33 Number Ward, Bangshal Thana JCD, Dhaka City South

33 Number Ward, Bangshal Thana JCD, Dhaka City South

Share

Official Page

13/02/2026

ঢাকা-৭ আসনে ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রার্থী জামায়াতের প্রার্থী মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী হামিদুর রহমান ৬ হাজার ১৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
আজ শুক্রবার সকাল পৌনে ছয়টায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
ঢাকা-৭ আসনে পোস্টাল ভোটসহ ১৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৩৭৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮৬১ জন। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৬৮৬টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ২৬ হাজার ১৭৫টি।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫১৭ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহমান হাতপাখা প্রতীকে ৫ হাজার ৮১ ভোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. হাবিবুল্লাহ বটগাছ প্রতীকে ২ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন।

তথ্য সূত্র : দৈনিক যুগান্তর

12/02/2026
11/02/2026

আপকা ভোট হামিদ ভাই কো দিয়েগা

Photos from Hamidur Rahman Hamid - হামিদুর রহমান হামিদ's post 11/02/2026
11/02/2026

দেশ ও মানুষের কল্যাণে আমরা সবাই একসাথে। 🇧🇩
ঢাকা–৭ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় জননেতা হামিদুর রহমান এর হাতকে আরও শক্তিশালী করতে, আপনার সমর্থনের প্রকাশ ঘটান।এখনই আমাদের বিশেষ ফ্রেমে নিজের ছবি যুক্ত করুন এবং জানান আপনিও ঢাকা-৭ এর পরিবর্তন চান।

আমাদের সাথে যুক্ত হতে এবং বিশেষ ফ্রেমটি পেতে ভিজিট করুন:
🔗 https://hamidur-rahman-hamid.vercel.app/

-Admin

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Abul Hasnat Road, Saat Rawza, Bangshal
Dhaka
1100