09/02/2023
এইচএসসি, আলিম ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের “ছাত্র জমিয়ত বাংলাদেশ” এর পক্ষ হতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জ?
09/02/2023
এইচএসসি, আলিম ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের “ছাত্র জমিয়ত বাংলাদেশ” এর পক্ষ হতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মিশরীয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মুহাম্মাদ ইমারাহ বলেন- এক অনুষ্ঠানে আমন্ত্রিত একজন সেক্যুলার আলোচক আমাকে সম্বোধন করে তীর্যক ভাষায় বললেন,
”ডক্টর মুহম্মাদ! আপনার লেখাজোকা থেকে আমি কি এই খোলাসায় পৌঁছাতে পারি— আপনি ইসলামী শরী'আহ বাস্তবায়নের নামে আমাদের ‘বহুযুগ পেছনে’ নিয়ে যেতে চান?”
উত্তরে আমি উৎসাহ নিয়ে বললাম-
”জনাব, আপনি ‘বহুযুগ পেছনে’ বলে কি ১০০শ বছর পেছনের কথা বলছেন— যখন সুলতান দ্বিতীয় আবদুল হামিদ অর্ধ-পৃথিবী শাসন করতেন?
নাকি সে সময়ের কথা বলছেন, যখন ইউরোপের রাজা-মহারাজারা উসমানি খলিফার ফরমান নিয়ে নিজেদের দেশ শাসন করতেন?
নাকি আপনি মামলুক সুলতানদের শাসনামলের কথা বলছেন— যারা পুরো মানববিশ্বকে মুঘল ও তাতারি হিংস্রতা থেকে রক্ষা করেছিলেন?
নাকি আব্বাসি খলিফা হারুনুর রশিদের শাসনামলের কথা বলছেন, যিনি রোমান সম্রাট নাকপুরকে প্রজাদের সাথে অমানবিক নিষ্ঠুর আচরনের প্রতিবাদে লিখেছেন—
‘আমিরুল মুমিনিন হারুনুর রশিদের পক্ষ থেকে রোমান কুকুর নাকপুরের প্রতি’?
নাকি আরেকটু পেছনের কথা বলতে চেয়েছেন, যখন আবদুর রহমান আদ-দাখিলের বিশাল সৈন্যবাহিনী ইতালি ও ফ্রান্স অবরোধ করে রেখেছিলেন?
এসব তো রাজনৈতিক ‘বহুযুগ পেছনে’র কথা বললাম, আর যদি জ্ঞানের জগতের কথা বলেন, তাহলে আপনার কাছে সবিনয়ে জানতে চাইব—
আপনি কি ‘বহুযুগ পেছনে’ বলে সে সময়ের কথা বলতে চেয়েছেন— যখন ফারাবি, ইবনে জুবাইর, খাওয়ারেজমি, ইবনে রাশিদ, ইবনে খলদুনরা বিশ্ববাসীকে চিকিৎসা-বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, ভূগোল ও জোতির্বিজ্ঞান ইত্যাদির শিক্ষা দিতেন?
নাকি আপনি ‘বহুযুগ পেছনে‘ বলে— সে সময়ের কথা বলতে চেয়েছেন, যখন মুসলিম স্পেনের অধিবাসীরা পৃথিবীর বুকে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। যাদের শিক্ষা-সমাপ্তির ট্রাডিশন ( convocation) আজও ‘সভ্য!’ পৃথিবী ধারণ করে আছে। দুনিয়ার সকল পরবর্তী প্রতিষ্ঠান সেইসব মাদরাসাতুল উলুম আল- জামেয়ার অনুকরণীয় রুপ!
আপনি কী দয়া করে বলবেন, কেন এখনো গ্রাজুয়েশন সংবর্ধনা-অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘স্কোয়ার অ্যাকাডেমিক হ্যাট’ পরে থাকে? কারণ মুসলিম স্পেনের শিক্ষার্থীরা গ্রাজুয়েশনের সময় এই হ্যাটের ওপরের অংশে পবিত্র কোরআন রাখতেন! এভাবেই "শিক্ষার জন্য এসো সেবার ব্রত নিয়ে বেরিয়ে যাবার" শপথ নিতেন!
আপনি একজন মিশরীয়; আচ্ছা আমাকে বলুন তো— আপনি ‘বহুযুগ পেছনে’ বলে কি সে সময়ের কথা বলতে চেয়েছেন, যখন কায়রো ছিল পৃথিবীর সুন্দরতম ও মনোরম নগরী?
নাকি সে সময়ের কথা বললেন, যখন একটি ইরাকি দিনারের মূল্যমান ছিল ৪৮৩ ডলার?
কিংবা সে সময়ের কথা বললেন, যখন ইউরোপ থেকে পলাতক জ্ঞানীরা মিশরের আলেকজান্দ্রিয়া শহরে আশ্রয় নিতেন?
নাকি বহুদূর পিছিয়ে নেয়ার জন্য তখনকার কথা বললেন, যখন আমেরিকা মিশরের কাছে অনুরোধের দরখাস্ত নিয়ে এসেছিল— অনাহারে-অর্ধাহারে থাকা ইউরোপীয়দের জীবনহন্তুক দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে?
অনুগ্রহপূর্বক, আমাকে একটু জানাবেন— ইসলামি শরীয়াহ বাস্তবায়িত থাকা যুগের ঠিক কতটুকু পেছনে গেলে আপনি খুশি হবেন? আপনার সেই উত্তর জানার অপেক্ষায় থাকলাম আমি!”
মুর্খ সেক্যুলার তখন ‘অসহায় চোখে’ মুসলিম মনীষীর মুখের দিতে চেয়ে রইলেন। অপলক নেত্রে তাকিয়েই থাকলেন!
(মো. ইমাম হোসাইন)
25/05/2022
বন্যার্ত মানুষের মাঝে সিলেট মহানগর ছাত্র জমিয়তের শুকনো খাবার বিতরণ
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বন্যার পানিতে আটকে পড়া মানুষের ঘরে ঘরে শুকনো খাবার পৌঁছে দেন ছাত্র জমিয়তের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সহ সভাপতি আবুল খায়ের, সহ সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, পাঠাগার সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, নির্বাহী সদস্য মীর আইনুল হক, সৈয়দ আবিদ প্রমুখ।
25/05/2022
কানাইঘাট-জকিগঞ্জে আল্লামা উবায়দুল্লাহ ফারুকের ব্যপক ত্রাণ তৎপরতা অব্যাহত
সিলেট নগরীতে ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি উপচে পড়ে প্লাবিত হয়েছে জনপদ, ঘর-বাড়ি, দোকানপাট। প্লাবিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। তাছাড়া গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসি মানুষজন। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
সঙ্কটাপন্ন এই সময়ে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমেদ্বীন ও রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা'সহ অসংখ্য মাদরাসার শায়খুল হাদীস কানাইঘাট-জকিগঞ্জবাসীর প্রিয় নেতা আল্লামা উবায়দুল্লাহ ফারুক (দা.বা.)।
স্থানীয় জমিয়ত সুত্রে জানা যায়, আল্লামা উবায়দুল্লাহ ফারুক নিজ উদ্যোগে ত্রাণ তৎপরতার পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায়ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। কানাইঘাট, জকিগঞ্জের কয়েকটি ইউনিয়নে পানিতে আটকে পড়া প্রায় ২০ হাজার মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র ও ঘরের আসবাবপত্রও বিতরণ করেন তিনি।
এপ্রসঙ্গে গণমাধ্যমকে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, যে আল্লাহ তাআলা পৃথিবী এবং আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই বন্যা দিয়েছেন। বন্যায় কি লাভ এটা একমাত্র তিনিই জানেন। আল্লাহর দেয়া কোন গযব ক্ষতির জন্য নয়; বরং লাভের জন্য। যেখানে হালাল-হারামের বাচবিচার নেই, দ্বীনদারী নেই, মানুষজন বেনামাজি সেখানে এধরণের আজাব-গযব আসে। এই আজাব-গযব আমাদের জন্য রহমত হবে- যদি আমরা নামাজী হই, দ্বীনদারী ও হালাল-হারাম বাচবিচার করে চলি।
তিনি বলেন, বন্যার সময় আমরা দুর্গত মানুষের সাথে কি আচরণ করি এটাও আল্লাহ তায়ালা পরীক্ষা করেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসলে হায়-হুতাশ নয়; এই সময়ে নিজেকে সংশোধন করে নিতে হয়। পূর্বের গুনাহ থেকে বাঁচার জন্য বেশীবেশী তাওবা-ইস্তেগফার পড়তে হয়।
আল্লাহ তায়ালা কোরআনে বলেন- 'আখেরাতের আজাবের আগে দুনিয়ায় আমি কিছু ভোগান্তি, কিছু বিপদ-মুসিবত দিয়ে থাকি, তারা যেন দুষ্টু চলাফেরা ছেড়ে দ্বীনদারীর দিকে ফিরে আসে।'
আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, যদি দ্বীনদারীর দিকে ফিরে আসি, তাওবা-ইস্তেগফার করি তাহলে বন্যা আমাদের জন্য রহমত। আর যদি তাওবা-ইস্তেগফার না করি, তাহলে এই বিপদের পর আরেক বিপদ আসবে। দুনিয়ায়ও বিপদে পড়লাম আর মরার পরেও জাহান্নামের লাঞ্ছনা ভোগ করতে হবে।
তিনি বলেন, শুধুমাত্র সরকার, এমপি, মন্ত্রী আর স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেক মসজিদে জুম্মার দিন চেয়ারম্যান-মেম্বার আর স্থানীয় মুরুব্বিরা জনগণকে এগুলো বুঝাতে হবে- ভাই এই বিপদের সময় অসহাদের জন্য আমরা কি করতে পারি, কিভাবে এই বিপদ কাটিয়ে উঠতে পারি। নিজেরা উদ্যোগ নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো দরকার।
তিনি আরো বলেন, নামাজ-রোজা ঠিকমত করবোনা, হালাল-হারাম যাচাই-বাছাই করবো না, মহল্লায় মহল্লায় গ্রুপিং আর মারামারি করবো, একে অপরের সাথে পশুসুলভ আচরণ করবো তাহলে আজাব-গযব আসবে না এ কেমন কথা? আমাদের চলাফেরা যদি ভালো না হয় তাহলে দুনিয়ায়তো মসিবত আসবেই আখেরাতেও আরো বড় মুসিবত আসবে। তাই আসুন, আমরা একে-অপরের সাথে মারামারি, ঝগড়াঝাটি, গ্রুপিং পরিহার করি। সবাই এক পরিবারের মানুষ হিসেবে জীবন যাপন করি। পরস্পরের মাঝে প্রেম-ভালোবাসার সম্পর্ক স্থাপন করি।
সেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসীদের প্রসংশা করে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, আপনাদের ব্যয়বহুল উদ্যোগে এদেশের হতদরদ্রি, অসহায় ও নিম্নবিত্ত মানুষের মুখ উজ্জ্বল হবে। শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেই আপনাদের দায়িত্ব শেষ নয়; বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও খুবই জরুরী। প্রবাসী ভাইরা যদি দেশের মানুষের বিপদাপদে এগিয়ে আসেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের রুজি-রোজগারে বরকত দান করবেন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জনকল্যাণ মূলক কাজে বেশীবেশী অংশগ্রহণ করার তাওফিক দান করুন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বালামুসিবত থেকে আমাদের দেশ ও দেশের জনগণকে হেফাজত করুন, আমিন।
25/05/2022
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই!
04/03/2022
আল-হাইয়াতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ এর ১৪৪৩ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষার সময়সূচি।
পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা।
https://m.facebook.com/story.php?story_fbid=324630029706746&id=100064792540496
16/01/2022
আমরা শোকাহত!
মাওলানা জহিরুল হক ভুইয়া (রাহ.)এর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মাওলানা জহিরুল হক ভুইয়ার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ শোক জানান।
শোকবার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, মাওলানা জহিরুল হক ভুইয়া (রাহ.) ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। জমিয়তের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি ঈমান-আক্বিদা ও ইসলামের নীতি-আদর্শের সুরক্ষা এবং দেশাত্মবোধ ও ইনসাফের পক্ষে এক আপোষহীন নেতা ছিলেন। সত্যনিষ্ঠতায় তিনি কখনোই ভয়-ভীতি, প্রলোভন ও জুলুমের কাছে মাথানত করেননি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রের এই সময়ে তাঁর নেতৃত্ব দেশ ও জাতির জন্য অনেক প্রয়োজন ছিলো।
আমরা হজরতের সকল অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হজরতের অগণিত ছাত্র, ভক্ত, মুরীদ, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা মাওলানা জহিরুল হক ভুইয়া (রাহ.)কে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
10/11/2021
কাগুজে প্রাপ্তির বদলে চিন্তা-চেতনা ও আদর্শ বিসর্জন দেয়া আত্মহত্যারই শামিল।
চেতনার মূলে কুঠারাগাত করে সুগন্ধিময় পুষ্পগ্রহণ, নৈতিক পরাজয় বরণ করে নেয়ারই নামান্তর।
চেয়ারের মোহে নীতি-আদর্শ জলাঞ্জলি দেয়া, উপরে উঠার সিঁড়ি দিয়ে খাদে পতিত হওয়ার ন্যায়।
-মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া হাফিজাহুল্লাহ
যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
24/10/2021
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নিজ নির্বাচনী আসন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) এর হরিণচড়া ইউনিয়নে সম্প্রতি এক অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। রোববার ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগত অর্থ বিতরণ করেন জমিয়ত মহাসচিব।
21/10/2021
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চক্রান্ত রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জমিয়তের সিরাত কনফারেন্সে বক্তারা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এবং সকল প্রকার বৈষম্য দূর করে জননিরাপত্তা নিশ্চিত করতে চাইলে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা.এর আদর্শ অনুসরণের কোন বিকল্প নেই। তাঁর আদর্শ অনুসরণেই মানবজাতির শান্তি ও কল্যাণ নিহিত। বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণেও হযরত রাসূলুল্লাহ সা.মানুষের জান-মাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা বিধানের প্রতি গুরুত্বারোপ করেছেন। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল প্রকার চক্রান্ত রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সীরাতুন্নবী সা.কনফারেন্সে জমিয়ত নেতারা এসব কথা বলেন। সম্প্রতি কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননা প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেছেন আমরা দ্রুত সময়ের মধ্যে এই জঘন্য ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।