18/03/2026
নিজ নিজ গন্তব্যমুখী
সকল মানুষের ঈদ যাত্রা হোক
নিরাপদ ও আরামদায়ক।
অফিসিয়াল ফেসবুক পেইজ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
শ্যামপুর থানা শাখা, ঢাকা মহানগর পূর্ব। It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai).
Islami Chhatra Andolan Bangladesh is the real Islamic political Student Organization in Bangladesh. Estd. in 23 August 1991. It's a student branch of Islami Andolan Bangladesh. We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকা
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্
18/03/2026
নিজ নিজ গন্তব্যমুখী
সকল মানুষের ঈদ যাত্রা হোক
নিরাপদ ও আরামদায়ক।
09/03/2026
বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
শ্যামপুর থানা শাখা, ঢাকা মহানগর পূর্ব
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপি দলীয় সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা।
০৯ মার্চ ২০২৬, সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে শ্যামপুর থানা শাখার সভাপতি মাহমুদুল হাসান সাইফী ও সাধারণ সম্পাদক আব্দুল হামিল উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, জনতার ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি ও ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মীর ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে সহিংসতার আশ্রয় নেওয়া কাপুরুষোচিত আচরণ এবং এটি সভ্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।
নেতৃদ্বয় আরও বলেন, বাকেরগঞ্জে সংঘটিত এই বর্বরোচিত হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বরং এ ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃদ্বয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বার্তা প্রেরক:
ইরফান খান রাকিব
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
শ্যামপুর থানা শাখা, ঢাকা মহানগর পূর্ব
01/03/2026
"ইসলামী সমাজ বিনির্মানে মাহে রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা, ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল-২০২৬
- ১২ রমজান ১৪৪৭ হিজরী,
- ০২ মার্চ ২০২৬
রোজ সোমবার বিকাল ৩ টা।
- স্থান
থানা কার্যালয় প্রাঙ্গণ
জুরাইন বালুর মাঠ, শ্যামপুর, ঢাকা।
আয়োজনে -
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
৪৭ ও ৫৪ নং ওয়ার্ড শাখা
শ্যামপুর থানা, ঢাকা মহানগর পূর্ব
01/02/2026
★ তারিখ পরিবর্তন -
০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা ০৪-এ আসছেন
বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই
স্থান: পাটেরবাগ পানির পাম্প, ঢাকা-৪ আসন।
31/01/2026
ঢাকা ০৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী'র সমর্থনে শ্যামপুর থানা শাখার ৫৪ নং ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
- ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার।
#ইসলামীআন্দোলনবাংলাদেশ #হাতপাখামার্কা #ইসলামীবার্তা #পীরসাহেবচরমোনাই
25/01/2026
ইনশাল্লাহ ৩১ জানুয়ারি রোজ শনিবার বিকাল ৩ টায় ঢাকা- ৪ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী'র নির্বাচনী জনসভা।
আমরা সকলে দলে দলে যোগ দান করি। এবং এ সভাকে সফল করি।
স্থান : বিক্রমপুর প্লাজা চত্বর, জুরাইন, রেলগেইট,শ্যামপুর ঢাকা।
20/01/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার।
২০২৫ শেসনের সাবেক সভাপতি
মোহাম্মদ ইব্রাহিম খলিল কে বিদায় সংবর্ধনা ক্রেস প্রদান করা হয়।
ক্রেস্ট প্রদান করেন
থানা শাখার সভাপতি
মাহমুদুল হাসান সাইফী
সাংগঠনিক সম্পাদক
আশরাফ আলী,
এবং সাথে উপস্থিত ছিলেন থানা শাখার
প্রশিক্ষণ সম্পাদক
নুরুল আলম,
স্কুল সম্পাদক
মুনতাছির আহমেদ।
20/01/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ শেসন
এর নবগঠিত কাফেলা।
কে আছো জোয়ান, হও আগুয়ান
হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভাড়ি, দিতে হবে পারি
নিতে হবে তরী পার।
16/01/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ আমেলার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
উক্ত পূর্ণ আমেলা কমিটির দায়িত্বশীল দের সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।
14/01/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ আমেলার নবগঠিত থানা কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান ১৫ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাত ৮ টায় থানা কার্যালয় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
13/01/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের ২০২৬ শেসনের নবগঠিত মজলিস আমেলা কে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক ও অভিনন্দন।