17/03/2022
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২, উদযাপন উপলক্ষে অদ্য কর অঞ্চল-১৩, ঢাকা কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-০৬, ঢাকা এর সম্মানিত কর কমিশনার জনাব মোহাম্মদ জাহিদ হাসান, উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ আব্দুস সবুর খান, যুগ্ম কর কমিশনার জনাব কাজী আবু মাহমুদ ফয়সাল, সার্কেল কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ। সভাপতির আলোচনায় শ্রদ্ধেয় কর কমিশনার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
পরবর্তীতে, জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
26/07/2021
একটু আগে জুন /২০১২১ মাস পর্যন্ত চূড়ান্ত tax collection report পেলাম iBass report থেকে । খুশীর খবর হলো , সাময়িক আদায় রিপোর্ট করেছিলাম ১৪৩৪.৯৯ কোটি টাকা । iBass বলছে , কর অন্চল -১৩ আদায় করেছে মোট ১৪৪০.৯০ কোটি টাকা । আমাদের কর অন্চলের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৪০০ কোটি । অর্থ্যাৎ আমাদের লক্ষ্যমাত্রা অপেক্ষা ৪০.৯০ কোটি টাকা বেশী আদায় হয়েছে ।
তার পূর্বের বছরে আমরা আদায় করেছিলাম ৯০২ কোটি টাকা । প্রকৃত প্রবৃদ্ধি - ৫৯.৭% .. ।
Credit goes to my teammates and the leaders of NBR . Also goes to my honourable taxpayers…
বজলুল কবির
কর কমিশনার
কর অন্চল -১৩
30/05/2021
অদ্য ৩০/০৫/২০২১ খ্রিঃ তারিখ কর অঞ্চল-১৩, ঢাকা-র সম্মানিত কর কমিশনার জনাব বজলুল কবির ভূঞা স্যার এর সভাপতিত্বে “জুন মাসের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র কর অঞ্চলের মে মাসের বাজেট লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হওয়ায় কর কমিশনার মহোদয় সকল সহকর্মীদের তাদের কাজের অগ্রগতির বিষয়ে উৎসাহিত করেছেন ।
কর কমিশনার মহোদয় সকল সহকর্মীদের জুন মাসের বাজেট লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে বুদ্ধিভিত্তিক কৌশল , করনীয় পদক্ষেপ সমূহ (উৎসে কর কর্তন তদারকি, বকেয়া কর আদায়, অগ্রিম কর আদায়, অডিট মামলা নিষ্পত্তি ও অভ্যন্তরীণ জরিপ কার্যক্রম পরিচালনা) এবং রাজস্ব বোর্ডের নির্দেশাবলী আজ অবহিত করেছেন ।
এছাড়া, কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সতর্কতা এবং সুস্থতার সহিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।
18/05/2021
আজ কর অন্চল -১৩ এর সকল সার্কেল ও রেন্জ অফিস সমূহে সংক্ষিপ্ত পরিদর্শণ করা হয় । সকল সহকর্মীদের আগামী দেড় মাস তিন টি বিষয়ে প্রাধিকার প্রদানের নির্দশনা প্রদান করা হয় । তাহলো : ১। বকেয়া কর থেকে আদায় বৃদ্ধির সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ ২। অগ্রিম কর আদায়ে প্রতিযোগিতামূলক পদ্ধতি গ্রহণ ৩। অডিট মামলা গুলো দ্রুত নিস্পত্তি ও সৃষ্ট দাবী থেকে আদায় বৃদ্ধিকরণ ।
সকল সহকর্মীগণ পূর্ণ উদ্যমে কাজ করছে বলে প্রতীয়মান হয় । অসুস্থতা ব্যতীত সকল ছুটির আবেদন না করার নির্দেশনা প্রদান করা হয় ।
আমরা আশা করছি বছর শেষে আমাদের কর আদায়ে সফলতা আসবে । সহকর্মীগণকে অনুপ্রানিত করার পাশাপাশি করদাতাদের প্রতি যেন সকল প্রকার শুদ্ধাচার মেনে দায়িত্ব পালন করা হয় তাও স্মরণ করিয়ে দেয়া হয় ।
— কর কমিশনার।
31/03/2021
চলতি অর্থ বছরে এই প্রথম মার্চ মাসে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণে সফল হলাম আমরা কর অন্চল -১৩ । মার্চ মাসে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১২০ কোটি টাকা । আদায় হবে ১২২ কোটি । আগামী দুই মাসেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আদায় করব আমরা । আমার সকল কর্মীবৃন্দের সহযোগিতা স্মরনীয় ।
—- কর কমিশনার
31/01/2021
আজ সহকর্মীদের সাথে বৈঠক শেষে জানলাম জানুয়ারী মাসের আয়কর আহরণের পরিমান উল্লেখ যোগ্য পরিমান বৃদ্ধি পেয়েছে । আমাদের কর অন্চলে ডিসেম্বর পর্যন্ত যেখানে প্রবৃদ্ধি ছিল ২.৩২% সেখানে জানুয়ারী মাস শেষে তা ৯% এর বেশী হবে ।
কর নেট বৃদ্ধির বিষয়ে আজ দিক নির্দেশনা প্রদান করা হলো সকলকে । করদাতা ও কর উপদেষ্ঠাদের সাথে শুদ্ধাচার maintain করার পরামর্শ গুরুত্বের সাথে প্রদান করা হলো ।
—— কর কমিশনার ।
31/12/2020
কর অঞ্চল-১৩, ঢাকা এর মান্যবর কর কমিশনার জনাব মো: বজলুল কবির ভূঞা স্যার-এর শুভ জন্মদিন উপলক্ষে অত্র কর অঞ্চলের সকল কর্মকর্তা / কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয় ।
স্যার এর প্রজ্ঞাময় জীবনের অনাগত দিন আরো সুন্দর ও আলোকিত হোক ।