প্রিয় ভেদরগঞ্জ

প্রিয় ভেদরগঞ্জ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয় ভেদরগঞ্জ, Social service, Dhaka.

**প্রিয় ভেদরগঞ্জ** – ভেদরগঞ্জের মানুষের জন্য একটি তথ্যভিত্তিক ও সংযোগের প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য ভেদরগঞ্জ উপজেলার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, মানুষের জীবনধারা ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা।

আমাদের সাথে থাকুন, ভেদরগঞ্জকে আরও ভালোভাবে জানুন!

Photos from প্রিয় ভেদরগঞ্জ's post 05/03/2026

রোজা সম্পর্কে সুন্দর কিছু মাসাঈল,
ছড়িয়ে দিন একই সাওয়াব আপনারও হবে।

02/01/2026

Alhamdulillah 🌸

02/01/2026

রুমি, শামস তাবরেজি ও আধ্যাত্মিকতা:

রুমির বয়স তখন ৩৭। ১২৪৪ সালের ২৯ নভেম্বর। রুমি দেখা পান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির। তিনি একজন ভবঘুরে দরবেশ। তার বয়স তখন ৬০। নাম শামস তাবরেজি। মানে তাবরেজের সূর্য। তাবরেজ উত্তর-পশ্চিম ইরানের এক শহর। শামস ছিলেন এক রহস্যময় পুরুষ। শামস তাবরেজি নিরক্ষর ছিলেন বলে প্রচলিত মতাদর্শ রয়েছে। কিন্তু কি করে এমন একজন নিরক্ষর মানুষ রুমির মতো এতো নামী পন্ডিত কে আত্মহারা কবি বানিয়ে দিতে পারলেন তা আজো পাঠকদের বিস্মিত করে।

শামস তাবরিজি ছিলেন সমাজ থেকে একটু আলাদা, যিনি নিজেকে সম্পদ থেকে সবসময় দূরে রেখেছেন। আধ্যাত্মিকতা আর সম্পদের মোহ থেকে মুক্ত থাকার দরুণ তিনি সবসময় কিছু মানুষের কাছে অন্যরকম মর্যাদা পেতেন। মানুষ তাকে ‘পাখি’ বলে ডাকত, কারণ তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকতেন না, দ্রুত জায়গা পরিবর্তন করতেন। লোক মুখে প্রচলিত ছিল, তিনি একজন শিষ্য খুঁজতেন যে কি না তার পরে আধ্যাত্মিকতার কাজটি এগিয়ে নেবে।

22/12/2025

শরীয়তপুরের চৌরঙ্গীতে ছাত্রদল-এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ!

14/12/2025

আজ ১৪ ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধা, দোয়া-প্রার্থনার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
৭১ কি তা বুঝার জন্য এই রকম প্রামাণ্যচিত্র গুলো দেখতে হবে।
তাহলে বুঝা যাবে আমরা কাদের প্রাণের বিনিময়ে এই দেশ পেয়েছি।

'ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে
দিয়ে গেছে প্রাণ
সব কটা জানালা খুলে দাও না!'

12/12/2025

শরীয়তপুর বনবিভাগের আলোচিত ঘটনার এ–টু–জেড শুরু থেকে গতরাত পর্যন্ত যা হয়েছে : সত্য, ভুয়া পরিচয়, পরকিয়া, বিভ্রান্তি—এবং শেষমেশ চমকপ্রদ বিয়ে!

শরীয়তপুর বনবিভাগে ঘটতে থাকা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দুই দিন ধরে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে।
ধর্ষণ অভিযোগ, স্টেটমেন্ট বদল, ভুয়া পরিচয়, পরকিয়া সম্পর্ক—সব মিলিয়ে ঘটনা যেন,
রহস্যের গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছিল।
আর সেই জটিল ঘটনার নতুন মোড় এসেছে গতরাতে–
👉 ছেলে ও মেয়েটির বিয়ে দেয়ার মাধ্যমে।

ঘটনা যতই নাটকীয় লাগুক, তবুও সত্যকে খুঁজে বের করা এখন জরুরি।

---

১️⃣ চারটি স্টেটমেন্ট—এক ঘটনায় চার রকম কথা

মেয়েটির মুখ থেকে পাওয়া বক্তব্যগুলো এমনভাবে বদলেছে যে সাধারণ মানুষের বিশ্বাসই হারিয়ে গেছে—

স্টেটমেন্ট-১: “১০ জন ধর্ষণ করেছে।”

স্টেটমেন্ট-২: “৩ জন করেছে।”

স্টেটমেন্ট-৩: “১ জন করেছে।”

স্টেটমেন্ট-৪: “ধর্ষণ হয়নি, ছবি তুলে হুমকি দিয়েছে।”

বলা যায়—একই ঘটনার চার রকম রূপ।

২️⃣ সরকারি কলেজের ভুয়া পরিচয়

মেয়েটি নিজেকে শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রী দাবি করায় ঘটনার প্রতি মানুষের অনুভূতি উত্তপ্ত হয়।
কিন্তু কলেজের প্রিন্সিপাল স্যার নিজে হাসপাতালে যান এবং নিশ্চিত করেন—

❌ মেয়েটি ওই কলেজের ছাত্রী নন।

এটি পুরো দেশের জনমতকে ভুল পথে নিয়ে গেছে।

৩️⃣ ‘বন্ধু’ পরিচয় → বাস্তবে ‘পরকিয়া সম্পর্ক’

ঘটনার শুরুতে ছেলে–মেয়ে দুজনই বারবার বলে—
“আমরা শুধু বন্ধু।”

কিন্তু স্থানীয় সূত্র, গণমাধ্যমের অনুসন্ধান এবং যে তথ্য পাওয়া গেছে, তাতে স্পষ্ট—

👉 তারা দীর্ঘদিন ধরেই পরকিয়া সম্পর্কে লিপ্ত।
👉 শরীয়তপুর বন বিভাগে এই ঘটনা ঘটার আগেও তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে একাধিকবার।

এই সত্য লুকাতে গিয়েই শুরু হয়েছিল বিভ্রান্তির খেলা।

৪️⃣ মেডিকেল টিমের মতে—ধর্ষণের কোনো প্রমাণ নেই

মেডিকেল টিমের রিপোর্ট ও শরিয়তপুর সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ—

ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি

জোরপূর্বক যৌন নির্যাতনের চিহ্ন নেই

ছেলেটি শারীরিকভাবে আঘাত পেয়েছে, তবে তা ঘটনার সাথে সম্পর্কিত কিনা স্পষ্ট না

মেডিকেলের টিমের ও হাসপাতাল কর্তৃপক্ষের এই রিপোর্টই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়।

৫️⃣ এবং এরপর সবচেয়ে বড় চমক—গতরাতে তারা বিয়ে বিয়ে দেয়া হয়েছে।

যে দুইজন বন্ধুত্ব, পরকিয়া, অভিযোগ, স্টেটমেন্ট বদল সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল—
তাদের হঠাৎ করেই গতরাতে বিয়ে দেয়া হয়েছে।

মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করছে—
👉 অভিযোগ যদি সত্য হত, তাহলে এ বিয়ে কি সম্ভব?
👉 নাকি পুরো ঘটনাই ছিল ভুল বোঝাবুঝি ও বাড়াবাড়ির ফল?

এ বিয়ে অবশ্যই তদন্তকে নতুন দিকে নিয়ে যাবে।

৬️⃣ প্রশাসন, গণমাধ্যম ও জনসাধারণ—সবাইকে বিভ্রান্ত করা হয়েছে, মেয়েটির স্টেটমেন্ট পরিবর্তন, কলেজ পরিচয় ভুয়া দেওয়া—
এসবের কারণে:

✔ পুলিশ
✔ সাংবাদিক
✔ সমাজকর্মী
✔ সাধারণ মানুষ

সবাই ভুল তথ্যের শিকার হয়েছে।
নির্দোষ কিছু ছেলের জীবনে এসেছে অযথা ঝুঁকি।

🔴 তাহলে সত্য কোথায়?

এখন পর্যন্ত নিশ্চিত তথ্য—

1️⃣ স্টেটমেন্ট চার রকম
2️⃣ কলেজ পরিচয় মিথ্যা
3️⃣ পরকিয়া সম্পর্ক নিশ্চিত
4️⃣ মেডিকেলে প্রমাণ নেই
5️⃣ জনমতকে বিভ্রান্ত করা হয়েছে
6️⃣ শেষমেশ তারা বিয়ে করেছে

বুঝাই যাচ্ছে—এই ঘটনার প্রতিটি স্তর তদন্তের দাবি রাখে।

---

🔴 গুরুত্বপূর্ণ বার্তা : আমি আমার অবস্থান স্পষ্ট করে বলছি—

“যদি মেয়েটির সাথে সত্যি সত্যি কোনো অন্যায়, অত্যাচার বা ধর্ষণ হয়ে থাকে—
তাহলে দেশবাসীর সাথে আমিও এক হয়ে মেয়েটির জন্য লড়বো।
অপরাধী যেই হোক, তাকে আইনের কঠিন শাস্তি পেতেই হবে।”

কিন্তু একইসাথে—

“যদি ঘটনাটি সাজানো হয়, মিথ্যা অভিযোগে নির্দোষ মানুষকে হয়রানি করা হয়—
তবে এরও বিচার হওয়া দরকার।”

🔴 এ ঘটনা থেকে কি শিখলাম আমরা?

এই ঘটনা আমাদের সমাজকে শিখিয়েছে—

সত্যকে যাচাই না করলে মানুষ বিভ্রান্ত হয়।

ভুল তথ্য যে কারো জীবন নষ্ট করতে পারে।

সোশ্যাল মিডিয়ার বিচার আদালত নয়।

ন্যায় বিচারই সবার আগে।

শরীয়তপুর বনবিভাগের ঘটনার প্রকৃত সত্য বের হওয়া এখন সময়ের দাবি।✊
_________________________ #মিরাজুলইসলামশাওন

09/11/2025

📢 নিখোঁজ বিজ্ঞপ্তি

👏দয়া করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

🔹 নাম: মো. আকশাদ আলী আকন
🔹 বয়স: ৫৯ বছর
🔹 ঠিকানা: কলতাপাড়া, জামপুর ইউনিয়ন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
🔹 নিখোঁজের সময়: কয়েকদিন আগে দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যাচ্ছে না।
🔹 শারীরিক বিবরণ: উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা
🔹 অবস্থা: ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যে সমস্যা রয়েছে

📞 যোগাযোগ:
০১৪০৭৫৬৭১৫১ / ০১৭৫২৪৯৪৫৭৪

🙏 কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে উপরোক্ত নাম্বারে বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
আসুন সবাই মিলে নিখোঁজ আকশাদ আকনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিই। 💔

02/11/2025

🔴 নিখোঁজ বিজ্ঞপ্তি🔴

আমার কাকা মোঃ আকশাদ আলী আকন কে গত কয়েকদিন ধরে নারায়নগঞ্জ জেলার সোঁনারগাও থানাধীন জামপুর ইউনিয়নের কলতাপাড়া তার নিজ বাড়ি থেকে দুপুরের দিকে বের হয়ে হারিয়ে গিয়েছে। এরপর থেকে আমরা তাকে আর খুঁজে পাচ্ছি না।

উল্লেখ্য উনি ব্রেইন স্ট্রোক করার কারনে স্মৃতিশক্তি/মানসিক ভারসাম্য ঠিক না থাকার কারনে ঠিকানা মনে করে বলতে পারে না।

🧑‍🦳 হারানো ব্যক্তির বিবরণঃ
• নাম: মোঃ আকশাদ আলি আকন
• বয়স: আনুমানিক ৫৯
• উচ্চতা: ৫'৫
• গায়ের রং: শ্যামলা

📍 হারানোর স্থান ও সময়:

আমার কাকা মোঃ আকশাদ আলী আকন কে গত কয়েকদিন ধরে নারায়নগঞ্জ জেলার সোঁনারগাও থানাধীন জামপুর ইউনিয়নের কলতাপাড়া তার নিজ বাড়ি থেকে দুপুরের দিকে বের হয়ে হারিয়ে গিয়েছে। এরপর থেকে আমরা তাকে আর খুঁজে পাচ্ছি না।

উল্লেখ্য উনি ব্রেইন স্ট্রোক করার কারনে স্মৃতিশক্তি/মানসিক ভারসাম্য ঠিক না থাকার কারনে ঠিকানা মনে করে বলতে পারে না।

🧑‍🦳 হারানো ব্যক্তির বিবরণঃ
• নাম: মোঃ আকশাদ আলি আকন
• বয়স: আনুমানিক ৫৯
• উচ্চতা: ৫'৫
• গায়ের রং: শ্যামলা

📍 হারানোর স্থান ও সময়:
• স্থান: সোঁনারগাও,নারায়ণগঞ্জ।
• সময়: সেদিন দুপুরের দিকে।

📞 যোগাযোগের নাম্বার:
০১৪০৭৫৬৭১৫১
০১৭৫২৪৯৪৫৭৪

🙏দয়া করে পোস্টটি শেয়ার করে তাকে খুজে পেতে সাহায্য করুন।

🙏 উনাকে দেখলে বা খুঁজে পেলে অনুগ্রহ করে উপরের নাম্বারে যোগাযোগ করুন। অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করে খুজে পেতে সহযোগিতা করুন।থানায় জিডি ও মিসিং অভিযোগ করা আছে।
#নিউজ #নিখোজ_মানুষ #খুজে_দিন

10/08/2025

📢 সচেতনতামূলক বার্তা:

🛡️ টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে!
📅 ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে
👶 ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য
📍 সারা বাংলাদেশে

🟢এই আগস্ট মাসেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন!
🌐 রেজিস্ট্রেশন লিংক 👉 vaxepi.gov.bd

📲 মোবাইল, পি.সি কিংবা নিকটস্থ কম্পিউটার দোকান থেকে রেজিস্ট্রেশন করা যাবে।

🔍 রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে:
✅ শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর।
✅ অভিভাবকের মোবাইল নম্বর।

📌 রেজিস্ট্রেশন ধাপসমূহ সংক্ষেপে:
1️⃣ ওয়েবসাইটে গিয়ে টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করুন
2️⃣ শিশুর জন্মতারিখ ও বয়স লিখুন
3️⃣ জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিন
4️⃣ টিকা নেওয়ার বর্তমান ঠিকানা দিন
5️⃣ ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন
6️⃣ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিন
7️⃣ পছন্দমতো টিকাকেন্দ্র সিলেক্ট করে সাবমিট করুন
8️⃣ PDF ডাউনলোড করুন ও টিকা দেওয়ার সময় সঙ্গে নিন

🗣️ আপনার সচেতনতাই আপনার শিশুর সুরক্ষা।
💉 টাইফয়েড ভ্যাকসিন দিন, স্বাস্থ্য নিশ্চিত করুন।
✅ রেজিস্ট্রেশন করতে দেরি না লগইন করুন– vaxepi.gov.bd

✍️স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

09/08/2025

শেরপুরে অসুস্থ বৃদ্ধাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা..!এই পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে নির্যাতনকারীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

30/07/2025

শরীয়তপুরের ৩টি সংসদীয় আসনের নতুন প্রস্তাবিত সীমানা নির্ধারণ!

23/07/2025

Heartbreaking incident at Milestone College—another reminder of the fragility of life. May the injured recover swiftly and the departed rest in peace. 💔Video (collected)

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka