“আল্লাহর রহমত পেতে হলে আগে নিজের হৃদয় পরিষ্কার করো। মানুষের সাথে সম্পর্ক ঠিক করো। কারণ যে হৃদয়ে অভিযোগ আছে — সেই হৃদয় দিয়ে দুআ করলে দুআ ভারী হয়ে যায়। আর হালকা হৃদয়ের দুআ সরাসরি আরশে পৌঁছায়।”
— ইমাম ইবনুল জাওযি রহ.
Dawah_দাওয়াহ
A small effort to call People to Allah
আজ আপনার যেই দেয়াটা কবুল হয়নি, তাই হতাশ হয়ে যান। কিন্তু কয়েকবছর পর বুঝতে পারবেন কিংবা উপলব্ধি করলে মস্তিষ্ক নত হয়ে আসবে—আর বলবেন আল্লাহর ডিসিশনটাই পারফেক্ট ছিল।
এই দুনিয়ায় সবাই আপনার ক্ষতি চাইলেও একমাত্র আপনার রব আপনার জন্য কোন ক্ষতি চাইবে না কিংবা ক্ষতি হোক এমন কোন পরিকল্পনা করবেন না। তিনি আপনার জন্য পারফেক্ট পরিকল্পনাটাই করবেন।
তাই ধৈর্য্য রাখুন, বিশ্বাস রাখুন উপযুক্ত সময়ে আপনার কাছে আপনার চাওয়া জিনিস চলে আসবে। আর যদি না আসে তাহলে বুঝবেন, না আসাটাই আপনার জন্য কল্যাণকর।
প্রতিদিনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে অনন্ত ৫ মিনিট সময় আপনি আপনার রবের জন্য রাখুন। যেই সময়টা একান্ত আপনার ও আপনার রবের। দুনিয়ার সকল কোলাহল দূরে ঠেলে, সব চিন্তা বাদ দিয়ে তার সাথে একান্তে সময় কাটান। আপনার যা চাওয়ার, যা বলার তার কাছে বলুন।
ওয়াল্লাহি ১ মাস এভাবে করে দেখুন, দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে গেছে। অনলি ৫ মিনিট, আপনার রবকে এই সময় দেয়া কি খুব কঠিন কাজ? দিয়ে দেখুন না, ফলাফল ইনশাআল্লাহ দেখতে পাবেন।
ক্ষুদ্র এ জীবনে আমরা চলার পথে কখন কার কথা, কাজ, পরামর্শ, বুদ্ধি, টাকা-পয়সার মাধ্যমে উপকৃত হই সেটা বুঝে উঠা কিংবা মনে রাখা কঠিন কিংবা মনে থাকলেও তাদের দ্বারা উপকৃত হওয়া স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশ করা কঠিন।
কিন্তু আপনি যদি আপনার দোয়ায় তাদেরকে এভাবে তুলে ধরেন — ‘ইয়া রব! আমি চলার পথে যতো মানুষের কথা, কাজ, পরামর্শ, বুদ্ধি, টাকা-পয়সার মাধ্যমে উপকৃত হয়েছি আপনি তাদের উত্তম প্রতিদান দান করুন। আপনি তাদের ক্ষমা করুন, আপনি তাদের নেক হায়াত ও নেক আমল করার তৌফিক দান করুন।’
আমার মনে হয় এর চেয়ে বড় কৃতজ্ঞতা তাদের প্রতি আর কিছু হতে পারে না! তাদের নাম হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু আপনার এই দোয়ায় আপনার রব ভুলে যাওয়া মানুষদের অন্তর্ভুক্ত করে নিবেন ইনশাআল্লাহ।
-দাওয়াহ
কি হল আজ আমাদের, আমরা সোশ্যাল মিডিয়া তে নিজেদের বড় দ্বীনের দাঈ ও আমলদার হিসেবে উপস্থাপন করি—কিন্তু হায় আমাদের অবস্থা কি ভয়াবহ!
নিজের নৈতিক স্খলনের মূল কারণ—
• সর্বাবস্থায় আল্লাহকে ভয় না করা
• নারীর ফিতনায় পা বাড়ানো।
আল্লাহ আমাদের ঈমান ও আমল ঠিক রাখার তৌফিক দান করুন।
বিয়ে লাইফের ultimate goal না, বাচ্চা লাইফের ultimate goal না, একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা হওয়া লাইফের ultimate goal না,নিজের একটা সংসার হওয়া লাইফের ultimate goal না, আমি যা চাই, সবসময় exactly তাই পাওয়াও লাইফের ultimate goal না।।
Be clear here. আমি নিজেও বহু বার আচ্ছন্ন হয়ে পড়েছি, ব্যাকুল হয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ ব্যাপারটা আমার কাছে clear করে দিয়েছেন, আমাকে মুক্তি দিয়েছেন মিথ্যা হাহাকার হতে। আমি আল্লাহ্র, আমার সব কিছু আল্লাহ্র, কাজেই তিনি আমার জন্য সঠিক সিদ্ধান্তটাই নেবেন সবসময়।
যা আমি পাই নি, যে লাইফ আমার হয়নি, আমাকে তো তার ব্যাপারে জিজ্ঞেসা করা হবে না, I will not be asked, I am totally safe here. লাইফের ultimate goal না দুনিয়াবি কিছুই।
আমি কেউ একজন হতে চাই? কতো ডাক্তার কবরে শুয়ে আছেন, কতো BCS ক্যাডার মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন, কতো মেয়ে সংসার গুছিয়ে রেখে পরপাড়ের বাসিন্দা হয়ে গেছে, কতো জমিদারের নাম মুছে গেছে ইতিহাসের পাতা হতে? দুনিয়ার চোখে কেউ একজন হতে পারাটা ultimate goal হতেই পারে না।
তাহলে, ক্ষতি কি চেষ্টা করেও না পেলে? বান্দা সামান্য চেষ্টাই পারে মাত্র। আল্লাহ্ চাননি, তাই পাই নি। কেন আমি নিজেকে সেখানেই দেখতে চাই যেখানে আল্লাহ্ আমাকে চান না? আমি তো আমার উপর আল্লাহ্র চেয়ে অধিক মেহেরবান হতে পারি না, তাই না?
লাইফের ultimate goal হল জীবনের সর্বাবস্থায় সন্তুষ্ট চিত্তে আল্লাহ্র সিদ্ধান্তে নিজেকে সঁপে দেওয়া।
কোন দোষ নেই বরং এটা পজিটিভ যে দুনিয়া এবং আখিরাতে equally successful হতে চাওয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল দুনিয়ায় কিছু হতে গিয়ে যেন আখিরাত ধ্বংস করে না ফেলি, হারাম পথে পা না বাড়াই। যা চাই তা না পেলে যেন আল্লাহ্কে দোষারোপ না করি, ভাগ্যকে গালমন্দ না করি, আত্মহত্যার চিন্তা না করি, ভেঙ্গে না যাই।
আমি আবারও বলছি আমি নিজেও এভাবে ভাবতে পারি নি সবসময়। তারপর one fine day, Allah has blessed me with true values of duniyah and akhirah। আর আমার চিন্তা ধারা পাল্টে গেল, দুনিয়ার সব 'না পাওয়া' অর্থপূর্ণ হয়ে গেল, আমার মনটা একদম শান্ত হয়ে গেল, সব অভিযোগ থেকে আল্লাহ্ আমাকে মুক্তি দিলেন।।
আমি চেয়েছি কিন্তু আল্লাহ্ আমাকে দেন নি, তাহলে, আমার প্রয়োজন নেই বিধায়ই আল্লাহ্ দেন নি, আল্লাহ, আস- সাকুর (সুবিবেচক), আল্লাহ্ আল- ওয়াদুদ (প্রেমময়); আল্লাহ্ তো কখনোও তাঁর বান্দার ক্ষতি করেন না।
তাহলে, আর এতো অনিরাপত্তা কিসের?
Hasbunallahu ne'mal waqil.
Collected.
অবশেষে বিদায় নিল রমাদান। তার কতটুকু কদর করতে পেরেছি সেটা নিজেরাই ভালো বলতে পারব।
ধ্বংস তাদের জন্য, যারা রমাদান পেলো কিন্তু গুনাহ মাফ করাতে পারল না। রাব্বে কারীম আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন না। বরং আমাদেরকে নিষ্পাপ হিসেবে কবুল করুন। রমাদান যেভাবে কাটিয়েছি বাকী মাসগুলো যেনো সেভাবে কাটাতে পারি।
ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিন কুম। আল্লাহ আমাদের সৎকর্ম গুলো কবুল করুন।
রমাদানের বিদায় আসন্ন; কিন্তু আমরা কি নির্জনে একটু ভেবেছি, আল্লাহর জন্য কি আমাদের চক্ষু ভিজেছে, তার জন্য আমরা আমাদের দান-সদকাহ করতে পেরেছি? তার জন্য আমাদের সমস্ত ত্যাগ স্বীকার করতে পেরেছি?
রমাদান শেষ হওয়ার সাথে সাথে যদি আমার মাঝে রোজার মতো অনুভূতি আর না থাকে, সব জায়গায় রবের ভয় না থাকে তাহলে কিভাবে বুঝব আমার সব ত্যাগ, দান-সদকাহ আল্লাহর জন্য হয়েছে?
এই রমাদানে মুনাজাতে যার অশ্রু ঝরেছে তার কপাল কতোই না সৌভাগ্যবান। হয়তো সে তার জীবনের শ্রেষ্ঠ জিনিস পেয়ে গেছে? তার আর হারানোর কি আছে?
দেখতে দেখতে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে। কি পেলাম আর কি পাইনি সে হিশেবটা করা খুব জরুরি। হয়তো এটাই জীবনের শেষ রমাদান। আগামীতে এমনও হতে পারে এই পেইজের এডমিন ও পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
আল্লাহ আমাদের সৎকর্ম গুলো কবুল করুন। রমাদানের উসীলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
কয়েকদিন ধরেই অসুস্থ। আজকে বিকাল থেকে অসুস্থতার তীব্রতা আরও বেড়ে যায়। জ্বর প্রায় ১০২° সাথে হাত পায়ে প্রচন্ড ব্যথা। উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই।
ইফতারের পর আল্লাহকে বললাম— ‘ইয়া রব হতে পারে আজকের রজনী শবে কদরের রজনী। হতে পারে এই রজনীই আমার জীবনের শেষ রজনী, শেষ রমাদান।’
আমি ত আর গুনাহ মাফের সুযোগ পাব না, কদরের নাজ-নেয়ামত পাব না। আমাকে এই সুযোগ থেকে মাহরুম করলে আমি কোথায় যাব?
আল্লাহ এই গুনাহগারের ডাক শোনলেন, তীব্র ইচ্ছে আর নিয়্যাতের শুদ্ধতার কারনে হয়তো আল্লাহ ইবাদতের সুযোগ দিলেন। শুকরিয়া রবের দরবারে।
একটা হাদিস মনে পড়ল — “বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে একহাত এগিয়ে যাই, আর সে যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই, আর যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে যাই দৌঁড়ে।”
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
