# # # **স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম ২০২৫**
**আয়োজনে: Arun Foundation**
📍 **স্থান:** চকরিয়া উপজেলা
📅 **তারিখ:** ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
**কর্মসূচির মূল উপাদানসমূহ:**
🟢 দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মশারি বিতরণ
⚽ শিশু-কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ
👥 স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সম্মানিত উপস্থিতি
---
এই মহতী আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির প্রয়াস নেওয়া হয়েছে।
**Arun Foundation** কর্তৃক পরিচালিত এই মানবিক উদ্যোগে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
---
** **
** **
** **
** #চকরিয়া**
Arun Foundation
Volunteering Organization He continued his family-life along with social welfare based activities here. All these are now only history.
During the period of the emergence of the new state, Bangladesh, having entered into a fully unknown district, Sirajganj, a brave, virile and promising young and dreamer of independent Bangladesh, stood in the front line of Great Liberation War-1971 and fought against the Pakistani Occupying forces courageously. That time the fascination for the soil and people of Sirajgonj grew in him and so he d
28/06/2024
21/06/2024
ধন্যবাদ কালের কন্ঠ 💓💓💓
ডেঙ্গু মোকাবিলায় সিরাজগঞ্জে মশারি বিতরণ করল অরুণ ফাউন্ডেশন মানবিক সংগঠন অরুণ ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় মশারি বিতরণ করা হয়েছে। অরুণ ফাউন্ডেশনের চেয....
20/06/2024
অনেক অনেক ধন্যবাদ Bengalnews24.com 🙏
সিরাজগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় অরুণ ফাউন্ডেশনের মশারি বিতরণ সিরাজগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন স্তরের মানুষের মাঝে মশারি বিতরণ করেছে অরুণ ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (২০ জ.....
20/06/2024
অরুন ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মশারি বিতরণ করেন অরুন ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান মহাদয়।
20/01/2024
ধন্যবাদ দোলনচাঁপা
20/01/2024
ধন্যবাদ কলম সৈনিক
এবারও ঢাকায় অনুষ্ঠিত হলো গাজী লুৎফুর রহমান অরুণ স্মৃতি টুর্নামেন্ট - দৈনিক কলম সৈনিক অগ্রযাত্রায় অবিচল আমাদের দৈনিক প্রতিদিনের অপরাধ । অগ্রযাত্রার ধারা অব্যহত রেখে, আমরা যেনো বরাবরের মতো আমাদের উচ....
20/01/2024
ধন্যবাদ কালেরকন্ঠ
গাজী লুৎফর রহমান অরুণ স্মৃতি টুর্নামেন্টের ৪র্থ সিজন আয়োজিত প্রতিবারের মতো এবারও আয়োজিত হলো বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্....
20/01/2024
প্রতিবারের মতো এবারও ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত হলো বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘গাজী লুৎফুর রহমান অরুণ স্মৃতি টুর্নামেন্ট’। এ বছর টুর্নামেন্টটির চতুর্থ সিজন আয়োজিত হয়েছে। অংশগ্রহন করেছে মোট ১৪টি দল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকায় শুরু হয় দুইদিনব্যাপী এই টুর্নামেন্ট। শুক্রবার ফাইনালে হাসান-রিপন জুটি বনাম তানবির-ইমু জুটির জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্ট।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুইদিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাজন-রাজীব জুটির সাথে লিংকন শুভর জুটির ম্যাচের মধ্যে দিয়ে শুরু হয়। শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় রিপন-হাসান জুটি বনাম আরিফ-পিনকু জুটি। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে রিপন-হাসান জুটি ২-১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে। অপর সেমিফাইনালে লড়াই করে তানবির-ইমু জুটি বনাম মিন্টু-তুষার জুটি। তানবির-ইমো জুটি ২-০ ব্যবধানে বিজয়ী হয়। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিন্টু-তুষার জুটিকে ১-০ ব্যবধানে পরাজিত করে আরিফ পিংকু জুটি।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় হাসান-রিপন জুটি বনাম তানবির-ইমু জুটির মাঝে। যেখানে হাসান-রিপন জুটিকে ২-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তানবির ইমু-জুটি।
মূলত শীতকালকে উপলক্ষ করে ২০১৫ সালে গাজী শরাফুদ্দিন হাসান খান ইমন প্রথম ব্যাডমিন্টন বাডিস অফ বসুন্ধরা (বিবিওবি) টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেন। শুধু খেলাধূলা নয়, একে নিয়মশৃঙ্খলায় আবদ্ধ করতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন গাজী শরাফুদ্দিন হাসান খান ইমন। অন্য সদস্যবৃন্দ হচ্ছেন- সোহেল রানা (সি.ই.ও এন্ড ফিল্ড ম্যানেজমেন্ট কমিটি চিফ), মুনির আহমেদ (ট্রেজারার), মেজবা উল আবেদীন (জেনারেল সেক্রেটারি), লিনকন আহমেদ (জয়েন্ট সেক্রেটারি)।
ফাইনালে বিজয়ী দল টিম ডব্লিউর হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের আয়োজক অরুণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘ব্যাডমিন্টন বাডিস অফ বসুন্ধরা’র প্রেসিডেন্ট গাজী শারাফুদ্দিন হাসান খান ইমন। এই সময় আরো উপস্থিত ছিলেন ‘ব্যাডমিন্টন বাডিস অফ বসুন্ধরা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মেজবাউল আবেদীন সহ টুর্নামেন্টের আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। পুরস্কার বিতরণীর পরে অরুণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সারপ্রাইজ ‘র্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক অরুণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘ব্যাডমিন্টন বাডিস অফ বসুন্ধরা’র প্রেসিডেন্ট গাজী শারাফুদ্দিন হাসান খান ইমন বলেন, ‘মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে। সুস্থ ও সুশৃঙ্খল যুব সমাজ গঠনে কাজ করবে অরুণ ফাউন্ডেশন। দেশের বিভিন্ন স্থানেই অরুণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করা হবে।’
টুর্নামেন্ট প্রসঙ্গে ‘বিবিওবি’-এর সি.ই.ও এন্ড ফিল্ড ম্যানেজমেন্ট চিফ সোহেল রানা বলেন, ‘আমরা প্রতি বছর ২০ জন সদস্য নিয়ে আমারদের এই শীতকালীন খেলার আয়োজন করে থাকি। স্থান সংকুলান হওয়ার কারণে ইচ্ছে থাকলেও আমরা সদস্য সংখ্যা বাড়াতে পারি না। তবে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কাজ করছি। ভবিৎষতে আমরা সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছি।’
বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ ছিলেন মহান মুক্তিযুদ্ধে পলাশডাঙ্গা যুব শিবিরের ব্যাটালিয়ন কমান্ডার ও প্রধান অস্ত্ৰ প্রশিক্ষক। সিরাজগঞ্জের মহান মুক্তিযুদ্ধের এক বীর সৈনিক গাজী লুৎফর রহমান অরুণ। সিরাজগঞ্জ জেলায় পাক বাহিনীর সাথে সম্মুখ ও গেরিলা যুদ্ধে যে সকল মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা নেতৃত্ব প্রদান করেছিলেন, গাজী লুৎফর রহমান অরুণ ছিলেন তাদের মধ্যে অন্যতম। ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এই বীর সন্তান। তার স্মরণে প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন অরুণ ফাউন্ডেশন ও সাংস্কৃতিক সংগঠন অরুণ ফিল্ম সোসাইটি। সংগঠনটির দায়িত্বে আছেন গাজী লুৎফর রহমান অরুণের সহধর্মীনি জনাবা শাহনারা রহমান। তার সন্তানেরাও এই সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। প্রতি বছর বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের স্মৃতিচারনায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেন তার কনিষ্ঠ পুত্র গাজী শারাফুদ্দিন খান ইমন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্মরণ করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Level 5 House 429 Road 30 Mohakhali DOHS Dhaka
Dhaka
1206
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
