একটি মানবিক আবেদন
আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে, যারা সৎভাবে অল্প আয়ে দিন কাটায়—দু’মুঠো ডাল-ভাতেই তাদের জীবন চলে। নিজেদের কষ্ট তারা নীরবে সহ্য করে, আত্মসম্মানের কারণে কারও কাছে হাত পাততে চায় না।
এমনই এক সাধারণ, সৎ ও পরিশ্রমী পরিবারের জীবনে ঈদের দিনে আসে এক নতুন অতিথি—একটি নিষ্পাপ শিশু। কিন্তু জন্মের পর থেকেই শিশুটি কোনো সাড়া দেয়নি, এমনকি কান্নাও করেনি। দ্রুত তাকে এন.আই.সিইউ-তে ভর্তি করাতে হয়।
শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং প্রচুর অর্থ। পরিবারটি তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেও আজ চরম আর্থিক সংকটে পড়ে গেছে। অসহায় বাবা হাসপাতালের সামনে নীরব চোখে তাকিয়ে আছেন—চোখের পানি আর প্রার্থনা ছাড়া যেন আর কিছুই নেই...
তারা কখনো কারও কাছে সাহায্য চাননি। কিন্তু তাদের এই অসহায় পরিস্থিতি আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।
আমরা কি পারি না, আমাদের সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে?
আমাদের অল্প কিছু সহযোগিতাই হতে পারে একটি নিষ্পাপ প্রাণ বাঁচানোর কারণ।
মনে রাখবেন—
আজ আমরা পাশে দাঁড়ালে, হয়তো একটি ছোট্ট প্রাণ নতুন করে পৃথিবীর আলো দেখবে,
একটি বাবা ফিরে পাবে তার বেঁচে থাকার কারণ।
আসুন, মানবতার ডাকে সাড়া দিই।
আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন।
একটি জীবন বাঁচানো মানেই পুরো একটি পৃথিবীকে বাঁচানো।
01836774175
বিকাশ পার্সোনাল
পানধোয়া উন্মুক্ত পাঠাগার
বই পড়ুন, জানুন ও জ্ঞানভিত্তিক জীবন গড়ুন।
লোকেশন: পানধোয়া, পাথালিয়া ইউনিয়ন, আশুলিয়া, সাভার-ঢাকা।
নোটিশ
পানধোয়া উন্মুক্ত পাঠাগার
তারিখ: ___23/03/2026
এতদ্বারা পানধোয়া উন্মুক্ত পাঠাগারের সম্মানিত পরিচালনা পর্ষদের সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, পাঠাগারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে একটি জরুরী সভা আহ্বান করা হয়েছে।
সভা সংক্রান্ত তথ্য:
তারিখ: আগামী শুক্রবার
সময়: বাদ মাগরিব
স্থান: পানধোয়া উন্মুক্ত পাঠাগার
উক্ত সভায় সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিষয়সমূহ:
১. পাঠাগারের সার্বিক কার্যক্রম পর্যালোচনা
২. উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ
৩. অন্যান্য জরুরী বিষয়
সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
এডভোকেট সাজ্জাদ আলম রাহুল
সাধারণ সম্পাদক
পানধোয়া উন্মুক্ত পাঠাগার।
17/03/2026
আর এই পকেটের দারিদ্র্যতা নয়, বরং চিত্তের কিংবা মন আর মননের দারিদ্র্যতাই আমাদের পঙ্গু করে রেখেছে আক্ষরিক অর্থেই। আমাদের দেশে একজন সরকারি কর্মচারী সাধারণত ২৫ থেকে ৩০ বছর সরকারি চাকরি করে রিটায়ার করেন। কোন সরকারি কর্মচারী যদি তার চাকরির প্রথম মাস হতে মাসের বেতন থেকে মাত্র একটি করেও বই কেনেন তাহলেও রিটায়ার করার সময় তার সংগ্রহে ৩০০ হতে ৩৬০ খানা বই জমা হয়ে যাবার কথা।
📖 অন্তর মম বিকশিত করো
16/12/2025
বিজয়ের ৫৪ বছর: প্রশ্ন, প্রাপ্তি ও অপ্রাপ্তি
আজ বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি।
একটি জাতির জন্য ৫৪ বছর খুব কম সময় নয়। এই সময়ে আমরা অনেক কিছু পেয়েছি—একটি মানচিত্র, একটি পতাকা, একটি পরিচয়। আবার অনেক কিছু পাইনি—ন্যায়, স্থিতি, নিরাপদ ভবিষ্যৎ, মত প্রকাশের নিশ্চয়তা।
সত্যটা কঠিন হলেও বলতে হয়—
স্বাধীনতার স্বাদ আমরা এখনো পুরোপুরি পাইনি।
কারণ স্বাধীন দেশে বারবার আন্দোলন, বারবার অভ্যুত্থান, বারবার রাজপথে রক্ত—এগুলো স্বাধীনতার নয়, বরং অপূর্ণতার লক্ষণ।
তবুও ইতিহাস থেমে থাকে না।
২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক সাহসী অধ্যায়। এটি কোনো দলীয় বিজয় নয়, কোনো ব্যক্তির জয়ও নয়—এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়।
এই অর্থে, এটাও একটি বিজয়।
বিজয় শুধু ১৯৭১-এর মধ্যেই সীমাবদ্ধ নয়।
বিজয় মানে—
📍ভয়কে অতিক্রম করা
📍অন্যায়ের সামনে নীরব না থাকা
📍প্রশ্ন করতে শেখা
📍সচেতন নাগরিক হয়ে ওঠা
পানধোয়া উন্মুক্ত পাঠাগার বিশ্বাস করে,
বই, জ্ঞান আর সচেতনতা ছাড়া কোনো বিজয়ই টেকসই হয় না।
স্বাধীনতা কেবল পাওয়া যায় না, প্রতিদিন রক্ষা করতে হয়—বুদ্ধি দিয়ে, নৈতিকতা দিয়ে, সাহস দিয়ে।
আজ বিজয় দিবসে আমাদের প্রশ্ন একটাই—
আমরা কি শুধু উৎসব করব,
নাকি স্বাধীনতাকে সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখার দায়িত্বও নেব?
🇧🇩
বিজয় হোক অন্যায়ের বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে, ভয়কে হারিয়ে দেওয়ার বিজয়।
— পানধোয়া উন্মুক্ত পাঠাগার
18/11/2025
আলহামদুলিল্লাহ পানধোয়া উন্মুক্ত পাঠাগারে আরো দুটি নতুন বই ডোনেশন করেছেন সাইফ ইবনে রোমান।
এখন থেকে পাঠকরা ফ্রিতে বই দুটি পড়তে পারবেন ইং শা আল্লাহ্।
জাযাকাল্লাহ খাইরান সাইফ ইবনে রোমান ❤️
16/11/2025
Abdullah is a regular reader of Pandhoa Open Library. Recently, he has been awarded the ‘Best Reader’ award by the library for reading the highest number of books. 💙
🤍Congratulation MD Abdullah🤍
10/10/2025
আলহামদুলিল্লাহ্!
দীর্ঘ সময় পর পানধোয়া উন্মুক্ত পাঠাগারের সংগ্রহে নতুন করে ২১টি বই সংযোজিত হয়েছে।
পাঠাগারের সকল পাঠক ইনশা’আল্লাহ এসব বই সম্পূর্ণ বিনামূল্যে পাঠাগার থেকেই পাঠ করতে পারবেন।
এই মূল্যবান সংযোজনটি সম্ভব হয়েছে পানধোয়া উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবক ও বর্তমান সেক্রেটারিয়েট প্যানেলের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক ভাইয়ের উদ্যোগে।
তাঁর বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উদার ডোনেশনের মাধ্যমেই এই বইগুলো পাঠাগারের সংগ্রহে যুক্ত করা হয়েছে।
পানধোয়া উন্মুক্ত পাঠাগার সকল পাঠক, দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
05/09/2025
✅আগামীকাল ০৬-০৯-২৫ তারিখ দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এক বিশেষ "ফ্রি ওয়ানস্টপ মেডিকেল সার্ভিস ক্যাম্প" শুরু হবে গকুলনগর হাইস্কুল এন্ড কলেজ মাঠে। ৩ দিনব্যাপী এই আয়োজনের প্রথমদিন আগামীকাল। উল্লেখিত সকল বিভাগের ডাক্তারগণ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন এবং উল্লেখিত টেস্ট সমূহও বিনামূল্যে করা হবে।
🔴ক্যাম্পে নেই এমন কোন টেস্ট লাগলে তাদেরকে সাভার ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেসন সেন্টারে রেফার্ড করা হবে এবং সেখান থেকে আকর্ষণীয় ছাড়ে টেস্ট করা যাবে।
🔴জটিল রোগীর ক্ষেত্রে সন্ধ্যার পর মেডিকেল বোর্ড গঠন করে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
🔴ইসিজি পরীক্ষার জন্য নারী পুরুষ আলাদা ডাক্তার রয়েছে।
🔴কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হবে।
🔴৪০ জন বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে বৃহৎ এই মেডিকেল ক্যাম্প আপনার দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য যে, পানধোয়া উন্মুক্ত পাঠাগার এর স্বেচ্ছাসেবী টিমও সেখানে সহযোগিতার জন্য থাকবে ইনশাআল্লাহ।🤍
25/07/2025
আপনি কি কখনও ভেবেছেন—
✅ ইসলামি সভ্যতা কীভাবে গড়ে উঠল?
✅ নবী মুহাম্মদ (সা)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কেমন ছিল?
✅ খিলাফত কীভাবে শুরু হলো এবং কেন পতনের মুখে পড়ল?
🔍 এই বইতে আপনি পাবেন:
✔ নবী মুহাম্মদ (সা)-এর জীবনের আলোচনার পাশাপাশি ইসলামের উত্থান থেকে শুরু করে সভ্যতার শিখরে পৌঁছানোর কাহিনি।
✔ প্রথম খিলাফতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিশ্লেষণ।
✔ মুসলিম উম্মাহর বিভাজন, মতভেদ এবং সেই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ বিবরণ।
বইটি শুধু ইতিহাস নয়—এটি এক মহামূল্যবান জ্ঞানের ভাণ্ডার, যা আপনাকে ইসলামের অতীত সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখাবে।
💡 যারা সত্যের সন্ধানী, যারা ইতিহাস ভালোবাসেন, কিংবা ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করতে চান—এই বই তাদের জন্য অপরিহার্য। ইহুদি লেখক লেজলি হেইজেলটনের লেখা ও আব্দুল্লাহ ইবনে মাহমুদের অসাধারণ অনুবাদে প্রাণবন্ত এক বই। আপনি যদি আজকের মধ্যপ্রাচ্যকে বুঝতে চান তবে এই বই হবে আপনার নলেজ হাউজ!
📍 পানধোয়া উন্মুক্ত পাঠাগারে এসে বইটি পড়ুন এবং নিজের জ্ঞানের তৃষ্ণা নিবারণ করুন
📖 বইয়ের নাম: “আফটার দ্য প্রফেট” (বাংলা অনুবাদ)
আহমদ ছফার বই ও সাহিত্যকর্ম নিয়ে অনেক উল্লেখযোগ্য উক্তি রয়েছে। তার একটি বিখ্যাত উক্তি হলো
"পড়ার কাজটি অইল অন্যরকম। আপনে যখন মনে করলেন, কোনো বই পইড়্যা ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনের ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না অইতে পারে, আপনের শব্দভান্ডার সামান্য অইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইর্যা নিবেন , আপনের পড়া অয় নাই।"
এই উক্তির মাধ্যমে তিনি বই পড়ার গভীরতা এবং তা থেকে কিছু অর্জন করার গুরুত্ব তুলে ধরেছেন।
26/06/2025
প্রিয় পাঠক, অভিভাবক, শিক্ষক ও আগামী দিনের স্বপ্নবাহক তরুণ সমাজ.........
আজ আমরা এমন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে তরুণ মেধা হারিয়ে যাচ্ছে স্ক্রিনের পেছনে। যেখানে সকাল শুরু হয় মোবাইল হাতে, দিন শেষ হয় অনলাইনের মিথ্যা জগতে হারিয়ে গিয়ে।
আমাদের ছেলেমেয়েরা আসক্ত হয়ে পড়েছে—
▪ মোবাইল ডিভাইসে,
▪ অপ্রয়োজনীয় অনলাইন গেমস ও সোশ্যাল মিডিয়ায়,
▪ বিষাক্ত আসক্তিতে, যা নেশার চেয়ে ভয়ংকর,
▪ আর এক ভয়াল ছায়া— অপসংস্কৃতি ও অপরাজনীতির ধোঁয়াশা।
প্রিয়জন,
একটি জাতিকে ধ্বংস করতে বোমা লাগে না, যুদ্ধ লাগে না—
তাদের চিন্তাশক্তিকে ধ্বংস করলেই সেই জাতি নিশ্চিহ্ন হয়ে যায়। যার জ্বলন্ত উপমা আমরা।
আজ আমাদের শিশু-কিশোরেরা জানে কোন সিনেমায় কে কার প্রেমে পড়েছে, কিন্তু জানে না বেগম রোকেয়ার সংগ্রাম কী ছিল।
তারা জানে কোন গেমে কত 'লেভেল', তারা জানে সাইবার ওয়ার মানে ফেসবুক পোস্ট। এইতো??
এটাই কি আমরা চাই?
না, বন্ধুরা—
বিনাশ নয় বিনির্মাণ চাই,
আমরা চাই সচেতন নাগরিক।
আমরা চাই জ্ঞাননির্ভর প্রজন্ম—
যারা বই পড়ে আলোকিত হবে,
যারা প্রশ্ন করতে শিখবে, ভাবতে শিখবে, সিদ্ধান্ত নিতে শিখবে।
আমরা চাই এক নতুন প্রজন্ম—
▪ যারা মোবাইলের পরিবর্তে বইকে ভালোবাসবে,
▪ যারা ইউটিউব দেখে নয়, গবেষণা করে সমাধান খুঁজবে,
▪ যারা চোখ বন্ধ করে নয়, তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে,
▪ যারা হুজুগে নয়, যুক্তিতে দেশ গড়বে।
তাদের হাতেই আমরা তুলে দিতে চাই কলম, বই, পাঠাগার—
কারণ এটাই একমাত্র অস্ত্র যা ভবিষ্যতকে রক্ষা করতে পারে।
আসুন, আমরা সবাই মিলে একটা নতুন সংস্কৃতি গড়ি—
যেখানে জ্ঞান হবে স্ট্যাটাস,
পাঠাগার হবে আড্ডার কেন্দ্র,
আর চিন্তা হবে সবচেয়ে বড় ফ্যাশন।
এই পথ সহজ নয়,
কিন্তু এই পথেই গড়ে ওঠে সত্যিকারের মানুষ।
আর মানুষের ভেতর দিয়েই গড়ে ওঠে একটি আলোকিত বাংলাদেশ।
ধন্যবাদ।
সাইদুর রহমান আকন
পানধোয়া উন্মুক্ত পাঠাগার
২৬ জুন,২০২৫
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1344
Opening Hours
| Monday | 16:00 - 21:00 |
| Tuesday | 16:00 - 21:00 |
| Wednesday | 16:00 - 21:00 |
| Thursday | 16:00 - 21:00 |
| Friday | 16:00 - 21:00 |
| Saturday | 16:00 - 21:00 |
| Sunday | 16:00 - 21:00 |
