14/04/2025
বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম ---
Bangladesh Association of Engineers (BAE) is a non-profit, voluntary, non-political professional org.
14/04/2025
বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম ---
23/03/2025
স্মারক নং- বিএই/নিঃ/২০২৫-০০০১
তারিখঃ ২৩/০৩/২০২৫ইং
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে
"বিবৃতি”
মহামান্য হাইকোর্ট কর্তৃক গত ১৮ মার্চ ২০২৫ ইং তারিখে প্রতীয়মান ৩০% ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির পক্ষে যে রায় দিয়েছে তার প্রতিবাদে বিক্ষুব্ধ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবী আদায়ের আন্দোলনে বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই)- এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব প্রকৌশলী শেখ হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক জনাব প্রকৌশলী মোঃ রাকিব হোসেন খাঁন বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। শুধু মাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী দের জন্য নির্ধারিত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অযোগ্য ও অদক্ষ ব্যক্তিদের পদোন্নতি দেওয়া নীতিগতভাবে ভুল। এই সব সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই)-এর পূর্ণ সমর্থন রয়েছে। অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির আদেশ বাতিল করতে সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবী শুধু নিজেদের জন্য নয়, বরং সমগ্র দেশের কারগরি শিক্ষার মান রক্ষার জন্য। বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই) গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রকৌশলীদের যৌক্তিক সকল দাবী পূরণের চেষ্টা করা হবে।
উপরোক্ত বিষয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরী না করে শান্তিপূর্ণভাবে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ প্রদান করা হলো। আমরা বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই) আশাবাদী, সরকার দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করবে।
বার্তা প্রেরক,
সিফাতুল্লাহ আকন্দ
দপ্তর সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএই।
22/11/2024
বিসমিল্লাহির রহমানির রহিম
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স
ঢাকা ও রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির কাজ চলমান ঢাকা ও রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটিতে কাজ করতে ইচ্ছুক প্রকৌশলীবৃন্দ আমাদের ম্যাসেজ বা কমেন্ট করুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে।
06/10/2024
বিসমিল্লাহির রহমানির রহিম
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স
ঢাকা ও রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির কাজ চলমান ঢাকা ও রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটিতে কাজ করতে ইচ্ছুক প্রকৌশলীবৃন্দ আমাদের ম্যাসেজ বা কমেন্ট করুন।
27/09/2024
স্মারক নম্বরঃ বিএই/নিঃ/ক/ম-২০২৪-০৮
তারিখঃ ২৭/০৯/২০২৪ইং
"প্রজ্ঞাপন"
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই) এর সম্মানিত পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৫(পাঁচ) সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তারা উক্ত কাজ সম্পূর্ণ করবে। পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য তাদেরকে সার্বিক সহযোগিতা করবে।
বার্তা প্রেরক,
মোঃ সিফাতুল্লাহ আকন্দ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বিএই।
21/09/2024
অভিনন্দন সবাইকে
আপনাদের হাত ধরে এগিয়ে যাক বিএই।
20/09/2024
স্মারক নম্বরঃ বিএই/বপই/ক/ম-২০২৪-০৭
তারিখঃ ২০/০৯/২০২৪ইং
"প্রজ্ঞাপন"
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই) এর সম্মানিত পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস প্রতিনিধি পূর্ণাজ্ঞ টিম গঠন করা হইল। মোঃ রেদোয়ান হোসাইন কে সভাপতি, ও মোঃ আলি হাসান কে সাধারণ সম্পাদক করে আগামী ১ (এক) বছরের জন্য বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর পূর্ণাজ্ঞ কমিটি অনুমোদন করেন, বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী শেখ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রাকিব হোসেন।
বার্তা প্রেরক,
মোঃ সিফাতুল্লাহ আকন্দ
দপ্তর সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (বিএই
24/08/2024
আসুন সবাই মিলে বন্যা দুর্গতদের সহায়তার জন্য পাশে দাঁড়াই। সভাপতি - বিএই।
16/06/2024
Bangladesh Association of Engineers- BAE কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশের প্রকৌশল সমাজ কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারাক।।
16/06/2024
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশের প্রকৌশল সমাজ কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারাক।।
16/06/2024
বাংলাদেশ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে দেশের প্রকৌশল সমাজ কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারাক।।