21/03/2026
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙✨
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ - অর্থ মন্ত্রণালয় জীবন বীমা কর্পোরেশন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ - অর্থ মন্ত্রণালয় জীবন বীমা কর্পোরেশন।সুখে দুঃখে আপনজন - জীবন বীমা কর্পোরেশন।
21/03/2026
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙✨
28/02/2026
জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত বীমাগ্রাহক জনাব মোহাম্মদ আলী মাসিক পেনশন টাঃ১৫,০০০/- পাওয়ার জন্য কর্পোরেশনের সবচেয়ে জনপ্রিয় একটি আজীবন পেনশন বীমা গ্রহন করেন।তিনি মোট জমা প্রদান করেন প্রায় টাঃ৭৫০০০০/-।মেয়াদ শেষে ১০০% কম্যুটেশন মূল্য বাবদ ট্যাক্স কর্তন এর পর পাচ্ছেন টাঃ১১,৫৪,৪৭৪/-।চেক প্রদান করছেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ও সরকারের উপসচিব মিজ্ লুৎফুন নাহার। চেক গ্রহন করছেন বীমা গ্রাহকের স্ত্রী শারমিন আক্তার। পাশে ছিলেন জনাব নিখিলেশ বিশ্বাস - ম্যানেজার দাবী ও ঋণ এবং জনাব মহিউদ্দিন -উচ্চমান সহকারী।
17/12/2025
💫 “আজীবন পেনশন পলিসি”
🌟 বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত 🌟
🏛️ জীবন বীমা কর্পোরেশন-এর জন্য
বীমা খাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হলো। 🌈
মনে করুন, আপনার বয়স ৩৫ বছর। আর আপনি ৫৫ বছর বয়স থেকে বছরে ৬,০০,০০০/- অর্থাৎ প্রতি মাসে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে আজীবন পেনশন নিতে চান তাহলে আপনার প্রতি বছর ২,১২,৪০০ (দুই লক্ষ বারো হাজার চারশত টাকা জমা দিতে হবে।
আসুন এখন দেখি আপনি কি কি সুবিধা পাবেন ----???
✅ মেয়াদ পূর্তিতে আজীবন প্রতি বছরের শুরুতে একসাথে ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা পাওয়ার গ্যারান্টি রয়েছে।
✅ মেয়াদ পূর্তিতে আজীবন মাসিক ভিত্তিতেও প্রতি মাসে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা পাওয়ার গ্যারান্টি রয়েছে।
✅ নমিনির জন্য ১০ বছরের পেনশন পাওয়ার গ্যারান্টি রয়েছে (বীমা গ্রহীতার অবর্তমানে)।
✅ বীমা চলাকালীন স্বাভাবিক মৃত্যুতে বার্ষিক পেনশন এর ৫ গুন অর্থাৎ = ৩০,০০,০০০/- ত্রিশ লক্ষ টাকা এবং মৃত্যুর পরবর্তী ১০ বছর নমিনিকে পেনশন প্রদান করা হবে।
অর্থাৎ সর্বমোট ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা নমিনিকে প্রদান করা হবে।
✅ বীমা চলাকালীন দুর্ঘটনায় মৃত্যুতে বার্ষিক পেনশন এর ১০ গুণ অর্থাৎ = ৬০,০০,০০০/- ষাট লক্ষ টাকা এবং মৃত্যুর পরবর্তী ১০ বছর নমিনিকে পেনশন প্রদান করা হবে। অর্থাৎ সর্বমোট ১ কোটি ২০ লক্ষ টাকা নমিনিকে প্রদান করা হবে।
** আজীবন পেনশন বীমা পলিসির বৈশিষ্ট্যসমূহ :
✅ আজীবন পেনশন বীমা গ্রহণকালীণ বয়স সর্বনিম্ন ২০ বছর ও র্সবোচ্চ বয়স ৬০ বছর।
✅পেনশন প্রাপ্তি শুরুর বয়স ৫৫ থেকে ৬৫ বছর।
✅সর্বনিন্ম বাৎসরিক পেনশন ১০,০০০ (দশ হাজার ) টাকা।
✅সর্বোচ্চ বাৎসরিক পেনশন : (আনলিমিটেড/Unlimited) গ্রাহকের সামার্থ অনুযায়ী বাৎসরিক পেনশন সিলেক্ট করার সুযোগ রয়েছে।
✅মেয়াদপূর্তিতে পেনশনের ৫০% বা ১০০% পর্যন্ত সমর্পণ করা যাবে।
✅ইনকাম ট্যাক্স রেয়াত (Income Tax Rebate -15%) পাবেন।
✅প্রিমিয়াম ষান্মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধযোগ্য।
✅ এই বীমার সাথে অতিরিক্ত সুবিধা হিসাবে Supplementary Benefit গ্রহন করা যাবে।
✅পলিসি শুরুর দিন থেকে আপনার পলিসির সকল তথ্য আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
✅ বীমাতে জমাকৃত সকল অর্থ আয়কর মুক্ত। মেয়াদ পূর্তিতে কোন আয়কর দিতে হবে না।
✅ প্রতি বছরই আয়কর রেয়াতের সার্টিফিকেট প্রদান করা হবে।
✅ এই বীমার সাথে অতিরিক্ত সুবিধা হিসাবে Supplementary Benefit গ্রহন করা যাবে।
আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন
✅আমাদের অফিসের ঠিকানা : -
জীবন বীমা ভবন (৪র্থতলা), ৪৮ মতিঝিল, বা/এ -১০০০
✅ বিস্তারিত জানতে কল করুন:
📞 01628-772294
17/12/2025
পেনশন বীমা কেন করবেন....?
নারী-পুরুষ সবার জন্য প্রয়োজন----
আমরা যতই সম্পদশালী হই,ভবিষ্যতে কি হবে কেউই জানিনা, জীবন চলার পথে খারাপ সময় আসবে তখন পেনশন বীমার সঞ্চয়ের টাকা হবে বড় সহায়ক। এই সঞ্চয়ের টাকা দিয়ে অর্থ কষ্টের মতো মানসিক কষ্টের পরিমাণ কমানো সম্ভব হবে।
সঞ্চয়ের অভ্যাস আর্থিক স্বাধীনতা আনে এবং জীবনে অনেক সিদ্ধান্ত নিজের মতো করে নেয়া যায়। আমাদের সবাইকে একদিন অবসরে যেতে হবে তখন এই সঞ্চয়ই হবে জীবনের বড় চালিকা শক্তি।
রাষ্ট্রীয় সংস্থা হতে আজীবন পেনশন পলিসি গ্রহনের সুবর্ণ সুযোগ রয়েছে।
আপনি কি সরকারি চাকুরির মতো আজীবন পেনশন পেতে চান ?
বৃদ্ধ বয়সে ভাবনাহীন আর্থিক স্বচ্ছলতার জন্য পেনশন বীমা খুবই গুরুত্বপূর্ণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ”জীবন বীমা কর্পোরেশন” এর মাধ্যমে আজীবন পেনশন পলিসি গ্রহনের সুযোগ রয়েছে ; ফলশ্রুতিতে আপনার অবসর জীবন থাকবে সুরক্ষিত।
** আজীবন পেনশন বীমা পলিসির বৈশিষ্ট্যসমূহ :
✅ আজীবন পেনশন বীমা গ্রহণকালীণ বয়স সর্বনিম্ন ২০ বছর ও র্সবোচ্চ বয়স ৬০ বছর।
✅পেনশন প্রাপ্তি শুরুর বয়স ৫৫ থেকে ৬৫ বছর।
✅সর্বনিন্ম বাৎসরিক পেনশন ১০,০০০ (দশ হাজার ) টাকা।
✅সর্বোচ্চ বাৎসরিক পেনশন : (আনলিমিটেড/Unlimited) গ্রাহকের সামার্থ অনুযায়ী বাৎসরিক পেনশন সিলেক্ট করার সুযোগ রয়েছে।
✅মেয়াদপূর্তিতে পেনশনের ৫০% বা ১০০% পর্যন্ত সমর্পণ করা যাবে।
✅ইনকাম ট্যাক্স রেয়াত (Income Tax Rebate -15%) পাবেন।
✅প্রিমিয়াম ষান্মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধযোগ্য।
✅ এই বীমার সাথে অতিরিক্ত সুবিধা হিসাবে Supplementary Benefit গ্রহন করা যাবে।
✅পলিসি শুরুর দিন থেকে আপনার পলিসির সকল তথ্য আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
✅ আপনার বয়স অনুযায়ী আজীবন পেনশন বীমা পলিসির সঠিক হিসাব পেতে অনুগ্রহ করে নিচের তথ্য দিয়ে আমাদের Whatsapp : 01628772294 মেসেজ করুন :
১) আপনার নাম:
২) আপনার জন্ম তারিখ:
৩) আপনার মাসিক ইনকাম:
৪) আপনার পেশা:
৫) আপনার বর্তমান ঠিকানা:
বি:দ্র: খুব শীগ্রই আপনার ইনকাম এবং বয়স হিসাব করে আমরা আপনাকে আপনার Whatsapp বিস্তারিত PDF প্লান Send করব।
☑ আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন
☑আমাদের অফিসের ঠিকানা : -
জীবন বীমা ভবন (৪র্থতলা), ৪৮ মতিঝিল, বা/এ -১০০০
মোবাইল : 01628772294
ধন্যবাদান্তে,
জীবন বীমা কর্পোরেশন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
জীবন বীমা ভবন, ৪৮ মতিঝিল (৪র্থ তলা),
বা/এ, ঢাকা -১০০০
মোবাইল নাম্বার :
01628-772294
25/11/2025
"জীবন বীমা কর্পোরেশন" খুলনা রিজিওনাল অফিস হতে, গ্রুপ বীমা দাবীর ২,৫৮,৩২,৬৬৬ (দুই কুটি আটান্ন লক্ষ বত্রিশ হাজার ছয়শত ছেষট্টি) টাকার চেক হস্তান্তর,,
ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লি: এর গ্রুপ বীমা দাবী টা:২,৫৮,৩২,৬৬৬/= টাকার চেক, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ জাকিরুজ্জামান এর নিকট হস্তান্তর করেন জীবন বীমা কর্পোরেশনের খুলনা রিজিওনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জনাব মোঃ আতিয়ার রহমান। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার গ্রুপ মো:রাশেদুজ্জামান, শাখা ম্যানেজর মো: হাবিবুর রহমান এবং ওজোপাডিকোর নির্বাহী পরিচালক অর্থ নিতীশ চন্দ্র দত্ত, মহাব্যবস্থাপক অর্থ জনাব মো আজিজুর রহমান।
25/11/2025
জীবন বীমা কর্পোরেশনের জেবিসি পেনশন বীমার যাত্রা শুরু
জীবন বীমা কর্পোরেশনের জেবিসি পেনশন বীমার যাত্রা শুরু | DBC NEWS Web : www.dbcnews.tvFB: https://www.facebook.com/dbcnews.tv.official
25/11/2025
🌟 “আজীবন পেনশন পলিসি”
একটি সুরক্ষিত অবসর জীবনের বিশ্বস্ত সঙ্গী
আপনার ভবিষ্যৎকে করুন নিশ্চিন্ত ও দুশ্চিন্তামুক্ত।
জীবন বীমা কর্পোরেশন নিয়ে এলো—
💫 আজীবন পেনশন পলিসি
🔰 কেন নেবেন আজীবন পেনশন পলিসি?
✔ মেয়াদ পূর্তিতে আজীবন পেনশনের নিশ্চয়তা
✔ ২০ থেকে ৬০ বছর বয়সী যে কেউ পলিসি নিতে পারবেন
✔ মেয়াদ শেষে অগ্রিম বা মাসিক পেনশন—যেভাবে চান
✔ বীমা গ্রহীতার অবর্তমানে নমিনির জন্য ১০ বছরের পেনশন নিশ্চিত
✔ স্বাভাবিক মৃত্যুতে — বার্ষিক পেনশনের ৫ গুণ অর্থ নমিনিকে প্রদান
✔ দুর্ঘটনায় মৃত্যুতে — বার্ষিক পেনশনের ১০ গুণ অর্থ নমিনিকে প্রদান
✔ বীমা চলাকালীন মৃত্যু হলে — পরবর্তী ১০ বছর পর্যন্ত পেনশন নমিনিকে প্রদান
✔ জমাকৃত সমস্ত অর্থ আয়কর মুক্ত (মেয়াদ শেষে কোনো আয়কর নেই)
✔ বিনিয়োগের উপর ১৫% আয়কর রেয়াত
✔ সাথে অতিরিক্ত স্বাস্থ্য বীমা নেয়ার সুযোগ
🏢 অফিসে সরাসরি ভিজিট করুন
জীবন বীমা কর্পোরেশন, ৪৮ দিলকুশা, মতিঝিল,ঢাকা-১০০০।
📞 যোগাযোগ: 01628-772294
🏛️ জীবন বীমা কর্পোরেশন
(একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান)
25/11/2025
২৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ প্রধান কার্যালয়ের ‘সম্মেলন কক্ষে’ বাংলাদেশ ইন্সুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিআইএসডিপি) এর জি-৪ এবং জি-১০ প্যাকেজের গো-লাইভ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুর রব, প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব), বিআইএসডিপি। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএম, সিনিয়র কর্মকর্তাগণসহ প্রকল্পের কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#জীবনবীমাকর্পোরেশন
25/11/2025
জরুরী নোটিশ!!
নেটওয়ার্ক মাইগ্রেশন কার্যক্রম সম্পাদনের জন্য ই-ইন্স্যুরেন্স সিস্টেম সাময়িক বন্ধ রাখা প্রসঙ্গে।
25/11/2025
জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত বীমা গ্রাহক জনাব সুমন বড়ুয়ার মৃত্যু দাবী বাবদ টাঃ১৪,৭১,২০০/-(চৌদ্দ লক্ষ একাত্তর হাজার দুইশত) টাকার চেক তাঁর স্ত্রী ও নমিনী জনাব জয়া বড়ুয়া কে হস্তান্তর করছেন জীবন বীমা কর্পোরেশন, চট্টগ্রাম রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মিজ লুৎফুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিজিএম জনাব মোঃ আব্দুল বাসেত খান, এজিএম জনাব মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, ম্যানেজার দাবী ও ঋণ জনাব নিখিলেশ বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য বীমা গ্রহীতা গত ২০১২ইং সালে ২০ বছর মেয়াদের ৬ লক্ষ টাকার DIAB (Double Indemnity & Accident Benefit) সুবিধাসহ একটি বহু কিস্তি বীমা গ্রহণ করেছিলেন। ষান্মাসিক ২০,০৫৫/- টাকা করে প্রিমিয়াম দিয়ে ১২ বছর ৬ মাস বীমা চালানোর পর বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গিয়ে বীমা গ্রাহক মৃত্যুবরণ করেন। বীমা গ্রাহক জীবিত থাকা অবস্থায় survival benefit হিসেবে ৩ (তিন)লক্ষ টাকা গ্রহণ করেছিলেন।
বীমা পলিসির বিপরীতে বীমা গ্রাহক সর্বমোট ৫,০১,৩৭৫/- (পাঁচ লক্ষ এক হাজার তিনশত পচাঁত্তর টাকা) জমা করে গ্রাহক ও নমিনি সর্বমোট টাঃ ১৭,৭১,২০০/- (সতেরো লক্ষ একাত্তর হাজার দুইশত টাকা) পেয়েছেন। জীবন বীমা কর্পোরেশন এর পক্ষ থেকে আমরা মৃত সুমন বড়ুয়ার স্ত্রী ও সন্তানদের নিরাপদ, সুন্দর জীবন কামনা করছি।
📞 01628-772294
#জীবনবীমাকর্পোরেশন
25/11/2025
গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে ঢাকা রিজিওনাল অফিসের মাধ্যমে মরণোত্তর বীমা দাবীর চেক সম্মানিত নমিনির নিকট হস্তান্তর করা হয়।চেক হস্তান্তর করেন ঢাকা রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার জনাব গৌতম কুমার সাহা, এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার জনাব ফারুক আহমদ স্যার সহ বিভিন্ন সেকশনের ম্যানেজারগণ।
"উল্লেখ্য সম্মানিত নমিনি মিসেস আমিনা হাসান আলী মরণোত্তর বীমা দাবীর ৫০ লক্ষ টাকার চেক গ্রহণ করেন"।
#জীবনবীমাকর্পোরেশন