27/05/2026
On this sacred occasion, may your sacrifices open doors of success and happiness in your life.
🎉 Eid-ul-Adha Mubarak! 🎉
“Your attitude, not your aptitude, will determine your altitude.”
27/05/2026
On this sacred occasion, may your sacrifices open doors of success and happiness in your life.
🎉 Eid-ul-Adha Mubarak! 🎉
কোরবানির হাটে গেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কোন বিভাগের ছাত্র কী ভাবে? 😄
🔹 ভেটেরিনারি শিক্ষার্থী
গরুর চোখ, নাক, দাঁত দেখে diagnosis শুরু করে।
“BCS ভালো… কিন্তু rumen movement একটু কম না?” 🩺
🔹 মেডিকেল শিক্ষার্থী
“এই মাংস খেয়ে পরে lipid profile করাতে হবে নাকি?” 😅
🔹 ফার্মেসি শিক্ষার্থী
“Withdrawal period maintain করা হয়েছে তো?” 💊
🔹 মাইক্রোবায়োলজি শিক্ষার্থী
“এই হাটে bacterial load কত কে জানে…” 🦠
🔹 সাইকোলজি শিক্ষার্থী
“গরুটার চোখে existential crisis দেখতেছি…” 😔🐂
🔹 ব্যবসা প্রশাসন (BBA) শিক্ষার্থী
“ভাই, seller-এর negotiation strategy strong!” 📈
🔹 অর্থনীতি শিক্ষার্থী
“Demand-supply imbalance-এর classic example।” 💰
🔹 অ্যাকাউন্টিং শিক্ষার্থী
“ROI অনুযায়ী এই গরু worth it?” 🧾
🔹 মার্কেটিং শিক্ষার্থী
“এই গরুর presentation আর branding top-tier!” 📣
🔹 আইন বিভাগের শিক্ষার্থী
“এখানে verbal contract-এই কোটি টাকার deal হচ্ছে!” ⚖️
🔹 ইংরেজি বিভাগের শিক্ষার্থী
“His eyes carried the silence of sacrifice…” ✍️
🔹 বাংলা বিভাগের শিক্ষার্থী
“এই হাট নিয়েই জীবনমুখী উপন্যাস লেখা যায়।” 📚
🔹 সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী
“Camera আনো! এইটা headline হবে।” 🎤
🔹 সমাজবিজ্ঞান শিক্ষার্থী
“হাট আসলে বাংলাদেশের সামাজিক শ্রেণিবিন্যাসের প্রতিচ্ছবি।” 👥
🔹 সমাজকল্যাণ শিক্ষার্থী
“ এই কুরবানি ঈদ empathy’র শিক্ষা দেয়। দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষ মাংস খাওয়ার সুযোগ পায়। সমাজে সম্প্রীতি বাড়ে।”🎐
🔹 ইসলামিক স্টাডিজ শিক্ষার্থী
“কোরবানির আত্মত্যাগের শিক্ষা নিয়ে ভাবছে।”☪️
🔹 পরিবেশ বিজ্ঞান শিক্ষার্থী
“Waste management ছাড়া disaster হবে।” 🌍
🔹 কৃষি শিক্ষার্থী
“খামারির feeding program ভালো ছিল।” 🌾
🔹 অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থী
“Body condition score impressive!” 🐄
🔹 জেনেটিক্স শিক্ষার্থী
“Crossbreed traits বেশ prominent।” 🧬
🔹 পরিসংখ্যান শিক্ষার্থী
“Random sampling করলে average price বের করা যেত।” 📊
🔹 কম্পিউটার সায়েন্স শিক্ষার্থী
“AI দিয়ে cattle health prediction app বানানো যায়।” 💻
🔹 সফটওয়্যার ইঞ্জিনিয়ার
“Blockchain-based cattle traceability দরকার।” 🤖
🔹 স্থাপত্য বিভাগের শিক্ষার্থী
“হাটের spatial planning খুব poor।” 🏗️
🔹 সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী
“Drainage design fail করেছে।” 🚧
🔹 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী
“একটা short circuit হলেই chaos!” 💡
🔹 চারুকলা শিক্ষার্থী
“এই গরুর color palette aesthetic!” 🎨
🔹 মিডিয়া স্টাডিজ শিক্ষার্থী
“Drone shot দিলে cinematic masterpiece হবে!” 🎬
🔹 পাবলিক হেলথ শিক্ষার্থী
“Zoonotic disease monitoring দরকার।” 🏥
🔹 গার্হস্থ্য অর্থনীতি শিক্ষার্থী
“এই গরুর রানের মাংস দিয়ে slow-cooked কালাভুনা দিলে আগুন হবে!” 🍲🔥
🔹 হোটেল ম্যানেজমেন্ট শিক্ষার্থী
“এই মাংস দিয়ে buffet menu করলে crowd control লাগবে!” 🍽️
🔹 পুষ্টিবিজ্ঞান শিক্ষার্থী
“Lean meat কোন অংশে বেশি?” 🥩
🔹 ক্রিমিনোলজি শিক্ষার্থী
“এই দালালটা suspicious লাগতেছে…” 🕵️
🔹 ফিল্ম স্টাডিজ শিক্ষার্থী
“এই হাটে একটা full Netflix documentary বানানো যায়।” 🎥
আর শেষে… 😄
🔹 বাংলাদেশি মা
“গরু বড় হইলেই হবে না… মাংস নরম হতে হবে!” 👩🏻🍳
🔹 বাংলাদেশি বাবা
“আরো দুই হাট ঘুরি… কম দামে ভালো গরু পাব।” 🤔
🔹 ছোট বাচ্চারা
“এই গরুটার নাম রাখি হাম্বা!” 🥹🐂
ঈদের হাট আসলে শুধু বাজার না…
এটা বাংলাদেশের culture, emotion, commerce, science আর family bonding-এর এক বিশাল মিলনমেলা। 🇧🇩❤️
আপনি কোন বিভাগের? 😎
আর হাটে গেলে প্রথমে কী দেখেন?
©
21/05/2026
একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল ধর্ষিত ও মৃত শিশুটির পরিবার-
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিজাপেয়ারেন্স অব উইলি বিংহাম’।
মূলত রামিসা হত্যাকাণ্ডের পর অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবির আবহে সিনেমাটিতে দেখানো ধর্ষকের এক ভয়াবহ ও ব্যতিক্রমী শাস্তির গল্প নতুন করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাত্র ১২ মিনিটের এই মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম ড্রামা ঘরানার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ম্যাথু রিচার্ড, যেখানে বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং মানবিকতার কিছু জটিল মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির মূল কাহিনী আবর্তিত হয়েছে উইলি বিংহাম নামের এক অপরাধীকে কেন্দ্র করে, যে একটি নিষ্পাপ শিশু কন্যাকে ধর্ষণ ও নির্মমভাবে খুন করে। তবে সেই দেশ থেকে মৃত্যুদণ্ডের আইন তুলে নেওয়ায় আদালত তাকে সরাসরি ফাঁসি না দিয়ে ‘প্রগ্রেসিভ অ্যাম্পুটেশন’ বা পর্যায়ক্রমিক অঙ্গচ্ছেদ নামের এক নতুন ও নজিরবিহীন শাস্তি ঘোষণা করে।
এই শাস্তির নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ ব্যথামুক্ত সার্জারির মাধ্যমে ধাপে ধাপে অপরাধীর শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ফেলা হবে এবং ভুক্তভোগী পরিবার চাইলে এই শাস্তি আরও দীর্ঘায়িত করতে পারবে। শাস্তির খবর শুনে উইলি বিংহাম তাকে একবারে মেরে ফেলার আকুতি জানালেও আইনি কারণে তার সেই আবেদন খারিজ হয়ে যায়।
গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখা যায়, প্রথম অস্ত্রোপচারে উইলির বাম হাত কেটে বাদ দেওয়া হয়, যা অপারেশন থিয়েটারের কাচের ওপাশ থেকে দাঁড়িয়ে দেখে ভুক্তভোগী শিশুটির পরিবার। এরপর অবাধ্য ও বখাটে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে হুইলচেয়ারে করে এই পঙ্গু উইলিকে নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বক্তৃতা দেওয়ানো হয়। সময়ের ব্যবধানে একে একে কেটে ফেলা হয় তার ডান পা, একটি কিডনি ও ফুসফুসের অংশ। একপর্যায়ে উইলির কান্নাকাটি ও পঙ্গু শরীর দেখে ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরা সহ্য করতে না পারলেও, প্রতিশোধের আগুনে পুড়তে থাকা শিশুটির বাবা প্রতিবারই নির্বিকার চিত্তে পরবর্তী অঙ্গচ্ছেদের অনুমতি পত্রে স্বাক্ষর করতে থাকেন।
পঞ্চম অস্ত্রোপচারের সময় যখন উইলির যৌনাঙ্গ কেটে ফেলার সিদ্ধান্ত হয়, তখন সে কান্নায় ভেঙে পড়লেও কাচের ওপাশে থাকা বাবার চোখের কোনো পরিবর্তন হয়নি। এই অপারেশনের পর উইলি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে জ্যান্ত লাশে পরিণত হয়। পরবর্তী সার্জারিগুলোতে তার দুই কান, নাক এবং জিহ্বার অগ্রভাগ কেটে ফেলা হয়। তবে গল্পের শেষ দিকে এক চূড়ান্ত মনস্তাত্ত্বিক মোড় দেখা যায়।
অপরাধীর হার্ট বা ব্রেন অপারেশন করে শাস্তি শেষ করার সুযোগ থাকলেও, ভুক্তভোগী শিশুর বাবা পরবর্তী সার্জারির ফাইলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তিনি অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দিয়ে উইলিকে মৃত্যুর মুখে মুক্তি না দিয়ে, এক চরম যন্ত্রণাদায়ক পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকার নরকযন্ত্রণা উপহার দেন। উইলি বিংহামের চরিত্রে কেভিন ডি-র অনবদ্য অভিনয় ও শক্তিশালী বার্তার কারণে সিনেমাটি আজও বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আলোচিত।
ইত্তেফাক/The Daily Ittefaq ২২ মে, ২০২৬
The Disappearance of Willie Bingham | Horror Short Film Willie Bingham is the first man to undergo a radical new justice program. The government has introduced Progressive Amputation as a controversial punishment ...
২০/২৫ বছর আগে পাকিস্তানের এক বিচারক এক চাঞ্চল্যকর রায় দিয়েছিলেন। যতোদূর মনে পড়ে একটা সিরিয়াল কিলার ১০০র উপর শিশুকে রেইপ করে এসিডে চুবিয়ে "নাই" করে দিয়েছিলো। এই খুনির মৃত্যুদন্ড দেওয়া হয় এসিডে চুবিয়ে।
তখন আমার মনে হয়েছিলো যে এই বিচারক ঠিক করেছিলেন। এখন মনে হয় যে তিনি অত্যাধিক লিনিয়েন্ট ছিলেন। এতোই লিনিয়েন্ট যে এখানে শাস্তির এসেন্সটাই হারিয়ে গেছে।
আমি তার জায়গায় থাকলে এনশিওর করতাম যে রেপিস্টকে মোট একশ বার এসিড বার্ন সারভাইভ করতে হবে। রাষ্ট্র ও ডাক্তারদের দায়িত্ব তাকে বাঁচিয়ে রাখা। এরপরে তার মৃত্যুদণ্ড হবে। তার অপরাধের এসেন্স হলো শিশুদের "হেল্পলেসনেস"। অপরাধীকেও কাছাকাছি পর্যায়ে হেল্পলেস ফীল করতে হবে। সে যদি জানে যে এসিডে চুবে আমি মরে যাবো - আপনি তো তার শাস্তি থেকে "হেল্পলেসনেস" নামক এলিমেন্টটাই নাই করে দিলেন। আপনি তাকে নিশ্চয়তা দিচ্ছেন যে সে মারা যাবে।
বাংলাদেশে একটা ছেলে ৭ বছরের একটা মেয়েকে রেইপ করে মেরে ফেলেছে। একটা শিশু এক্সপেক্ট করে না যে সে রেইপড হবে, সে রেইপ হওয়া কী এটাই জানে না এবং সে নিজেকে কোনোভাবেই ডিফেন্ড করতে পারে না। একজন এডাল্টকে রেইপ করা এবং শিশুকে রেইপ করা একই অপরাধ হতে পারে না।
শিশুদের যারা রেইপ করে - তাদের ডিহিউম্যানাইজ করা একান্তই প্রয়োজন ও তাদেরকে সমাজের সিম্পল বায়োলজিকাল এজেন্ট হিসাবে দেখা উচিত।
আপনি যদি একজন পিডোফাইলকে মোস্ট এলাবোরেটলি ডিহিউম্যানাইজ করতে না পারেন (ধরেন যে পিডোফাইল যদি কোনো শিশুর গলায় ছুরি চালায় - আপনি তার গলায় যন্ত্র দিয়ে দেড় ঘন্টা ধরে আলাদা করবেন - সে বুঝবে যে তার মাথা আলাদা করা হচ্ছে) - তাহলে সমস্যা হোলো সমাজের বাকিদের "হিউম্যান" হওয়াটাকে সিম্পল একটা বায়োলজিকাল ফ্যাক্ট বানায়া ফেলবেন। মানুষ মানে বায়োলজির সমষ্টি না। এটা মোটেও প্রতিশোধের আলাপ না। স্ট্যান্ডার্ড ঠিক করার আলাপ। বহু মানুষকে দেখতে হবে যে শিশুদের হেল্পলেসনেসের সুযোগে যারা গলা কাটে - তাদের গলাও মোস্ট এলাবোরেটলি দেড় ঘন্টা ধরে আলাদা করা হয়।
মানুষকে মানুষ হওয়া যে একটা এচিভমেন্টের বিষয় এবং সেটা যে ন্যাচারাল স্টেট না - সেটা প্রায়ই মনে করানো প্রয়োজন।
(ফাহাম আবদুস সালাম ভাইয়ের পোস্ট থেকে)
20/05/2026
Justice delayed is justice denied.
২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ১৮০ টি ধর্ষণের ঘটনা হয়েছে যার মদ্ধে ৮১ জন অপ্রাপ্ত বয়স্ক।
এর মদ্ধে ৫৬ জন ১২ বছরের নিচে।
অথচ ফাসি দেওয়ার নজির নাই।
শিশু রামিসার খুনী দের গ্রেফতারের পর ছবি পাওয়া গিয়েছে। আমরা সবসময়ই খুনী ধর্ষক দের ছবি পাওয়া মাত্র প্রকাশ করি।
আপনার শিশু সন্তান তা ছেলে বা মেয়ে হোক এক মুহুর্ত চোখের আড়াল করবেন না।
বিচারহীনতার দেশে খুনী দের চিনে রাখুন।
আমরা এখন পর্যন্ত যে কয়েকটি ধর্ষণ মামলা নজরে রেখেছি তাদের জামিন হয়নি।
শিশু রামিসার খুনী দের উপরেও নজর রাখবে sow team যেন এদের জামিন না হয়।
শিশুটির পরিবারকে আইনি ব্যবস্থা সহ এই সংক্রান্ত কাজে sow team পাশে থাকতে চেস্টা করবে।
আর জামিন হলেই আমরা বিষয় গুলি আপনাদের কে জানাই। এর আগে হিটু শেখের জামিন হবার বিষয় প্রকাশ হবার পর তার জামিন বাতিল হয়।
যেখানে খুনী ধর্ষকদের confess with witness আছে তাদের জামিন যারা দিবে সেই সব জজ আর উকিল দের ছবি প্রকাশ করা হবে।
--sow investigation team
14/05/2026
"বাবা তো সারাদিন ফোনেই থাকে!"—টেকফারেন্স (Technoference) এবং বাচ্চার একাকীত্ব
.....
সন্ধ্যাবেলা অফিস থেকে বাবা মাত্রই বাসায় ফিরেছেন। সারাদিন পর বাবাকে দেখে বাচ্চার সে কী আনন্দ! সে দৌড়ে এসে তার নিজের হাতে আঁকা একটি ছবি বা স্কুলের কোনো গল্প অত্যন্ত উৎসাহ নিয়ে বাবাকে বলতে শুরু করল। বাবা সোফায় বসে আছেন, তার চোখ হাতের স্মার্টফোনে আটকানো। তিনি স্ক্রল করতে করতেই মাথা নেড়ে বললেন, "বাহ! খুব সুন্দর তো বাবা!" বাচ্চার দিকে একবার ফিরেও তাকালেন না। বাচ্চাটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একবুক হতাশা নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে গেল।
আমরা বড়রা ভাবি, আমরা তো বাচ্চার পাশেই আছি, একই ঘরে বসে আছি, শুধু একটু ইমেইল বা ফেসবুক চেক করছি। এতে ক্ষতি কী! কিন্তু শিশু মনস্তত্ত্ব বলছে, একই ঘরে থেকেও বাচ্চার চোখের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার এই নীরব অভ্যাসটি আপনার বাচ্চার মনে এক ভয়াবহ একাকীত্ব এবং প্রত্যাখ্যানের (Rejection) জন্ম দিচ্ছে।
স্মার্ট প্যারেন্টিং-এর আজকের এই অত্যন্ত আই-ওপেনিং (Eye-opening) সাইকোলজিক্যাল আর্টিকেলে আমরা জানবো, আধুনিক প্যারেন্টিংয়ের সবচেয়ে বড় এই অভিশাপ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় 'টেকফারেন্স' (Technoference), তা কীভাবে আপনার সন্তানকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে।
১. 'টেকফারেন্স' (Technoference) এবং 'স্টিল ফেস' (Still Face) ট্রমা
পারিবারিক সময় বা বাচ্চার সাথে কাটানো মুহূর্তগুলোতে স্মার্টফোন বা টেকনোলজির কারণে যে অবিরত ব্যাঘাত ঘটে, তাকেই সাইকোলজিতে 'টেকফারেন্স' বলা হয়।
একটি শিশু তার বাবা-মায়ের চোখের ভাষা পড়ে নিজের আবেগের মূল্যায়ন করতে শেখে। কিন্তু বাবা-মা যখন ফোনের স্ক্রিনে মগ্ন থাকেন, তখন তাদের মুখ থাকে একদম ভাবলেশহীন। সাইকোলজিতে একে 'স্টিল ফেস এক্সপেরিমেন্ট' (Still Face Experiment)-এর সাথে তুলনা করা হয়। যখন বাচ্চা দেখে তার বাবা বা মা তার কথার কোনো ইমোশনাল রিঅ্যাকশন দিচ্ছেন না, তখন তার ব্রেনে এক ধরনের প্যানিক বা অ্যালার্ম বেজে ওঠে। সে ভাবতে শুরু করে, "আমার চেয়ে ওই চারকোনা জ্বলজ্বলে বাক্সটা বেশি জরুরি! আমি আসলে বাবা-মায়ের মনোযোগ পাওয়ার যোগ্য নই।"
২. ইমোশনাল ডিসকানেক্ট এবং বাচ্চার নীরব একাকীত্ব
এই 'টেকফারেন্স'-এর সবচেয়ে ভয়াবহ দিক হলো ইমোশনাল ডিসকানেক্ট।
বাচ্চা যখন বারবার বাবা-মায়ের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে ব্যর্থ হয়, তখন তার আচরণে দুটি মারাত্মক পরিবর্তন আসে। প্রথমত, সে মনোযোগ পাওয়ার জন্য নেতিবাচক উপায় বেছে নেয়—যেমন, অকারণে জেদ করা, জিনিসপত্র ভাঙা বা কান্নাকাটি করা (কারণ নেগেটিভ মনোযোগও অবহেলার চেয়ে ভালো)। দ্বিতীয়ত, সে মানসিকভাবে গুটিয়ে যায় এবং চরম একাকীত্বে ভুগতে শুরু করে। পরবর্তীতে এই একাকীত্ব ঘোচানোর জন্যই বাচ্চা নিজে থেকেই স্ক্রিন বা ভিডিও গেমের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে। আপনি আজ তার হাতে সময় দিচ্ছেন না বলেই কাল সে স্ক্রিনে নিজেকে সঁপে দিচ্ছে।
৩. স্মার্ট প্যারেন্টিং সল্যুশন: স্ক্রিনের চেয়ে সন্তানকে গুরুত্ব দিন
আপনার অফিসের ইমেইল বা ফেসবুকের নোটিফিকেশন আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে পারবে, কিন্তু আপনার সন্তানের এই বেড়ে ওঠার সময়টুকু আর কখনোই ফিরে আসবে না।
'টেক-ফ্রি জোন' (Tech-Free Zone) তৈরি করুন:
ঘরের অন্তত তিনটি জায়গাকে স্মার্টফোন মুক্ত ঘোষণা করুন—খাবারের টেবিল, বাচ্চার খেলার জায়গা এবং শোবার ঘর। এই জায়গাগুলোতে কোনো স্ক্রিন থাকবে না, থাকবে শুধুই পরিবার।
১৫ মিনিটের 'আনডিভাইডেড অ্যাটেনশন' (Undivided Attention):
সারাদিন বাচ্চার পাশে বসে ফোন টেপার চেয়ে, ফোনটা অন্য ঘরে রেখে মাত্র ১৫ মিনিট বাচ্চার সাথে আই-কন্ট্যাক্ট (Eye-contact) করে গল্প করুন বা খেলুন। এই ১৫ মিনিটের শতভাগ মনোযোগ আপনার বাচ্চার মানসিক বিকাশের জন্য জাদুকরী কাজ করবে।
বাসায় ফিরে ডিজিটাল বাউন্ডারি সেট করুন:
অফিস থেকে বাসায় ঢোকার পর প্রথম আধা ঘণ্টা ফোন সাইলেন্ট রাখুন। এই সময়টা শুধুই বাচ্চার জন্য বরাদ্দ করুন। তাকে বোঝান যে দিনশেষে সে-ই আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আপনার সন্তান আপনার কাছে দামি খেলনা বা বিলাসবহুল জীবন চায় না; সে চায় আপনার চোখ, আপনার মনোযোগ এবং আপনার একটুখানি সময়। স্ক্রিনের ওই ভার্চুয়াল দুনিয়ার হাতছানিতে সাড়া দিতে গিয়ে নিজের চোখের সামনের বাস্তব এবং সবচেয়ে সুন্দর সম্পর্কটিকে অবহেলা করবেন না। ফোনটা নামিয়ে রাখুন, বাচ্চার চোখের দিকে তাকান। কারণ, আজ যদি আপনি তার কথা শোনার সময় না পান, কাল সে তার মনের কথাগুলো আপনাকে বলার প্রয়োজন বোধ করবে না।
14/05/2026
জাপানের ব্যস্ত কোনো রেলস্টেশন কিংবা নিস্তব্ধ কোনো ক্যাফে—যেখানেই চোখ পড়ুক না কেন, জাপানি শিশুদের দেখলে মাঝেমধ্যে মনে হয় এরা বুঝি রক্ত-মাংসের শিশু নয়, বরং সুশৃঙ্খল কোনো খুদে মানবী বা মানব! যে বয়সে আমাদের চারপাশের শিশুরা বিপণিবিতানের মেঝেতে শুয়ে হাত-পা ছুঁড়ে কান্নাকাটি (ট্যান্ট্রাম) করে আকাশ-পাতাল এক করে দেয়, ঠিক সেই বয়সে জাপানের শিশুরা পিঠে নিজেদের বিশাল ব্যাগ নিয়ে সাবওয়েতে যাতায়াত করছে অনায়াসে।
জাপানি শিশুদের এই ‘শান্ত’ এবং ‘স্বাবলম্বী’ হওয়ার অলৌকিক ক্ষমতার পেছনে লুকিয়ে আছে শতাব্দীর লালিত সংস্কৃতি আর এক গভীর জীবনদর্শন।
১. স্বনির্ভরতার প্রথম পাঠ: ‘হাজিমেতে নো ওতসুকাই’ 🎒
জাপানে তিন-চার বছর বয়সী শিশুদের জন্য একটি বিশেষ রীতি আছে, যাকে বলা হয় ‘প্রথম অভিযান’ বা প্রথম কাজ। মা হয়তো শিশুকে পাশের দোকান থেকে সামান্য কিছু আনতে পাঠালেন, আর নিজে আড়াল থেকে তীক্ষ্ণ নজরে খেয়াল রাখলেন। এই ছোট ছোট দায়িত্ব পালনের মাধ্যমেই শিশুর হৃদয়ে আত্মবিশ্বাসের বীজ রোপণ করা হয়।
আমাদের প্রেক্ষিত: আমরা দশ বছরের আগে সন্তানকে একা নিচে নামতে দিতেও শঙ্কিত থাকি, অথচ জাপানিরা বিশ্বাস করে—আয়ত্তাধীন ঝুঁকিই শিশুকে প্রকৃত সাহসী করে তোলে।
২. পরিচ্ছন্নতা যেখানে অন্তরের সংস্কার 🧹
জাপানের বিদ্যালয়গুলোতে কোনো বেতনভুক্ত পরিচ্ছন্নতাকর্মী থাকে না। মধ্যাহ্নভোজের পর খুদে শিক্ষার্থীরা নিজেরাই কোমর বেঁধে নামে শ্রেণিকক্ষ, করিডোর এমনকি টয়লেট পরিষ্কার করতে। এই অভ্যাসের মাধ্যমে তারা শেখে—নিজের কাজ নিজে করা লজ্জার নয়, বরং গৌরবের। যে হাত ছোটবেলায় নিজের শ্রেণিকক্ষ মোছে, সে হাত বড় হয়ে জনসমক্ষে আবর্জনা ফেলার আগে সহস্রবার থমকে যায়।
৩. পরার্থপরতা ও সহমর্মিতার শিক্ষা 🤫
জাপানি প্যারেন্টিংয়ের মূলমন্ত্র হলো— "এমন কিছু করো না যাতে অন্যের অসুবিধা হয়।" জাপানি মায়েরা শিশুকে ধমক দিয়ে দমিয়ে রাখেন না, বরং স্নিগ্ধ স্বরে বুঝিয়ে বলেন, "তুমি উচ্চস্বরে কথা বললে ওই মানুষটির বিশ্রামে ব্যাঘাত ঘটবে।" তারা শিশুর মনে ভীতি নয়, বরং অন্যের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাবোধ জাগ্রত করেন।
৪. শৃঙ্খলার শৈল্পিক ছোঁয়া 🍱
একটি জাপানি ‘বেন্টো’ বা লাঞ্চ বক্সের দিকে তাকালে আপনি শৃঙ্খলার এক নিখুঁত শিল্প দেখতে পাবেন। প্রতিটি খাবার যেমন সুষম, তেমনি সুসজ্জিত। ছোটবেলা থেকেই এই পরিপাটি জীবনশৈলী শিশুদের মস্তিষ্কে প্রশান্তির ছাপ ফেলে। তারা শিখতে পারে যে, জীবনের প্রতিটি কাজেরই একটি নির্দিষ্ট ব্যাকরণ ও সৌন্দর্য আছে।
💡 আমাদের জন্য যা শিক্ষণীয় হতে পারে:
পুরোপুরি জাপানি সংস্কৃতি হয়তো আমাদের বাস্তবতায় সম্ভব নয়, তবে কিছু জীবনমুখী অভ্যাস আমরা অবশ্যই গ্রহণ করতে পারি:
নিজের হাতে নিজের কাজ: শিশুর জুতো জোড়া রাখা বা টিফিন বক্স ধোয়ার দায়িত্ব তাকেই দিন। এতে সে নিজেকে পরিবারের একজন অকেজো সদস্য নয়, বরং কর্মক্ষম কেউ মনে করবে।
ধৈর্যের মহিমা: জাপানিরা দীর্ঘ লাইনে দাঁড়ানোকে শৃঙ্খলার অংশ মনে করে। শিশুকে শেখান যে চট করে কোনো কিছু পাওয়াতেই সার্থকতা নেই, অপেক্ষা করাটাও একটা মহৎ গুণ।
আত্মমর্যাদা রক্ষা: শিশু ভুল করলে জনসমক্ষে তাকে তিরস্কার না করে নিভৃতে বুঝিয়ে বলুন। এতে তার আত্মসম্মান অক্ষুণ্ণ থাকে এবং সে যুক্তিবাদী হতে শেখে।
জাপানি শিশুরা শান্ত হয়ে জন্মায় না, বরং তাদের শান্ত ও স্থিতধী করে গড়ে তোলা হয়। তাদের দর্শনে ‘স্বাধীনতা’ মানে উশৃঙ্খলতা নয়, বরং ‘দায়িত্ব’ নিতে শেখা। আমরা যদি আমাদের সন্তানদের অতি-সুরক্ষার খোলস থেকে বের করে এনে একটু একটু করে স্বনির্ভরতার স্বাদ দিতে পারি, তবে আমাদের মাটি থেকেও হয়তো বেরিয়ে আসবে আগামীর কোনো সুশৃঙ্খল কান্ডারি কিংবা দূরদর্শী রাষ্ট্রনায়ক।
13/05/2026
"তোমাকে কে বেশি ভালোবাসে, মা নাকি বাবা?"—বাচ্চাকে লয়ালটি টেস্টে ফেলার মনস্তাত্ত্বিক ক্ষতি।
.....
ড্রয়িংরুমে মেহমান এসেছেন। কথায় কথায় কেউ একজন আপনার ৫ বছরের বাচ্চাটিকে কাছে ডেকে খুব আদরের ছলে জিজ্ঞেস করলেন, "বল তো বাবা, তোমাকে কে বেশি ভালোবাসে? মা নাকি বাবা? তুমি কাকে বেশি ভালোবাসো?" বাচ্চাটি চরম দ্বিধায় পড়ে যায়। সে একবার মায়ের দিকে, আরেকবার বাবার দিকে অসহায়ভাবে তাকায়। আমরা বড়রা তার এই দ্বিধাগ্রস্ত মুখ দেখে হয়তো খুব মজা পাই। অনেক সময় বাবা-মায়েরা নিজেরাও নিজেদের একটু 'ইমোশনাল ভ্যালিডেশন' বা মনোযোগ কাড়তে বাচ্চাকে এই প্রশ্নটি করে বসেন।
আপাতদৃষ্টিতে এটিকে খুব নির্দোষ একটি রসিকতা মনে হলেও, শিশু মনস্তত্ত্ব বলছে এটি মোটেও কোনো মজার খেলা নয়। এই একটি প্রশ্নের মাধ্যমে আপনি আপনার বাচ্চার অপরিণত মস্তিষ্কের ওপর এক ভয়ংকর মানসিক চাপ বা 'লয়ালটি টেস্ট' (Loyalty Test) চাপিয়ে দিচ্ছেন।
স্মার্ট প্যারেন্টিং-এর আজকের এই অত্যন্ত ডিপ-সাইকোলজিক্যাল আর্টিকেলে আমরা জানবো, বাচ্চাকে "মা নাকি বাবা" বেছে নিতে বলার এই 'লয়ালটি টেস্ট' কীভাবে তার মানসিক নিরাপত্তার ভিত ধ্বংস করে দেয় এবং তাকে একজন ম্যানিপুলেটর হিসেবে গড়ে তোলে।
১. 'লয়ালটি কনফ্লিক্ট' (Loyalty Conflict) এবং নিরাপত্তার ভিত নড়ে যাওয়া
একটি শিশুর কাছে তার মা এবং বাবা কোনো আলাদা প্রতিযোগী বা আলাদা দল নন; তারা দুজনে মিলে হলো বাচ্চার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় বা 'সেইফ জোন'।
যখন আপনি তাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বলেন, তখন তার সাবকনশাস মাইন্ডে একটি ভয়ংকর 'লয়ালটি কনফ্লিক্ট' বা আনুগত্যের দ্বন্দ্ব তৈরি হয়। তার মনে হয়, একজনকে বেছে নেওয়ার অর্থ হলো অন্যজনকে প্রত্যাখ্যান করা বা দূরে ঠেলে দেওয়া। এই ভয় তার নিরাপত্তার ভিতকে একদম শেকড় থেকে নাড়িয়ে দেয়। তার ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারে না কীভাবে সে তার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের মধ্যে একজনকে 'খারাপ' বা 'কম ভালোবাসার' মানুষ হিসেবে প্রমাণ করবে।
২. অপরাধবোধ (Guilt) এবং ম্যানিপুলেটর তৈরি হওয়া
এই প্রশ্নের উত্তর দেওয়ার পর বাচ্চার মনে তীব্র অপরাধবোধ বা 'গিল্ট' (Guilt) তৈরি হয় যে সে বুঝি তার অন্য অভিভাবককে কষ্ট দিয়ে ফেলেছে।
এই অসহনীয় মানসিক চাপ থেকে বাঁচতে বাচ্চারা খুব ছোটবেলা থেকেই নিজেদের অজান্তে 'সারভাইভাল মেকানিজম' হিসেবে ম্যানিপুলেশন শিখতে শুরু করে। সে শেখে মায়ের সামনে বলতে হয় "মাকে ভালোবাসি" আর বাবার সামনে বলতে হয় "বাবাকে ভালোবাসি"। সে বুঝতে শুরু করে যে ভালোবাসা মানেই হলো শর্তসাপেক্ষ একটি জিনিস এবং বড়দের খুশি রাখার জন্য মিথ্যা বলা বা 'পিপল প্লিজার' (People-pleaser) হওয়াটা খুবই স্বাভাবিক। বড় হয়ে এই বাচ্চারাই সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকতে পারে না এবং সবসময় অন্যের মন জুগিয়ে চলার অসুস্থ প্রতিযোগিতায় ভোগে।
৩. স্মার্ট প্যারেন্টিং সল্যুশন: ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়
বাবা-মা হিসেবে আপনাদের নিজেদের ইগো বা ভালোবাসার প্রমাণ বাচ্চার কাঁধে চাপিয়ে দেবেন না।
আত্মীয়দের থামিয়ে দিন:
কোনো মেহমান বা আত্মীয় এমন প্রশ্ন করলে হেসে উড়িয়ে দেবেন না। অত্যন্ত বিনীত কিন্তু শক্তভাবে তাদের বলুন, "ও দুজনকেই সমান ভালোবাসে। ওকে এই ধরনের কনফিউশনে ফেলবেন না প্লিজ।"
বাচ্চাকে সঠিক উত্তর শেখান:
বাচ্চাকে ছোটবেলা থেকেই শেখান যে এমন প্রশ্নের উত্তরে সে যেন আত্মবিশ্বাসের সাথে বলতে পারে, "আমি দুজনকেই সমান ভালোবাসি।"
নিজেদের ইগো দূরে রাখুন:
"বাবা তো সারাদিন বাইরে থাকে, মা তোমায় খাইয়ে দেয়, তাই না?"—এই ধরনের কথা বলে নিজেদের মধ্যে অঘোষিত কোনো প্রতিযোগিতায় নামবেন না। আপনারা দুজনে মিলে একটি টিম, একে অপরের প্রতিপক্ষ নন।
উপসংহার
ভালোবাসা কোনো দড়ি টানাটানির খেলা নয়, আর আপনার সন্তান সেই দড়ি নয়। তাকে এমন কোনো লয়ালটি টেস্টের মুখোমুখি দাঁড় করাবেন না, যেখানে তাকে তার নিজেরই অস্তিত্বের একটি অংশকে অস্বীকার করতে হয়। তাকে বুঝতে দিন যে, মা এবং বাবা দুজনের ভালোবাসাই তার জন্য অসীম, নিঃশর্ত এবং এর কোনো পরিমাপ হয় না।
আসুন, একসাথে সচেতনতা গড়ি।