03/06/2026
আজ রাত ৯.১৫ এ ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) এর পক্ষ থেকে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল স্যারের সাথে স্বাস্থ্যনীতিতে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তির অপরিহার্যতা প্রসঙ্গে আশানুরূপ গরুত্বপূর্ণ আলোচনা হয়।
18/05/2026
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন এর চূড়ান্ত অনুমোদন Bangladesh Nationalist Party-BNP এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ফিজিওথেরাপিস্ট'স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব এর প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী DR. A Z M Zahid Hossain MP স্যারের হাত ধরেই সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ।
মাননীয় মন্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে আজ গভীর রাতে উপস্থিত ছিলেন প্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্যাবের পক্ষ থেকে স্যারের প্রতি অফুরন্ত শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। ফিজিওথেরাপি চিকিৎসকদের প্রানের দাবীর প্রতি স্যারের অকুণ্ঠ সমর্থন কৃতজ্ঞ চিত্তে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ফিজিওথেরাপিস্ট জাতি আজীবন স্বরণ করবে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই যুগান্তকারী এবং সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে ভবিষ্যতে বাংলাদেশের কোটি কোটি জনগণ সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা এবং চিকিৎসকের আওতায় আসবে।
06/05/2026
ফিজিওথেরাপিস্ট'স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ - প্যাব এর শোকবার্তা।
02/04/2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে দীর্ঘ রাজপথের পেশাজীবী নেতা হিসেবে প্যাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও কিছু পেশাগত আলোচনা।
15/03/2026
আলহামদুলিল্লাহ!
ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজ ১৫/০৩/২০২৬ ইং স্বাস্থ্য অধিদপ্তর এর নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ রায়হান স্যার এর সাথে পেশা সংক্রান্ত বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এবং উক্ত পদে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
Directorate General of Health Services
DR. A Z M Zahid Hossain MP
Azm Zahid Hossain
Physiotherapists Association of Bangladesh - PAB
09/03/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১০/০৩/২০২৫ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করবেন মহাখালী কড়াইল বস্তি থেকে। উক্ত অনুষ্ঠানে ফিজিওথেরাপি চিকিৎসকদের সংগঠন ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ কে আমন্ত্রণ জানানো হয়।
04/03/2026
শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে
সাবেক মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতৃবিন্দু কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহাফিল এর
প্রধান অতিথি : এ জেড এম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বিশেষ অতিথি : সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি : এমএ মুহিত এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
03/03/2026
আলহামদুলিল্লাহ।
আগামীকাল অর্থাৎ ০৪/০৩/২০২৬ ইং প্যাব এর প্রধান উপদেষ্টা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী মহোদয় আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন স্যার আগামীকাল শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, (বিএম ইউ) তে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে প্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যকে বিকাল চার ঘটিকায় আমন্ত্রণ জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। ইফতার মাহফিল শেষে প্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে।
03/03/2026
আলহামদুলিল্লাহ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি) স্যারের সাথে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
Tanvir Physio Dr Kamruzzaman Kallol
24/02/2026
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), বিশিষ্ট পেশাজীবী নেতা জনাব ইসমাইল জবিউল্লাহকে প্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।