15/11/2025
Confession No : 45
From: প্রিয় পুলিশ
To: সার্কিট হাউজের সেই মেয়ে
১২ নভেম্বর সার্কিট হাউজে আমাদের দেখা হয়েছিল। খুব কাছ থেকে দেখেছিলাম দু’জন দু’জনকে, তবু কেউই নিজের মনের কথাটা বলতে পারিনি। প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। সেই না বলা কথাগুলোর শূন্যতা এখনো আমাকে তাড়া করে বেড়ায়, প্রতিটা দিনই মনে হয়—যদি সেদিন একটু সাহস করতাম!
তারপর অনেক খুঁজেছি আপনাকে… কিন্তু কোথায় যেন হারিয়ে গেলেন আপনি। যদি এই পোস্টটি কোনোদিন আপনার কাছে পৌঁছায়, তাহলে এডমিনের কাছে আমাকে একটু খুঁজে নেবেন।
ইতি,
আপনার প্রেমে ডুবে ডুবে জল খাওয়া সেই মেয়েটি
05/06/2025
Confession no : 44
From:
To mir zannatun Ferdous
আমি এক পাগলা প্রেমিক, তোমার পিচ্চি।আমি জানি – আমার বড় বড় ভালোবাসা শুধু তোমার জন্যই।
তোমার ছোট্ট ছোট্ট হাসি, তোমার পিচ্চি পিচ্চি অভিমান – সব আমার বড় বড় অনুভূতিগুলোকে আরও বড় করে তোলে।
আমি জানি, আমার এই পাগলামি সব সময় তোমার পছন্দ নাও হতে পারে। তবুও, আমি চেষ্টা করি, তোমার পিচ্চি মনটাকে যেন আমার পাগলামি দিয়ে পূর্ণ করতে পারি।
জানো, তোমার পিচ্চি হাসি আর পাগল প্রেমের ছায়া আমার মনকে আজও বন্দী করে রেখেছে। তোমাকে আমি চিরদিন ভালোবাসবো।
এখন শুধু তোমার একটা "হুম" দরকার – তারপর দেখো, আমার পাগলা মন তোমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো কিভাবে পূর্ণ করে!
01/06/2025
Confession no : 43
আমার প্রথম দেখায় তোমারে ভালো লাগছে, বলতে পারো ভালোবেসে ফেলছি। কলেজে জাওয়ার সময় তোমাকে তালতলিতে দেখি তুমি বসে আড্ডা দেও কিন্তু কখনো সাহস হয় নাই সামনে থেকে বলার। 🤧🥹 তাই এখানে বলছি তোমারে যদি তুমি আমার এই পোস্ট দেখো তাহলে কমেন্ট করিও আমি তোমার সাথে কথা বলবো ☺️ অনেক ভালোবাসি তোমাকে, আমার এই চোখ তুমি ছাড়া কিছু বোঝে না 🥹
I love u sona ❤️
তোমাকে ছাড়া কিছু ভালো লাগতেছে না, অনেক মিস করি তোমাকে,, তোমার হাসি দেখলে আমি শেষ হয়ে জাই 🫠 আমার সাথে একবার কথা বলিও প্লিজ
31/05/2025
Confession :42
আপনার পরিচিত কেউ।বলা যায় না আপনি আমাকে ভুলেও যেতে পারেন কারণ আপনার সাথে কখনো সেভাবে কথাই হয়নি। যতটুকু হয়েছে আপনি তাও ভুলে যেতে পারেন কিন্তু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব মনে আছে। আপনাকে আমি প্রথম প্রথম সহ্য করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে আপনাকে আমি পছন্দ করতে শুরু করি।
এখন ভালোওবাসি যদিও সেটা একতরফা। কিন্তু আপনাকে আমার ভালোবাসতে ভালো লাগে। জানি আপনি খুব রাগী তবুও আপনাকে আমার ভালো লাগে। অনেক দিন হয়ে গেলো আপনার কোন খোঁজ পাইনা। খুব জানতে ইচ্ছে করে কেমন আছেন আপনি? ইতি আপনার পরিচিত কেউ
27/05/2025
Confession no : 41
From : অজানা কেউ
To : জারিন ( 2K25)
প্রিয় জারিন,
নাম ধরেই বললাম তাই কিছু মনে করো না। তুমি খুব সাধারণ একটা মেয়ে,আর আমি সাধারণ কিছুই পছন্দ করি। তোমাকে আমব প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। জানিনা তুমি কখনো আমাকে ভালোবাসবে কী না!
তুমি জয়পুরহাট থেকে চলে গিয়েছো শোনার পর আমার মনটা খুব খারাপ হয়েছে। তবে চিন্তা করো না,তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবোই। আমার মতো করে তোমায় কোনো ছেলে কখনো ভালোবাসবে না।
ইতি
অজানা কেউ
25/04/2025
Confession no : 40
From: তোমার খুবই পরিচিত একজন
TO— Shorno
জীবনে এই প্রথমবার তোমাকে মনের কথা গুলো লিখতে বসেছি ।তোমাকে কি বলে সম্মোধন করবো, তা আমি জানি না ।জীবনে অনেক জনকেই দেখেছি ,তবে তোমার মত মায়াবতী দ্বিতীয় কাউকে দেখিনি ।তাই এতদিন মনটা নিজেরই ছিল।এখন তোমাকে দিয়ে বসেছি। জানো ,আমি যেদিকেই তাকাই সেদিকেই তোমার মায়াবী মুখটা ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য ও তোমাকে ভুলতে পারিনা ।তাই বলে ভেবোনা আমি তোমার রূপের মায়ায় পড়েছি । তোমার কাছে হাস্যকর মনে হলেওএটাই সত্য যে ,আমি চোখ বন্ধ কিংবা খোলা রাখলেও বারংবার তোমার মায়াবী চোখ দুটো ভেসে ওঠে।তুমি হয়তো ভাবছো আমি পাগল হয়ে গেছি । হ্যা আমি তোমাকে দেখার পর থেকে পাগল হয়ে গেছি। আমার এ হৃদয় তোমাকে অনেক কিছুই বলতে চায় । কিন্তুু তোমাকে বলতে গেলেই মনের সাজানো ভাষা গুলো এলোমেলো হয়ে যায় । তোমাকে সম্ভাবন করতে গেলেই সমস্ত ভাষা হারিয়ে যায় । সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি । এতটাই ভালোবেসে ফেলেছি যে কখনো ভুলতেই পারবনা
22/04/2025
Confession No:39
Confession From: চিনবেন না
Confession To: Ishrat Jahan
School/College : 5 bibi mohila College
"আপনি আপনার প্রেম না হওয়া নিয়ে আক্ষেপে আছেন
সেই লাইনটা চোখে পড়তেই মনটা একটু থেমে গেল।
তাই ইচ্ছা পূরণ করতে চলে এলাম।
আপনাকে আমি চিনি না, কখনো কথা হয়নি, হয়তো হবেও না...
আপনার কমেন্টের সেই ছোট্ট অভিমানটার মধ্যে এমন কিছু ছিল—
যেটা চোখে জল এনে দেয় না ঠিক, কিন্তু মনে একটা নরম স্পর্শ রেখে যায়।
আমি জানি না আপনি কেমন মানুষ, কী ভালোবাসেন কী অপছন্দ—
কিন্তু জানি, আপনি এমন একজন, যার একটা লাইনও কারো মন জিতে নিতে পারে।
তাই আজ এই কনফো আপনার জন্য—
নামহীন এই ছেলে
যে শুধু চায় আপনার ইচ্ছাটা পূরণ হউক।
21/04/2025
Confession no : 38
From : অচেনা কেউ
প্রিয় লাল গেঞ্জি পড়া আহাদ। জানলাম আপনার বাসা বগুড়া। আমাকে চিনবেন না, সম্ভবত জাকস ফাউন্ডেশন অফিসের রিসিভশনে বসেন আপনি, সেদিন আপনার সামনে অনেকক্ষণ বসে ছিলাম এবং ছবিও তুললাম কিন্তু আপনি একবার ও তাকালেন না, হয়তোবা ভদ্র মায়ের ভদ্র সন্তান। যাইহোক আপনাকে অনেক ভাল লাগে খোচা খোচা দাড়িতে, আমি ভালবাসার আবদার করবনা, শুধু একটু বন্ধত্বের হাত বাড়াতে চাই, আপনি যদি এই পোস্টা দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন, আর যদি আহাদকে কেউ চিনে থাকেন তাহলে তাকে এই পোস্ট টা শেয়ার করবেন। অপেক্ষাই থাকলাম প্রিয় আহাদ 😔
10/04/2025
Confession no : 37
𝑭𝒓𝒐𝒎: unknown
𝑻𝒐: Arnika Islam (মা'য়াবতী)
আমি আপনাকে ভালবাসতে চাই। আপনি না চাইতেও আমি আপনাকে ভীষণভাবে ভালবেসে ফেলেছি একতরফা ভাবে।
হুমায়ুন আহমেদ স্যার বলেছেন,ভালো লাগার ব্যাপার টা খুব-ই সাময়িক,কিন্তু প্রেমে পড়ার মজাই আলাদা। প্রেমে পরলে নাকি এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হয়। আমি আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসি,কিন্তু বলার সাহস হয়নি কখনো। আমি আপনার পাশে থাকতে চাই। সুযোগ কি দিবেন মায়াবতী।
সৌন্দর্যের অনেক মাপকাঠি আছে—কেউ তা খুঁজে পান আকৃতির নিখুঁততায়, কেউ সৌন্দর্যের মোহে, কেউ বা চোখের ঝলকানিতে যখন তা মোমবাতির মৃদু আলোয় জ্বলজ্বল করে। কিন্তু আপনার দিকে তাকিয়ে, প্রতিটি মুহূর্তে, আমি আপনার অস্তিত্বের কবিতায় হারিয়ে যাই।
আমি অনুভব করি এক মায়াময় হৃদয়ের স্পর্শ, যে ভালোবাসে, যে অনুভব করে। আপনি একজন শিল্পী, যার তুলির আঁচড়ে সৃষ্টি হয় আবেগের এক অনন্য ছবি। আপনি এক সূক্ষ্ম ভারসাম্য, এক স্বপ্নচারী, বাস্তবতা আর কল্পনার মাঝের এক দ্যুতিময় অস্তিত্ব।
আপনি আছেন নিশ্চুপ আত্মবিশ্বাসের সঙ্গে, যেন এই পৃথিবীর নিঃশব্দ কবিতার একমাত্র অনুপ্রেরণা আপনি। জলধারার পাশে,যেখানে প্রকৃতি তার রহস্যময় গল্পগুলো বাতাসের কানে ফিসফিসিয়ে বলে, সেখানে আপনার উপস্থিতি যেন এক শান্ত স্বপ্ন, এক অব্যক্ত প্রতিশ্রুতি, যেন গোটা পৃথিবী থমকে দাঁড়িয়ে আপনার অনিন্দ্য সৌন্দর্যকে দেখে অবাক হয়ে যায়।
কিন্তু সৌন্দর্য শুধুই আয়নার প্রতিবিম্বে নয়, নয় কাপড়ের বাহারে বা গয়নার ঝলমলে আলোয়। না, আপনার সৌন্দর্য আপনার ব্যক্তিত্বে—আপনার হাসিতে, যা স্থির জলের উপর এক কোমল ঢেউয়ের মতো নাচে; আপনার দয়ার স্পর্শে,যা ভোরের শিশিরে ভিজে যাওয়া পাপড়ির মতো কোমল; আপনার চিন্তায়,যা বহু বছর আগে নিভে যাওয়া তারার মতো ঝলমলে, কিন্তু যার আলো এখন আমার পৃথিবীকে ছুঁয়ে যায়।কিন্তু সব সময় আলোকিত থাকে না, আলো-আঁধার খেলায় শুধু মেতে থাকে,আপনি কি আমার পৃথিবীর আজীবনের আলো হবেন!
অবশেষে একটা কথায় বলতে চাই
- আমি আপনার জন্য যত্নবান এবং বিশ্বস্ত হবো,
আপনি আমার হয়ে থেকে যান অনন্ত কাল!'❤️🩹🌸
28/03/2025
👉👉কি এখনো বোনাস পাওনি 🤔🤔
আমার ঈদ সালামি কই
মার্কেটে ১২৭০ টাকা বাকি করে রাখছি
তোমাদের থেকে সালামি নিয়ে ওটা পরিশোধ করবো ভাবতেছি 😁😁😁😁
13/03/2025
Confession No : 36
From:চিনবে নাহ
প্রিয় ক্রাশ, আমার তোমাকেই লাগবে
তোমাকে নিয়ে কিছু লিখতে বসলে শব্দগুলো যেন আমার সাথে অভিমান করে। কারণ, তুমি এতটা নিখুঁত যে, আমার কোনো লেখাই তোমার জন্য যথেষ্ট হয়ে ওঠে না।
প্রিয় ক্রাশ, আমার মনে হয়, তোমার চোখের চাহনিতেই কোনো জাদু আছে। কারণ, প্রতিবার তোমার দিকে তাকালে মনে হয়, জীবনটা যেন একটু বেশি সুন্দর হয়ে গেছে। তোমার হাসির শব্দ, তোমার হালকা খেয়ালি ভঙ্গি—সবকিছুই এমন, যেন পৃথিবীটা আর একটু মধুর হয়ে ওঠে।
তোমার প্রতি এই অনুভূতিটা আমি কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না। কারণ, যতই অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি, মনটা বারবার তোমার কাছে ছুটে আসে। যখন তুমি কাছে থাকো, তখন মনে হয়, এই দুনিয়ার সব চাওয়াই যেন পূর্ণ হয়ে গেছে। আর যখন দূরে থাকো, তখন শুধু মনে হয়, "তোমাকেই লাগবে।"
জানি না, এই কথাগুলো কখনো তোমার কাছে পৌঁছাবে কি না। কিন্তু আমি জানি, আমার হৃদয়ের প্রতিটি কোণায় তুমি আছো। কারণ, তুমি আমার জীবনে সেই বিশেষ একজন, যাকে ছাড়া কিছুই সম্পূর্ণ মনে হয় না।
তোমাকেই লাগবে, আর কারো নয়।
12/03/2025
Confession No : 35
From : নামটা একটু ভেবে বের করো
To : লামিয়া নিব (একাদশ শ্রেণিতে পড়ে, কোনো এক ডিগ্রি কলেজে)
"আমি তাকে কাছ থেকে দেখেছি। খুব বেশি দেখা হয়নি, খুব বেশি সময়ও কাটেনি, কিন্তু সেই অল্প সময়েই মনে একটা ছাপ রেখে গেছে। সে-ও আমাকে দেখেছে। আমাদের মাঝে কোনো কথা হয়নি, কোনো অভিবাদনও নয়—শুধু নীরব দৃষ্টি।
গায়ের রঙ খুব বেশি ফর্সা নয়, কিন্তু তাতে কিছুই আসে যায় না। সেই শ্যামলা রঙের মাঝেও এক অদ্ভুত মায়া আছে। এমন একটা মায়া, যা চোখ ফেরাতে দেয় না। তার হাঁটা, তার তাকানো, তার সাধারণ কিছু অভ্যাস—সবই কেমন যেন মনে গেঁথে গেছে, যদিও জানি, এ সবকিছুর কোনো মূল্য নেই।
আমার বাড়ি তার বাড়ি থেকে অনেক দূরে। হয়তো দূরত্ব শুধু জায়গার নয়, ভাগ্যেরও। তবুও তার পুরোনো ছবি আমার কাছে আছে। সময় বদলে গেছে, কিন্তু কিছু অনুভূতি রয়ে গেছে আগের মতোই… কিছু মুখ হয়তো কখনোই ভোলা যায় না।
আমাদের কি আর কখনো দেখা হবে? কথা হবে? আমি কি তাকে খুঁজে পাবো? নাকি এই নীরব গল্পটা এখানেই শেষ?"