাগাইলাম ' আসমান তুই কাদিস কেনো অট্টালিকার শহরে '
10/05/2021
المساعد-The Volunteers
আসসালাম-আলাইকুম
আল্লাহ্ তায়ালার রহমতে আজকে ১৫০ জন মা বাবা,ভাই ও বোনের মাঝে আমরা ইফতার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। যা আপনাদের সাহায্য ছাড়া সম্ভব ছিলোনা।ধন্যবাদ আপনাদের এবং المساعد-The Volunteers এর সকল সেচ্ছসেবকদের❤️🖤 যারা অক্লান্ত পরিশ্রম না করলে সঠিক ভাবে কিছুই করা সম্ভব ছিলনা। আশা করি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। এই মহামারির সময় সকলে হতদরিদ্র মানুষের চিন্তা করে আমাদের পাশে থাকুন। আমরা আপনাদের ভালোবাসা পৌঁছে দিবো তাদের দোরগোড়ায়। সকলকে ধন্যবাদ।
bKash- 01787737714
Nagad- 01787737714
08/05/2021
It’s a non-profit organization. If you want to help poor people, than contact with us. You can donate in our fund.
bKash- 01787737714
Nagad- 01787737714
Send massages for joining with us 💜
23/04/2021
المساعد-The Volunteers
আসসালামু-আলাইকুম,
মহান আল্লাহ্ তায়ালার রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা আজ ১০রমজান আমাদের অসহায় মা - বাবা, ভাই - বোনদের সাথে ইফতার (১২০) আয়োজন করেছিলাম। যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যোগদান করেছিলেন সকলকে ধন্যবাদ। আমরা আগামীতে আবারও উদ্যোগ নিতে চাই।আপনাদের সাহায্য কামনা করি।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন ❤️
আমাদের সহায়তা করার মাধ্যম-
Nagad- 01787737714
Bikash- 01787737714
কোনো তথ্য জানতে সরাসরি মেসেজ করুন।
21/04/2021
المساعد-The Volunteers
আসসালামু-আলাইকুম,
মহান আল্লাহ্ তায়ালার রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ আগামী ১০রমজান- শুক্রবার ইফতার(২৩ এপ্রিল) আমাদের অসহায় মা - বাবা, ভাই - বোনদের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ ভালোবাসা নিয়ে হাজির হবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগদান দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন ❤️
আমাদের সহায়তা করার মাধ্যম-
Nagad- 01787737714
Bikash- 01727209725
Rocket- 01314924295
কোনো তথ্য জানতে সরাসরি মেসেজ করুন।
21/04/2021
আসসালমুআলাইকুম 🖤 সবাইকে রমজান মুবারাক।
বর্তমান সময়ে কভিড-১৯ মহামারীর লকডাওন বৃদ্ধিতে আমাদের শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষ না খেয়ে রমজান পালন করছেন। এরা কেউ আমাদের বাবা - মা, ভাই - বোন এর মতো। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। আমরা আপনাদের সাহায্য কামনা করি। সকলের সামর্থ অনুযায়ী কিছু অর্থ সহযোগিতা আমরা পেলে আপনাদের ভালোবাসাটুকু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আশা করি আল্লাহ্ তায়ালার রহমতে আমাদের মা - বাবা, ভাই - বোনরা অন্তত ইফতার এবং সেহরি করে রোজা পালন করতে পারবেন। আপনাদের একটু সাহায্য মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে।আশা করি সবাই সাধ্যমত পাশে থাকবেন।
আমাদের সহায়তা করার মাধ্যম-
Nagad- 01787737714
Bikash- 01727209725
Rocket- 01314924295
কোনো তথ্য জানতে সরাসরি মেসেজ করুন।🖤