মোঃ আমিনুল ইসলাম

মোঃ আমিনুল ইসলাম

Share

সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং পরিচালক জাতীয় আইনগত প্রদান সংস্থা।

09/12/2022

আলহামদুলিল্লহা
জাতীয় মানবাধিকার কমিশনের ১ম সদস্য হিসেবে নিবাচিত।

10/11/2022

কর্পোরেট লাইফে আপনার নীরবতার চেয়ে বড় শক্তি আর কিছুই হতে পারেনা।কাজের ফুটপ্রিন্ট বাড়ুক, কমান গল্পের ফুটপ্রিন্ট।

আপনার শত্রুও যেন আপনাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে বলতে বাধ্য হয়, যতই অপছন্দ করি লোকটা কাজের বা লোকটা কর্মঠ।

কোম্পানীতে থাকুন দীর্ঘ সময় কিংবা সফর সংক্ষিপ্ত হোক, দেয়ালে দেয়ালে আপনার কাজের ফিরিস্তি ঝুলুক।

আপনি চলে যাওয়ার পরেও নতুন আসা এম্পলয়ীরা আপনার গল্প শুনুক, আপনার সাবর্ডিনেটদের কাছ থেকে। আপনার সহকর্মীদের কাছ থেকে।

অন্তত ম্যানেজমেন্ট একবার হলেও ভাবুক, এই মানুষটার মত আসুক পরবর্তী কর্মীরা।

একজন কর্মীজীবনের বড় স্বার্থকতা এটাই।

31/10/2022

বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে..

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন বরং, লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি, বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

-সংগৃহীত

Photos from মোঃ আমিনুল ইসলাম's post 27/10/2022

সরকারি ঋণ আইন, ২০২২
( ২০২২ সনের ১৭ নং আইন )

17/10/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে; ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী’।

17/10/2022

যে কোনো মামলার দ্রুত নিষ্পত্তির জন্য যোগাযোগ করুন।

17/10/2022

বিচার পাওয়ার অধিকার, গরিব-ধনী আছে সবার।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


888/A, Shawrapara, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Friday 18:00 - 21:00
Saturday 18:00 - 21:00
Sunday 18:00 - 21:00