বেলাব থানা, নরসিংদী Belabo Thana, Narsingdi.

বেলাব থানা, নরসিংদী Belabo Thana, Narsingdi.

Share

Belabo Thana,Norsingdi

Photos from জেলা পুলিশ, নরসিংদী - District Police Narsingdi's post 16/10/2025
16/10/2025

শিবপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে গলাটিপে হত্যা মামলা রুজুর ০৩ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার

পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের কঠোর নির্দেশনা এবং তদারকিতে আজ ১৩ অক্টোবর, সোমবার ১৭.৩০ ঘটিকায় শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম মেট্রোপলিটন পাহাড়তলী থানা এলাকার বেলতলী গ্রামের জনৈক রাজু খানের ভাড়া বাসা হতে ঘাতক মোঃ নয়ন (২৬), পিতা মৃত মোশারফ হোসেন, সাং চরকালিদাস, থানা-ফেনী সদর, জেলা- ফেনীকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর, রবিবার ঘাতক স্বামী নয়ন তার নিজ বাড়ী টঙ্গীরটেকে স্ত্রীকে গলাটিপে হত্যা নিশ্চিত করে বাড়ী হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে শিবপুর মডেল থানার মামলা নম্বর-১৯, তারিখ-১৩/১০/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১১(ক) তৎসহ ৪০৪ পেনাল কোড রুজু করা হয়।

16/10/2025

নরসিংদী জেলা পুলিশের অভিযানে কোর্ট হতে পলাতক আসামী সাগর মিয়াকে গ্রেফতার

গত মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫খ্রি. নরসিংদী জেলার রায়পুরা থানার মামলা নং-০২(৪)২৩ এর ওয়ারেন্টমূলে গ্রেফতারকৃত আসামী সাগর মিয়া(২৬), পিতা-ফিরোজ মিয়া, সাং-শ্রীরামপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে জেলা কারাগারের প্রেরণের জন্য প্রিজন ভ্যানে উঠানোর সময় সে কৌশলে হ্যান্ডক্যাপ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় নরসিংদী মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১৫/১০/২০২৫খ্রি. ধারা-২২৪ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত ঘটনার পরপরই পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের কঠোর নির্দেশনায় পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের একাধিক টিম একটানা অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫খ্রি. সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকায় ডিবি নরসিংদীর একটি টিম উক্ত আসামীকে নরসিংদী মডেল থানাধীন উপজেলা মোড় হতে গ্রেফতার করে।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

24/09/2025

৪৫০ (চারশত পঁঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আসামী মো: ইউসুফ মিয়া (৫৫) গ্রেফতার।

বেলাব থানার এসআই(নিঃ) মোঃ মাহবুব আলী সঙ্গীয় ফোর্স সহ বেলাব থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ইং ২৩-০৯-২০২৫ তারিখ ২৩ঃ২০ ঘটিকায় বেলাব থানাধীন দড়িকান্দি সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জনৈক মনির হোসেন এর মায়ের দোয়া বডি বিল্ডার্স নামক গ্যারেজের সামনে থেকে আসামী মোঃ ইউসুফ মিয়া (৫৫) কে ৪৫০ (চারশত পঁঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

23/09/2025

২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আবুল কালাম (৬১) গ্রেফতার।

নরসিংদী জেলার বেলাবো থানায় কর্মরত এসআই (নিরস্র) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বেলাব থানা এলাকায় কিলো-৬ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ও বেলাবো থানার অফিসার ইনচার্জ-মীর মাহবুবুর রহমান এর দিক নির্দেশনায় অদ্য ২৩/০৯/২০২৫ তারিখ ০৬:৩৫ ঘটিকায় বেলাব টেকনিক্যাল কলেজ এর সামনে বেলাব টু বারৈচা পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ আবুল কালাম (৬১) কে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Belabo Thana
Dhaka