সবুজ শহর ফাউন্ডেশন

সবুজ শহর ফাউন্ডেশন

Share

It’s a social organization. https://www.instagram.com/shabuj.sohor/

21/11/2025

ভূমিকম্প অনুভূত হলো
পরিবেশ নিয়ে আরো সচেতন হতে হবে,
দুর্যোগে সবার সচেতন হতে হবে ।


Photos from সবুজ শহর ফাউন্ডেশন's post 19/11/2025

গাছ রোপণ করা যতটা সহজ, সেই গাছটিকে লালন-পালন করে বড় করে তোলা ততটাই গুরুত্বপূর্ণ। অনেকেই শুধু চারা রোপণ করে দায়িত্ব শেষ মনে করেন, অথচ একটি গাছকে বাঁচিয়ে রাখতে নিয়মিত যত্নই তার প্রকৃত প্রাণসঞ্চার। বিশেষ করে গাছটি যখন ছোট থাকে তখন তাকে সবচেয়ে বেশি পরিচর্যা আর সুরক্ষা দিতে হয়।

এই উপলব্ধি থেকেই আমরা সবুজ শহর ফাউন্ডেশনের পক্ষ থেকে গত শুক্রবার বনানী এলাকায় গাছের পরিচর্যার কাজ করেছি। শুধু লাগানো নয়, গাছের পাশে দাঁড়ানো এটাই আমাদের প্রতিশ্রুতি।
প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস হয়তো একদিন সবুজ পৃথিবীর বড় শক্তি হয়ে উঠবে।
কারণ, একটি গাছ শুধু ছায়াই দেয় না; দেয় নিঃশ্বাস, দেয় আশার আলো, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় জীবনের নিরাপদ ঠিকানা।

Photos from সবুজ শহর ফাউন্ডেশন's post 20/09/2025

আজকে নিকেতন-গুলশান এলাকায় আমাদের বৃক্ষ পরিচর্যা আর রোপন কার্যক্রম হয়ে গেল। ঢাকা শহরের অন্যান্য এলাকার তুলনায় নিকেতনে গাছের সংখ্যা বেশি যা আশাব্যঞ্জক ছিল। কিছু কিছু গাছ যত্নের অভাব বোধ করছিল সেগুলো আমরা যত্ন করলাম। দারুন সুন্দর একটা সময় কাটালাম গাছদের সাথে।


08/08/2025

সবুজ শহর ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের একজন সম্মানিত অভিভাবক তার মূল্যবান মতামত তুলে ধরেন।

#সবুজ_শহর_ফাউন্ডেশন
#রাখব_সবুজ_আমার_শহর



03/08/2025

সবুজ শহর ফাউন্ডেশনের পথচলা নিয়ে
মো : শওকত সিদ্দিকী
-স্পোর্টস কোঅর্ডিনেটর
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগ।) স্যার এর অভিব্যক্তি.....

🎥- Al Ansary

#সবুজ_শহর_ফাউন্ডেশন
#রাখব_সবুজ_আমার_শহর



03/08/2025

সবুজ শহর ফাউন্ডেশনের পথচলা নিয়ে
শামীম আরা রহমান মুন
-উপাধ্যক্ষ(ইংরেজি মাধ্যম), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ।) ম্যাম এর অভিব্যক্তি...

🎥- Al Ansary

#সবুজ_শহর_ফাউন্ডেশন
#রাখব_সবুজ_আমার_শহর



03/08/2025

সবুজ শহর ফাউন্ডেশনের পথচলা নিয়ে
জেরিনা ফেরদৌস
-উপাধ্যক্ষ(জাতীয় পাঠ্যক্রম)- সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ।) ম্যাম এর অভিব্যক্তি....

🎥- Al Ansary

#সবুজ_শহর_ফাউন্ডেশন
#রাখব_সবুজ_আমার_শহর



03/08/2025

সবুজ শহর ফাউন্ডেশনের পথচলা নিয়ে
কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.)-
(অধ্যক্ষ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ) স্যার এর অভিব্যক্তি

🎥- Al Ansary

#সবুজ_শহর_ফাউন্ডেশন
#রাখব_সবুজ_আমার_শহর



Photos from সবুজ শহর ফাউন্ডেশন's post 02/08/2025

আজ ২ আগস্ট,২০২৫ (রোজ শনিবার) সবুজ শহর ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের স্পোর্টস ক্লাবের সহযোগিতায় রাজধানী ঢাকার সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজে (মালিবাগ) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-
-কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.)।
অধ্যক্ষ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ।
- জেরিনা ফেরদৌস
উপাধ্যক্ষ(জাতীয় পাঠ্যক্রম), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ।
- শামীম আরা রহমান মুন
উপাধ্যক্ষ(ইংরেজি মাধ্যম), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ।
-মো: সাখাওয়াত উল্লাহ
প্রধান অর্থ কর্মকর্তা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ঢাকা।
-মো. শওকত সিদ্দিকী
সিনিয়র শিক্ষক – শারীরিক শিক্ষা এবং ক্রীড়া সমন্বয়ক, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ।
বর্তমানে ঢাকা শহর দ্রুত বর্ধনশীল একটি মহানগরী হলেও এর উন্নয়ন অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর ও অপরিকল্পিত। যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত বিবেচনা ছাড়াই গড়ে ওঠা দালান-কোঠা, অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং সবুজ ভূমি বিনষ্ট করে বসতি নির্মাণের ফলে শহরটি বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। ফলে নাগরিকদের শ্বাসকষ্ট, পানি জমে থাকা, শব্দ ও বায়ু দূষণসহ নানান স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব উন্নয়নের বিকল্প নেই। পরিকল্পিত নগরায়ণ, জনস্বাস্থ্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের প্রতি গুরুত্বারোপ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এখন সময়ের দাবি। নয়তো অস্বাস্থ্যকর উন্নয়নের এই ধারা ঢাকা শহরকে একটি বসবাসের অযোগ্য নগরীতে রূপান্তর করে দেবে।

অনুষ্ঠান শেষে রিফ্রেশমেন্ট এর জন্য বিশেষ কৃতজ্ঞতা -রয়েল ডেইরি ফার্ম সুইটস এন্ড বেকারি।।।

#সবুজ_শহর_ফাউন্ডেশন
#রাখব_সবুজ_আমার_শহর

Photos from সবুজ শহর ফাউন্ডেশন's post 02/08/2025

আজ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগ শাখার প্রাঙ্গণ ভরে উঠল সবুজের আহ্বানে। আমাদের মূল প্রতিপাদ্য— "রাখব সবুজ আমার শহর"—কে বুকে লালন করে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। উদ্বোধন করেন প্রিন্সিপাল কর্নেল মো. শামসুল আলম (PSC), অবসরপ্রাপ্ত।

রাধা চূড়া, কাঠ গোলাপ, গ্রাউন্ড অর্কিডসহ রঙিন ও সবুজ শোভায় ভরা নানা প্রজাতির গাছ মূল ফটকের পাশে আশ্রয় পেল। এরা শুধু পরিবেশের প্রাণশক্তিই বাড়াবে না, সৌন্দর্যের পরশও ছড়িয়ে দেবে চারপাশে।

সবুজের এই পথে প্রতিটি গাছ যেন আমাদের ভবিষ্যতের আশা, প্রতিটি পাতা যেন নিঃশ্বাসের নিশ্চয়তা। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সবুজ শহর ফাউন্ডেশন এগিয়ে গেল সবুজে মোড়ানো স্বপ্নের নগরীর আরও এক ধাপ কাছে।

01/08/2025

আগামীকাল ২ আগস্ট,২০২৫ (রোজ শনিবার) সবুজ শহর ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানী ঢাকার সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল ৯ টায় শুরু হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। আশা করি, সকলে উপস্থিত থেকে আমাদের কার্যক্রমকে বেগবান করে তুলবেন।

21/07/2025
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kadamtala School Road, Bashaboo
Dhaka
1214