ভূমি সেবা Land Service

ভূমি সেবা Land Service

Share

ভূমি বিষয়ক পরামর্শ পেতে মেসেজ/কমেন্ট করুন। এছাড়া ১৬১২২ নম্বরে কল করেও একই সেবা পেতে পারেন।

08/04/2026
01/04/2026

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সকল ভূমি অফিসে ০৭ এপ্রিল ২০২৬ থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে জমির খাজনা পরিশোধের জন্য আপনার প্রোফাইল তৈরি করা হবে। জমির খাজনা পরিশোধের রশিদ/খতিয়ান/পর্চা এবং এন.আই.ডি নিয়ে আপনার এলাকার ইউনিয়ন ভূমি অফিসের ক্যাম্পে উপস্থিত থাকুন।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয়
প্রচারে: ইউএনডিপি বাংলাদেশ

নিজের NID-এ নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে land.gov.bd-এ প্রোফাইল তৈরি করুন। আপনার জমি সুরক্ষিত রাখুন।

📍 কমেন্ট সেকশনে এই ৩টি জেলার ভূমি অফিসের ঠিকানা দেখুন।
অথবা মোবাইল অ্যাপ “ভূমি” ব্যবহার করে সহজেই নিকটস্থ ভূমি অফিসের ঠিকানা জানতে পারবেন।

📞 যেকোনো প্রয়োজনে কল করুন: ১৬১২২
🌍 বিদেশ থেকে ভূমিসেবা পেতে কল করুন: +৮৮০৯৬ ১২৩ ১৬১২২

05/03/2026

কোন সেবায় কত খরচ, টাঙিয়ে রাখতে হবে সব ভূমি অফিসে। -সময় টিভি
-
ভূমিসেবা পেতে অথবা ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে।
বিদেশ থেকে সেবা পেতে কল করুন: +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে।

05/03/2026

ঢাকার তেজগাঁও সাতরাস্তার ভূমি ভবনের নিচতলায় অবস্থিত নাগরিক ভূমিসেবা কেন্দ্র থেকে সকল ধরনের ভূমিসেবার আবেদন বিনামূল্যে করা যায়। এছাড়া ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে পরামর্শ, এমনকি জটিল আইনি পরামর্শও পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।

05/03/2026

হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর।

​ভূমিসেবা পেতে কোনো প্রকার হয়রানির শিকার হচ্ছেন? সরাসরি কল করুন ১৬১২২ নম্বরে। আপনার অভিযোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সমাধান হবে দ্রুত ও কার্যকরভাবে।

05/03/2026

জমি সংক্রান্ত বিভিন্ন আবেদন, যেমন নামজারি (মিউটেশন)/খারিজ, রেকর্ড সংশোধন বা অন্যান্য সেবার ক্ষেত্রে প্রায়ই আবেদনকারীরা “নামঞ্জুর” শব্দটির সম্মুখীন হন।

“নামঞ্জুর” শব্দের অর্থ হলো—আবেদনটি গ্রহণযোগ্য নয় বা অনুমোদন দেওয়া হলো না। অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র, আইনগত ভিত্তি বা তথ্য-প্রমাণ যথাযথ না পাওয়ায় আবেদনটি বাতিল বা প্রত্যাখ্যান করেছেন।

“নামঞ্জুর” হওয়ার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে:

১. দলিল ও রেকর্ডের অসামঞ্জস্য
২. জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা
৩. অসম্পূর্ণ কাগজপত্র
৪. একই জমির উপর একাধিক ব্যক্তির দাবি
৫. আইনগত সকল শর্ত পূরণ না হওয়া
৬. শুনানিতে অনুপস্থিত থাকা
৭. অনলাইনে কারিগরি ত্রুটি বা জটিলতা ইত্যাদি

অনেক সময় দেখা যায়, আবেদনকারী যথাযথ কারণ না জেনেই হতাশ হন বা ধারণা করেন যে অন্যায়ভাবে আবেদন নামঞ্জুর করা হয়েছে।

এ ক্ষেত্রে আবেদনকারীর অধিকার রয়েছে সিদ্ধান্তের কারণ জানার এবং প্রয়োজনে সিদ্ধান্ত পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন দাখিলের অথবা উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল বা রিভিশন দায়ের করার। যেমন, সহকারী কমিশনার (ভূমি)-এর সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি তাঁর নিকট রিভিউয়ের আবেদন দাখিল করতে পারেন অথবা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট আপিল বা রিভিশন দায়ের করতে পারেন।

সুতরাং “নামঞ্জুর” শব্দটি কেবল একটি প্রশাসনিক পরিভাষা; এটি চূড়ান্ত ব্যর্থতা নয়। প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করা যায় অথবা আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়া যায়।
-
ধন্যবাদান্তে:
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ঘাটাইল, টাঙ্গাইল

_
ভূমিসেবা পেতে অথবা ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে।
বিদেশ থেকে সেবা পেতে কল করুন: +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে।

25/11/2025
25/11/2025
24/11/2025

শুভ উদ্বোধন
অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১
ভূমিসেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ “ভূমি” (https://play.google.com/store/apps/details?id=com.minland.bhumi)
এবং
জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিং এর নির্ভুল ডেটা উন্মুক্তকরণ

এখন থেকে মিউটেশন করার সাথে সাথেই সিস্টেম থেকে অটো হোল্ডিং নম্বর তৈরি হবে এবং ভূমি উন্নয়ন কর প্রদান করা যাবে।
হোল্ডিং অনুমোদনের জন্য আর ভূমি অফিসে যেতে হবে না বা অপেক্ষা করতে হবে না।

আজকের দিনটি ভূমি মন্ত্রণালয়ের জন্য একটি স্মরণীয় দিন। ভূমিসেবাকে জনবান্ধব ও সহজ করতে ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

24/11/2025

জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিং এর নির্ভুল ডেটা উন্মুক্তকরণ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


ভূমি ভবন, ৯৮, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও. ঢাকা-১২০৮
Dhaka
1208