Bosoroddi Jubo Sangha-বশরদ্দী যুব সংঘ

Bosoroddi Jubo Sangha-বশরদ্দী যুব সংঘ

Share

A voluntary and humanitarian organization
(একটি সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন)

08/12/2023

আপনি যতই ভালো হোন না কেন..!
যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন না কেন..!
যতই কষ্ট সহ্য করেন না কেন..!

কিছু মানুষের কাছে তবুও আপনি কখনো
ভালো হতে পারবেন না।।

ভালো থাকুক পৃথীবির সকল হেটারসরা..

জুমা মোবারক..🙃

07/12/2023

আল্লাহ্ তাঁর বান্দাদের পরীক্ষা নেন,
পরীক্ষার সময় সবর করতে হয়।

তবে সবর কোন সহজ কাজ নয়.?

যে গাছ ঝড়ের সাথে তাল মিলাতে পারে না
তা ভেঙে পড়ে যায়..!

06/12/2023

আল্লাহর কাছে যেকোনো পরিস্থিতিতে শুকরিয়া আদায় করার চেষ্টা করুন। জীবনে অনেক কিছু ঘটবে কিছু ঘটনা হবে আনন্দের, কিছু ঘটনা হবে বেদনার।

সব পরিস্থিতিতে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ্ বলতে পারা অনেক বড় একটি গুণ। চলুন আজ থেকে এ গুনটির প্রাকটিস করি।

আলহামদুলিল্লাহ..!

Mirza Abdur Razzak

05/12/2023

আমরা প্রতিটি মানুষই পরীক্ষার মধ্যে আছি।
হয় নেয়ামতের পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে আমরা কতটা কৃতজ্ঞ।

অথবা দুঃখ-দুর্দশার পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে আমরা কতটা ধৈর্যশীল।
.

04/12/2023

প্রিয় ভাই

আপনি ফেসবুকে অশ্লীল, কুরুচিপূর্ণ ছবি, গান-বাজনা, ভিডিও আপলোড দিয়ে শান্তিতে ঘুমান!

হয়তো আপনার মতোই অন্য একজন আপনার পোস্টে রিয়েক্ট দিতেও ভয় পায়..!

যদি আল্লাহ তাআলা হাসরের দিন তাকে সাক্ষী হিসেবে ডাকে!

#মানবতা

Mirza Abdur Razzak

03/12/2023

দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন সে-ই, যে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেয়।

মৃত্যুর পর আমাদের সবচেয়ে আপন সে-ই, যে আমাদের জন্য আল্লাহর দরবারে হাত ওঠায়—আন্তরিকতার সাথে দু‘আ করে ।

এই দুই শ্রেণির মানুষই আমাদের প্রকৃত আপন। আসুন, হিসাব মিলিয়ে দেখি, আমাদের জীবনে এমন কয়জন মানুষ আছে!

Mirza Abdur Razzak

02/12/2023

আমাদের এই সমাজে কেউ ব্যর্থ হলে সবাই তাকে নিয়ে সমালোচনা করে, কিন্তু কেউ তাকে সহায়তা করে না ।

আর কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে ধরে নামিয়ে দেওয়া হয়।

এটাই আমাদের সমাজের মানুষদের বৈশিষ্ট্য ।

✍️Mirza Abdur Razzak

30/11/2023

শুভ সকাল

কৃতজ্ঞতা মহান রাব্বুল আলামিনের কাছে।
যিনি রাত থেকে সকাল করে আমাদেরকে আবার জীবিত করেছেন।

নিরাপদ হোক সকলের যাত্রাপথ.
নিরাপদ হোক সকলের গন্তব্য।

মহান রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া
যেন আমাদের প্রতিটি দিন ভালো কাটে।

মহান রাব্বুল আলামিন যেন আমাদের ভালো রাখে..!

✍️Mirza Abdur Razzak

29/11/2023

কারো ভুল নিয়ে সমালোচনা করার আগে একবার ভাবুন। ভুল করা মানুষের অভ্যাস। কারো ভুল ধরা পড়ে গেলে বা কারো কোন ব্যাপার আপনার কাছে ভুল মনে হলে সেটা নিয়ে আলোচনা সমালোচনা না করে গোপনে তাকে জানিয়ে দিন। তাকে বলুন এটা আপনার ভুল অথবা এই বিষয়টি আমার কাছে ভুল মনে হয়। এভাবে সরাসরি বলতে না পারলে যেকোন পন্থায় তাকে তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন।

এতে করে আপনি তার কাছে সামান্য সময়ের জন্য একটু খারাপ হলেও পরবর্তীতে সে আপনাকে বুঝতে চেষ্টা করবে। আশা করি সে আপনাকে বুঝবে।

সবচেয়ে জরুরী হচ্ছে অন্য কারো কাছে নিজের কাছের লোককে অথবা আপনি যার সাথে চলাফেরা করেন, হতে পারে আপনার কোন বন্ধু ভাই অথবা আপনার কোন সহকর্মী। কাউকেই কোনভাবে হেয় প্রতিপন্ন করবেন না।

এক্ষেত্রে সাময়িক সময়ের জন্য আপনি বিশ্বস্ত হবার সুযোগ পাবেন। কিন্তু ক্ষতি করতে গিয়ে সকলের চোখে খারাপও হয়ে যাবেন।

সো কাউকে হেয় প্রতিপন্ন করা থেকে এখনই ফিরে আসুন এবং কারো ভুলকে সহজেই গ্রহন করে তাকে বুঝতে শিখুন।

সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।

✍️Mirza Abdur Razzak

28/11/2023

আসুন সাহসী হই...!

শুকরিয়া আদায় করছি সে মহান রবের প্রতি, যে মহান রব আপনাকে আমাকে তার নাফরমানী করা সত্বেও সুস্থ রেখে কথা বলার মত শক্তি দান করেছেন।সে মহান রবের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ.............

আমাদের চলার পথে কিছু বাধা আছে কিছু বিপত্তি আছে। এই বাধা বিপত্তি গুলো তৈরি করে আমাদের চলার পথকে নষ্ট করে দিতে চায় কিছু মানুষরুপী শয়তান। যাদের কাজই হচ্ছে অন্যের ভালো কিছুকে থামিয়ে দেওয়া।

আমরা যা কিছু ভাবি না কেন, যা কিছু করিনা কেন। নতুন কিছু করার চেষ্টা করি না কেন। মানুষরুপী শয়তানরা আমাদের থামিয়ে দিতে সর্বদা প্রস্তুত থাকে। কি বলে থামায় জানেন, যে তুমি এটা করতে পারবে না, এটা করোনা, কি করো, কি করতেছো, আরো অন্যান্য কত কথা।

সত্যি বলতে, এসব লোকদের কথা মাথায় চিন্তা করে, আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যিই এটি করতে পারব না এবং এই ভেবে হাল ছেড়ে দেই। এর প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা।

ভাই শোনেন, লোকে যা খুশি তাই বলুক, নিজের উপর আস্থা হারাবেন না, নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করে। যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না! তাদের বলা হয় সাহসী।

তাই আসুন সাহসী হই, অন্যের কান কথায় নিজের সিদ্ধান্ত নষ্ট না করি। সকলের জন্য দোয়া রইলো। সকলে ভালো থাকবেন।

✍️Mirza Abdur Razzak

Photos from Bosoroddi Jubo Sangha-বশরদ্দী যুব সংঘ's post 22/07/2023

বশরদ্দী কিংস- Bosoroddi Kings ফুটবল দলের জার্সি মোড়ক উন্মোচন। শুভ হোক আগামীর পথচলা। এগিয়ে যাক দুর্দান্ত সাহসিকতায় 💞

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


326 Free School Street
Dhaka
1000