কুরআন-সুন্নাহকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার কথা যে দল প্রকাশ্যে বলে✊
তাদের পাশে দাঁড়ানো কি আমার ঈমানি দায়িত্ব নয়?
#হাতপাখা
Islami Andolan Bangladesh
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ , সরকারি বাঙলা কলেজ শাখা,ঢাকা।
যোগাযোগঃ 01703796604, 01842-671811
24/01/2026
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ
জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়। অথচ তৃণমূলের অনেক অনুসারী ভাই আন্তরিকভাবে মনে করেন, তারা ইসলামের জন্য, দ্বীন কায়েমের উদ্দেশ্যেই এই দলকে ভালোবাসেন।
বাস্তবতা হলো, এই ভুল ধারণাই তাদের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।
আমরা যখন সঠিক বিষয়টি যুক্তি ও বাস্তবতার আলোকে তুলে ধরি, তখন অনেক ভাই কষ্ট পান!কারণ সত্য সবসময় আরামদায়ক হয় না। কিন্তু কষ্ট লাগল বলেই সত্য আড়াল করা যায় না।
দ্বীনের খাতিরে সত্য বলা দায়িত্ব, আর দলান্ধতা থেকে বের হওয়াই প্রকৃত ইখলাস।
18/01/2026
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সংহতি প্রকাশ
অবিলম্বে সাত কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবিকে দীর্ঘদিন ধরে উপেক্ষা ও টালবাহানা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসনিক অদক্ষতার মাধ্যমে সংকটকে আরও ঘনীভূত করা হয়েছে।
শিক্ষা ব্যবস্থার এই চরম অব্যবস্থাপনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন কোনো হঠকারী বা অযৌক্তিক উদ্যোগ নয়; বরং এটি বছরের পর বছর ধরে পুঞ্জীভূত বৈষম্য, অবিচার ও অনিশ্চয়তার বিরুদ্ধে এক ন্যায়সঙ্গত প্রতিবাদ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে ঘোষণা করছে-শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। একাডেমিক ক্যালেন্ডার ভেঙে পড়া, সেশনজট, পরীক্ষা ও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক স্বচ্ছতার অভাব এবং সিদ্ধান্তহীনতা শিক্ষার্থীদের জীবনকে চরম সংকটে ঠেলে দিয়েছে। এর একমাত্র বাস্তবসম্মত ও কার্যকর সমাধান হলো অবিলম্বে অধ্যাদেশ জারি করে সাত কলেজের প্রশাসনিক ও একাডেমিক কাঠামো পুনর্গঠন করা।
১৮ জানুয়ারি ২০২৬ রবিবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই-শিক্ষার্থীদের দাবিকে দমন-পীড়ন, ভয়ভীতি বা সময়ক্ষেপণের মাধ্যমে কৌশলে থামানোর চেষ্টা করলে তার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। শিক্ষা কোনো দয়া নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে আন্দোলন আরও বিস্তৃত ও তীব্রতর হওয়াটাই স্বাভাবিক।
নেতৃদ্বয় সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে অবিলম্বে অধ্যাদেশ জারি করে শিক্ষার্থীদের সংকটের স্থায়ী সমাধান করার আহ্বান জানান।
বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
16/01/2026
ইসলামী নীতি ও আদর্শ বাদ দিয়ে ইসলামের নামে কাজ করা হলে তার ফল ভয়াবহ হয়; এতে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দ্বীনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।
কারণ তখন ইসলাম মানুষের কাছে হিদায়াত, ন্যায় ও কল্যাণের পথ হিসেবে নয়,
বরং স্বার্থ, কৌশল ও ক্ষমতার হাতিয়ার হিসেবে উপস্থাপিত হয়।
এর ফলে মানুষ ইসলামের প্রতি আস্থা হারায়, দ্বীনের দাওয়াত দুর্বল হয় এবং সত্য-মিথ্যার পার্থক্য ঝাপসা হয়ে যায়।
পীর সাহেব চরমোনাই উত্তম ধারণা পোষণ করে অন্যদের অতীতের নেতিবাচক দিকগুলোকে স্মরণে রেখেও আশাবাদী ছিলেন,ভবিষ্যতে সেসব ভুলের পুনরাবৃত্তি হবে না। উম্মাহর বৃহৎ স্বার্থকে সামনে রেখে তিনি সবাইকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, অনেকেই কৌশলের নামে দ্বিচারিতায় লিপ্ত হয়েছে এবং ইসলামী নীতি ও আদর্শকে পাশ কাটিয়ে চলার চরিত্র প্রকাশ পেয়েছে; যা সেই ঐক্যের আত্মাকে দুর্বল করেছে এবং আস্থার সংকট সৃষ্টি করেছে।
এই বাস্তবতায় পীর সাহেব চরমোনাই ব্যতিক্রম ও অনন্য এক দৃষ্টান্ত ☝️
যিনি ইসলামী নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন, সত্য ও আমানতের ওপর দৃঢ়, এবং কৌশলের নামে দ্বীনের সীমা লঙ্ঘনের ঘোর বিরোধী।
নিচক ক্ষমতা নয়, বরং দ্বীনের স্বচ্ছতা, উম্মাহর কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টিকেই তিনি সর্বাগ্রে প্রাধান্য দেন।
যা আজকের বিভ্রান্ত সময়েও সত্যের পথকে স্পষ্ট করে তোলে।
যেখানে সমঝোতার নামে বারবার সময় নষ্ট হয়েছে আর ইসলামী ঐক্যের আড়ালে জাতির আশা ভাঙা হয়েছে, সেখানে ঈমান, দায়িত্ববোধ ও অতিতের বাস্তব অভিজ্ঞতা সাক্ষ্য দেয় Islami Andolan Bangladesh (IAB)-এর সাহসী, স্বতন্ত্র ও নীতিনিষ্ঠ সিদ্ধান্তই দেশ, জাতি ও উম্মাহর জন্য সর্বাধিক কল্যাণকর পথ।
মতপার্থক্য থাকলেও অপপ্রচার, গুজব, বিকৃতি ও চরিত্রহননের গুনাহ থেকে নিজেকে সংযত রাখি।
হক কথা বলি, সত্য অবস্থানে দৃঢ় থাকি🤲
14/01/2026
পীর সাহেব চরমোনাইয়ের রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক নয়, ঐক্যকেন্দ্রিক; কারণ ক্ষমতার লোভ থাকলে অতীতেই তার জন্য এমপি-মন্ত্রিত্ব পাওয়া কঠিন কিছু ছিল না।
কাজেই যারা অপবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করেন..! আল্লাহকে ভয় করুন।
Islami Andolan Bangladesh
13/01/2026
Islami Andolan Bangladesh (IAB)–এর জনপ্রতিনিধিদের মাঝে যে গুণাবলি বিদ্যমান...
১. সততা আছে
ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সত্যবাদিতা ও স্বচ্ছতা বজায় রাখেন।
২. আমানতদারিতা আছে
জনগণের ভোট ও দায়িত্বকে আল্লাহর পক্ষ থেকে অর্পিত আমানত মনে করেন।
৩. আল্লাহভীরুতা আছে
সব সিদ্ধান্তে তাকওয়া ও আখিরাতের জবাবদিহির অনুভূতি প্রতিফলিত হয়।
৪. দুর্নীতিমুক্ত চরিত্র আছে
ঘুষ, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার থেকে তারা পরিচ্ছন্ন।
৫. ন্যায়পরায়ণতা ও ইনসাফ আছে
দল-মত নির্বিশেষে সকল নাগরিকের প্রতি ন্যায়ের চর্চা করেন।
৬. জনসেবামূলক মনোভাব আছে
ক্ষমতাকে ভোগ নয়, বরং মানুষের খেদমতের মাধ্যম মনে করেন।
৭. যোগ্যতা ও দক্ষতা আছে
দায়িত্ব পালনে জ্ঞান, প্রজ্ঞা ও বাস্তবসম্মত সিদ্ধান্তের সক্ষমতা রয়েছে।
৮. জবাবদিহিতা ও স্বচ্ছতা আছে
জনগণের কাছে জবাবদিহি করতে তারা সবসময় প্রস্তুত থাকেন।
৯. নৈতিক চরিত্র ও শালীনতা আছে
ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী আদর্শের বাস্তব প্রতিফলন দেখা যায়।
১০. ইসলামী আদর্শে অটলতা আছে
চাপ, লোভ বা ভয় সত্ত্বেও কুরআন–সুন্নাহভিত্তিক নীতিতে অবিচল থাকেন।
কাজেই...
যাদের মাঝে সততা আছে,
আমানতদারিতা আছে,
আল্লাহভীরুতা আছে,
দুর্নীতিমুক্ত চরিত্র আছে,
ন্যায় ও ইনসাফের বাস্তব চর্চা আছে...
আপনার মূল্যবান ভোট তাদেরকেই দিন।
যে রাজনীতিতে কবরের হিসাব, আখিরাতের জবাবদিহি ও আল্লাহর আদালতের ভয় নেই!
সেখানে মানবতা, শান্তি ও ঐক্য শুধুই স্লোগান!
মৃত্যুর মুহূর্তে মানুষ সম্পূর্ণ অসহায়!
মৃত্যুকালে আত্মা গলায় উঠে আসে, তখন তার নিকটতম লোকেরা দেখতে থাকে, তারা চায় যেন সে বেঁচে থাকে, কিন্তু কোনো কিছুই করতে পারে না।
এটি প্রমাণ করে যে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই মৃত্যুর উপর; এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় হয়।
“অতঃপর যখন প্রাণ কণ্ঠনালিতে পৌঁছে যায়,
আর তখন তোমরা কেবল তাকিয়ে থাকো।”
(সূরা ওয়াকিয়াহ: ৮৩–৮৪)
নসিহা (বাস্তব শিক্ষা):
মৃত্যু আসার আগে সকল গুনাহ হতে তাওবা করা।
০৫ ওয়াক্ত সালাত, কুরআন ও দ্বীনের সঙ্গে সম্পর্ক মজবুত করা।
অন্যায়, জুলুম ও গুনাহ থেকে ফিরে আসা।
কারণ মৃত্যুর সময় সংশোধনের আর সুযোগ থাকবে না!
10/01/2026
“রাহনুমা টিম” (Strategic Alumni Leadership & Mentorship Council)
"রাহনুমা টিম" হবে ICAB-এর একটি বিশেষ গ্রুপ, যা সাবেক দায়িত্বশীলদের (যেমন: প্রাক্তন সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য কর্মীদের) নিয়ে গঠিত।
এটাকে ভাবুন একটা "পরামর্শকারী/দিকনির্দেশনাকারী দল" হিসেবে, যারা সংগঠনের পুরনো অভিজ্ঞতা ব্যবহার করে নতুনদের সাহায্য করবে।
বিশ্বের সফল সংগঠনগুলোতে সাবেকরা অবসরপ্রাপ্ত নয়; বরং তারা সংগঠনের স্মৃতি, প্রজ্ঞা ও ভবিষ্যতের সেতুবন্ধন।
রাহনুমা টিম হবে icab-এর সেই Strategic Asset।
ইশার সাবেক দায়িত্বশীলদের সমন্বয়ে গঠিত "রাহনুমা টিম" সংশ্লিষ্ট শাখার সংকট/ দুর্বলতা পূরণে বিকল্প শক্তি হিসেবে ভূমিকা রেখে শাখাকে আরও প্রাণবন্ত করতে সক্ষম হবে।
ইনশাআল্লাহ, এই টিম গঠন হলে ইশা ( ICAB ) আরও ইউনাইটেড এবং প্রোগ্রেসিভ হয়ে উঠবে।
( বিঃদ্রঃ "রাহনুমা টিম" বিশেষ করে ICAB-এর দুর্বল শাখাগুলোর সংকট কাটিয়ে উঠতে একটা শক্তিশালী টুল হিসেবে কাজ করবে। এই টিম সাবেক দায়িত্বশীলদের অভিজ্ঞতা ব্যবহার করে শাখাগুলোকে সাপোর্ট দেবে, যাতে তারা নিজেরাই শক্তিশালী হয়ে উঠতে পারে।)
Muhammad Ridwan Jamil
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
সরকারি বাঙলা কলেজ, ঢাকা।
Dhaka
ISCAGBC
