26/07/2025
🎉 ৩নং ভবন কল্যাণ সমিতি, মালিবাগ সরকারি কর্মকর্তা/কর্মচারী আবাসন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ 🗳️
আজ অনুষ্ঠিত হচ্ছে ৩নং ভবন কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ পর্ব। সমিতির সদস্যরা মূল্যবান ভোট প্রদান করতে উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছেন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২টি প্যানেল:
🔹 হাজী ফিরোজ–নজরুল পরিষদ
🔹 তুহিন–আতিক পরিষদ
ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, দায়িত্বশীল আচরণ ও গণতান্ত্রিক চর্চা আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বার্তা দেয়।
✅ সকল ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
🤲 প্রতিদ্বন্দ্বী উভয় প্যানেল ও সংশ্লিষ্ট সকলের জন্য রইল দোয়া ও শুভকামনা।
আসুন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করি।
ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণে আপনার ভোট হোক সঠিক সিদ্ধান্তের প্রতিফলন।
