ধনী হবার জন্য স্কুলে যাবার দরকার নেই "Get Rich Stay Rich & Be Happy"

ধনী হবার জন্য স্কুলে যাবার দরকার নেই "Get Rich Stay Rich & Be Happy"

Share

আপনি কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন, সেটাই আমাদের আলোচনার বিষয় ।

05/09/2024

সকালে কাজ শুরু করতে পারলে অনেক বরকত হয় কাজে। সকালের শক্তি অতুলনীয়। যারা অনেক দেরিতে কাজ শুরু করেন তাঁরা পিছিয়ে পড়েন। অনেক কাজ হাতে থাকলেও শেষ হয়না।
চলুন আমরা সকালের শক্তিকে কাজে লাগাই, সজিব থাকি, সবুজ থাকি।

29/05/2024

Be CAREFUL of your RETIREMENT

14/05/2024

রাগ করে চাকরী ছাড়া কি ঠিক হবে??

01/05/2024

আপনার মাইন্ডসেট কি ধনীদের মত? চেক করুন।

27/04/2024

৩০শে এপ্রিলের কোর্সে ৫০০ টাকা ডিস্কাউন্ট
আপনারা জানেন আমাদের পার্সোনাল ফাইনান্স ম্যানেজমেন্টে বিষয়ে অনলাইন কোর্স শুরু হচ্ছে আগামী ৩০শে এপ্রিল, ২০২৪। কোর্সটি নিয়ে আমরা বেশ সাড়া পেয়েছি। অনেকেই রেজিন্ট্রেশন করে তাদের আসন বুক করেছেন। যারা এখনো করেননি তাঁরা দ্রুত রেজিন্ট্রেশন করে আসন নিশ্চিত করুন। নীচের লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশান করতে পারবেন।
Link: https://docs.google.com/.../1FAIpQLSd5-F.../viewform...

কোর্সের নামঃ নিজের টাকার ব্যবস্থাপনা করে আপনি ধনী হতে পারেন
ফিসঃ ২৫০০ টাকা ( ৫০০ টাকা ডিস্কাউন্ট)
ক্লাস শুরু ৩০ শে এপ্রিল রাত ৮.৩০ মিনিটে।(বাংলাদেশ সময়)। যারা ক্লাস মিস করবেন তাঁদের জন্য পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেয়া হবে।

যদি রেজিস্ট্রেশন করতে যেয়ে কোন সমস্যায় পড়েন তাহলে বিকাশ নাম্বারে (01974033300) ২৫০০ টাকা বিকাশ বা নগদে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং পেমেন্টের প্রুফ জানালে আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে নিব।
ধন্যবাদ।
সাইফুল হোসেন
01974033300 WhatsApp
01706419901 WhatsApp
Email : [email protected]
-দেখা হচ্ছে সবার সাথে সামনে ৩০শে এপ্রিল,২০২৪। রাত ৮.৩০ মিনিটে।

17/04/2024

ঈদের আগেই বইয়ের রয়ালিটির ৫০ হাজার টাকা
- সাইফুল হোসেন।
প্রকাশকদের সম্পর্কে আমার একটা অস্পষ্ট ধারণা আছে। শুনেছি অধিকাংশ প্রকাশ লেখকদের রয়ালিটির টাকা দেন না। আমি সত্য মিথ্যা যাচাই করতে যাইনি। তবে কথাটি আমি অনেক নামীদামী লেখকের কাছেও শুনেছি।
আমার বেশ কয়েকটি বই বের হয়েছে এপর্যন্ত । অধিকাংশ ক্ষেত্রেই আমি রয়ালিটির টাকা পাইনি কিন্তু এবারের ঘটনাটি তার ব্যতিক্রম। ঈদের ঠিক দুইদিন আগে ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্বত্বাধিকারী আদিত্য অন্তর আমার অফিসে এলো। আপনারা ইতোমধ্যেই জানেন যে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে এবার বইমেলায় আমার বই দি আর্ট অব পার্সোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট।
আমাকে অবাক করে দিয়ে আদিত্য অন্তর একটি খাম ধরিয়ে দিলো আমার হাতে। দেখি পঞ্চাশ হাজার টাকা। আপনারা জেনেছেন বইটি ইতোমধ্যেই বেস্ট সেলারের তকমা পেয়েছে। প্রথম সংস্করণে ১০০০ কপি বিক্রি হয়েছে। দ্বিতীয় সংস্করণের ১০০০ কপি বিক্রি শেষ পর্যায়ে এবং তৃতীয় সংস্করণের কাজ চলছে।
জানেন, জীবনে অনেক টাকা আয় করেছি কিন্তু রয়ালিটির এই পঞ্চাশ হাজার টাকা আমার খুব বড় একটা আনন্দের কারণ হয়েছে ঈদের আগে কারণ এই টাকা আমি বই লিখে আয় করেছি। তাছাড়া এটি কোন উপন্যাস নয় কোন ভ্রমণ কাহিনী নয়। এটি একটি খটখটে বই পারসোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এর উপর।
সবচেয়ে খুশির খবর হচ্ছে বইটি পড়ে অসংখ্য মানুষ আমাকে রিভিউ দিয়েছেন, কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপ টেক্সট করেছেন, মেইল করেছেন কল করেছেন। তারা জানিয়েছেন যে বইটি তাদের জীবনে কাজে লাগছে। কেউ কেউ বলেছেন এ বইটি আরও ১০ বছর আগে কেন তাদের হাতে গেল না। আপনারা যারা এই বইটি কিনেছেন, পড়ে রিভিউ দিয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
আর আদিত্য অন্তরকে অসংখ্য ধন্যবাদ যে সে রয়ালিটি টাকা নিজের হাতে করে আমার অফিসে এসে পৌঁছে দিয়ে গেছে। বইটির জন্য আদিত্য অনেক কষ্ট করেছে, প্রমোশনের ব্যবস্থা করেছে বইটির কাভার ডিজাইন সুন্দর করেছে। প্রকাশনার মান অনেক উন্নত মানের বলে আমার মনে হয়েছে। তার কষ্ট, আমার কষ্ট, আমাদের পরিশ্রমের ফল বইটি।
আপনারা যারা এখনো বইটি সংগ্রহ করেননি তাদের অনুরোধ করি বইটি কিনুন, পড়ুন। আপনার জীবন, আপনার চিন্তা আমুল পাল্টে যাবে। আপনি আর্থিকভাবে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে উঠবেন। আপনি অনেক বেশি পরিশ্রমী হবেন। আপনার জীবন আপনি সফলতার দিকে নিয়ে যাবেন। ভালো থাকুন অনেক ভালো আর হ্যাঁ আদিত্য তোমাকে আবারো অনেক অনেক ধন্যবাদ। আদিত্য চেয়েছে আমি যেন তাঁকে খুব তাড়াতাড়ি আরও দুটো বই দেই। আমি সাহসী হয়েছি তার প্রস্তাবে ও অনুপ্রেরণায়। খুব দ্রুতগতিতে লিখছি বই। সাথে থাকুন, অপেক্ষায় থাকুন। দেখা হবে।।
এপ্রিল ১৭, ২০২৪, ঢাকা।

07/04/2024

প্রবাসীরা যারা বিদেশ থেকে দি আর্ট অব পার্সোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট বইটি পড়তে চান তাঁদের জন্য একটা সহজ ব্যবস্থা করেছি। আপনারা চাইলে বইটি নিয়ে পড়তে পারবেন। বইটি আপনারা জানেন বেস্ট সেলারের গৌরব অর্জন করেছে আপনাদের ভালবাসার কারণে।
বইটি পেতে যোগাযোগ করতে পারেনঃ
01974033300 (WhatsApp message only)
email: [email protected]

26/03/2024

পার্সোনাল কন্সাল্টেশান সেশানে ডিস্কাউন্ট--
আমার অনেক বন্ধুর অনুরোধে পার্সোনাল কন্সাল্টেশান সেশানে প্রবাসী ভাই ও স্টুডেন্টদের জন্য ৩০ পারসেন্ট ডিস্কাউন্ট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশে ও দেশের বাইরে পড়াশুনা করছেন তাঁদের জন্য এখন থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই ডিস্কাউন্ট কার্যকর থাকবে।
আমি সপ্তাহে চারদিন অনলাইন ও অফলাইনে ব্যক্তিগত পরামর্শ প্রদান করে থাকি। যারা আমার সেশানে অংশগ্রহণ করতে চান তাঁরা যোগাযোগ করতে পারেন।
-সাইফুল হোসেন
০১৯৭৪০৩৩৩০০ (হোয়াটস আপ মেসেজ করুন)
ইমেইলঃ [email protected]

23/03/2024

অনেক বস মনে করেন অধিক সময় ধরে কাজ করলে অফিসে অনেক কাজ হয়, কর্মকর্তা-কর্মচারীদের প্রোডাক্টিভিটি বাড়ে। কথাটি ঠিক মনে করেন অনেকেই কিন্তু অধিকাংশ এক্সপার্টরা মনে করেন এটি সঠিক নয়। আজকের আলোচনার পরিষ্কার করা হয়েছে বিষয়টি। Finance Mentor আমাদেরই চ্যানেল। এটিকে ফলো করে আমাদের সাথে থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, নতুন অনেক কিছু জানুন।

21/03/2024

পরিবার নাকি ক্যারিয়ার, কোনটার অগ্রগামী? এই ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিতভাবে। প্লিজ শুনুন এবং অন্যদের শোনার ব্যবস্থা করে দিন। সবার জন্য শুভকামনা।

Photos from ধনী হবার জন্য স্কুলে যাবার দরকার নেই "Get Rich Stay Rich & Be Happy"'s post 06/03/2024

আমরা অনেকেই আমাদের চারপাশে শুধু খারাপ মানুষ দেখি কারন আমরা চোখ বন্ধ করে রাখি। ভাল মানুষ অনেক আছেন যারা কাজ করে যান নীরবে নিভৃতে। ছাত্রজীবন থেকে একসাথে চলেছি আমরা। প্রকৃত অর্থে সৎ বলতে আমরা যা বুঝি তা আমি আমার প্রিয় বন্ধু মিলনের মাঝে খুঁজে পাই। এ এইচ এম শামসুর রহমান ওঁর ভাল নাম। সরকারের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। কালকে গিয়েছিলাম তাঁর অফিসে সন্ধার পরে। তখনও কাজ করছিল মিলন। ওঁকে আমি খুব পছন্দ করি কিন্তু কোনদিন বলা হয়নি। জীবনকে সুন্দর ও ধনাত্মক পারস্পেক্টিভ থেকে দেখার অপূর্ব চোখ ও মনন দিয়েছেন আল্লাহ তাঁকে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1216