নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।

নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।

Share

NID

01/10/2022

আপনারা জানেন যে কেউ নতুন ভোটার হওয়ার জন্য সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে ছবি তোলার পরে ও বায়োমেট্রিক প্রদান করার পরে উক্ত ভোটারের ডাটা নির্বাচন কমিশন এর সার্ভারে আপলোড করা হয় এবং সার্ভারে উক্ত ভোটারের AFIS যাচাই (ফিংগার প্রিন্ট যাচাই) সম্পন্ন হলে উক্ত ভোটারের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তার NID নম্বর জানিয়ে দেয়া হয়। এসএমএস এর মাধ্যমে NID নম্বর পাওয়ার পরে উক্ত ব্যক্তি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তার NID কার্ড ডাউনলোড করে নিতে পারে।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ শুরুর পূর্বে একজন ভোটার উপজেলা/থানা নির্বাচন অফিসে ছবি তোলার কয়েকদিনের মধ্যেই তার NID নম্বর ও NID কার্ড পেয়ে যেতো। এর কারন ছিলো যে তখন সারা বাংলাদেশের উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রতিদিন ভোটার হওয়া ব্যক্তিদের সংখ্যা কম ছিলো এবং তাই দ্রুতই তাদের AFIS যাচাই সম্পন্ন হতো। কিন্তু বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রতিদিন দেশব্যাপী হাজার হাজার ব্যক্তি ভোটার হচ্ছেন এবং তাদের ডাটা সার্ভারে আপলোড করা হচ্ছে। এই বিপুল সংখ্যক ভোটারের AFIS যাচাই করার জন্য স্বভাবতই বেশি সময় লাগছে। তাই আগে যেখানে ১-২ দিনেই এসএমএস এর মাধ্যমে NID নম্বর পাওয়া যেত, এখন সেখানে আনুমানিক ১৫-২০ দিনের মত বা ক্ষেত্রবিশেষে তার বেশিও সময় লাগছে।

তাই যারা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এ ভোটার নিবন্ধন করছেন, তাদের NID নম্বর পাওয়ার জন্য ধৈর্য্য ধারন করতে হবে। এটা যেহেতু সার্ভারে অটোমেটিক হয়ে থাকে, তাই অধৈর্য্য হলেও আপনার করনীয় কিছু নেই।

ধন্যবাদ।

28/09/2022
27/09/2022

বায়োমেট্রিক পদ্ধতির সংযোজন থাকায় ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শতভাগ নির্ভরযোগ্য। তাই ইভিএম-এ ভোট দিন, আপনার ভোটাধিকার প্রতিষ্ঠা করুন।

#ইলেকট্রনিক_ভোটিং_মেশিন

26/09/2022

EVM মেশিন কিভাবে কাজ করে ?

05/09/2022

আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সমূহ সঠিক আছে কি না যাচাই করুন, যাতে জরুরী প্রয়োজনীয় সময় এবং শ্রম নষ্ট না করতে হয়। কোন তথ্য ভুল থাকলে সময় থাকতে সংশোধন করে নিন যাতে আপনার প্রয়োজনের সময় তা নিয়ে তা সহজেই কাজে লাগাতে পারেন। এটি আপানার গুরুত্বপূর্ণ সম্পদ।
মনে রাখবেন "সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়"

05/09/2022

"জাতীয় পরিচয়পত্র ব্যবহার করুন, আর্থিক লেনদেন নিরাপদ রাখুন"
বর্তমানে এনআইডি আপনার জন্য অতিগুরুত্বপূর্ণ দলিল। তাই যে কোন ঝামেলা এড়াতে আপনার জাতীয় পরিচয়পত্রের কয়েকটা কপি থাকে রাখুন। সরকারী প্রায় সকল সেবা পেতেই এখন এনআইডি অতি গুরুত্বপূর্ণ।

24/08/2022

গাইবান্ধায়-৫ আসনের উপনির্বাচনের সময়সূচি

22/08/2022

জাতীয় পরিচয়পত্র নাম্বার।।
১০/১৩/১৭ডিজিট কনফিউশন??
প্রায়সই প্রশ্নের মুখে পড়তে হয় আমার এনআইডি ১৩ ডিজিট ছিল এখন ১০। এখন কি হবে? কোনটা ব্যবহার করবো??
**২০০৭/২০০৮ সালে যারা ভোটার হয়েছিল তাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার ১৩ ডিজিটের প্রদান করা হয়। পরিবর্তিতে তাতে জন্মসন যুক্ত করে ১৭ ডিজিট করা হয়।
** স্মার্ট কার্ড প্রদান করা শুরু হলে সবার এনআইডি নাম্বার ইউনিক নম্বার ১০ ডিজিটে প্রদান করা হয়।
** যারা স্মার্ট কার্ড পান নি বা নতুন ভোটার তাদের ও ১০ ডিজিটের নম্বার দেয়া হচ্ছে।
** ন্যাশনাল ডেটা সার্ভারে ১০/১৩/১৭ সব ডিজিটের তথ্যই আছে। সেখানে আপনার পূর্বের ১৩/১৭ নাম্বার ডিজিট দিলে আপনার তথ্যই আসবে বা ১০ ডিজিট দিলেও আপনার তথ্যই পাবে
অর্থাৎ a সমান b , b সমান a।
** কেন অনেক সময় ১০ ডিজিট তথ্য পাই না?ন্যাশনাল ডেটা সার্ভার থেকে যারা তথ্য ব্যবহার করেন তাদের আপডেট তথ্য/ভার্সন/ হালনাগাদ বা নির্বাচন কমিশনের সাথে তথ্য ব্যবহারের চুক্তি না থাকার কারনে অনেক সময় সর্বশেষ ১০ ডিজিটের তথ্য প্রদর্শন করেনা। এটি গুটিকয়েক জায়গা ছাড়া সর্বত্র এখন এই ডিজিট নিয়ে কোন চিন্তা ছাড়া ব্যবহার করতে পারবেন।( এটা খুব কম শোনা প্রশ্ন,মাঝে বিকাশ একাউন্ট খোলা নিয়ে কয়েকজনের কাছে এমন প্রশ্ন পেয়েছি। কোন ব্যাংক,সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য পাচ্ছেন না এমন ব্যক্তি পাইনি)।
**পূর্বে ১৩/১৭ ডিজিট ব্যবহার করেছেন এখন কার্ডে ১০ ডিজিট। এখন আবার ১০ ডিজিটে কোন সমস্যা হবে কিনা? পূর্বে ১৩/১৭ ব্যবহারের কারনে কোন সমস্যা নেই। আপনি আপনার পছন্দমত যাই ব্যবহার করেন তথ্য শুধুমাত্র আপনারই। এটা আপনার ইউনিক আইডেনটিটি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Agargaon
Dhaka
1207