18/10/2026
জলছবিতে তুমি
কথা ও সুর: 🖊️ মনকবি
প্রেমের পথে হাঁটতে হাঁটতে
ক্লান্ত আমি মনকবি,
প্রেমের মায়ায় ঘুরি আমি
জীবন পথের বাঁকে বাঁকে।।
তুমিও কি গো দূর আকাশে
খুঁজছো কোনো মেঘের ভেলা?
আমার বুকের জলছবিতে
তোমারই তো সাঁঝ-সকালে খেলা।
একলা রাতে চোখ বুজলেই
তোমায় আমি দেখতে পাই,
নীরবতার এই সুরে সুরে
তোমার ছোঁয়ায় হারিয়ে যাই।।
প্রেমের পথে হাঁটতে হাঁটতে
ক্লান্ত আমি মনকবি,
প্রেমের মায়ায় ঘুরি আমি
জীবন পথের বাঁকে বাঁকে।।
#মনকবি_সঙ্গীত #নতুন_গান