Mukta Sherpa

Mukta Sherpa

Share

Artist

12/08/2023

আমরা প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করি, করতে হয় আমাদেরকে।

এই যে আমাদের শরীরে বিভিন্ন সময়ে ভাইরাস আক্রমণ করে, সেই ভাইরাসটিও এন্টিবায়োটিকের সাথে যুদ্ধ করে বেঁচে চেষ্টা করে। আলটিমেটলি উদ্দেশ্য সবার একই, 'বেঁচে থাকা'।

এই যে আমরা পড়াশোনা করি, চাকরি কিংবা ব্যবসায় করি, এর উদ্দেশ্য সারভাইভ করার পাশাপাশি জ্ঞান অর্জন করে সামাজিক আত্মমর্যাদা দৃঢ় করা। এটি আমাদের প্রয়োজন। মানুষের মস্তিষ্কে যদি জ্ঞান না থাকে তবে তেলাপোকার মতো বেঁচে থেকে লাভ কি!

কিন্তু জীবন ধারণের জন্য এর চেয়েও একটি বড়ো প্রয়োজন হলো বেসিক স্কিল ডেভেলপমেন্ট। এই বেসিক স্কিল পড়াশোনা করে জ্ঞান অর্জনের মতো নয়; হাতে ধরে প্রশিক্ষণ নিতে হয় -

আমাদের বাবা-মায়েদের উচিত ছোটো থেকে বড়ো হওয়ার সাথে সাথেই-
হোক ছেলে অথবা মেয়ে, প্রতিটি সন্তানকে প্রকৃতির সাথে সারভাইভ করার জন্য সকল কাজ যেমন নিজের খাবার নিজে তৈরি, পোশাক পরিষ্কার, ঘরবাড়ি, বিছানা, বাথরুম পরিষ্কার, সাঁতার শেখানো, কোনো হিংস্র জন্তুর হাত থেকে আত্মরক্ষার কৌশল এগুলো হাতে ধরে শেখানো।

আপনি যেমন আপনার সন্তানকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে সবচেয়ে ভালো বিদ্যাপীঠ থেকে তাকে শিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করেন, বিশ্বাস করুন তার থেকেও বেশি প্রয়োজন সন্তানকে এই বেসিক স্কিল গুলো শেখানো।

অনেক বাবা মাকে খুব গর্বের সাথে বলতে শুনি-
"আমার ছেলে/মেয়ে এক গ্লাস জল ঢেলেও খেতে পারে না"। খেতে পারে না এটা কোনো কথা নয়; আপনি খাওয়ান না এবং এটা কোনো গৌরবের কথা নয় গো মা/বাবা!
আপনার সন্তানকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন।
এটাই বরং কৃতিত্বের। পরনির্ভরশীল পঙ্গু বানিয়ে রাখবেন না প্লিজ! 🙏

শুধু সন্তানদের কথা কি বলবো! আমাদের বাবাদের কথাই বলি- ক'জন নিজের খাবার নিজে তৈরি করে অর্থাৎ রান্না করে খেতে পারেন? আর আমাদের মায়েরা যারা গৃহিণী ক'জন তার স্বামীর অবর্তমানে ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে সন্তানকে কিংবা পরিবারের অন্য কোনো সদস্যকে কিংবা নিজেকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো ইমার্জেন্সি কাজটুকু করতে সক্ষম? অথচ এগুলো জানা থাকা খুব জরুরী।

প্লিজ আপনি আপনার পার্টনাকেও আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন যেন আপনার অবর্তমানে তিনি একাকী সারভাইভ করতে পারেন 🙏

26/06/2023

আমাকে একটা লেখক গ্রুপ থেকে ইনভাইটেশন পাঠিয়েছে। প্রথমে নাম দেখে মনে হলো -

'অবলার ডাক' লেখক গ্রুপ,,

মনে মনে ভাবলাম এ আবার কেমন নাম? এই গ্রুপের লেখকরা কি সবাই-ই অবলা!

কয়েকদিন পরে আবার দেখে মনে হলো -

'আবালের ডাক' লেখক গ্রুপ,,

এটাও কোনো কথা!
লেখক গ্রুপের নাম 'আবালের ডাক' কেন হবে? 🤔

পরে ভালো করে খেয়াল করলাম -

'অবেলার ডাক' লেখক গ্রুপ।

কীয়েক্টা অবস্থা!

Photos from Mukta Sherpa's post 25/12/2022

Marry Christmas 🤗

03/12/2022

নারীবাদ কী?

নারীবাদ কি পুরুষের বিরুদ্ধে না-কি পুরুষতন্ত্রের বিরুদ্ধে?
নারীবাদ কি মানবতাবাদের বিপক্ষে না-কি মানবতার পক্ষে?

নারীবাদের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম।

এ সম্পর্কে আপনি ক্লিয়ার হবেন শিল্পী সায়ানের এই গানটি শুনলে।

ভিডিওঃ মুক্তা শেরপা।

18/11/2022

আজ আমাদের বাসায় একজনের জন্মদিন।
সে উপলক্ষে পূর্ণা মামনির পরিবেশনা 🥰

18/11/2022

ফ্যামিলি গেট টুগেদার 🥰

24/09/2022

#আত্মগোপন
আমি ব্যক্তিগত কারণে আত্মগোপনে আছি প্রায় দুবছর ধরে। কাছের দু'চার জন ছাড়া আমার সন্ধান তেমন কেউ জানেন না। দেশবাসী কোনো খবরে বিভ্রান্ত হবেন না 🙂

21/08/2022

চা শ্রমিকদের জীবনচিত্র ...

মানুষের মৌলিক চাহিদা ৫ টি- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
এর কোনটি পাচ্ছেন তারা?

ভিডিয়োঃ মোঃ মিজানুর রহমান।
স্থানঃ কাফাই চা বাগান, লস্করপুর ভ্যালী,
চুনারঘাট, হবিগঞ্জ।

06/08/2022

খাইছে রে... 🙆‍♀️

এই দুর্মূল্য'র বাজারে বড়ো-ই দুঃসাহসের কাজ!

ভুলভাল উচ্চারণ আর বেসুরো গলায় গাওয়ার কারণে আবার মামলা খেয়ে না বসি 🤔

02/08/2022

কোন শ্রেণির মানুষদেরকে সাধারণত আমরা এভোয়েড করে চলি....

23/07/2022
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka
1000