গল্প, কবিতা ও চিঠিপত্রের সমাহার

গল্প, কবিতা ও চিঠিপত্রের সমাহার

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গল্প, কবিতা ও চিঠিপত্রের সমাহার, Library, Dhaka.

31/12/2025

🍂শীত কথন
শীতের একটা অন্যরকম ঘ্রাণ আছে,একটা মাদকতা আছে। মুহূর্তেই মন উদাস করে দেয়। একাকী ছুটে যেতে চায় নির্জন কোনো শহরে। যেখানে একরাশ বিষণ্ণতার মতো টুকরো কুয়াশা ঢেকে দিতে চায় শূন্যতাকে। ল্যাম্পপোস্টের আলোয় ফিকে সুখটুকু খুঁজে পেতে চায়। ধুসর রঙা আবেগটুকু পথ খুঁজে ফেরে....

-দৃষ্টি
৩১-১২-২০২৫ইং,বুধবার

18/05/2025

"ভালোবাসলে নারী হয়ে ওঠে স্রোতস্বিনী নদীর মতো।মন-প্রাণ-আবেগ সমস্ত ভাসিয়ে বুকের পলিটুকু খুইয়ে নিঃস্ব হয়ে যায়।পাড় ভাঙে,গোঙানির মতো আওয়াজ তোলে,নিজের অস্তিত্বটুকুও বিলিয়ে দিতে চায়।অপরদিকে পুরুষের চোখে নারীর গন্ডি জলের গেলাস অব্দি।গন্ডগোলটা ঠিক এখানেই!সবাই শুধু নারীর স্রোতস্বিনী হবার ধৃষ্টতাটুকু দেখে,পাড় ভাঙার যন্ত্রণা অনুভব করতে পারেনা... "

নদী ও নারী
✍️আসমাউল হুসনা

24/07/2023

অবহেলা আর ভালোবাসা পরষ্পর সম্পর্কযুক্ত । ভালোবাসার গভীরতা যত বেশী হয়, অবহেলার পরিমাণ ততই বাড়তে থাকে।
একসময় এই অবহেলার দৃঢ়তার কাছে ভালোবাসার অপমৃত্যু ঘটে।

#ভালোবাসার_অপমৃত্যু

২৩.০৭.২০২৩

17/07/2023

A historic win for Bangladesh women 🎉

They beat India for the first time in ODIs 👏

18/06/2023

#কথোপকথন
#স্মৃতি_আর_আমি
#ইসমাত_দোলা

--- কে তুমি?
---- আমি তোমার স্মৃতি

---- তুমি কেন এসেছো?
---- এই যে তুমি আমায় পুষে রেখেছো।

--- ওহ হ্যা! দেখো ভুলেই গেছি।
ইস! কেন যে তোমায় আমি পুষে রেখেছি।

--- ক্ষতি কি বলো? আমি তো তোমার জীবনেরই অংশ। আমি তোমার জীবনে এমন কিছু মানুষকে বাঁচিয়ে রেখেছি যারা একসময় হয়তো তোমার জীবনের অনেকটা জুড়ে ছিলো কিন্তু বর্তমানে নেই।

-- হ্যা তা অবশ্য। যখনই আমি অতীতের কথা মনে করি, তখন তুমি বারবার উঁকি দেয়।
--- তবে কি ফিরে যেতে বলছো?

--- না না। তুমি কখনো আমাকে ছেড়ে যেওনা। তুমি চলে গেলে তো আমি অনেককিছু হারিয়ে ফেলবো। তুমি সেই অতীত যা আমার বর্তমান আর ভবিষ্যতের দিনগুলোতে বেঁচে থাকার অক্সিজেন হয়ে থাকবে।
-- তবে থেকেই গেলাম

16/06/2023

ব্যর্থ অভিপ্রায়ে পথ মাপি
সেখানে হালকা বেগুনি রঙের জারুল গাছের সারি,
পাখিদের কিচিরমিচির শব্দ কোলাহল তোলে শূন্যতার
এখানে কিছু ভালোবাসা ছিল,আয়োজন ছিল,
কৃষ্ণ দিঘির জলে ভাসিয়ে দেয়া অর্ঘ্য ছিল,
তারপর চুপিসারে নিজেকে বুঝিয়ে বেঁচে শেখার তাড়া!

আমি একটা কচি পাতার জন্য দুঃখ লিখি
যার ভরাট যৌবন আসন্ন জেনেও-
সে পা বাড়িয়েছিলো মৃতদের দলে।

#বেনামী_কাব্য
✍️দৃষ্টি,১৭/০৬/২০২৩ইং

17/03/2022

পশ্চাতে ফেলে এসেছি শব্দ
আমাদের একান্নবর্তী ভালোবাসা একা হয়ে যায়
পৃথিবীর ওপাড় থেকে নেমে আসে গাঢ় অন্ধকার।
চোখ বুজে অনুভব করি ভারাক্রান্ত বর্তমানকে,
যা ছিল তা আমাদেরই ছিল
যা আছে তাও অন্য কারোর নয়,
ভবিষ্যতের দিব্যি গিলে সবটুকু বিবর্ণ হয়ে যায়
ফের যদি ঘুরে না দাঁড়াই?ফের যদি জলে ভাসি?
তবে জেনো তোমার মুক্তি হয়েছে।

#শপথ
-দৃষ্টি
১৮-০৩-২০২২ইং

31/05/2021

ভালো_থাক_ভালোবাসা

হয়তোবা তোর চোখের তারায় হারিয়ে গেছি
হারিয়ে যাবার পর যে তোকে সব দিয়েছি,
সব নিয়ে তুই আমায় ফেলে চললি দূরে
খুঁজে ফিরি আজ তোকেই আলো আঁধারে
সেই তোকে আজ যদিও বা পেলাম খুঁজে
অন্য মানুষ সুখ খোঁজে তোর বুকের খাঁজে
নিঃস্ব হয়ে গেছি আমি নেইতো আশা
তাতে কি? তবুও ভালো থাক আমার ভালোবাসা

#অনুকাব্য
✍️ ইসমত
২৯.০৫.২০২১ দুপুর ১২ :৩৮

ভূল ত্রুটি মার্জনীয়। সকালে ঘুম থেকে উঠে কেন যেন মনের কথাগুলোই কবিতা হয়ে বের হলো। যদিও আমি কবিতা লিখিনা।

07/04/2021

ফাগুন গেলো,চৈত্র গেলো
হইলো না সে পর।
মনের ঝড়ে ভাঙতাছে তাই
আমার আপন ঘর।

সইন্ধ্যা নামে আমার ভিটায়,
রাইত বাড়লেই হায়,
চান্দের আলো আকাশ ভরে
পথের ধারে নাই।

কেমন সুজন বলনা রে তুই
ধরতে গেলেই নাই,
আমায় যদি পড়ে মনে
আইসো আমার গাঁয়।

পিঁড়ি সেজে বসতে দিব
চাইবো আবার ফিরা,
খাইতে দিবো পিঠাপুলি
বিন্নি ধানের চিড়া।

নাও ভাসাইয়ো ভাটির গাঙে
যাইয়ো তাহার সনে,
কাজল কালো সেই মেয়েরেও
রাইখো কিছু মনে।

পুঁথির সুরে ছড়বে কথা
কিচ্ছা তোমার-আমার
প্রেমের ছলে মরলো কতক
খোঁজ করোনি জানার

এমন কইরা জীবন যাবে
হইবে না সে পর
মনের ভিতর ঝড়ের মাতম
ঘরের ভিতর ঘর!

#ঘর
✍️দৃষ্টি
০৮/০৪/২১ইং

30/03/2021

সেই মধু মুখ সেই মধু হাসি সেই সুধা ভরা আঁখি।চিরদিন মোরে হাসালো কাঁদালো চিরদিন দিলো ফাঁকি। খেলা করিয়াছে নিশিদিন মোর সব সুখে সব দুখে।
সেই অজানা পুরে দেখা দিলো পুনঃ সেই পরিচিত মুখে
✍️
রবীন্দ্রনাথ ঠাকুর

16/02/2021

এই ধুলো ধুলো শহর
তোমার আমার.....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka