20/03/2026
🌙✨ ঈদ মোবারক ✨🌙
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" আল্লাহ আমাদের ও আপনাদের সকলের ইবাদত কবুল করুন। 🤲
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, তারাবি, দোয়া ও ইবাদতের পর আজ আমাদের দরজায় এসেছে খুশির ঈদ। 🎉
এই ঈদ হোক আনন্দের, এই ঈদ হোক ভালোবাসার, এই ঈদ হোক সকল দুঃখ-কষ্ট ভুলে একে অপরকে আপন করে নেওয়ার।
আপনাদের সকলকে জানাই —
💛 ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💛
আল্লাহ আপনাদের জীবনকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দিন। পরিবারের সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন। 🤲
🌸 ঈদ মোবারক 🌸
09/03/2026
🌙 ভাগ করো আনন্দ, ছড়িয়ে দাও ভালোবাসা 🌙
পবিত্র রমজানের এই মোবারক মাসে, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে ঈদের হাসি ফোটাতে চাই।
তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়ে এই আনন্দকে ভাগ করে নেওয়ার এই মহৎ উদ্যোগে আপনিও এগিয়ে আসুন।
সামর্থ্য অনুযায়ী অংশ নিন, একটি পরিবারের মুখে হাসি ফোটান।
নগদ, বিকাশ, রকেট
01571-220101
"উত্তম সে ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।"
09/04/2025
বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শরিক থাকার জন্য।
আমাদের মোট উত্তোলিত হয়েছে মোট ২১৬৪৩ টাকা।
আমরা সর্বমোট ২০ টি প্যাকেট করতে পেরেছি।
আমরা দিয়েছি,
০১: ১.২৫ কেজি পোলাও চাল,
০২: হাফ লিটার তেল,
০৩: সেমাই (১বনফুল + ১ প্রাণ) ,
০৪: হাফ কেজি চিনি,
০৫: দুধ ৫০গ্রাম
০৬: মুরগি (১.৫ কেজি)
আমাদের প্রতি প্যাকেট এর খরচ হয়েছে = ৭৮২ টাকা।
২০টি প্যাকেটে আমাদের মোট খরচ হয়েছে = ১৫,৬৪০ টাকা।
এবং আমাদের অতিরিক্ত খরচ হয়েছে = ৭১০ টাকা। [ বিশেষ দ্রষ্টব্য : অতিরিক্ত খরচের মধ্যে অনুরোধকৃত একজনের ঈদ বস্ত্র দেওয়া হয়েছে। ]
(অতিরিক্ত টাকা আমাদের গ্রুপের ফান্ডে জমা রাখা হয়েছে)
[বিশেষ দ্রষ্টব্য : ব্যস্ততার কারণে আমাদের অফিসিয়াল পোস্টটি দেরি করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ]
সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভবিষ্যতেও আমরা সবাই এভাবেই মানুষের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ ।
এই প্রত্যাশায়,
সেবার প্রত্যয়
(সুবিধা বঞ্চিতদের পাশে)
07/03/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আস্সালামুআলাইকুম,
প্রতিবার এর মতো এই ঈদেও আমরা আমাদের ঈদ সামগ্রী বিতরন কর্মসূচী এর চাঁদা নির্ধারন করেছে 300 টাকা, টাকা প্রদানের শেষ সময় ১৫ তারিখ (১৬ রোজা) এবং বিতরনের সম্ভাব্য তারিখ ২৯ মার্চ (২৮ রোজা) নির্ধারন করেছি।
আমরা সবাই অংশগ্রহন করি এবং নিজ বন্ধু পরিবার, আত্মীয়দের জানাই।
বিকাশ, নগদ, রকেট: 01712205619 Md. judge mia
05/09/2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম,
বর্ণার্থদের জন্য কিছু উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেবার প্রত্যয় এবং উত্তরপাড়ার সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে।
সেবার প্রত্যয়
১। বিস্কুট
২। টোস্ট
৩।পেড
৪।ব্যবহার উপযোগী কাপড়
উত্তরপাড়া সাধারণ ছাত্র সমাজ
১। চাল
২। মুড়ি
৩। ডাল
৪। চিরা
৫। দুধ
৬। টোস্ট
৭। লবণ
৮। স্যালাইন
৯। সংকটকালীন সময়ের জন্য উপযোগী কিছু ওষুধ
এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা একটি পরিবারকে বেশ কিছুদিনের বাজারসহ নগদ অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে।
সেবার প্রত্যয়ের মাধ্যমে আপনাদের এই সাহায্য আমরা পৌঁছে দেই এবং সেবার প্রত্যের সাথে যুক্ত হয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আশা করি আগামীতেও আমরা এমনভাবে একসাথে কাজ করে যেতে পারবো।
22/08/2024
আসসালামু আলাইকুম
বাংলাদেশের এই করুন পরিস্থিতিতে অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো একজন সচেতন নাগরিকের দায়িত্ব, আমরা সেবার প্রত্যয়ের পক্ষ থেকে অসহায় অনাকাঙ্ক্ষিত বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই।
আমি সবাইকে আহবান জানাচ্ছি এই বিপদের সময় আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
সেবার প্রত্যয় --01712205619 judge mia ( Bkash,Nogod,Roket )
30/07/2024
মেধা শহীদ সাব্বির হোসেনের পরিচয় পাওয়া গেছে🥹
গত ১৮ই জুলাই ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়েছিল। বলা যায় আমার কোলেই ও শেষ নিশ্বাস ত্যাগ করে!
নেট না থাকায় ওর আর ওর পরিবারের কোনো তথ্য আমার কাছে ছিল না। গতকাল অনেক খোঁজাখুঁজির পর ওর পরিচয় পেয়েছি। কৃষক পরিবারের বড় সন্তান ঢাকায় একটি বায়িং হাউজে চাকরি করতো এবং সেই টাকা দিয়ে সংসার চলত।
আন্দোলনের দিন কোন একটা কাজে রাস্তায় বের হয়েছিল ওর এক আত্মীয়ের সাথে। আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দুজনে মিলে পানি খাওয়াচ্ছিল। এভাবে একপর্যায়ে সাব্বির আন্দোলনের প্রথম সারির দিকে চলে আসে। পুলিশের ধাওয়া খেয়ে ছাত্ররা যখন পিছিয়ে যাচ্ছিল, ঠিক তখন একটি বুলেট এসে সাব্বিরের গলা ভেদ করে বেরিয়ে যায়।
বাকি ঘটনা তো সবাই জানেন! নিজ চোখের সামনে দেখলাম ওর মৃত্যুটা। এমন দিন কারো জীবনে না আসুক🥺
পানি খাওয়াতে খাওয়াতে শহীদ হয়ে গেল আমার ভাই সাব্বির। ওপারে ভালো থেকো ভাই। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক, ওর পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।
সেদিনের ভয়াবহ ও নৃশংসতা নিয়ে আমার প্রোফাইলে কিছু ভিডিও দেওয়া আছে যা কিনা সিনেমাকে ও হার মানাবে।
One Bag Trash ❤️
24/07/2024
গত ১৮/০৭/২৪ এ ছাত্র আন্দোলনে আমাদের পাশে দাড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমরা ওর পরিবারের কারো সাথে যোগাযোগ করতে চাই।
ঝিনাইদহ এর শৈলকূপা থানার লোকজনের দৃষ্টি আকর্ষণ করছি
01626623639
10/04/2024
বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামুয়ালাইকুম,
আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শরিক থাকার জন্য।
ইফতার বিতরণ কার্যক্রমের অবশিষ্ট টাকা এবং নতুনভাবে উত্তোলিত হয়েছে মোট ১৩,৮৩৮ টাকা।
আমরা সর্বমোট ৩৭ টি প্যাকেট করতে পেরেছি।
আমরা দিয়েছি,
০১: এক কেজি পোলাও চাল,
০২: হাফ লিটার তেল,
০৩: এক প্যাকেট সেমাই,
০৪: হাফ কেজি চিনি,
০৫: সেমাই রান্না করার জন্য পরিমাণমতো গুড়া দুধ,
০৬: এক প্যাকেট নুডুলস।
আমাদের প্রতি প্যাকেট এর খরচ হয়েছে = ৩৮৮ টাকা।
৩৭টি প্যাকেটে আমাদের মোট খরচ হয়েছে = ১৪,৬৪৬ টাকা। (বিকাশ ক্যাশ আউট খরচ সহ)
এবং আমাদের অতিরিক্ত খরচ হয়েছে = ৮০৮ টাকা
(অতিরিক্ত টাকা আমাদের গ্রুপের ফান্ড থেকে দেওয়া হয়েছে )
সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভবিষ্যতেও আমরা সবাই এভাবেই মানুষের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ । এবং সবাইকে জানাচ্ছি সেবার প্রত্যয় এর তরফ থেকে ঈদ মোবারক। সবার ঈদ সুন্দর এবং সুষ্ঠভাবে কাটুক। এই প্রত্যাশায়,
সেবার প্রত্যয়
(সুবিধা বঞ্চিতদের পাশে)
21/03/2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের রমজানে ইফতার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (১০ রমজান) বৃহস্পতিবার ৯টি এতিমখানা & মাদ্রাসা সহ মোট ২৬৪ জন সুবিধাবঞ্চিতের মাঝে আমাদের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মোট উত্তোলিত অর্থ ৩২,২০০ টাকা
মোট খরচ ২২,৫২৭ টাকা
অবশিষ্ট ৯,৮৩৮ টাকা যা ঈদ সামগ্রীতে ব্যবহার করা হবে।
বিশেষ ঘোষণা : গতবারের মত এবারও আমরা ঈদসামগ্রী বিতরণ করব গরীব এবং সুবিধাবঞ্চিতদের জন্য।
অর্থ ও শ্রমদিয়ে যারা আমাদের সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ঙ্গাপন করছি। বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি গ্রুপের সকল সদস্যদের যাদের শ্রমে এই কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পাদন সম্ভব হয়েছে।
সেবার প্রত্যয়
(সুবিধা বঞ্চিতদের পাশে)
16/03/2024
আছসালামুয়ালাইকুম।
আমাদের রোজার ইফতার বিতরণ এবং ঈদবস্ত্র বিতরণ এর তারিখ আলোচনা সাপেক্ষে 21 তারিখ 10 রোজা ( বৃহস্পতিবার ) নির্ধারণ করা হয়েছে।আমারা সবাই অংশ গ্রহন করে আমাদের অনুষ্ঠানটি পরীপূর্ণ করে তুলবো।" ইনশাআল্লাহ "
চাঁদা উত্তোলনের শেষ তারিখ ১৯ ( মঙ্গলবার )
চাদা ২০০ টাকা।