01/05/2026
আজ ১লা মে — আন্তর্জাতিক শ্রমিক দিবস ,
শ্রমই উন্নতির মূল শক্তি।�সমাজের প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে অসংখ্য শ্রমজীবী মানুষের ঘাম, পরিশ্রম ও ত্যাগ।
এই দিনে আমরা স্মরণ করি তাদের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্যের কথা।�চলুন, আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তুলি।
🔹 শ্রমিকের অধিকার মানেই মানবাধিকার�🔹 ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল—সবার অধিকার
Voice of Law এর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
29/04/2026
আমাদের দেশের নারীদের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনেক সচেতন হতে হবে । voice of law- তে যে বিষয় গুলো নিয়ে পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করা হয় তার মধ্যে অন্যতম হলো ডিভোর্স দেয়া নিয়ে সমস্যা ।
21/04/2026
বন্টনামা দলিল :
মৃত ব্যক্তির ওয়ারিশদের মধ্যে সম্পত্তি ভাগাভাগির জন্য একটি বন্টননামা দলিল করতে হয়, যেখানে মৃত ব্যক্তির মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, সম্পত্তির দলিল, এবং সকল ওয়ারিশের লিখিত সম্মতি আবশ্যক। এটি স্ট্যাম্প পেপারে লিখে রেজিস্ট্রি করতে হয় এবং এর জন্য যথাযথ ফি প্রদান করতে হয়, যা ভবিষ্যতে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ এড়াতে ও নামজারির জন্য অপরিহার্য।
বন্টননামা দলিল করতে প্রয়োজনীয় কাগজপত্র:
* মৃত ব্যক্তির মৃত্যু সনদ (Death Certificate): যার সম্পত্তি বন্টন হবে, তার।
* ওয়ারিশ সনদ (Succession Certificate): সকল ওয়ারিশের।
* সম্পত্তির মূল দলিল: বন্টন করা হবে এমন সম্পত্তির।
* সকল ওয়ারিশের সম্মতিপত্র: প্রত্যেকের স্বাক্ষরসহ।
* বন্টনামা দলিলের খসড়া: সম্পত্তির বিবরণ ও অংশ উল্লেখসহ।
কিভাবে এই দলিল তৈরি করতে হবে তার একটা ধারণা নিম্নে উল্লেখ করা হলো:
খসড়া তৈরি: একজন আইনজীবীর সহায়তায় একটি বন্টনামা দলিল তৈরি করুন, যেখানে সম্পত্তির প্রতিটি অংশ ও ওয়ারিশদের নাম স্পষ্টভাবে লেখা থাকবে।
স্ট্যাম্প পেপারে লেখা: দলিলটি উপযুক্ত মূল্যের স্ট্যাম্প পেপারে লিখতে হবে।
সকল ওয়ারিশের স্বাক্ষর: সকল ওয়ারিশ (বা তাদের বৈধ প্রতিনিধি) দলিলের উপর স্বাক্ষর করবেন।
রেজিস্ট্রেশন: সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটি রেজিস্ট্রি করতে হবে, যা (1908 সালের রেজিস্ট্রেশন আইন) অনুযায়ী বাধ্যতামূলক।
ফি জমা: রেজিস্ট্রেশন ফি, ই-ফি, এন-ফি ইত্যাদি ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
পরিবারের মধ্যে বন্টনামা দলিল করার মূল উদ্দেশ্য হলো এটি ওয়ারিশদের মধ্যে ভবিষ্যতে সম্পত্তি সংক্রান্ত বিবাদ এড়াতে এবং নামজারির (Mutation) জন্য একটি চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করে।
আইনগতভাবে বন্টনামা দলিল ছাড়া ওয়ারিশ এর সম্পত্তির নামজারি করা কঠিন, তাই এটি রেজিস্ট্রি করা জরুরি।
বেবী নাসরিন
এডভোকেট
সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ
13/04/2026
সবাইকে ১৪৩৩ নব নববর্ষের শুভেচ্ছা
03/04/2026
🔹 বাল্যবিবাহ কী?
আইন অনুযায়ী—
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স: ১৮ বছর
ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স: ২১ বছর
এর কম বয়সে বিয়ে হলে সেটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে।
🔹 শাস্তির বিধান
১. বাল্যবিবাহ সম্পাদন বা অংশগ্রহণ করলে:
সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড অথবা
সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা অথবা
উভয় দণ্ড হতে পারে।
২. অভিভাবক বা কেউ যদি বাল্যবিবাহে সম্মতি দেয় বা সহায়তা করে:
একই শাস্তি (কারাদণ্ড বা জরিমানা বা উভয়)
৩. বিয়ের আমি সম্পাদনকারী (কাজী/পুরোহিত):
তারা যদি জেনেশুনে বাল্যবিবাহ সম্পন্ন করেন, তাদের বিরুদ্ধেও একই শাস্তি প্রযোজ্য।
অ্যাডভোকেট সুরাইয়া জান্নাত সুমি
সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ
25/03/2026
🇧🇩 ২৬শে মার্চ – স্বাধীনতা দিবস 🇧🇩
শৃঙ্খল ভাঙার সেই ইতিহাস,�ত্যাগ আর সাহসের অমলিন স্মৃতি—�২৬শে মার্চ আমাদের আত্মপরিচয়ের শক্ত ভিত্তি।
রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের পরিচয়।�অসংখ্য ত্যাগ আর সাহসের ইতিহাস বুকে নিয়ে আজও এগিয়ে চলছে বাংলাদেশ।
আসুন, দেশকে ভালোবাসি—আইন মানি, ন্যায়ের পাশে দাঁড়াই, সচেতন হই।
Voice of Law এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
�
20/03/2026
🌙 ঈদ মোবারক! ✨
এই পবিত্র ঈদুল ফিতরের দিনে, আমাদের জীবনে বয়ে আসুক শান্তি, সুখ, মানবতার আলো। ঈদ যেন সকলের জীবনে সঠিক দিকনির্দেশনা, ভালোবাসা ও আনন্দের নতুন দিগন্ত উন্মোচন করে।
আসুন, আমরা সবাই একে অপরকে সাহায্য করে, ভালোবাসা এবং সম্মানের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। ঈদের এই আনন্দময় দিনে আমরা নিজেদের এবং সমাজের কল্যাণে কাজ করি।
🌟 Voice of Law পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।
ঈদ সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ বয়ে আনুক!
20/03/2026
🌙 ঈদ মোবারক! ✨
এই পবিত্র ঈদুল ফিতরের দিনে, আমাদের জীবনে বয়ে আসুক শান্তি, সুখ, মানবতার আলো। ঈদ যেন সকলের জীবনে সঠিক দিকনির্দেশনা, ভালোবাসা ও আনন্দের নতুন দিগন্ত উন্মোচন করে।
আসুন, আমরা সবাই একে অপরকে সাহায্য করে, ভালোবাসা এবং সম্মানের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। ঈদের এই আনন্দময় দিনে আমরা নিজেদের এবং সমাজের কল্যাণে কাজ করি।
🌟 Voice of Law পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।
ঈদ সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ বয়ে আনুক!