08/03/2026
আসসালামু আলাইকুম।
আশা করি সকলে ভালো আছেন।
আগামী ২২ রমাদান, ১২ মার্চ (বৃহস্পতিবার) সরকারি বিজ্ঞান কলেজ BNCC Platoon এর উদ্যোগে একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
এই ইফতার মাহফিলে আমাদের সকল প্রাক্তন ক্যাডেটদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। আশা করি আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের এই আয়োজনকে আরো সুন্দর ও অর্থবহ করে তুলবেন। সবাইকে একসাথে পেয়ে পুরোনো স্মৃতি রোমন্থন এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হবে, ইনশাআল্লাহ।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ১১ মার্চ।
বি: দ্র:
ইফতারের জন্য নির্ধারিত টাকা পাঠানোর সময় রেফারেন্স অপশনে অবশ্যই নিজের নাম ও ব্যাচ উল্লেখ করবেন।
05/11/2025
গতকাল সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটনে অনুষ্ঠিত হলো নতুন ক্যাডেট ভর্তি ও পরিদর্শন কার্যক্রম
এই উপলক্ষে আমাদের প্লাটুন পরিদর্শনে আসেন ১ বিএনসিসি ব্যাটালিয়নের সম্মানিত অ্যাডজুট্যান্ট মহোদয় মেজর
কাজী আশরাফ স্যার, সাথে উপস্থিত ছিলেন সার্জেন্ট জসীম স্টাফ , কর্পোরাল মানিক স্টাফ ও কর্পোরাল করিম স্টাফ
অ্যাডজুট্যান্ট মহোদয় নতুন ক্যাডেটদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, পাশাপাশি আমাদের প্লাটুনের কার্যক্রম ঘুরে দেখেন।
নতুন সদস্যদের উদ্দীপনা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই সফরের মাধ্যমে নতুন ক্যাডেটদের মাঝে নতুন অনুপ্রেরণা ও দিকনির্দেশনার সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে আমাদের প্লাটনকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
10/09/2025
✨ BNCC Form Distribution Notice ✨
প্রিয় জুনিয়ররা,
🔹 যারা BNCC তে জয়েন করতে ইচ্ছুক তারা আপাতত এর ফর্ম অনলাইনে সংগ্রহ করা যাবে।
🔹তবে আগামী ১৫ তারিখে ফর্মের হার্ড কপি সরাসরি তোমাদের হাতে দেওয়া হবে।
🔹 হার্ড কপি ফর্ম কালেক্ট করতে পারবে আমাদের কলেজের BNCC প্লাটুন থেকে অথবা কলেজ ভবনের সামনে আমাদের স্টল থেকে।
তাই দেরি না করে জয়েন করো BNCC তে
✅ যেখানে শৃঙ্খলা তোমার শক্তি,
✅ নেতৃত্ব তোমার পরিচয়,
✅ আর দেশপ্রেম তোমার প্রেরণা।
Registration link👇
docs.google.com
10/09/2025
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরূপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ- ২০২৫
উক্ত ভ্রমণে সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মো: আরাফাত রুম্মান এবং ক্যাডেট কর্পোরাল মো: সালমান সাইফ অংশগ্রহণ করে।
07/09/2025
আসসালামু আলাইকুম
সরকারি বিজ্ঞান কলেজের ২৭ ব্যাচকে সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি এই কলেজের হাত ধরে শুরু হোক আপনাদের সফলতার পথ চলা। এই কলেজে ছাত্রদের মনোবল দৃঢ় করতে ও দেশ সেবায় নিয়োজিত রাখতে রয়েছে অত্যন্ত স্বনামধন্য বিএনসিসি প্লাটুন।
প্রতি বছরই সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুন হতে ক্যাডেটরা বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের অবদান রাখছে, বিএনসিসি অধিদপ্তরে এবং এই প্লাটুনকে দেশের অন্যতম প্লাটুন হিসেবে পরিচিত করে তুলেছে।
বিএনসিসি সম্পর্কে ছোট তথ্য,
→ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।
BNCC সুবিধাবলি কি ?
BNCC মাধ্যমে ছাত্র-ছাত্রীগণ সহজেই সামরিক বাহিনীগুলোতে যোগ দিতে পারেন। তারা সামরিক বাহিনীগুলোর মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণপ্রাপ্ত হন। সামরিক বাহিনীগুলোতে যোগ দেওয়ার সময় তাদের লিখিত,মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়না।
এবং নির্বাচিত ক্যাডেটরা সরাসরি ISSB (আইএসএসবি)পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে এবং BNCC ক্যাডেটরা অনেক সুযোগ-সুবিধা ভোগ করে৷ প্রতি ক্যাম্প শেষে তাদেরকে উপযুক্ত সম্মানী দেয়া হয়৷ তাছাড়া বিএনসিসির সার্টিফিকেট উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনেও বিশেষ সহায়তা করে।
দেশের সংকটকালীন পরিস্থিতিতে ক্যাডেটরা ইন্সট্রাক্টর হিসেবে কাজ করে অর্থাৎ সাধারণ মানুষদের সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে৷ এভাবে তারা স্থানীয় প্রতিরক্ষা ফোর্স বা Territorial Force গঠনে ভূমিকা পালন করে৷ যদি সামরিক বাহিনী থেকে নির্দেশ আসে তবে তারা সম্মুখ যুদ্ধেও অংশগ্রহণ করতে পারে৷
সামরিক বাহিনীতে জয়েনের সময় BNCC সার্টিফিকেট থাকলে কিছুটা সুবিধা পাওয়া যায়৷ এক্ষেত্রে সামরিক বাহিনীর রিটেন পরীক্ষায় তাদের অংশগ্রহণ না করলেও চলে৷ বিএনসিসি ক্যাডেটদের পারফর্মেন্স অনুযায়ী তাদেরকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ইত্যাদি দেশে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভিজিটের সুযোগও দেয়া হয়৷
প্রতি বছর অনেক বিএনসিসি ক্যাডেট দিল্লীতে ভারতের স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণ করে৷ বিএনসিসি ক্যাডেটরা সর্বদা দেশের কল্যাণের জন্য কাজ করে৷ বিএনসিসির মাধ্যমে ছাত্রদের দেশসেবার মনমানসিকতা জেগে ওঠে এবং চারিত্রিক বৈশিষ্ট্য সমুন্নত হয়৷ এভাবেই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর–বিএনসিসি দেশের উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে৷
স্পেশালাইজড ট্রেইনিং:
1.লিডারশীপ
2.আনআর্মড কমব্যাট
3.Rappling
4.ফার্স্ট এইড এন্ড রেসকিউ
5.ডিসেস্টার ম্যানেজমেন্ট
6.ন্যাশনাল প্যারেড
7.কম্পিউটার ট্রেইনিং
8.ব্যান্ড প্লাটুন ট্রেইনিং
ক্যাডেট ট্রেইনিং
একজন সফল ক্যাডেট হিসেবে গড়ে উঠতে বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন ট্রেইনিং দেয়া হয়৷ এগুলো হলো –
মিলিটারি ট্রেইনিং:
1.ড্রিল
2.অস্ত্র সম্পর্কিত ট্রেইনিং
3.ফিল্ড ক্রাফট
4.ফিজিক্যাল ট্রেইনিং
5.অরগানাইজেশন
6.মাইনর ট্যাকটিক্স
7.মিলিটারি হিস্ট্রি
8.মিলিটারি সায়েন্স
9.আনকনভেনশনাল ওয়ারফেয়ার
10.ম্যাপ রিডিং
11.হাইজিন এন্ড স্যানিটেশন
12.কমান্ড এন্ড লিডারশীপ 13.প্লাটুন লেভেল ট্রাক্টিং
14.উইন্টার কালেক্টিভ ট্রেইনিং ।
ক্যাম্পিং:
1.ক্যাপসুল ক্যাম্প: এ ক্যাম্প সাধারণত 7-10 তিন স্থায়ী হয়
2.বার্ষিক/অ্যানুয়ান ক্যাম্প: এ ক্যাম্প সাধারণত 15-17 তিন স্থায়ী হয়।
3.সেন্ট্রাল ক্যাম্প: 2-3 সপ্তাহ ধরে চলা এই ক্যাম্পটি ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়।
4.উইন্টার ক্যাম্প: এ ক্যাম্পটি শীতকালে অনুষ্ঠিত হয়৷ একে বিএনসিসির সবচেয়ে মজাদার ক্যাম্প হিসেবে বিবেচনা করা হয়। 5.রুটিন ট্রেইনিং: নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বছরে 120 পিরিয়ড হিসেবে রুটিন ট্রেইনিং সম্পন্ন করা হয়
এছাড়া বিএনসিসি সম্পর্কে আরো জানতে : https://en.m.wikipedia.org/wiki/Bangladesh_National_Cadet_Corps
প্রতিবছর সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুনে ক্যাডেট নিয়োগ দেওয়া হয়। নবীনদের কে এক নতুন জীবন, নতুন পথ চলা শিখানো হয়। একজন ক্যাডেট এবং একজন সাধারণ ছাত্রের মধ্যে পার্থক্য কেমন তা উপলব্ধি করতে পারবেন। আগামী ১৫-০৯-২০২৫ এ মূলভবনের সামনে ফর্ম বিতরণ করা হবে।
সকল আপডেট পেতে যুক্ত থাকুনঃ
https://www.facebook.com/govtsciencecollegebncc?mibextid=ZbWKwL
https://www.facebook.com/groups/509725053903581
যেকোনো প্রয়োজনে contact :
১.ক্যাডেট কর্পোরাল মোঃ জুনাইদ
01773422843
https://www.facebook.com/share/1FDy4FdNzk/
২.ক্যাডেট কর্পোরাল মোঃ সাইম জুলফিকার
01310-060284
https://www.facebook.com/share/12FF8WpWvix/
৩.ক্যাডেট কর্পোরাল : সাহারিয়ার ইসলাম লিমন
https://www.facebook.com/share/1BMPkGMozL/
৪. ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোঃ আকিব চৌধুরী
+880 1305-786135
https://www.facebook.com/share/1Ao1mgjDgA/
30/08/2025
✨ Congratulations to Our Pride ✨
Three brave and deserving cadets of Government Science College BNCC Platoon have been promoted from Cadet to Cadet Lance Corporal in recognition of their responsibility, discipline, and dedication.
They are—
🔰 Cadet Lance Corporal Md. Zunaid (Cadet No: 24010306)
🔰 Cadet Lance Corporal Md. Saim Zulfiqar (Cadet No: 24010305)
🔰 Cadet Lance Corporal Md. Shahriar Islam Limon (Cadet No: 24010301)
We believe this promotion will further strengthen their sense of responsibility and inspire them to achieve more in the future. 🇧🇩
Heartfelt congratulations and best wishes to these three proud cadets.💚
22/07/2025
মাইলস্টোন ট্র্যাজেডি – হৃদয়বিদারক এক ঘটনা।
আজ আমরা গভীর শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন,তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সমবেদনা।
🤲 আল্লাহ তাআলা শহিদদের শহীদের মর্যাদা দান করুন, তাদের আত্মাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। 💔
এই শোক শুধু মাইলস্টোনের নয়।এই শোক পুরো বাংলাদেশের।
আমরা ভুলবো না ২১ জুলাই ২০২৫।
06/06/2025
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। ত্যাগের মহিমায় ভরে উঠুক আমাদের জীবন, ছড়িয়ে পড়ুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক!🌙✨🕌
30/03/2025
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
25/03/2025
স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের সংগ্রামের ফল। আজকের এই বিশেষ দিনে, আমরা স্মরণ করি সেই সব বীরের সাহসিকতা এবং ত্যাগ, যাদের কারণে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি। এই দিনটি আমাদের স্বাধীনতার ঐতিহ্যকে সম্মান জানাতে, এবং ভবিষ্যতের প্রজন্মকে সেই সংগ্রামের মূল্য বোঝাতে অঙ্গীকারবদ্ধ।"
23/03/2025
আজ ২৩ মার্চ, ১৯৭৯ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। এর পর থেকেই প্রতি বছর ২৩ মার্চ পালিত হয় বিএনসিসি দিবস।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ইতিহাসের শুরু ১৯২০ সালে, যখন ব্রিটিশ সরকার ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে "ইউনিভার্সিটি কোর" গঠন করে। ১৯২৩ সালে ভারতীয় দেশরক্ষা বাহিনী আইন অনুযায়ী, এর নাম পরিবর্তন করে "ইউনিভার্সিটি ট্রেনিং কোর (ইউটিসি)" রাখা হয়। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি চালু হয়। ১৯২৭ সালে ক্যাপ্টেন ই. গ্রুমের নেতৃত্বে প্রথম সামরিক প্রশিক্ষণ শুরু হয় এবং ১৯২৮ সালে এটি "১২ ঢাকা কোম্পানি" হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা ইউটিসি'র ১২টি ইউনিটের একটি ছিল।
১৯৪২ সালে এটি একটি একক কোম্পানিতে উন্নীত হয় এবং ১৯৪৩ সালে নাম পরিবর্তন করে "ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর" রাখা হয়। ১৯৫০ সালে ইউটিসি'কে একটি ব্যাটালিয়নে রূপান্তরিত করা হয়। তবে ১৯৫৩ সালে পাকিস্তান সরকার ইউটিসি'র কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু ছাত্রবিক্ষোভের কারণে ১৯৬৬ সালে পুনরায় কার্যক্রম শুরু হয় এবং এর নামকরণ করা হয় "পাকিস্তান ক্যাডেট কোর (পিসিসি)"।
১৯৭১ সালে পিসিসি ও জেসিসি'র ক্যাডেটরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অনেকেই শহীদ হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর, পাকিস্তান ক্যাডেট কোরের নাম পরিবর্তন করে "বাংলাদেশ ক্যাডেট কোর" রাখা হয়। ১৯৭৬ সালে তিনটি নতুন ডিভিশন প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি আদেশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্রতিষ্ঠা করেন।
সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুন এর পক্ষ থেকে বিএনসিসি দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।