14/04/2026
সবাইকে বাংলা নতুন বছর ১৪৩৩ এর শুভ কামনা
Tchoukball Bangladesh a growing sports organization of Bangladesh established on 2013.
Member Bangladesh National Sports Council (NSC) Since 2018
Member International Tchoukball Federation (FITB) since 2015
14/04/2026
সবাইকে বাংলা নতুন বছর ১৪৩৩ এর শুভ কামনা
10/04/2026
"০৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস"
" ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।"
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় এবং ডিমলা ইয়ুথ এন্ড স্পোর্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যৌথ আয়োজনে নীলফামারীর ডাঙ্গারহাট ডিমলাতে চুকবল সহ বিভিন্ন ইভেন্টের বর্তমান ও সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া শিক্ষক, রেফারি, ধারাভাষ্যকার, প্রশিক্ষক এবং তরুণ ক্রীড়ামোদী ভাই -বোনদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শেষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করা হয়।
"April 6th is National and International Sports Day"
" Sports will provide career and family will get confidence."
On the occasion of the National and International Sports Day was duly celebrated through a friendly match after a colorful rally and discussion meeting with the current and former players of various events including Tchoukball, sports organizers, sports teachers, referees, commentators, trainers and young sports enthusiasts in Dimla, Dangarhat, Nilphamari in collaboration with the Bangladesh Tchoukball Association and jointly organized by the Dimla Youth and Sports Welfare Association.
06/04/2026
যুব স্কোয়াশ ২০২৬ এবং বাংলাদেশে পেশাদার স্কোয়াশের সূচনা 🏆
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন (বিএসআরএফ) আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ০১ থেকে ০৩ এপ্রিল সফলভাবে ‘প্রেসিডেন্ট ইয়ুথ স্কোয়াশ ২০২৬’ আয়োজন করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ (র্যাকেট) ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম (অব)।
নারী ক্ষমতায়ন এবং স্কোয়াশ খেলোয়াড় তৈরির একটি প্রয়াস হিসেবে তাঁরা কয়েকজন মেধাবী ও দরিদ্র ছাত্রী স্কোয়াশ খেলোয়াড়ের হাতে 'স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি' তুলে দেন।
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের জন্য আমাদের শুভকামনা ও শুভেচ্ছা।🏆
President Squash 2026 & Starts of Professional Squash in Bangladesh 🏆
Bangladesh Squash Rackets Federation (BSRF) has successfully organized Youth Squash 2026 from 01 to 03 April at Army Squash Complex.
In the Prize Distribution Ceremony Brig Gen G M Quamrul Islam, SPP (Retd) President of Bangladesh Squash (Racket) Federation attended as a chief Guest and President of Bangladesh Tchoukball Association Air Vice Marshal ASM Fakhrul Islam (Retd) attended as a Special Guest.
They handed over "Squash & Education Scholarship" to a few talented ultra-poor students (girls) squash players, an effort to empower women and produce educated (future) squash players.
Best of luck and best wishes.🏆
03/04/2026
Congratulations.
We are the Champion...
02/04/2026
বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও জাতীয় চুকবল দলের সাবেক অধিনায়ক এবং আন্তর্জাতিক চুকবল ফেডারেশনের সি গ্রেড রেফারী ও চুকবল সংগঠক মোঃ হায়দার আলীর শুভ বিবাহে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা তাঁর সুস্বাস্থ্য ও সুখী, সুন্দর জীবন কামনা করছি।
Our best wishes and congratulations to the Executive member of the Bangladesh Tchoukball Association and former Captain of the National Tchoukball team and C grade referee and Tchoukball organizer of the International Tchoukball Federation Md. Haider Ali on his auspicious wedding.
We wish him good health and a happy, beautiful life.
30/03/2026
বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সহকারী সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ এর ২য় মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলী -
বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সহকারী সাধারণ সম্পাদক, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সহ সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ এর ২য় মৃত্যুবার্ষিকী আজ।
২০২৪ সালের ৩০মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আই.সি.ইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রিয় ইউসুফ ভাইয়ের বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
মহান সৃষ্টিকর্তার কাছে উনার আত্মার শান্তি কামনা করছি।
20/03/2026
বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের পক্ষ থেকে সকল চুকবল খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদ মোবারক
On behalf of the Bangladesh Tchoukball Association we wish all Tchoukball players, officials, supporters and well-wishers Eid Mubarak.
17/03/2026
লালমনিরহাটে চুকবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী সম্পন্ন -
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে সমাপ্ত হয়েছে চুকবল প্রশিক্ষণ ২০২৬।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় এবং লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বে খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা। চুকবলের মতো নতুন ও সম্ভাবনাময় খেলাগুলো তরুণদের দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (চ.দা.) সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বকুল। তিনি প্রশিক্ষণার্থীদের সুশৃঙ্খলভাবে চুকবল খেলাকে রপ্ত করার পরামর্শ দেন।
বাংলাদেশে চুকবল একটি ক্রমবর্ধমান জনপ্রিয় খেলা। বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়শনের নির্বাহী কমিটির সদস্য ও প্রশিক্ষক সাইফুল্যা মুনির জানান, এই খেলাটি শারীরিক দক্ষতার পাশাপাশি খেলোয়াড়দের কৌশলগত বুদ্ধিমত্তা বৃদ্ধিতে সহায়তা করে। লালমনিরহাটের স্থানীয় তরুণদের এই খেলার সাথে পরিচিত করতে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
Tchoukball training concludes and certificates distributed in Lalmonirhat Keeping in mind the theme of “Sports become a profession, families will gain confidence” Tchoukball training 2026 has concluded in Lalmonirhat.
The training was concluded and certificates were distributed through a colorful program at the Hossain Shaheed Suhrawardy Railway Ground.
The training was organized in collaboration with the Bangladesh Tchoukball Association and jointly organized by the Lalmonirhat District Sports Association and the District Sports Office.
Prominent social worker, politician and sports organizer of Lalmonorhat District Rezaul Islam was present as the chief guest at the closing ceremony. In his speech, he said that in the modern world sports are not just entertainment, but also a respectable profession. New and promising games like Tchoukball will play an important role in developing the skills of the youth.
General Secretary of District Football Association (DFA) Md. Abul Kalam Azad Bakul was present as a special guest at the event. He advised the trainees to learn the game of Tchoukball in a disciplined manner.
Tchoukball is an increasingly popular game in Bangladesh. Executive member of Bangladesh Tchoukball Association Mr. Saifulya Munir said that this game helps in increasing the players' strategic intelligence along with physical skills. This training has been organized with the aim of familiarizing the local youth of Lalmonirhat with this game and producing players at the national level.
Other officials of the District Sports Association, local dignitaries and a large number of sports enthusiasts were present at the event.
15/03/2026
নীলফামারী জেলায় তারুণ্যের উৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে
চুকবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খগাখড়ি বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডিমলা, নীলফামারী এর মাঠে উক্ত প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রীড়া অফিসার এবং সদস্য সচিব নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা জনাব মো: আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বশির উদ্দিন মেমোরিয়াল কো- অপারেটিভ মহিলা কলেজ, নওগা এর সহযোগী অধ্যাপক জনাব মো : আশরাফুল আলম, ০৪ নং খগাখড়ি বাড়ী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জনাব মো রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও খগাখড়ি বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: আতিকুজ্জামান বিনজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খগাখড়ি বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ডিমলা স্পোর্টস একাডেমির সভাপতি জনাব মো : মোফাক্কারুল ইসলাম পেলব, ডিমলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা এবং ক্রীড়া সংগঠক জনাব মো আরিফ সাদাত আরমান।
প্রশিক্ষণে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করছে। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশন এর নির্বাহী সদস্য এবং প্রশিক্ষক জনাব মো: সাইফুল্লাহ মনির। উক্ত প্রশিক্ষণটি আগামী ১৭ মার্চ শেষ হবে।
On the occasion of the Youth Festival 2026 in Nilphamari district Tchoukball training program has been inaugurated. The training program is being held at the ground of Khagakhari Bari Multipurpose High School in collaboration with Bangladesh Tchoukball Association and organized by Nilphamari District Sports Organization.
Mr. Md. Abul Hashem, Nilphamari District Sports Officer and Member Secretary of Nilphamari District Sports Organization was present as the chief guest at the inauguration ceremony. Mr. Md. Ashraful Alam, Associate Professor of Government Bashir Uddin Memorial Co-operative Women's College, Nowga, Mr. Md. Rabiul Islam, former Chairman of 04 Khagakhari Bari Union Parishad, Mr. Md. Atikuzzaman Binju, eminent social worker and President of the Managing Committee of Khagakhari Bari Multipurpose High School, was present as special guests. The program was presided over by Mr. Md. Mofakkarul Islam Pelab, Headmaster of Khagakhari Bari Bahumukhi High School and President of Dimla Sports Academy. The program was conducted by Mr. Md. Arif Sadat Arman, Founder and Sports Organizer of Dimla Sports Academy.
About 50 boys and girls from different upazilas of Nilphamari district are participating in the training. Mr. Md. Saifullah Monir, Executive Member and Trainer of Bangladesh Tchoukball Association is providing training as a trainer in this 5day training. The training will end on March 17.
15/03/2026
লালমনিরহাটে ৪ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণের যাত্রা শুরু: মাঠ কাঁপাবে নতুন প্রজন্মের খেলোয়াড়রা লালমনিরহাটে তরুণদের মাঝে আধুনিক ও কৌশলী খেলা ‘চুকবল’ ছড়িয়ে দিতে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশ.....
15/03/2026
https://www.facebook.com/share/p/19UvU97Q2o/
লালমনিরহাটে চুকবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন; পেশা হিসেবে ক্রীড়াকে গুরুত্ব দেওয়ার আহ্বান
15/03/2026
লালমনিরহাট জেলায় চুকবল প্রশিক্ষণের নিউজ - ১৫ মার্চ ২০২৬
লালমনিরহাটে চারদিনব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন – ভোরের চেতনা “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে চারদিনব্যাপী চুকবল প্রশিক্ষণ-২০২৬ শ...