অগ্রযাত্রা মঞ্চ

অগ্রযাত্রা মঞ্চ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অগ্রযাত্রা মঞ্চ, Dhaka.

08/03/2026

দেখা হবে রণমঞ্চে! 👊

#অগ্রযাত্রা মঞ্চ

07/03/2026

Something big is coming…
The stage is set. A storm of arguments is on the way.

Are you ready?
Coming soon.


06/03/2026

অগ্রযাত্রা মঞ্চ বিশ্বাস করে—তরুণদের শক্তিই পারে সমাজ বদলাতে।
তাই জানতে চাই,
তোমার মতে একজন তরুণের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি?
১️⃣ Leadership
২️⃣ Honesty
৩️⃣ Knowledge
৪️⃣ Courage
কমেন্টে তোমার মতামত জানাও।
তোমাদের মতামত থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রম সাজাবো।

02/03/2026

বিচারহীনতার সংস্কৃতি ও আমাদের অন্ধকার ভবিষ্যৎ
“এই ধর্ষণের বিচার হবে, তাই না?” — এই প্রশ্নটি আজ শুধু একটি ব্যানার বা পোস্টারের লেখা নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের হৃদয়ের আর্তনাদ। একটি ৭ বছরের শিশু যখন লালসার শিকার হয়, তখন বুঝতে হবে আমাদের সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা কতটা পচে গেছে।

আজ পাহাড়ে যে অবোধ শিশুটি পাশবিকতার শিকার হলো, তার বিচার যদি দ্রুত এবং দৃষ্টান্তমূলক না হয়, তবে এই পিশাচদের সাহস আরও বেড়ে যাবে। আজ যা অন্যের সাথে ঘটছে, কাল তা আপনার বা আমার পরিবারের সাথে ঘটার জন্য অপেক্ষা করছে। আমরা কি এভাবেই একটি অনিরাপদ দেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব?

রাষ্ট্র ও সমাজের ব্যর্থতার বিরুদ্ধে
আমরা এমন এক রাষ্ট্রে বাস করছি যেখানে অপরাধীর চেয়ে ভুক্তভোগীকে বেশি লাঞ্ছিত হতে হয়। পাহাড় থেকে সমতল—কোথাও আজ আমাদের কন্যারা নিরাপদ নয়। রাষ্ট্র যখন অপরাধীকে রাজনৈতিক ছত্রছায়ায় লালন করে কিংবা বিচারিক প্রক্রিয়াকে দীর্ঘসূত্রিতার জালে আটকে ফেলে, তখন বিচারহীনতার এক ভয়ানক সংস্কৃতি গড়ে ওঠে।

কেন আজ রাষ্ট্র দায়ী?

নিরাপত্তার অভাব: দেশের প্রতিটি প্রান্তে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, যা পালনে প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে।

বিচারের দীর্ঘসূত্রিতা: বছরের পর বছর মামলা ঝুলে থাকার কারণে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পায়।

সামাজিক অবক্ষয়: নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।

আমরা আর কোনো দীর্ঘমেয়াদী তদন্ত বা আশ্বাসের বাণী শুনতে চাই না। আমরা চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি। যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তবে মনে রাখবেন—এই আগ্নেয়গিরি একদিন পুরো সমাজকে জ্বালিয়ে দেবে। চুপ থাকা মানেই অপরাধকে মৌন সমর্থন দেওয়া। জেগে উঠুন, এখনই সময় প্রতিবাদ করার!

26/02/2026

নরসিংদীতে ১৫ বছরের আমেনা: একটি লা*শ এবং আমাদের পচা-গলা সমাজের প্রতিচ্ছবি!

নরসিংদীতে অভাবের তাড়নায় বরিশাল থেকে আসা এক কিশোরীর স্বপ্ন আজ মর্গে পড়ে আছে। আমেনা—বয়স মাত্র ১৫। যে বয়সে হাতে বই থাকার কথা, সেই বয়সে সে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে শ্রমিকের কাজ নিয়েছিল। কিন্তু আমাদের সমাজ তাকে কাজ দেয়নি, দিয়েছে এক বীভৎস মৃত্যু।

ঘটনার ভয়াবহতা: যা আমাদের রক্ত হিম করে দেয়
আজ থেকে ১৫-১৬ দিন আগে কাজ থেকে ফেরার পথে ৫-৬ জন নরপশু আমেনাকে তুলে নিয়ে গণধ*র্ষণ করে। এই হায়েনাদের মূল হোতা নূরা নামের এক বখাটে, যার খুঁটির জোর স্থানীয় রাজনীতি এবং প্রভাবশালী মহলের আশ্রয়।

আমেনার বাবা আশরাফ হোসেন দ্বারে দ্বারে ঘুরেছেন। বিচার চেয়েছেন মেম্বারের কাছে। কিন্তু কী পেলেন? নামমাত্র 'সালিশি বিচার' এবং পুলিশকে না জানানোর কড়া হুমকি। একজন ভাড়াটিয়া এবং বহিরাগত হওয়ার সুযোগ নিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হলো।

বাবার সামনে থেকেই দ্বিতীয়বার অপহরণ!
গতকাল যখন অসহায় বাবা নিজের মেয়েকে বাঁচাতে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন, তখন সেই হায়েনারা আবার পথ আটকায়। বাবার সামনে থেকেই তারা আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। একজন বাবা আর্তনাদ করেছেন, চিৎকার করেছেন, কিন্তু এলাকার কেউ এগিয়ে আসেনি। কারণ? অপরাধীরা প্রভাবশালী!

আজ সকালে সেই আমেনার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল ফসলি জমিতে। ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। ১৫ বছরের মেয়েটার অপরাধ ছিল সে বাঁচতে চেয়েছিল, সে বিচার চেয়েছিল!

আমাদের তীব্র প্রতিবাদ ও কিছু প্রশ্ন:
প্রশাসন ও পুলিশের ভূমিকা কী? একটা মেয়েকে দুবার তুলে নিয়ে যাওয়া হলো, গণধ*র্ষণ করা হলো, অথচ পুলিশ জানল না? নাকি প্রভাবশালীদের ভয়ে জেনেও না জানার ভান করে বসে আছে?

জাতীয় মিডিয়া কেন চুপ? প্রতিদিন কত তুচ্ছ ঘটনা হেডলাইন হয়, কিন্তু নরসিংদীতে একজন শ্রমজীবী কিশোরীর এমন নির্মম হত্যাকাণ্ড কেন মিডিয়ার চোখে পড়ছে না? সে কি গরিব বলে? নাকি অপরাধীদের রাজনৈতিক পরিচয় মিডিয়ার মুখও চেপে ধরেছে?

রাজনৈতিক আশ্রয়দাতাদের প্রতি ঘৃণা: আপনারা যারা এই 'নূরা'দের আশ্রয় দেন, মনে রাখবেন আপনাদের হাতেও আমেনার রক্ত লেগে আছে। রাজনীতির নাম দিয়ে খুনি আর ধ*র্ষকদের লালন করা বন্ধ করুন।

সালিশি বিচারের নামে তামাশা: মেম্বার বা স্থানীয় মাতব্বর যারা ধ*র্ষণের বিচার ঘরে বসে করতে চান, আপনারা বিচারের নামে অপরাধকে বৈধতা দিচ্ছেন। আপনাদের জবাবদিহি করতে হবে।

দাবি আমাদের একটাই:
আমেনার বাবা আজ একা, অসহায়। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, চাকরি হারানোর ভয় দেখানো হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আমেনার পরিচয় সে কেবল বরিশাল থেকে আসা এক ভাড়াটিয়ার মেয়ে নয়—সে এদেশের নাগরিক। এই বিচারহীনতার দেয়াল ভাঙতে হবে। নয়তো আজ আমেনা, কাল আপনার বোন বা মেয়ে হবে এই হায়েনাদের শিকার।

#নরসিংদী #বিচারচাই

25/02/2026

Agrajatra Moncho Presents | The Grand Debate Competition 2026 🔥

23/02/2026

ভাষা নিয়ে আবেগ থাকা স্বাভাবিক। কিন্তু বাড়াবাড়ি? ইতিহাস জানলে প্রশ্নটা নিজেই পরিষ্কার হয়ে যায়।

বাংলা ভাষা একদিনে তৈরি হয়নি। বহু শতকের বিবর্তনের মধ্য দিয়ে এটি গড়ে উঠেছে। ভাষাবিদদের মতে বাংলা এসেছে মাগধী প্রাকৃত থেকে, আনুমানিক অষ্টম থেকে দশম শতকের মধ্যে। দশম থেকে দ্বাদশ শতকের চর্যাপদকে ধরা হয় বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনগুলোর একটি।

এবার বাস্তব কথায় আসি। আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি, তার বড় অংশই এসেছে নানা ভাষা থেকে।

সংস্কৃত থেকে
সমাজ, সংস্কৃতি, বিদ্যা, মানব, ধর্ম, স্বাধীনতা

আরবি থেকে
কিতাব, হিসাব, সময়, দোয়া, আদালত

ফারসি থেকে
দরজা, জানালা, দুনিয়া, খবর, রং, সাবান

তুর্কি থেকে
চৌকি, বেগম, লাঠি

পর্তুগিজ থেকে
আলমারি, চাবি, পাউরুটি, আনারস

ইংরেজি থেকে
স্কুল, কলেজ, অফিস, ব্যাগ, ট্রেন, মোবাইল

এগুলো কি আমরা বাদ দিই? না। কারণ ভাষা কোনো বন্ধ ঘর নয়। ভাষা এক প্রবাহমান স্রোত। মানুষের প্রয়োজন অনুযায়ী শব্দ আসে, বদলায়, নিজের হয়ে যায়।

১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে। সেই আত্মত্যাগ আমাদের গর্ব। কিন্তু মর্যাদা রক্ষা আর সংকীর্ণতা এক বিষয় নয়।

ভাষা মূলত মনের ভাব প্রকাশের মাধ্যম।
আমি যদি আমার অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি, সেটাই ভাষার সাফল্য।
বাংলা বলব, ইংরেজি শব্দ ব্যবহার করব, আরবি ফারসি শব্দ থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের ইতিহাসই বহুসাংস্কৃতিক।

বাংলা শক্তিশালী কারণ সে গ্রহণ করতে জানে।
যে ভাষা গ্রহণ করে, সে টিকে থাকে।
যে ভাষা নিজেকে বন্ধ করে, সে দুর্বল হয়ে পড়ে।

তাই ভাষাকে ভালোবাসি,
কিন্তু ভাষা নিয়ে বিভাজন নয়।
বাংলার শক্তি তার বৈচিত্র্যে, তার উদারতায়, তার গ্রহণক্ষমতায়।

22/02/2026

🌟 অগ্রযাত্রা মঞ্চ 🌟

অগ্রযাত্রা মঞ্চ হলো একটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান, যা তরুণ প্রজন্মকে চিন্তা করতে শেখায়, নেতৃত্ব গড়ে তোলে এবং নাগরিক দায়িত্ববোধ জাগায়। আমরা বিশ্বাস করি, শক্তিশালী সমাজ গড়ে ওঠে যুক্তি, নৈতিক মূল্যবোধ এবং সচেতন অংশগ্রহণের মাধ্যমে।

আমাদের মূল লক্ষ্য:
✨ তরুণদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ও দায়িত্বশীল কণ্ঠ তৈরি করা
✨ সমাজ ও জাতীয় ইস্যুতে গঠনমূলক সংলাপ গড়ে তোলা
✨ সংস্কৃতি ও জ্ঞান দিয়ে চেতনা ও সচেতনতা বৃদ্ধি করা

আমরা করি এটি সকলের জন্য – বিশেষ করে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সচেতন নাগরিকদের জন্য। আমাদের কার্যক্রমের মাধ্যমে তারা শিখে নিজের মত প্রকাশ করা, যুক্তি সাজানো এবং সামাজিক দায়িত্ব নেওয়া। আমরা উত্তেজনা নয়, যুক্তিনির্ভর সংলাপের পরিবেশ গড়ে তুলি।

আমাদের অনুপ্রেরণা:
📚 সংস্কৃতি, জ্ঞান এবং নৈতিকতার আলোয় সমাজকে সচেতন ও শক্তিশালী করা।
🌱 আমরা বিশ্বাস করি, ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন সম্ভব।

🌟 সংস্কৃতির আলোয় জাগ্রত তরুণ প্রজন্ম 🌟


#অগ্রযাত্রা_মঞ্চ

21/02/2026

ইনকিলাব জিন্দাবাদ।

20/02/2026

ফেব্রুয়ারি মানেই আমাদের শেকড়ের টান। আজ ২১শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে বর্ণমালা কেনার দিন, মাথা নত না করার দিন। 🇧🇩

আমরা ‘অগ্রযাত্রা মঞ্চ’ থেকে সবসময় বিশ্বাস করি, শুধু একদিনের জন্য ফুল দেওয়া নয়, বরং আমাদের ইতিহাস আর রাজনীতিকে সঠিকভাবে জানাই হলো ভাষা শহিদদের প্রতি আসল সম্মান। তর্কে-বিতর্কে, যুক্তিতে আর আমাদের সাংস্কৃতিক চর্চায় বাংলা যেন সবসময় মাথা উঁচু করে থাকে এটাই আমাদের লক্ষ্য।

আমাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত, আমাদের ভাষা নিয়ে আমরা নির্ভীক। আজকের এই দিনে সকল ভাষা শহিদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা! ❤️

#মাতৃভাষা #অমরএকুশে #অগ্রযাত্রা_মঞ্চ

19/02/2026

সোনাইমুড়িতে প্রথমবারের মতো
শুরু হতে যাচ্ছে যুক্তির সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই।

**আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬**

তর্ক নয়, হবে যুক্তির প্রমাণ।
তুমি কি প্রস্তুত?

Class 9–12 শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

অগ্রযাত্রা মঞ্চ
সংস্কৃতির আলোয় জাগ্রত তরুণ প্রজন্ম

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


Dhaka
3827