03/06/2026
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম. রহমতুল্লাহ ভাইয়ের জানাজায় মানুষের ঢল।
Helal Akbar Chowdhury Babar known as the inventor of Corona Booth. He is one of the prominent politicians of Bangladesh Awami League.
Helal Akbar Chowdhury Babor is a dynamic journalist with three years of experience, currently making a significant impact as a reporter for Max28news. Recognized for his astute reporting skills and commitment to delivering accurate news, Helal Akbar Chowdhury Babor has quickly established himself as a trusted and influential voice in the field of journalism. Corona Booth is a device that was inven
03/06/2026
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম. রহমতুল্লাহ ভাইয়ের জানাজায় মানুষের ঢল।
ঢাকা - খুলনা মহাসড়কে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।
03/06/2026
ঢাকা-১১ আসনের সাবেক সফল সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আর নেই।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দেশরত্ন শেখ হাসিনাসহ সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী চলমান শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে সোচ্চার এই কর্মসূচিতে নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি বন্ধের দাবিতে রাজপথে উচ্চারিত হয়েছে প্রতিবাদের কণ্ঠ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে, অধিকার আদায়ের সংগ্রাম চলবে।
মা কাঁধে হাত রেখেছেন। সেই স্পর্শে যেন হাজার বছরের সাহস এসে জমা হয়েছে সন্তানের বুকে। ছেলে জয় বাংলা, শেখ হাসিনা স্লোগান তুলেছে, আর মা তার পাশে। স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে সংগ্রামের পথে।
বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদের প্রয়াণে জাতি হারালো এক অভিজ্ঞ অভিভাবককে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষের কল্যাণে নিরলস সংগ্রামের এক অনন্য উদাহরণ।
সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ভাইয়ের শোকবার্তায়ও ফুটে উঠেছে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একটি ইতিহাস, একটি আদর্শ এবং প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম।
তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের ধৈর্য ধারণের শক্তি দান করুন।
02/06/2026
শ্রদ্ধাঞ্জলি: মরহুম আলহাজ্ব লিয়াকত আলী খাঁন
মরহুম আলহাজ্ব লিয়াকত আলী খাঁন ভাই ছিলেন আমার আত্মীয়তার সূত্রে আপনজন এবং রাজনৈতিক জীবনের একজন অভিভাবকসুলভ ব্যক্তি। ছাত্রজীবনে এম.ই.এস. কলেজ ছাত্র সংসদের বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যখনই তাঁর কাছে গিয়েছি, তিনি আন্তরিকতার সঙ্গে আমাদের সহযোগিতা করেছেন। রাজনৈতিক কিংবা সাংগঠনিক যেকোনো প্রয়োজন, সুবিধা-অসুবিধা ও সংকটে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। এম.ই.এস. কলেজের বিভিন্ন বিষয়ে তাঁর সহযোগিতা আমরা বারবার পেয়েছি।
চট্টগ্রামের বর্ষীয়ান জননেতা ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন লিয়াকত ভাই। প্রতি বছর হজ পালনের সময়ও তিনি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গী হতেন। পাশাপাশি তিনি হজ কমিটি ও মেয়র হজ কাফেলার পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
লিয়াকত ভাই ছিলেন একজন দূরদর্শী, সংগ্রামী ও আদর্শনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং প্রগতিশীল রাজনীতির পক্ষে অবিচল ছিলেন। সকল প্রতিক্রিয়াশীল ও অপশক্তির বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন এবং নীতির প্রশ্নে কখনো আপস করেননি।
তাঁর আন্তরিকতা, ভালোবাসা, মানবিকতা ও কর্মপ্রেরণা কোনোদিন ভোলার নয়। তিনি মানুষের হৃদয়ে আজও স্মরণীয় ও অম্লান। চট্টগ্রামের আবেগ ও অহংকার, জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শ ও রাজনৈতিক সততার যে কজন বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন, লিয়াকত ভাই তাঁদের অন্যতম।
আজ তাঁর ২৭তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা মরহুম আলহাজ্ব লিয়াকত আলী খাঁনকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। আমিন।