26/01/2026
#ব্যাগভর্তি টাকা পেলেন রেলওয়ে স্টেশন এ👈
গতরাতে ট্রেনে ভুলবশত ফেলে যাওয়া এক যাত্রীর ব্যাগ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ব্যাগটিতে ছিল বিপুল পরিমাণ নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ মূল্যবান ডকুমেন্টস। সবকিছু যথাযথভাবে হেফাজতে রেখে,নিজ দায়িত্বে তার জন্য অপেক্ষা করেন এবং পরবর্তীতে,গতকাল যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
ব্যাগটি ফিরে পেয়ে যাত্রীটি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং রেলওয়ে পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ঘটনা রেলওয়ে পুলিশের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। 🤲🇧🇩👮♂️
Bangladesh Police Force
07/01/2026
সিরাজগঞ্জের পুলিশের দৈনন্দিন মানবিক দৃষ্টান্ত এর একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম 👈
সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সান্তু,মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিরাজগঞ্জ রোডে বস্ত্রহীন এক পাগলী ও শিশু সন্তানের ছবি দেখেন এবং তৎক্ষণাৎ, পাগলীকে খুজে বের করতে নির্দেশ দেন।
রাতেই সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের খুজে বের করে কম্বল, বাচ্চার শীতের কাপর ও খাবারের ব্যবস্থা করে দেন এবং তার দিক নির্দেশনায়, রায়গঞ্জ সার্কেল ও সলঙ্গা থানা অফিসার ইনচার্জসহ বাচ্চাকে,কম্বল ও খাবার সহায়তা প্রদান করেন।এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন,এরকম প্রতিনিয়ত পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে,আমরা তাদের ভালো কাজের উৎসাহ দিলে আশা করি,তারা মহৎ কাজের প্রতি আরো বেশি অনুপ্রাণিত হবেন 🥰🇧🇩👮♂️ Md Saiful Islam Shantu
20/10/2025
|| কেউ তো পুলিশকে সার্ভিস দিবেন না..।🥲||
পুলিশ একবারও বলে নাই যে আমরা আপনাদের সার্ভিস দিবো না। কত গালি দিছেন, দিচ্ছেন আর দিয়েই যাবেন । কিন্তু পুলিশ হচ্ছে লাস্ট Person যে কি না গালি শুনেও আপনার বিপদে জীবন বাজি রেখে বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়।
★ শিক্ষক বলে পুলিশের সন্তানদের পড়বে তো দূরের কথা, ক্লাসে দেখলেই না কি রক্ত টগবগ করে।
★ চিকিৎসক না কি চিকিৎসা দিবে না।
★ নার্স না কি সেবা দিবে না।
★ বুয়েট এসে বানান শিখায়।
★ নেতা খেতা এসে ঘমকায় ইত্যাদি ইত্যাদি।
এত কিছুর পরেও কি পুলিশ একবারও বলছে?
বিপদে পড়লে পুলিশ কে ডাকিয়েন না?
একটা সত্যি কথা কি জানেন⁉️
পুলিশ হচ্ছে অক্সিজেন এর মত, আমরা না চাইতেই অক্সিজেন যেমন পাচ্ছি, তাই অক্সিজেন এর গুরুত্ব বুঝি না ,শ্বাসকষ্ট না হলে। ঠিক তেমনি পুলিশ ও। মনে আছে ৫ তারিখের পর কিছুদিন পুলিশ ছিলো না, ঘুমাতে পারছেন?
বেশি কিছু বলবো না আর, বিবেককে জিজ্ঞাসা করেন।
ধন্যবাদ।
#ঢাকাবিমান বন্দর 👈🥲👮♂️
Bangladesh Police Force
12/09/2025
রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা এবং ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।👇
ঘটনা পরিক্রমায় এক ট্রাকের হেল্পারের ফোন থেকে ৯৯৯ এ কল আসার পর মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে।
ঘটনার পরপরই রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।💯
Bangladesh Police Force 🇧🇩👮♂️
03/09/2025
জেনে নিন সকল প্রকার তথ্য (২০২৫)/এইচএসসি পাসে পুলিশ এএসআই পদে নিয়োগ আসছে। ২০০০ এএসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। যারা ভর্তি হতে ইচ্ছুক প্রস্তুতি গ্রহণ করুন 🇧🇩👮♂️
👉 ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে
আবেদন শুরু করার তারিখঃ ৫ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখঃ ২০ নভেম্বর ২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।
শারীরিক পরিক্ষার ক্ষেত্রে 👈
পুরুষদের জন্য উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি
মহিলাদের জন্য উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি
বুকের মাপ: পুরুষদের জন্য সর্বনিম্ন ৩২ ইঞ্চি
ওজন: উচ্চতা অনুপাতে সুষম / বিস্তারিত 👇
# লং জাম্প-
# হাই জাম্প-
# রোপ ক্লাইমিং-
# ড্রাগিং-
# মেয়েদের ১০০০ মিটার দৌড়-
# ছেলেদের ১৬০০ মিটার দৌড়-
# পুশআপ
অতিরিক্ত সুবিধা: কারিগরি শিক্ষায়
ডিপ্লোমাধারীদের বিশেষ বিবেচনা 👮♂️
বয়সসীমা সাধারণ প্রার্থীদের জন্য: ১৯-২৭বছর
মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য: ১৯-৩২ বছর
প্রতিবন্ধী কোটার জন্য: ১৯-৩২ বছর
Kamrul Islam Shisir
Shisir Bp Bangladesh Police Force
27/08/2025
নির্ধারিত ৮ কর্মঘণ্টা ডিউটির কথা উল্লেখ থাকলেও অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য,পুলিশের ওভারটাইম ভাতা চালু,করা একটা যৌক্তিক দাবি,কেননা এতে পুলিশ এর অক্লান্ত পরিশ্রম এর,এই সল্প ভাতাই অনুপ্রেরণা জোগাবে,এবং কাজের প্রতি মনবল ও সকলের প্রতি আন্তরিকতা বৃদ্ধি করবে,💯🇧🇩
Bangladesh Police Force Shisir Bp🥲
02/06/2025
রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'কতটা ভয়ংকর ঘটনা!!!
মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি।শ্যামলীর বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।
কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধ'র্ষ'ণ,নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ,আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক।ভেবেছিলেন,হয়তো বেঁচে গেছেন।অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো,কে মেলাবে তার হদিস!
কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল।ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো,আলহামদুলিল্লাহ।কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে।আজ সবার,বিশেষ করে মা-বোনদের,প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন।কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়।
বিশেষ ধন্যবাদ
পুলিশ সুপার,নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে।
এসআই,পলাশ থানা, ও মো. আনোয়ার হোসেন শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।❤️
Bangladesh Police Force 💯