Thana Health Complex, Tejgaon, Dhaka

Thana Health Complex, Tejgaon, Dhaka

Share

Hospital

Photos from Thana Health Complex, Tejgaon, Dhaka's post 16/12/2025

থানা স্বাস্থ্য কমপ্লেক্স,তেজগাঁও-এ প্রথমবারের মতো আয়োজন করা হয় "পারফরমেন্স এওয়ার্ড" সম্মাননা প্রদান অনুষ্ঠান। কর্মরত সকল পদ ও গ্রেডের কর্মচারীদের আগষ্ট হতে অক্টোবর,২০২৫ এর কর্মমূল্যায়নের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়।

থানা স্বাস্থ্য কমপ্লেক্স,তেজগাঁও -এ আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ জিল্লুর রহমান, সিভিল সার্জন, ঢাকা। আরও উপস্থিত ছিলেন ডা: সরকার ফারহানা কবীর, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডা: কাজী মো: ওমর ফারুক, থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,তেজগাঁও।

মূল্যায়নের উদ্দেশ্য:
১। কর্মোদ্দীপনা বৃদ্ধি
২। সময়ানুবর্তিতা জোরদার
৩। কর্মদক্ষতা যাচাই
৪। পারস্পরিক সহযোগিতার মনোভাবের প্রসার
৫। কর্মনিষ্ঠার উন্নতি ।

নির্বাচন প্রক্রিয়া:
১। থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নম্বর (Supervisor’s assessment score)।
২। সহকর্মীবৃন্দ কর্তৃক প্রদত্ত নম্বর (Peer assessment score)।
৩। বায়োমেট্রিক হাজিরা হতে প্রাপ্ত নম্বর (Biometric attendance score)।
৪। কর্মঘণ্টা হতে প্রাপ্ত নম্বর (Working hour score)।

১। থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নম্বর (Supervisor’s assessment score): মোট নম্বর ১০০
থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুগল ফর্মের মাধ্যমে সকল কর্মচারীকে নির্দিষ্ট কিছু বিষয়ে মূল্যায়ন করেন।

মূল্যায়নের বিষয়:
১। কর্তব্য নিষ্ঠা
২। শৃঙ্খলাবোধ
৩। সার্বিক দক্ষতা
৪। সহযোগীতার মনোভাব

মূল্যমান:
২৫- অসাধারণ
২০- অত্যুত্তম
১৫- উত্তম
১০- চলতিমান
০৫- চলতিমানের নিচে

২। সহকর্মীবৃন্দ কর্তৃক প্রদত্ত নম্বর (Peer assessment score): মোট নম্বর ৩০০

৬০ জন কর্মচারী প্রত্যেকে তার প্রত্যেক সহকর্মীকে মূল্যায়ন করেছেন।
মূল্যমান:
অসাধারণ------ ৫
অত্যুত্তম ------ ৪
উত্তম --------- ৩
মধ্যম --------- ২
সাধারণ ------- ১

৩। বায়োমেট্রিক হাজিরা হতে প্রাপ্ত নম্বর (Biometric attendance score): মোট নম্বর ১৪৮

প্রতিদিন সময়মতো আগমনের জন্য প্রাপ্য নম্বর = ১
প্রতিদিন সময়মতো প্রস্থানের জন্য প্রাপ্য নম্বর = ১
অর্থাৎ, প্রতিদিন সময়মতো বায়োমেট্রিক হাজিরার জন্য প্রাপ্য নম্বর = ২
আগষ্ট হতে অক্টোবর,২০২৫ এ মোট কর্মদিবস = ৭৪
মোট নম্বর = ৭৪ x ২ = ১৪৮

বায়োমেট্রিক হাজিরার সময়সূচী:
সকাল শিফট : সকাল ৯ টা হতে দুপুর ২ টা
বিকাল শিফট : দুপুর ২ টা হতে রাত ৮ টা
রাত শিফট : রাত ৮ টা হতে সকাল ৯ টা

৪। কর্মঘণ্টা হতে প্রাপ্ত নম্বর (Working hour score): মোট নম্বর ৮

বায়োমেট্রিক মেশিন হতে একজন কর্মচারীর আগষ্ট-অক্টোবর,২০২৫ এর মোট কর্মঘণ্টা নিরূপণ করা হয়েছে।
প্রাপ্ত মত কর্মঘণ্টাকে মোট কর্মদিবস (৭৪) দিয়ে ভাগ করে Working Hour Score নির্ণয় করা হয়েছে।

সর্বমোট নম্বর =১০০+৩০০+১৪৮+৮
=৫৫৬

কর্মচারীদের ৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে :
১। চিকিৎসক
২। নার্সিং সুপারভাইজার,সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ
৩। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
৪। অন্যান্য কর্মচারী।
প্রত্যেক ক্যাটাগরি হতে সর্বচ্চ নম্বরপ্রাপ্ত একজনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা:
১। নিয়মিতভাবে ত্রৈমাসিক পুরস্কার প্রদান
২। বার্ষিক শ্রেষ্ঠ কর্মকারী নিরূপণ ও সম্মাননা প্রদান
৩। বাজেট বরাদ্দ প্রাপ্যতা সাপেক্ষে “শুদ্ধাচার” পুরস্কার প্রদান।

বিজয়ী কর্মচারীবৃন্দ:

১। চিকিৎসক ক্যাটাগরি:
ডা: এস এম এ জ্যাফরী,
আবাসিক মেডিকেল অফিসার
প্রাপ্ত নম্বর = ৫২০.৫৭

২। নার্সিং সুপারভাইজার,সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ক্যাটাগরি:
রেহানা খাতুন
নার্সিং সুপারোভাউজার
প্রাপ্ত নম্বর ৪৮৫.১৬

৩। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ক্যাটাগরি:
মোহাম্মদ বায়েজিদ উল্লাহ
প্রাপ্ত নম্বর ৫০৬.৪৭

৪। অন্যান্য কর্মচারী ক্যাটাগরি :
জনাব মো: রৌশন আলী,
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)
প্রাপ্ত নম্বর= ৫০০.০৮

বিজয়ীদের হাতে শুভেচ্ছা স্বারক ও প্রীতি উপহার তুলে দেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা: মোহাম্মদ জিল্লুর রহমান, ডা: সরকার ফারহানা কবীর এবং ডা: কাজী মো: ওমর ফারুক ।প্রতি ক্যাটাগরিতে বিজয়ীগণ পরবর্তী দুই সেশনের প্রতিযোগিতা হতে বিরত থাকবেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Tejgaon Thana Health Complex, Tejgaon
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00