19/04/2026
ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের এমপ্লয়ি বীনা রায়ের মরণোত্তর বীমা দাবির চেক ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার জনাব শেখ শহিদুল ইসলামের নিকট হস্তান্তর করছেন জীবন বীমা কর্পোরেশনের সেলস ম্যানেজার জনাব মো: শাহজাহান পাটওয়ারী। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট বোর্ডের উর্ধতন কর্মকর্তাগ্ণ।
09/04/2026
'দুশ্চিন্তা মুক্ত স্বাচ্ছন্দ অবসর জীবনের চাবিকাঠি '
জীবন বীমা কর্পোরেশনের আজীবন পেনশন বীমা পলিসি আপনাকে দেবে আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ অবসর জীবনের নিশ্চয়তা।
কেন এটি আপনার জন্য জরুরি? ✅ নিজস্ব পেনশন ব্যবস্থা: সরকারি চাকরির সুবিধা না থাকলেও, এই পলিসির মাধ্যমে আপনি নিজের পেনশন নিজেই নিশ্চিত করতে পারবেন। ✅ নিশ্চিন্ত অবসর: অর্থের চিন্তা না করে সম্মানের সাথে বাঁচার পূর্ণ স্বাধীনতা। ✅ সমৃদ্ধ জীবন: শেষ বয়সেও সচ্ছল থাকার গ্যারান্টি।
দেরি না করে আজই আপনার এবং আপনার জীবনসঙ্গীর জন্য এই পলিসিটি গ্রহণ করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 📞
কিশোর পলাশ রায়
ডেভেলপমেন্ট ম্যানেজার,
জীবন বীমা কর্পোরেশন
(গুলশান ব্রাঞ্চ)
Whatsapp 01757660041
ওয়েবসাইট: www.jbc.gov.bd
06/04/2026
মৃত্যুদাবীর চেক হস্তান্তর:
গত ১৯-১১-২০২৫ খ্রি: তারিখে জীবন বীমা কর্পোরেশন, ময়মনসিংহ রিজিওনাল অফিসের বীমাপত্র নং-৭০২৬৪৯৭-৩ এর বীমাগ্রহীতা মরহুম মো: আবু হানিফ এর মরণোত্তর দাবী বাবদ ৬,৮২,৬২৫/- ( ছয় লক্ষ বিরাশি হাজার ছয়শত পঁচিশ মাত্র) টাকার একখানা চেক প্রদান করা হয় নমিনী জনাব মোছা: আমেনা বেগম (বীমাগ্রহীতার স্ত্রী) এর নিকট। অনাড়ম্বর পরিবেশে চেক হস্তান্তর করেন ময়মনসিংহ রিজিওনাল অফিসের ইনচার্জ জনাব মোঃ ফারুক হোসেন - ডেপুটি জেনারেল ম্যানেজার। এ সময় আরো উপস্থিত ছিলেন দাবী বিভাগের ম্যানেজার জনাব এস.এম. আল মামুন উল ফারুকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও নমিনীর আত্মীয় -স্বজন।
05/04/2026
আজ ১১/১২/২০২৫ খ্রীঃ তারিখে কর্পোরেট সেবা দপ্তর, কুমিল্লায় বীমা গ্রহীতা মৃত বিপ্লব চন্দ্র শীলের মরনোত্তর দাবীর ৪,৬৮,৮০০.০০ (চার লক্ষ আটষট্টি হাজার আটশত) টাকার চেক হস্তান্তর করা হয়। বীমার নমিনী গ্রাহকের স্ত্রী জনাব রুপালী শীলকে চেক প্রদান করেন জনাব মোঃ মোজাম্মেল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার, কর্পোরেট সেবা দপ্তর, কুমিল্লা।
05/04/2026
আসাদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সুমন বড়ুয়া ২০১২ সালে জীবন বীমা কর্পোরেশনের একটি ছয় লক্ষ টাকার বহু কিস্তি বীমা পলিসি গ্রহণ করেন। পলিসিটির বার্ষিক প্রিমিয়াম ছিল ২০,০৫৫ টাকা, যা বছরে দুই কিস্তিতে মোট ৪০,১১০ টাকা পরিশোধ করা হতো।
বীমা মেয়াদকালে তিনি ৬০,০০০ টাকার পাঁচটি কিস্তি, মোট ৩,০০,০০০ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে মৃত্যুর দাবিতে DIAB সহ মোট ১৪,৭১,২০০ টাকার চেক মনোনীত ব্যক্তিকে স্বহস্তে প্রদান করেন জীবন বীমা কর্পোরেশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের জেনারেল ম্যানেজার মিস লুৎফুন নাহার।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, “গ্রাহকের প্রতি আস্থা ও দায়বদ্ধতার প্রতীক হিসেবেই জীবন বীমা কর্পোরেশন সবসময় বীমা দাবির দ্রুত নিষ্পত্তিতে সচেষ্ট।
05/04/2026
আজ ১৪/১২/২০২৫ খ্রি. ইং তারিখ জীবন বীমা কর্পোরেশন ,রাজশাহী রিজিওনাল অফিসে বীমা পত্র নং-২৪৯২১০১৭এর মরণোত্তর দাবীর (২,৭৭,০৩৫/- +৭০৩৫)টাকার, চেক বীমা গ্রহীতা মৃত আলমগীর কবির এর নমিনি তার স্ত্রী মোসাঃ মাহবুবা বেগম এর নিকট হস্তান্তর করেন জনাব মোঃ আনারুল হক সহকারী জেনারেল ম্যানেজার-ইনচার্জ।এ সময় উপস্থিত ছিলেন সর্বজনাব মোঃমনিমুল ইসলাম সহকারী জেনারেল ম্যানেজার এবং মোঃ ফজলুল হক ম্যানেজার দাবী।
02/04/2026
জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত বীমাগ্রাহক জনাব মোহাম্মদ আলী মাসিক পেনশন টাঃ১৫,০০০/- পাওয়ার জন্য কর্পোরেশনের সবচেয়ে জনপ্রিয় একটি আজীবন পেনশন বীমা গ্রহন করেন।তিনি মোট জমা প্রদান করেন প্রায় টাঃ৭৫০০০০/-।মেয়াদ শেষে ১০০% কম্যুটেশন মূল্য বাবদ ট্যাক্স কর্তন এর পর পাচ্ছেন টাঃ১১,৫৪,৪৭৪/-।চেক প্রদান করছেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ও সরকারের উপসচিব মিজ্ লুৎফুন নাহার। চেক গ্রহন করছেন বীমা গ্রাহকের স্ত্রী শারমিন আক্তার। পাশে ছিলেন জনাব নিখিলেশ বিশ্বাস - ম্যানেজার দাবী ও ঋণ এবং জনাব মহিউদ্দিন -উচ্চমান সহকারী।
02/04/2026
জনাব আবু কাওসার মোহাম্মদ ফরহাদ জীবন বীমা কর্পোরেশনে গত ২০/০৮/২০১৩ইং তারিখে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকার একটি multiple policy (06-20) গ্রহণ করেন। তিনি প্রবাসে(UAE) থাকতেন।হঠাৎ স্ট্রোক করে তিনি প্রবাসে গত ০৯-০৫-২০২৩ইং তারিখে মৃত্যুবরন করলে নমিনি (বীমাগ্রাহক এর মাতা) ফিরোজা বেগম বীমাদাবী বাবদ ১৩,৭২,০০০/-(তের লক্ষ বাহাত্তর হাজার)টাকার চেক গ্রহণ করছেন। চেক প্রদান করছেন জীবন বীমা কর্পোরেশন, চট্টগ্রাম রিজিওনাল অফিসের ইনচার্জ মিজ্ লুৎফুন নাহার-জেনারেল ম্যানেজার (উপসচিব)। এ সময় উপস্থিত ছিলেন জনাব নিখিলেশ বিশ্বাস-ম্যানেজার দাবীও ঋণ, জনাব মাহবুব আলম - সহকারী ম্যানেজার, জনাব মো: আলাউদ্দিন, সহকারী ম্যানেজার ও উন্নয়ন ম্যানেজার জনাব মোশারফ হোসেন। উল্লেখ্য যে, গ্রাহক জীবিত থাকা অবস্থায় এ পলিসির বিপরীতে কিস্তি বাবদ টাঃ১,০০,০০০/- করে তিনবারে মোট টাঃ ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা) কর্পোরেশনের কাছ থেকে গ্রহণ করেছিলেন। একে বীমার ভাষায় Servival Benefit বলা হয়। বীমাগ্রাহক বার্ষিক ৬৩,৮০০/- করে দশ বছরে মোট ৬৩৮০০০/-টাকা জমা করেছিলেন। কর্পোরেশনের কাছ থেকে পলিসির বিপরীতে বীমাগ্রাহক এর পরিবার পেলেন মোট টাঃ১৬,৭২,০০০/-(ষোল লক্ষ বাহাত্তর হাজার টাকা)।
জীবন বীমা কর্পোরেশন এর পক্ষ থেকে আমরা বীমাগ্রাহক এর পরিবারের সার্বিক মঙ্গল কামনা করছি।
20/10/2025
প্রতিষ্ঠালগ্ন হতে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জীবন বীমা প্রতিষ্ঠান "জীবন বীমা কর্পোরেশন" সময়ের চাহিদার প্রেক্ষিতে তার প্রোডাক্ট সমূহ আপডেট করে আসছে। এ-র ধারাবাহিকতায় আজ নতুন ভাবে চালু হয়েছে "জেবিসি পেনশন বীমা"।
এ বীমা গ্রাহককে অন্যান্য সুবিধার পাশাপাশি আজীবন পেনশন প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে। আশা করা যায় এ পলিসি জনসাধারণের সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।
08/10/2025
🌟 বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত 🌟
“আজীবন পেনশন পলিসি”
IDRA চেয়ারম্যান মহোদয় অনুমোদন দিয়েছেন!
🏛️ জীবন বীমা কর্পোরেশন-এর জন্য
বীমা খাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হলো।
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
🌐 Web: www.jbc.gov.bd
📱 Phone: 01757-660041
06/09/2025
মৃত্যু দাবীর চেক হস্তান্তর :
অদ্য ০৪-০৯-২০২৫খ্রি: তারিখ জীবন বীমা কর্পোরেশন, ময়মনসিংহ রিজিওনাল অফিসের বীমাপত্র নং-৬৬০৭৬৩৯-৯ এর বীমা গ্রহীতা মরহুম রকেট শেখ এর মরণোত্তর দাবী বাবদ টা: ২,০৬,০০০/-(দুই লক্ষ ছয় হাজার মাত্র) এর চেক প্রদান করা হয় নমিনী মোছাঃ রাবিয়া বেগম ( বীমা গ্রহীতার স্ত্রী) এর নিকট। চেক হস্তান্তর করেন ময়মনসিংহ রিজিওনাল অফিসের ইনচার্জ জনাব মোঃ ফারুক হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র রিজিওনাল অফিসের দাবী বিভাগের ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।