16/12/2021
সুখী,সমৃদ্ধ,স্বনির্ভর জাতি গঠনের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাক বাংলাদেশ।এই শুভ কামনায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ।
ঢাকা ৯ আসনের সকল জনগণকে স্বাগতম জানাই?
16/12/2021
সুখী,সমৃদ্ধ,স্বনির্ভর জাতি গঠনের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাক বাংলাদেশ।এই শুভ কামনায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ।
25/10/2021
https://www.facebook.com/103329221343654/posts/403334384676468/
#লাইফ_যখন_ইভ্যালী।
#ইভ্যালির_যেসব_ছবি_গ্রাহকদেরকে_অর্ডার__করতে_উদ্ভুদ্ধ_করেছে।
#বিস্তারিতঃ-
হঠাৎ মার্কেটে এসে পুরো ই-কমার্স খাতে ঝড় তুলে ইভ্যালি। কখন ১৫০% ক্যাশব্যাক, আবার কখন ৯০% ডিসকাউন্টে পন্য বিক্রি করা শুরু করে। তাও আবার সব ব্র্যান্ডের প্রোডাক্ট।
এতসব ডিসকাউন্টে হুমড়ি খেয়ে অর্ডার দেয়া শুরু করে দেশের বহু মানুষ। ব্যবসায়ীদের অনেকেই অধিক বিক্রির আশায় ইভ্যালিতে পন্য দেয়া শুরু করে।
গ্রাহক ও মার্চেন্টরা বলছেন- ইভ্যালি বিভিন্ন মন্ত্রী, র্যাবের মুভিতে বিনিয়োগ, বাংলাদেশের খেলায় স্পন্সর, তাহসান-মিথালা ও শবনম ফারিয়ার সংশ্লিষ্টতা, নিয়মিত বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনে পজেটিভ নিউজ, এছাড়া ইভ্যালির বিভিন্ন পুরস্কার পাওয়া এসব দেখে তারা উদ্ভুদ্ধ হয়ে অর্ডার দেন।
জানা যায়, সাইক্লোন অফারে ৪৫ দিনে পন্য দেবার কথা বলে অর্ডার নিলেও ৮০-৯০ দিন পর পন্য দিয়ে আসছিল ইভ্যালি। অন্যদিকে সেলারদেরকেও ঠিকমত টাকা না দিলেও একমাসেরটা অন্যমাসে এমন করে দিয়ে আসছিল।
এমন পরিস্থিতিতে দেশে করা হয় ই-কমার্সের নতুন নীতিমালা। এই নীতিমালা করার পর ইভ্যালি সাইক্লোনে নেয়া অর্ডারগুলো ডেলিভারি দেয়ার জন্য ৬মাস সময় চায়।
কিন্তু কয়েকজন গ্রাহক ও মার্চেন্টদের মামলায় গ্রেপ্তার হন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন।
এখন অর্ডার দিয়ে অনেকেই বেশ বিপাকে পড়েছেন। সব হারিয়ে নিঃস্ব হওয়ার পথে অনেক গ্রাহক। মার্চেন্টদের অনেকে খুইয়েছেন লাখ লাখ টাকা। সৃষ্টি হয়েছে টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা।
এমন অবস্থায় আদালত ইভ্যালির পরিচালনার জন্য ৫ সদস্যের একটি বোর্ড গঠন করে দিয়েছে। এই বোর্ড ইভ্যালির সার্বিক বিষয় অডিট করে যদি বুঝে কোম্পানিটি চালানো সম্ভব , তাহলে চালাবে নয়তো বন্ধ করে দিবে।
তবে গ্রাহকদের দাবি ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে মুক্তি দিয়ে বিজনেস করার সুযোগ দিলেই ইভ্যালি সবার দেনা পরিশোধ করে দিতে পারবে।
#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক।
24/10/2021
এখন পর্যন্ত পাওয়া মানবকোষের সবচেয়ে ডিটেইলড ছবি এটা। যে জিনিস অণুবীক্ষণযন্ত্র ছাড়া দেখাই যায় না, সেই জিনিসের মধ্যে কেমন কারিকুরি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা দেখুন! এটা কেবল একটা কোষের চিত্র, এরকম কোটি কোটি কোষ আছে আমাদের প্রত্যেকের দেহে!
সুবহান-আল্লাহ! সৃষ্টিকর্তা হিশেবে তিনি কতো নিপুণ, অনন্য, অতুলনীয়!
02/10/2021
খেয়াল রাখবেন!!মৃত্যুর পরও আপনার
আমলনামায় যেন পাপ সঞ্চয় না হয় 🙂💔
পেইজে লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ☺️
09/08/2021
আজব এক শহর ঢাকা
যেখানে বিক্রি হয় টাকা।
এটাই মনেহয় পৃথিবীর একমাত্র শহর যেখানে টাকা দিয়ে টাকা ক্রয় বিক্রয় করা হয় 😕😕
09/08/2021
আহ এইতো আমাদের জিবন, আমাদের কেন এত অহংকার, আমরা একদিন সবাই এইভাবে চলে যাব
না ফেরার দেশে, আল্লাহ তা'আলা আমাদের সবাইকে কালেমার সাথে মৃত্যু দান করুক ।
09/08/2021
কয়লা ধুইলেও কখনও ময়লা যায় না।
09/08/2021
বাবার জন্য খাবার নিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিশুর।রাজধানীর খিলগাঁও এলাকায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইতি আক্তার নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তার অসুস্থ বাবার জন্য খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনার শিকার হয়।নিহত শিশুর বড়ভাই দিলা বলেন, আমার বাবার টিবি রোগ ছিল। অপারেশনের পরে পুরোপুরি অচল হয়ে পড়েছে। তাকে কোথাও নিয়ে গেলে একজনের সাহায্য লাগতো। বুধবার দুপুরে ইতি বাবার জন্য খাবার নিয়ে আসার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।দিলা জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মোহনপুর গ্রামে। বাবার নাম কামাল হোসেন। বর্তমানে তারা খিলগাঁও রেললাইন বস্তিতেশিশু ইতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার বলেন, আমরা খবর পেয়ে গিয়ে দেখি সড়ক দুর্ঘটনায় এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিবার নিয়ে থাকেন।তিনি আরও বলেন, এলাকার লোকজনের মুখে জানতে পারি রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুটি মারা যায়। এই ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে।
08/08/2021
বর্তমান করোনা ও ডেঙ্গু পরিস্থিতি মোবাবেলায় প্রয়োজনীয় কর্মসূচী গ্রহন ও কর্মপন্থা নির্ধারন সংক্রান্ত ভার্চুয়াল সভাঃ
অদ্যকার ঢাকা-৯ নির্বাচনী এলাকার অন্তর্গত থানা ও ওয়ার্ডসমূহের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলরদের সাথে বর্তমান করোনা ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কর্মসূচী গ্রহন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারন সংক্রান্ত এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে সমন্বয় করে সকল কার্যক্রম পরিচালনা এবং সাধারন জনসাধারনের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষে সকল সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করি।
আগামী ১৫ আগস্ট ২০২১ তারিখের পূর্বেই পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কেন্দ্র কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে একটি করে ভার্চুয়াল সভার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় অংশগ্রহন করে সার্বিক সমস্যগুলো চিহ্নিত করন এবং গুরুত্বপূর্ণ তথ্য ও মতামত প্রদানের জন্য অংশগ্রহনকারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
08/08/2021
1764 সালে ভারতীয় উপমহাদেশের মানচিত্র
01/08/2021
মানবতা আজ এভাবেই লুটিয়ে পড়েছে...
এর জন্য দায়ী কে ?