Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB

Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB

Share

একটি এসএসসি ১৪ ও এইচএসসি ১৬ ব্যাচ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন।
❝ঐক্যবদ্ধ ১৪/১৬ ◈ ভালোবেসে এগিয়ে চলো❞

09/04/2026

🤲 মানবিক সহায়তার আবেদন | একটি নিষ্পাপ জীবনের জন্য আপনার সাহায্য প্রয়োজন
চার বছরের ছোট্ট শিশু "স্বস্তিক"—যে বয়সে দৌড়ানো, খেলাধুলা আর হাসিখুশি থাকার কথা, সেই বয়সেই সে লড়ছে কঠিন এক রোগের সাথে—হাইড্রোসেফালাস (মাথায় পানি জমা)।
স্বস্তিকের মা আমাদের প্রিয় ১৪/১৬ ব্যাচের।
জন্মের পর থেকেই তার জীবন যেন হাসপাতাল আর অপারেশন থিয়েটারের সাথে জড়িয়ে গেছে। ইতোমধ্যে একাধিকবার চিকিৎসা করানো হলেও এখন তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। মাথায় পানির চাপ বিপজ্জনকভাবে বেড়ে গেছে—ডাক্তাররা জানিয়েছেন, জরুরি অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়।
💔 সবচেয়ে কষ্টের বিষয়—
স্বস্তিকের পরিবার আর্থিকভাবে একদম ভেঙে পড়েছে। বাবা একটি সাধারণ চাকরি করেন, আর এতদিনের চিকিৎসায় তাদের সব সঞ্চয় শেষ। এখন এই অপারেশনের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
💰 অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।
🤲 আজ আপনার ছোট্ট সহানুভূতি, একটি শেয়ার কিংবা সামান্য সাহায্য—স্বস্তিকের জীবনে ফিরিয়ে আনতে পারে হাসি, ফিরিয়ে দিতে পারে নতুন জীবন।
📞 যোগাযোগ (স্বস্তিকের মা): 01725852590
💳 ডোনেশন:
📌 বিকাশ: 01779318256
📌 নগদ: 01752871635
🙏 আসুন, আমরা সবাই মিলে একটি নিষ্পাপ শিশুর পাশে দাঁড়াই।
🔷 এই মানবিক উদ্যোগটি পরিচালিত হচ্ছে
Batch 14-16 Welfare Association of Bangladesh এর সার্বিক তত্ত্বাবধানে।

20/03/2026

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!
ঈদ মোবারক ❤️

সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার | Sokal BD 24 15/03/2026

ধন্যবাদ, "মীমরাজ হোসেন রাহুল"

সোনারগাঁয়ে এতিম শিশুদের সঙ্গে ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার | Sokal BD 24 সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী খান বাড়ী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখান.....

Photos from Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB's post 15/03/2026

আলহামদুলিল্লাহ 🤍
পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের আয়োজিত ইফতার ও সেহরি কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কুরআনের পাখিদের সঙ্গে এই পবিত্র মাসে দোয়া, ভালোবাসা ও খাবারের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।
আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যারা আন্তরিকভাবে দোয়া, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই মানবিক উদ্যোগগুলো আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব।

— Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB

13/03/2026

ঈদ মোবারক

13/03/2026

প্রেস বিজ্ঞপ্তি:
১৩/০৩/২০২৬ইং
Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB

09/03/2026

🌙✨ আমাদের পরবর্তী উদ্যোগ | মানবিক আয়োজন ✨🌙

এসএসসি ’১৪ & এইচএসসি ’১৬ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত "ব্যাচ ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ" এবার আরেকটি মানবিক উদ্যোগ নিতে যাচ্ছে— ইনশাআল্লাহ।

পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ উপলক্ষে একটি এতিমখানার ছাত্রদের জন্য
👕 ঈদ বস্ত্র উপহার
🍽 একদিনের ইফতার ও সেহরির আয়োজন।

আমাদের ছোট্ট এই প্রচেষ্টার মাধ্যমে (কোরআনের পাখি) শিশুদের মুখে একটু হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। 😊

এই মহৎ কাজে ১৪/১৬ ব্যাচের সকল বন্ধুদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

📲 সহযোগিতার জন্য যোগাযোগ:
🔹 ইমরান মোল্লা
📞 01778338147
(বিকাশ | নগদ | রকেট)
চল সবাই মিলে ঈদের আনন্দ তাদের সাথেও ভাগাভাগি করি। 🤝❤️

Photos from Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB's post 09/03/2026

🌙✨ আলহামদুলিল্লাহ | ইফতার মাহফিল ২০২৬ সফলভাবে সম্পন্ন ✨🌙

গত ০৬ মার্চ, এসএসসি ’১৪ & এইচএসসি ’১৬ ব্যাচের বহুল প্রতীক্ষিত “ইফতার মাহফিল – ২০২৬” সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই সুন্দর আয়োজনটি সম্ভব হয়েছে Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB -এর উদ্যোগে এবং সকল বন্ধুদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে।

এই আয়োজনটি সফল করতে যেসব বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পরিশ্রম করেছে— পরিকল্পনা, সমন্বয় ও ব্যবস্থাপনায় সময় ও শ্রম দিয়েছে— তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তোমাদের প্রচেষ্টার কারণেই এত সুন্দর একটি মিলনমেলা সম্ভব হয়েছে। 🤝❤️

বন্ধুদের সাথে একসাথে ইফতার, আড্ডা ও স্মৃতিচারণে সত্যিই দারুণ একটি সময় কেটেছে।
আশা করি ভবিষ্যতেও আমরা সবাই এভাবেই একসাথে থাকবো এবং আমাদের বন্ধুত্বের এই বন্ধন আরও দৃঢ় হবে— ইনশাআল্লাহ। 🌙✨

Photos from Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB's post 03/03/2026

⏰ লাস্ট রিমাইন্ডার | ইফতার মাহফিল ২০২৬ 🌙✨
এসএসসি ’১৪ & এইচএসসি ’১৬ ব্যাচের বহুল প্রতীক্ষিত ইফতার মাহফিল;
আয়োজনে: Batch 14/16 Welfare Association of Bangladesh - BWAB

📍 স্থান: সোহরাওয়ার্দী উদ্যান
⏳ রেজিস্ট্রেশনের শেষ সময়: আগামীকাল (৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত!

এটাই শেষ সুযোগ —
বন্ধুদের সাথে একসাথে ইফতারের আনন্দ ও স্মৃতিময় আড্ডায় অংশ নিতে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করো।
💳 ফি: ৪০০ টাকা
📲 যোগাযোগ: 01778338147 (বিকাশ/নগদ/রকেট)

দেরি নয়, এখনই কনফার্ম করো তোমার উপস্থিতি! 🌙🤝

26/02/2026

❝ এসএসসি ’১৪ & এইচএসসি ’১৬ ব্যাচ ❞
🌙✨ ইফতার মাহফিল – ২০২৬ ✨🌙
প্রিয় ১৪/১৬ ব্যাচ,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, "ব্যাচ ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ"-এর উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত
🎉 “ইফতার মাহফিল – ২০২৬” 🎉

📅 তারিখ: ০৬ মার্চ ২০২৬
🗓 ১৬ রমজান | রোজ শুক্রবার
📍 স্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।

✅ বহুদিন পর সবার সাথে প্রাণবন্ত আড্ডা
✅ স্মৃতিচারণ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা
✅ একসাথে ইফতারের আনন্দ ভাগাভাগি

💳 রেজিস্ট্রেশন ফি: ৪০০ টাকা
📌 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ০৪ মার্চ

📲 রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
🔹 ইমরান মোল্লা
📞 01778338147
(বিকাশ | নগদ | রকেট)

📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
🔹 মোঃ নাঈম মিয়া –(সভাপতি-B14-16WAB) 01644434340।
🔹 সাকলাইন সজীব –(সাধারণ সম্পাদক-B14-16WAB) 01752871635।

⏳ সময় খুবই সীমিত!
তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন সম্পন্ন করো এবং তোমার উপস্থিতি নিশ্চিত করো।

🤝 চল সবাই মিলে আবারও তৈরি করি স্মরণীয় একটি সন্ধ্যা — বন্ধুত্ব, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে।
🌙✨

19/02/2026

প্রিয় ১৪/১৬ ব্যাচ,
নিখোঁজ বন্ধু "নাজিম মোল্লার" সন্ধানের দাবিতে মানববন্ধনে আপনার উপস্থিতি একান্ত কাম্য।

একজন বন্ধুর জন্য, একটি পরিবারের জন্য—আসুন, মানবিক দায়িত্ব থেকে একসাথে দাঁড়াই। ✊
আসুন মানববন্ধনে অংশ নিয়ে তার ফিরে আসার দাবিতে একসাথে আওয়াজ তুলি। ✊

#বরিশাল #বন্ধু #নিখোঁজ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka
Dhaka
1200