Bangladesh Navy

Bangladesh Navy

Share

In War and Peace, Invincible at Sea
শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়🌊⚓🇧🇩

Congratulations!!! You've reached the official page of Bangladesh Navy.

02/06/2026

জল, স্থল ও আকাশে - সমান প্রত্যয়ে
প্রতিটি অভিযানে, প্রতিটি দায়িত্বে ⚓

বাংলাদেশ নৌবাহিনী - শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়


🇧🇩

31/05/2026

Every Drop Counts



30/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ নৌবাহিনীর গভীর শ্রদ্ধা।

29/05/2026

Guardians of Peace, Beyond Borders

On the International Day of United Nations Peacekeepers, pays tribute to the courageous serving under the flag across the globe - standing firm for , stability and hope in times of conflict.

শান্তির পতাকা হাতে, মানবতার টানে
বাংলাদেশের বীরেরা এগিয়ে চলে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল শান্তিরক্ষীদের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।

28/05/2026

দায়িত্বের প্রহরে ঈদের আনন্দ 🌙

দেশরক্ষার অঙ্গীকারে সমুদ্রপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন দায়িত্বে নিয়োজিত নৌসদস্যরা।

ঈদ মোবারক!

Joy of Eid in the Midst of Duty 🌙

Holy Eid-ul-Adha was celebrated aboard Bangladesh Navy ships and bases while carrying out duties in service of the nation at sea. Naval personnel shared the spirit and joy of Eid while remaining committed to their mission.

Eid Mubarak!


Photos from Bangladesh Navy's post 28/05/2026

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা। আজ ২৮ মে ২০২৬, বানৌজা হাজী মহসিনে এক আনন্দঘন পরিবেশে নৌবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও নাবিকগণ একত্রিত হয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেন। সকলের সাথে ঈদের নামাজে শরিক হন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

ঈদের এই আনন্দময় মুহূর্তে নৌবাহিনীর সদস্যগণ একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। এছাড়া, পবিত্র ঈদের দিনেও দেশমাতৃকার সেবায় যেসকল নৌ সদস্য নিজ নিজ দায়িত্বে অবিচল ছিলেন, তাদের সাথেও বিশেষ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটির আনন্দ ছড়িয়ে দেন নৌবাহিনী প্রধান।

27/05/2026

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

ত্যাগ, আত্মশুদ্ধি ও মহানুভবতার বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও অনাবিল আনন্দ। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলকে আন্তরিক ঈদ মোবারক।

Eid Mubarak 🌙

May the sacred occasion of Eid-ul-Adha inspire us with the values of sacrifice, humanity and compassion. Wishing peace, prosperity and happiness to all at home and abroad on this blessed occasion.




26/05/2026

দেশের তরে বীরের বেশে, ছুটছে যারা ঝড়ের রেশে।


⚓🌊

Photos from Bangladesh Navy's post 24/05/2026

ভর্তি পরীক্ষার ফলাফল- নাবিক ও এমওডিসি(নৌ) বি-২০২৬ ব্যাচ

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
joinnavy.navy.mil.bd



🇧🇩

Photos from Bangladesh Navy's post 24/05/2026

বিজ্ঞান, উদ্ভাবন ও সৃজনশীলতায় মুখর নৌবাহিনী কলেজ ঢাকা

নৌবাহিনী কলেজ ঢাকায় ১৬ ও ১৭ মে ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী “বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রম-২০২৬”। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় ঢাকা শহরের প্রায় ২০০টি স্কুল ও কলেজের প্রায় ৬,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস।

দুই দিনব্যাপী আয়োজনে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী, রোবটিক্স, প্রযুক্তি উদ্ভাবন, কুইজ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড, আইসিটি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।


🇧🇩

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Naval Headquarters, Banani
Dhaka
1213