19/04/2026
বাংলাদেশের সবচাইতে মজলুম প্রশাসনের লোক সমস্ত দোষ প্রশাসানের 👈💯
পুলিশ প্রশাসন ১৭ তম গ্রেড বেসিক বেতন ৯০০০হাজার টাকা
সর্বসাকুল্য মিলে ১৫০০০ টাকা ডিউটিতে প্রতিদিন হাত খরচ হয় ২০০ট
যেখানেই স্কুল কলেজ মাদ্রাসা বছরে ৩৬৫ দিনের মধ্যে ১৮২ দিন ছুটি পায়
পুলিশ প্রশাসন ৩৬৫ দিনের মধ্যে বছরের ছুটি মাত্র ২০ দিন
জরুরি অবস্থা থাকলে ২০দিনের ছুটি পাওয়া যায় না
পুলিশের জীবনে পরিবার নিয়ে ঈদ কোরবানি পূজা বড়দিন ১৬ই ডিসেম্বর ২১শে ফেব্রুয়ারি শুক্র শনি গ্রীষ্মকালীন ছুটি এগুলি পুলিশের জীবনে নেই
প্রতিদিনের ডিউটি ১৭ থেকে ১৮ ঘন্টা ২৪ ঘন্টার মধ্যে যে সময় ডাকবে সে সময় যেতে হবে রাত আর দিন নেই
পুলিশের ঘুম কখনো সকালে কখনো দুপুরে কখনো রাত্রে কখনো বিকালে মাসে পাঁচ দিনও রাত্রে ঘুমানো যায় না
পুলিশের গোসল কখনো রাতে কখনো দুপুরে কখনো বিকেলে কখনো সকালে
পুলিশের খাবার সকালের খাবার দুপুরে দুপুরের খাবার রাতে ব্র্যাকের খাবারের মান এতটাই নিম্নমানের যেটা সুস্থ সবল মানুষের খাওয়া সম্ভব নয়
বছর ঘুরে ঈদ আসছে । সবাই প্রস্তুতি নিচ্ছে ঈদের ছুটিতে বাড়ি যাবে। এদিকে বাংলাদেশ পুলিশের ঈদ উপলক্ষে ডিউটি প্রোগ্রাম আগের থেকে বহু গুন বেড়েছে।
ঈদ উপলক্ষে মার্কেট নিরাপত্তা ডিউটি, অতিরিক্ত টহল ডিউটি, চেক পোস্ট ডিউটি , অতিরিক্ত নজরদারি / সার্ভিলেন্স ডিউটি ইত্যাদি ইত্যাদি ।
একটা গোষ্ঠী ঈদ উপলক্ষে চুরি, ডাকাতি- ছিনতাই করে বা অবৈধ ব্যবসা বানিজ্য বা সিন্ডিকেট করে একটা মোটা অংকের টাকা হাতিয়ে নেয় জনতার কাছ থেকে।
ঈদ উপলক্ষে সরকার ৭-৯ দিনের মত অনুমতি ছুটি ঘোষণা করেছে। প্রায় সকল সরকারি কর্মচারীরা এই সুযোগ ভোগ করবে। সে হিসেবে বাংলাদেশ পুলিশেরও এই সুবিধা ভোগ করার কথা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা।
শুনলাম বাংলাদেশ পুলিশের সদস্যরা এইবার ঈদে সব চেয়ে কম ছুটি ভোগ করবে। এক সপ্তাহের অনুমতি ছুটি পুলিশ ভোগ করবে অনলি ফর ৩ ডেইজ তাও ইউনিটের মোট জনবলের ২০%😑।
নতুন সরকার, নতুন সংসদ অধিবেশন আর মফস্বল এলাকা গুলোতে প্রতিনিয়ত অপরাধের নতুন কলা কৌশল সব মিলিয়ে পুলিশের ঈদ আনন্দটা আর ১০ টা সরকারি চাকুরীজীবিদের থেকে একটু আলাদা
তবুও দিন শেষে বদনাম আর দূর্নামের শেষ নেই💔
আমাদের জন্য উপযুক্ত পরিবেশ দিন, কাজ করার সুযোগ দিন, ভুল ধরিয়ে দিন, আমরাও আপনাদের একটা নিরপরাধ সমাজ উপহার দিব ইনশাআল্লাহ।।।।
(ভালো না লাগলে ইগনোর করুন) 🥲🤲