সিটিজি সমাজ
This is the official page of CTG Shomaj (চাডিগাঁইয়া সমাজ) Facebook Group
Click here to claim your Sponsored Listing.
আমাদের সংক্ষিপ্ত ইতিহাস...
চট্টগ্রাম থেকে তৎকালীন ত্রিপুরা (বর্তমান কুমিল্লা) ও ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বসতি স্থাপনকারী জনগোষ্ঠীই চাঁটগাঁইয়া বা চাঁটিগাঁইয়া সম্প্রদায়। এ অঞ্চলের বাসিন্দাদের দু’টি ভাগ বিদ্যমান। ১. আশরাফ এবং ২. আতরাফ। আশরাফ হচ্ছে বিভিন্ন সময়ে চট্টগ্রামে ধর্মপ্রচার, বাণিজ্য এবং পর্যটনে আসা ব্যক্তিদের মধ্যে যারা পরে এ অঞ্চলে এসেছেন। আর আতরাফ হচ্ছে এ এলাকার আদি বাসিন্দা।
৬২১ খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর নির্দেশে তার সাহাবি আবি ওয়াক্কাস (রা.) ধর্ম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রামে আসেন। তিনি তার অনুগামী কয়েকজন ধর্ম প্রচারককে কুমিল্লা তথা ত্রিপুরায় পাঠান। তাদের পাশাপাশি কয়েকজন নওমুসলিম কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করেন এবং স্থানীয় নারীদের বিয়ে করে স্থায় চাঁটাগাঁইয়া জনগোষ্ঠীর গোড়াপত্তন করেন। একজন সাহাবির সান্নিধ্য লাভ এবং প্রত্যক্ষ যোগাযোগে ইসলামে দীক্ষিত নর-নারীরা ছিলেন স্যোভাগ্যবান।
৬৩৩ থেকে ৬৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত ওমর (রা.)-এর শাসনামলেও আরবীয় অনেক বণিক, ধর্মপ্রচারক, পর্যটক ও তাদের অনুগামীরা চট্টগ্রামে আসেন। তাদেরও একাংশ স্থানীয় নারীদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়েন। ধর্মের প্রচার ও প্রসারের ফলে পরে তাদের একটি অংশ হিজরত করেন ত্রিপুরায়।
৭০০ থেকে ৯০০ শতাব্দিতেও আরবীয়, তুর্কী, আফগান ও ইরাকি অনেক ধর্ম প্রচারক চট্টগ্রাম হয়ে কুমিল্লা এসে বসতি স্থাপন করেন। এরপর একে একে ১১৪০ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল ইয়ামনি (রহ.), পঞ্চদশ শতাব্দিতে স্বাধীন সুলতানি আমল, ষোড়শ শতাব্দিতে মোগল শাসনামল, সপ্তদশ খ্রিস্টাব্দে শমসের গাজীর উদয়পুর বিজয়ের পর ভিনদেশী অনেক ধর্মপ্রচারক চট্টগ্রাম ছেড়ে ত্রিপুরা এলাকায় বসতি গড়েন।
Location
Contact the business
Telephone
Website
Address
Dhaka
