জ্ঞান বিচিত্রা

জ্ঞান বিচিত্রা

Share

Our mission at Facebook is to give people the power to build community and bring world closer together. Stay with us
Thank you

Facebook education was created to bring the world closer together by growing the knowledge economy.

25/10/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

14/06/2025

আলোতে একা হাটার চেয়ে অন্ধকারে একজন বন্ধুর সাথে হাটা ভাল

Photos from জ্ঞান বিচিত্রা's post 12/06/2025

#ভারতের_আহমেদাবাদে_ভয়াবহ_বিমান_দুর্ঘটনা
▪️ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। আহমেদাবাদ পুলিশের বরাত দিয়ে প্রাথমিকভাবে দেশটির গণমাধ্যমে বলা হয়, বিমানের সব আরোহী মারা গেছেন। তবে, দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই বিমানের এক যাত্রী। এমনকি তাকে হাঁটতেও দেখা গেছে।

▪️আহমেদাবাদ পুলিশই ওই ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই যুবকের নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ছাড়া ২৪২ যাত্রীর ২৪১ জনই মারা গেছেন বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

▪️এনডিটিভি বলেছে, বেঁচে যাওয়া যুবককে হাঁটতেও দেখা গেছে। তিনি প্লেনটির ১১-এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো রঙের ট্রাউজার। তার টি-শার্টে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। সেই সঙ্গে মুখ ও কপালে জখমের চিহ্ন রয়েছে।

আমরা শোকাহত...

17/05/2025
17/05/2025

এখন প্রায় বিলুপ্তির পথে।

04/05/2025

কক্সবাজার আগমনে ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ আশা করি মনোযোগ দিয়ে পড়বেন।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। কম টাকায় অফার করলেও না।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। বিশেষ করে মোবাইল সাগরের পানিতে খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সাবধান।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন নাহলে কিছুক্ষণ পরেই টাকা চেয়ে বসবে। ম্যাসেজ করতে চাইলে টাকা ফিক্সড করে নিবেন।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন। কিনলে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নিবেন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন। ওরা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের নির্দেশনা মেনে চলুন।

✅কক্সবাজারে যে কোনো সমস্যা সমাধানের জন্য ট্যুরিস্ট পুলিশ খুবই তৎপর ও আন্তরিক। প্রয়োজন হলে তাদের সাহায্য নিন।

যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন
📞 ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭
📞 ইন্সপেক্টর-০১৩২০১৫৯০৪৪
📞এএসপি ০১৩২০১৫৯২০৯
📞 অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫

#কক্সবাজার
#সতর্কতা
#ভ্রমনেরপ্রস্তুতি
#কক্সবাজারভ্রমন
#কক্সবাজারহোটেল
#দর্শনীয়স্থানকক্সবাজার

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

03/12/2024

ভোকাবুলারি শিখুন সবচেয়ে কার্যকরী উপায়েঃ

★ Vandalism ( ভ্যানডালিজম্) নাশকতা।
★ সর্বজনীন সম্পত্তির নাশকতা আইনত দণ্ডনীয়।
★ Vandalism of public property is punishable by law.
★ ভ্যানডালিজম্ অব্ পাবলিক্ প্রপা-ঠি ইজ্ পানিশেবল্ বাই লো।

★ Criminology ( ক্রিমিনলজি) অপরাধবিদ্যা।
★ অপরাধবিদ্যা আমাদের অপরাধমূলক আচরণ বুঝতে সাহায্য করে।
★ Criminology helps us understand criminal behavior.
★ ক্রিমিনলজি হেল্পস্ আস্ আন্ডা-স্ট্যান্ড ক্রিমিনাল্ বেহেইভিয়া।

★ Theology ( থিওলজি) ধর্মতত্ত্ব।
★ তিনি ধর্মতত্ত্ব পড়ছেন পুরোহিত হওয়ার জন্য।
★ He is studying theology to become a priest.
★ হি ইজ্ স্টাডিয়িং থিওলজি ঠু বিকাম্ এ প্রিসঠ্।

★ Racism ( রেইসিজম্) বর্ণবাদ।
★ বর্ণবাদ অনেক সমাজে একটি গুরুতর সমস্যা।
★ Racism is a serious issue in many societies.
★ রেইসিজম্ ইজ্ এ সিরিয়াস্ ইশু ইন্ মেনি সোসায়ঠিজ্।

★ Communism ( কমিউনিজম্) সাম্যবাদ।
★ সাম্যবাদ সম্মিলিত মালিকানাকে সমর্থন করে।
★ Communism promotes collective ownership.
★ কমিউনিজম্ প্রোমোঠস্ কাল্যাকঠিভ্ ওনা-শিপ্।

যারা শেষ পর্যন্ত পড়লেন তারা "Done" লিখুন।

03/12/2024

ডিজ আর্মিং ইরাক গ্রন্থের রচয়িতা কে?

১।হিলারি ক্লিনটন।
২।হ্যান্স ব্লিক্স।
৩।সালমান রুশদী।
৪।মাহাথির মোহাম্মদ।

03/12/2024

ছবিটি Gour এর,,,,
বায়ুপ্রবাহের ক্ষয় কাজের কারণে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, গৌর হোল
তার মধ্যে এক অন্যতম স্থাপনা,গৌরটি আলজেরিয়া সাহারার।

বায়ুর গতিপথে কোনও কঠিন ও নরম শিলায় গড়া শিলাস্তূপ অবস্থান করলে এবং ওই শিলা স্তুপের নিচে নরম শিলা ও উপরে কঠিন শিলা থাকলে, নিচের কোমল অংশে বায়ুর ক্ষয়কার্যের তীব্রতা বেশি হয়। এর ফলে শিলাস্তূপটির নীচের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তরটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে । স্তম্ভাকৃতি এই রকম শিলাস্তূপ গৌর নামে পরিচিত । সাহারা মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায়, এইটি তাদের মধ্যে একটি।

সূত্রঃ কোয়েস্ট

03/12/2024

১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়?

৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?

৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

৫।"আমার কেউ সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়েই ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.....?

৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!

৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!

৮।"আমাকে দেখতে খারাপ"-> ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলেন?

৯।"আমার কপাল টাই খারাপ"-> কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

১০। "আমি হতাশায় ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন.....?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন....? নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , আত্ম সমোলোচনা করেছেন...? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় করা যাবেনা এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন।

তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!

চলুন, শুরু করা যাক, নতুনভাবে পথচলা।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
1213