20/03/2026
পুরান ঢাকার ঐতিহ্যবাহী নারিন্দা pdon -এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!
পুরান ঢাকার ঐতিহ্যবাহী নারিন্দার আপডেট পেতে পেইজটিতে লাইক দিন।
20/03/2026
পুরান ঢাকার ঐতিহ্যবাহী নারিন্দা pdon -এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!
রোজা আমাকে হেঁসে হেঁসে বললো।
বিদায় আমার খুব কাছে।
কষ্ট দিয়েছি অনেক দিন।
কিভাবে মিটাবো সেই ঋণ.
তাই তো দিলাম ঈদের দিন।
সুখ্য থেকো প্রতিদিন।
দেখা হবে কাল কিয়ামতের দিন।
18/03/2026
ঈদ এসে গেছে এর আনন্দের থেকে
রমজান চলে যাচ্ছে এর আফসোস বেশি।
২৭ এ রমজান।
বেজর রাতের নফল নামাজ শেষে।
26/02/2026
নারিন্দা দক্ষিন মুহসেন্দি আগুন।
এখন নিয়ন্ত্রণ আছে।
আলহামদুলিল্লাহ।
নারিন্দা দক্ষিন মুহসেন্দি আগুন।
নিয়ন্ত্রণ।
আলহামদুলিল্লাহ
পুরান ঢাকা।
©
আসেন কিছু নেকি নিয়ে যান। পড়েন :
১. সুবহানাল্লাহ ৩ বার পড়ুন
২. আলহামদুলিল্লাহ ৩ বার পড়ুন
৩. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪. আল্লাহু আকবার ৩ বার পড়ুন
৫.আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সাঃ
আলহামদুলিল্লাহ।
03/02/2026
"সুবরাইত বা শবে বরাত"....🧨🎇🧨
আমাদের পুরান ঢাকার ঢাকাইয়া পোলা-মাইয়াগো..
শবে বরাতের কিছু স্মৃতি। 😊😊😊
সুবরাইত আইলেই ছোটোকালের ইয়াদগুলা ভাইসা আহে চোখের সামনে। আংগো সমে সুবরাইতের বহুত ঐতিহ্য আছিলো। সুবরাইতের রাইত মানেই অন্য দশটা রাইতের চে আলাদা একটা রাইত।
সুবরাইত আইলেই ছুটি, পড়া লেখা বন্, এর লেগা খুশির ভাগ বি ডাবল আছিলো। সন্ধা অইলেই লগের বাইত তে পেলা বাসুনে হেকসেহেক মজার খাওন আইতো। হালুয়া, চাইলের রুটি, টাপ্পু রুটি, পারাটা, ভুনা গোশ্, পোলাও, তেহারী আরো কত্তো কি। বাইত বি রানতো। খাওন লওন শেষ অইতে না অইতেই দোস্ত-বন্ধুরা সবতে দল বাইন্ধা হাজির হয়া পাঞ্জাবি পইরা বাইর অইতাম। ভ্যান-রেসকা ভাড়া কইরা ঢাকার হেক হেক মহল্লার বন্ধুগো লগে দেহা করবার যাইতাম। পুরান ঢাকার হাই কোর্ট মাজার, সুত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষীবাজার, আজিমপুর, বংশাল, নাজিরাবাজার, মালিটোলা, কসাইটুলি, নারিন্দা, ধোলাইখাল,গেন্ডারিয়া, লালবাগ, হাজারীবাগ, রায় সাহেব বাজার সব জাগায় যাইতাম, কোনোটাই বাদ দিতাম না। বোম ফুটান নিষেধ অইলেও, মুরুব্বিরা খারাপ কইলেও ফুটাইতাম। যুক্তি দেহাইতাম, কইতাম, কেউ যিমুন নামাজ পড়োনের সমে ঘোমায়া না যায়, এর লেগা ফুটাই।🤣🤣🤣
সবচে ডেনজারাস কাম আছিলো এই বোম কিনোন। শাখারী বাজারতে কিন্না ছাপায়া বাইত আইনা রাখতাম। ছাপায়া আনোনের যে মজা আছিলো, মনে অইতো নিজেরে জেমস বন্ড নাইলে মাসুদ রানা।
স্টার্ট করতাম তারাবাত্তি দিয়া, অনেকটা গরিবের আতশ বাজির মতোন। বোম্ আছিলো সলতা বোম, যা ঐসমকা কিনতাম ২টেকা পিস। চকলেট বোম আছিলো ৫টেকা কইরা, বহুত জোরে আওজ অইতো। স্টেনগান বোম আছিলো একলগে ২০টা ফুটতো। লাঠি বোম কিনতাম ১টেকা পিস, হাতুড়ির রহম বাড়ি দিয়া ফুটাইতাম। আছিলো বেটারি বোম, ঝরনা, চড়কি, সাপ, মোররা আরো কত্তো কি...... সব মনে বি নাই। ছোটো ছোটো চিকুন মোমবাত্তি দিয়া সিড়ি, জিলানা সাজাইতাম, মাগার সাজাইতে সাজাইতে মোমবাত্তিই জ্বইলা শেষ অয়া গেতো। তারাবাত্তি জ্বলা শেষ অইলে তারটা ড্রেনে নাইলে গোসলখানার পানিত ফালাইলে, কি যে একটা ছুসসসসসস্ কইরা আওজ আইতো.... বহুত ভাল্লাগতো। প্রত্যেক সুবরাইতে আমার হাতে নাইলে পায়ে পুইড়া ঠোয়া পড়বোই, মানে কাম বাড়তোই।
যাউক গা সব ইতরামি বান্দরামি শেষ কইরা মজিদে আয়া নমাজ পইরা আল্লার কাছে মাফ চাইতাম। অহন তো এগিনি আর অহেই না, ঐদিন আর ফিরা আইবোনা।😢
সুবরাইতের রাইতে বোম ফুটান হয়তো ভুল আছিলো মাগার আমার কাছে ইয়াদ গুলা অহনবি কইলজায় ধাক্কা দেয়।
কই গেলো ঐ সব দিন?😢
©