U.S. Embassy Dhaka

U.S. Embassy Dhaka

Share

Welcome to the U.S. Embassy and the American Center in Dhaka on Facebook.

28/05/2026
Photos from U.S. Embassy Dhaka's post 27/05/2026

“ঈদুল আজহাকে ঘিরে যখন প্রস্তুতি চলছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণচঞ্চল পরিবেশ কাছ থেকে উপভোগ করতে পেরে খুব ভালো লেগেছে। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদুল আজহার শুভেচ্ছা।” - রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

“Great to experience the energy at the Eid cattle market as families prepare for Eid-ul-Adha. Wishing everyone a joyful and peaceful celebration." - Ambassador Christensen

26/05/2026

“ঈদ মোবারক। মাহিমের সঙ্গে নেহারি রান্না করে এবং বাংলাদেশে ঈদের ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে দারুণ লেগেছে।”- রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

“Eid Mubarak. Wonderful to join Mahim Makes to prepare nehari and learn Bangladeshi Eid traditions." - Ambassador Christensen

Photos from U.S. Embassy Dhaka's post 26/05/2026

ঈদুল আজহাকে সামনে রেখে, ঢাকার পশুর হাটগুলোতে অ্যানথ্রাক্সসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস’ (STRIDES) কর্মসূচি।"

Ahead of Eid ul-Adha, the U.S. Government -funded Strengthening Infectious Disease Detection Systems (STRIDES) program is working with the Bangladeshi Department of Livestock Services and Dhaka North City Corporation to prevent anthrax and other infectious disease risks at Dhaka cattle markets.

25/05/2026

“বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে উঠেছে সেই নিঃস্বার্থ নারী-পুরুষদের অসাধারণ সেবার ওপর, যারা আমাদের স্বাধীনতা ও জীবনধারার রক্ষক। প্রায় ২৫০ বছর আগে আমাদের জাতির জন্মের পর থেকে, এই মহৎ ও ন্যায়সংগত লক্ষ্য পূরণে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। মেমোরিয়াল ডে-তে আমরা আমেরিকার এই বীরদের প্রতি শ্রদ্ধা জানাই।”

প্রেসিডেন্টের ঘোষণা পড়ুন: https://ow.ly/EjV750Z3Ihy.

"The greatest fighting force the world has ever known is built upon the extraordinary service of selfless men and women who safeguard our liberty and preserve our way of life. Since the birth of our Nation nearly 250 years ago, countless souls have lost their lives in this noble and righteous pursuit. On Memorial Day, we honor these American heroes."

Read the Presidential Proclamation: https://ow.ly/EjV750Z3Ihy.

22/05/2026

Coming soon...

21/05/2026

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের জাতীয় দিবস ও উদযাপনের আনন্দঘন কিছু মুহূর্ত উপভোগ করুন।

Watch highlights from our National Day celebration and festivities marking , honoring 250 years of American independence.

Photos from U.S. Embassy Dhaka's post 21/05/2026

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস -এর অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে স্বাধীনতা, উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার মূল্যবোধ তুলে ধরা হচ্ছে, যা আজও যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছে।প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, “মাত্র একটি পার্চমেন্ট কাগজ ও ৫৬টি স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্র মানব ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক যাত্রা শুরু করেছিল।”

U.S. Embassy Dhaka celebrated the historic 250th anniversary of America's independence as part of , a series of events highlighting our nation’s founding values and the spirit of freedom and innovation that continue to shape the United States and our enduring partnership with Bangladesh. As President Trump stated, “With a single sheet of parchment and 56 signatures, America began the greatest political journey in human history.”

Photos from U.S. Embassy Dhaka's post 20/05/2026

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরেছে।

To mark America's 250th anniversary, Ambassador Christensen launched 50 red, white, and blue rickshaws to honor American independence and highlight the strong U.S.-Bangladesh partnership.

19/05/2026

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার ১০০ জন শিক্ষার্থীকে থ্রিডি প্রিন্টিং, কোডিং, প্রোগ্রামিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্লিকেশনে দক্ষ করে তুলতে ধারাবাহিক কিছু কর্মশালার আয়োজন করেছে। আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ তথ্যপ্রযুক্তি খাতের নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করছি এবং স্টেম (STEM) শিক্ষার প্রসারকে এগিয়ে নিচ্ছি।

The American Center at U.S. Embassy Dhaka launched a series of workshops to equip 100 students with cutting-edge skills in 3D printing, coding, programming, and AI applications. Through hands-on learning with American technology and expertise, we're investing in Bangladesh's future tech leaders and advancing STEM education.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Baridhara
Dhaka
1212

Opening Hours

Monday 08:00 - 16:30
Tuesday 08:00 - 16:30
Wednesday 08:00 - 16:30
Thursday 08:00 - 16:30
Sunday 08:00 - 16:30