Beautiful Keraniganj

Call Directions Contact the organization

Beautiful Keraniganj কেরানীগঞ্জের সাবেক আয়তন বর্তমান কেরানীগঞ্জ থেকে শুরু করে ঢাকা মহানগর সহ গাজীপুরের একাংশ

কেরানীগঞ্জের ইতিহাস

কররানীরা আফগান ও পাঠান জাতির একটি উন্নত শাখা শেরশাহ ও তার ছেলে ইসলাম শাহ আফগানিস্তানে কিরান এলাকা থেকে এসে একটি পৃথক বংশের সূচনা করেন। তাজ খান কররানীই সর্বপ্রথম এই বংশকে বাংলার ইতিহাসে সুপরিচিত করেন। তাজ খানের মৃত্যুর পর ভাই সলেমান কররানী বাংলার সিংহাসনে আরোহন করেন। (১৫৬৫-১৫৭২ খ্রীঃ)। তার মৃত্যুও পর বায়েজীদ কররানী এবং তাকে হত্যা করে দাউদ খান কররানী। (১৫৭২ খ্রীঃ) বাংলার কররানী শাসক গোষ্ঠির শেষ স্বাধীন বাদশাহ রাজত্ব করেন।

এদিকে ক্রমশঃ রাজ্য বিস্তারের অভিযানে পাটনা বিজয়ের পর বাদশা আকবর তার বিশ্বস্ত সেনাপতি মুনীম খানকে বাংলা জয় করার নির্দেশ দেন। মুনীম খান তার অভিযান পরিচালনায় বর্তমান দিনাজপুর ও দক্ষিনে বাকেরগঞ্জ হয়ে ঢাকার সোনার গায়ে প্রবেশ করেন। সর্বত্রই আফগানরা মুগলবাহিনীর প্রতিরোধে ব্যর্থ হয়ে বুড়িগঙ্গা পার হয়ে দক্ষিন তীরে পশ্চাদপসরন করে।


কররানীদের এ স্থানে কিছু কাল অবস্থানই সম্ভবতঃ কেরানীগঞ্জ নামের ঐতিহাসিক প্রেক্ষাপট। ’’ কথাটি হওয়া উচিত ছিল কররানগঞ্জ। কিন্তু ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর আমলে এক বিশেষ সম্প্রদায়ের মুসলিম নাম পরিবর্তন করে কিম্বা নামের বিকৃত রূপ দিয়ে লিখা বা উচ্চারন করা একটি মতলবী ফ্যাশন ছিল, যার ফলে কেরানীগঞ্জের নাম প্রচারিত হতে থাকে।


১৬৬.৮৭ বর্গ কিলোমিটার জুড়ে ১২ ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে কেরনীগঞ্জ উপজেলা। আগে থানা প্রশাসনের অফিস ছিল ঢাকার এস. ডি. ও অফিসের নিকট ছোট্ট একটি কক্ষে। তারপর থানা প্রশাসনের অফিস চলে আসে জিনজিরায় চেয়ারম্যান আলীমুদ্দিন সাহেবের বাড়ীর ভাড়া করা একটি কামরায়। সেখান থেকে কেরানীগঞ্জ থানা প্রশাসনের কর্মকান্ড পরিচালিত হতো।

কেরানীগঞ্জ থানা থেকে উপজেলায় রূপ নেয় ১৯৮৩ সনে, প্রেসিডেন্ট এরশাদের আমলে। উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন জিনজিরার ব্যবসায়ী হাজী নাছির উদ্দিন। প্রথম উপজেলা নির্বাহী অফিসার হয়ে আসেন জনাব ফরহাদুর রহমান।

কেরানীগঞ্জ বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা। কেরানীগঞ্জের সাবেক আয়তন বর্তমান কেরানীগঞ্জ থেকে শুরু করে ঢাকা মহানগর সহ গাজীপুরের একাংশ- এই বৃহত্তর এলাকাটি কেরানীগঞ্জ থানার অন্তর্ভুক্ত ছিলো।


কেরানীগঞ্জ দ্বীপাকার বলে মোঘল আমলের এক পর্যায়ে এই স্থানের নাম হয় পারজোয়ার। কেরানীগঞ্জের উত্তর ও পূর্ব সীমান্তে রয়েছে বুড়িগঙ্গা, পশ্চিম- দক্ষিণ সীমান্তে রয়েছে ধলেশ্বরী । মোঘল আমলে ধলেশ্বরী নদীর নাম ছিল ঢল সওয়ার। জোয়ার শব্দের অর্থ অঞ্চল এবং পার শব্দের অর্থ তট। সম্ভবত এই জন্যই মোঘল আমলে এই এলাকার নাম রাখা হয়েছিল পারজোয়ার যা আজও কেরানীগঞ্জের ছোট একটি এলাকার নাম হিসেবে বিদ্যমান।


ঐতিহাসিকভাবে, ১৭৫৭ সালে শাসক পরিবর্তনের পর নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী এবং তার এক খালা কেরানীগঞ্জের জিঞ্জিরাতে কারাবন্দী ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কৌশলগতভাবে বিশেষত গেরিলা যুদ্ধের ক্ষেত্রে কেরানীগঞ্জ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা শহরে পরিচালিত অধিকাংশ গেরিলা যুদ্ধ পরিকল্পনা ও পরিচালনা করা হয় কেরানীগঞ্জ থেকে এবং এজন্য অনেক মূল্যও দিতে হয়েছে।

🚨 কেরানীগঞ্জের প্রবাসীর মরদেহ মালয়েশিয়ার হাসপাতালে, খোঁজ নেই পরিবারের!মালয়েশিয়ার Parit Buntar Hospital-এ ৫৪ বছর বয়সী বাং...
07/10/2026

🚨 কেরানীগঞ্জের প্রবাসীর মরদেহ মালয়েশিয়ার হাসপাতালে, খোঁজ নেই পরিবারের!

মালয়েশিয়ার Parit Buntar Hospital-এ ৫৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী মো. করিম রাহমানের মরদেহ সংরক্ষিত রয়েছে। তাঁর দেশের বাড়ি কেরানীগঞ্জের কোইবোরতপাড় এলাকায়।

দুঃখজনকভাবে এখনো তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জের কোনো ভাই যদি মো. করিম রাহমানের পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিত কাউকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত তাদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে সহযোগিতা করুন।

📞 যোগাযোগ, আদনান রকি জোভান:
+60 11-3986 0781

🙏 একটি পরিবারের কাছে প্রিয়জনের সংবাদ পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

যখন আন্দালুসের কথা বললাম, তুমি চিনলে না। কিন্তু যখন স্পেনের কথা বললাম, তোমার চোখ ঝকমকিয়ে উঠলো।--°--যখন ইবনে আল হাইসাম, ...
29/05/2026

যখন আন্দালুসের কথা বললাম, তুমি চিনলে না। কিন্তু যখন স্পেনের কথা বললাম, তোমার চোখ ঝকমকিয়ে উঠলো।
--°--
যখন ইবনে আল হাইসাম, ইবনে ফিরনাস, আল বাত্তানীদের কথা বললাম, তুমি বললে "এরা কারা?" কিন্তু যখন নিউটন, আইনস্টাইন এর কথা বললাম, তখন তুমি তাদের গুণগান গাইতে শুরু করলে।
--°--
যখন উমাইয়া-উসমানীয়দের রাজনীতি আর কুটনীতির মহত্ত্ব শুনাতে নিলাম, তুমি আগ্রহ দেখালে না। অথচ আমেরিকা-রাশিয়াকে নিয়ে রাজনৈতিক বিতর্কে তুমিই সেরা।
--°--
যখন ইতিহাসের শ্রেষ্ট বীর খালিদ বিন ওয়ালিদ,আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্প আরসালান,সালাহউদ্দিন আইয়্যুবি,রুকুনউদ্দিন বাইবার্স, ফাতিহ মেহমেদ, ইলিয়াস শাহদের পরিচয় দিলাম, দেখলাম তুমি তাদের বীরত্বের কিছুই জানো না। অথচ আলেকজান্ডার আর স্কটল্যান্ডের রাজার গল্প তোমার ছোট বেলাতেই পড়া হয়ে গেছে।
--°--
যখন সাহাবীদের (রা.) অনুসরণীয় জীবনী বর্ণনা করলাম, তুমি মনোযোগ দিলে না। অথচ মিডিয়া সেলেবদের প্রসঙ্গে আসলে দেখলাম তোমার অঙ্গভঙ্গিতে তাদের স্পষ্ট অনুসরণ।
--°--
যখন ফি/লি*স্তিন আর উইঘুরে উম্মাহর করুন মৃত্যুর কাহিনী শোনালাম, তুমি চুপ করে রইলে। অথচ একই কথা ইউক্রেনের বিষয়ে বলার পর তুমি বিশ্ব বাণিজ্যের কথা ভেবে আফসোস করলে।
--°--
যখন বাংলা সালতানাতের সার্বভৌমত্বের আর সমৃদ্ধি নিয়ে গর্ব করছিলাম, তখন তুমি অবাক হয়ে বললে "এও ছিলো না কি!" কিন্তু ব্রিটেন কলোনির ধোঁকাবাজির বর্ণনা দেওয়ার আগেই তুমি বললে তারাই তো উপমহাদেশকে সভ্য(!) বানিয়েছে।
--°--
যখন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে আবুল কালাম আজাদ, আব্দুল গাফফার খান, মওলানা মুহাম্মদ আলীর কৃতিত্বের কথা বললাম, তুমি বিশ্বাসই করলে না। কিন্তু নেহেরু, সুভাষ চন্দ্র বসু আর মহত্মা গান্ধীর বেলায় অন্যদের মতো তুমিও সরল স্বীকারক্তি দিলে।
--°--
নিজের ইতিহাস ভুলে, অন্যের ইতিহাস আঁকড়ে ধরে তবুও এই উম্মাহ স্বগৌরবে বেঁচে আছে। তাহলে তুমিই ভেবে দেখো, এই উম্মাহর আজ এই অবস্থা কেন?

লিখেছেন- Mohammad ramjan

দেশে ধ র্ষ ণ কিংবা যৌ ন নির্যাতনের বিচার না হওয়ার পেছনে এই সব মহিলারাও দায়ী। কী আকাশ ভারী করে কান্নাকাটি করে অভিযোগ করলে...
27/05/2026

দেশে ধ র্ষ ণ কিংবা যৌ ন নির্যাতনের বিচার না হওয়ার পেছনে এই সব মহিলারাও দায়ী। কী আকাশ ভারী করে কান্নাকাটি করে অভিযোগ করলেন একজন নির্বাহী প্রকৌশলী তাকে যৌ ন নির্যাতন করেছেন। সেই ভিডিওতেই অনেকে কমেন্ট করছিল যে অভিনয়টা ভালো হয়েছে। এখন জানা যাচ্ছে সেটা আসলেই অভিনয় ছিল।

অফিসের একজন উচ্চমান সহকারী হিসেবে চাকরি করা এই মহিলা টেন্ডার ডকুমেন্টস দেখার চেষ্টা করেন, যা নির্বাহী প্রকৌশলী তাকে দেখাননি। এছাড়া তাকে বদলি করা হয়েছিল, যার কারণে এত নাটক।

এরপর তিনি তার অফিস প্রধানের সাথে খারাপ ব্যবহার করেন এবং পরে যৌ ন নির্যাতনের অভিযোগ করেন। সবই প্রকাশ হয়েছে সিসি টিভি ফুটেজে। অফিসের লোকজনও স্বাক্ষ্য দিয়েছেন এই অভিযোগ ভুয়া।

এখন এই নিম্ন পর্যায়ের কর্মচারী কীভাবে অফিস প্রধানের সাথে খারাপ করার সাহস দেখান? এর কারণ হচ্ছে এরা সাধারণত স্থানীয় হন এবং যেসব অফিসে টাকা পয়সার ব্যাপার আছে সেখানে সিন্ডিকেট গড়ে তোলেন। সেই সব সিন্ডিকেটের কাছে অনেক সময় অফিস প্রধানও অসহায় হয়ে পড়েন।

এখন ঘটনার যদি সিসি টিভি ফুটেজ না থাকতো তাহলে নির্বাহী প্রকৌশলী এতক্ষণে জেলে থাকতেন, স্ত্রী-সন্তান, সমাজের কাছে অপমানিত হতেন। এখন উচিত এই মহিলার কঠোর সাজা নিশ্চিত করা। এদের কারণে আদালতে মামলার জট হচ্ছে, এদের কারণে অনেক সঠিক অভিযোগকেও মানুষ মিথ্যা মনে করছে।

22/04/2026

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার

কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই সন্দেহভাজন হলেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ রিমান্ডের আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সন্দেহভাজন হাফিজুর রহমানকে তার বাসা ঢাকা কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করেন। গত ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। ওই তিন সন্দেহভাজন হলেন; সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।

আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে মোট চারটি সংস্থার সাতজন কর্মকর্তা চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। অনেক খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউসের নিকটবর্তী একটি জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

21/04/2026
08/04/2026
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহগুলো নারী/পুর...
04/04/2026

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহগুলো নারী/পুরুষ এখনো নিশ্চিত না।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজে যোগ দেয়।

24/02/2026

খাড়াকান্দি মাদরাসা বাজার, কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা।

19/02/2026

Address

Keraniganj
Dhaka
1313

Telephone

+8801881198323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Keraniganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Beautiful Keraniganj:

Shortcuts

Share