ইসলামিক উপায়

ইসলামিক উপায়

Share

আল্লাহ আমাদের ইসলামিক উপায়ে জীবন যাপন করার তৌফিক দান করুন- আমিন

23/04/2023

শিক্ষামূলক ছোট গল্প।
----------------------------------------
এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে!

পাশ দিয়ে ছোট্ট একটি পিপীলিকা যাচ্ছিল!

মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!

ভাবলো একটু মধু খেয়ে নেই!

তারপর না হয় সামনে যাবো!

এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!

আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!

তারপর সামনে চলতে লাগলো!

হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!

ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?

আবার পিছনে ফিরলো!

পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!

এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!

এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!

বসে বসে আরামছে মধু খাচ্ছে!

খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!

ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!

তখনই হঠাৎ টনক নড়লো তার!

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!

মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!

কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!

অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!

নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!

অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!

এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!

যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!

আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!

তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!

ধ্বংস অনিবার্য!

তার দুনিয়া ও আখেরাত দু'টোই শেষ!

হে আল্লাহ্ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালাবাসায় অন্ধ করে দিওনা! আমাদেরকে হালাল-হারাম বেছে চলার তাওফিক দান করুন।

আমিন!!!

(সংগৃহীত)

19/04/2023

কয়েকটা ছোট্ট উদাহরণ দেই, মনোযোগ দিয়ে পড়ার পর বলবেন একমত কিনা❓❓

~ ১০ সেকেন্ড সময় হব আল্লাহ্ নামটা লেখার জন্য?

~ তোমার রব কে?

~ ১ ঘন্টার মধ্যে 1k আল্লাহ ভক্ত দেখতে চাই!!

এমন স্ট্যাটাস রেগুলার দেখি। সাধারণ মানুষও হাজার হাজার কমেন্ট করে এগুলোতে। তাতে সমস্যা নাই, কিন্তু পোস্টকরীর উদ্দেশ্য কি আসলেই "আল্লাহ্" লিখানো? নাকি পোস্ট-এ কিছু কমেন্ট আদায় করা?

🔹 আরেকজন একটা ফটো পোস্ট করছেন, ক্যাপশনে লিখা, “মা ফাতেমার কবর, প্রথম বার দেখে থাকলে লিখুন "আমীন”

কবরের ছবি দেখে আমীন লিখার কি আছে আমার জানা নেই। এখানেও উদ্দেশ্য কিছু কমেন্ট আদায় করা।

🔹 একজন পর্দার প্রয়োজনীয়তা সম্পর্কে পোস্ট করছে। ভালো লাগলো বলে একটা লাইক দিলাম। কিছুক্ষণ পরে পোস্টকারী ইনবক্সে এসে বলছেন, “ভাইয়া লাইক তুলে লাভ রিএ্যক্ট দেন প্লিজ”

এখানে উদ্দেশ্য প্রচুর লাভ রিএ্যক্ট আদায় করা।

ইনাদের উদ্দেশ্য জোরে করে লাইক/কমেন্ট করিয়ে নিজেকে সেলিব্রিটি হাওয়া।

🔹 বেশ কয়েকজনকে দেখলাম পোস্ট করেছেন, “স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া সুন্নত। তবে স্ত্রী টা নিজের হতে হবে”।

নাউজুবিল্লাহ!!!

এরা নবীর সুন্নতকে নিয়েও কৌতুক বানাতে দ্বিধা করে না, এরাই আবার নিজেদেরকে দ্বীনের প্রচারক দাবি করে।

🔹 কয়েকজনের ফেসবুকের নাম: রোমান্টিক হুজুর, হুজুরণীর জামাই হবো, দ্বীনদার রমণীর খোঁজে, মিষ্টি হুজুরণীর দুষ্টু বর, পর্দাওয়ালির বর হবো, হিজাবী কুইন ইত্যাদি ইত্যাদি....

এরকম কুরুচিপূর্ণ ফেসবুক নাম দিয়ে ইনারা নাকি দ্বীনের প্রচার করবেন।

🔹 কয়েকজনকে দেখি এদেরকে তথাকথিত "সাপোর্ট" দিতে গিয়ে দিশেহারার মত কমেন্ট করেতে করতে কমেন্ট ব্লক খেয়ে তারপর পোস্ট করছেন, “কমেন্ট ব্লক খাইছি, কারো পোস্ট-এ কমেন্ট করতে পারছি না বলে দুঃখিত। ব্লক উঠে গেলে আবার সাপোর্ট পাবেন”।

কেন ভাই? আপনার এত ঠেকা কেন সবাইকে কমেন্ট করে করে সাপোর্ট দেওয়া লাগবে? নাকি ওদের কাছে জমি বন্ধক রাখা আপনার? কমেন্ট এর বিনিময়ে ছাড়িয়ে আনতে হবে!

🔹 আরো কয়েকজন কে দেখলাম, মসজিদের ছবি আপলোড করছে। ক্যাপশন, "আল্লাহর ঘর মসজিদ, জানি নাইস বলার কেউ নাই"।

এদের কথা কি আর বলবো, এরা ব্ল্যাকমেইল করে হলেও কমেন্ট আদায় করে নেবে।






এমন আরও অনেক উদাহরণ আছে, পোস্ট বড় হয়ে যাচ্ছে বলে আর লিখলাম না। উপরের যতটা উদাহরণ দেখলেন, তাদের কারোরই উদ্দেশ্য মহৎ না। ভেতরে অসৎ উদ্দেশ্য নিয়ে বাহিরে দ্বীনের কথা বলে বেড়ানো স্পষ্টতই মুনাফিকী।

তাদেরকে বলছি, সময় থাকতে এসব বাদ দিয়ে দেন। আল্লাহ্ এগুলো মোটেই পছন্দ করেন না। তওবা করে উদ্দেশ্য ঠিক করে নেন। নাহলে আল্লাহর গজব নাজিল হবে আপনাদের উপর।

আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ভেতরে মহৎ উদ্দেশ্য নিয়ে দ্বীনের পথে মানুষকে আহ্বান করার তৌফিক দান করুন। আমীন। 🤲

# ভুল কিছু বলে থাকলে মাফ করবেন।

এরকম আরো পোস্ট পেতে পেজটি ফলো ও পোস্টটি শেয়ার করুন।🙏

#সংগ্রহীত

18/04/2023

শিক্ষানীয় বিষয় সকলের পড়া উচিত>>

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭৫ তলায়।

তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!

একদিন তারা ঘুরতে বের হল। কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ, তারা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ৭৫ তলায় হেঁটে উঠবে!

পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল!

তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো !

এরপর আরেক জন

গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে !

এখন কি করা যায়?

তারপর তৃতীয় জন, গান , গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-ক*ষ্টের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে!

তারা যখন দরজা খুলতে গেল,দু'র্ভাগ্য ক্রমে দেখা গেল ,চাবিটা রিসেপশনে!

তবে এখনকি আর সম্ভব! নিচে গিয়ে চাবি নিয়ে আসা?

এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, ক'বরে গিয়ে পৌছবো , যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?

তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জা'ন্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি?

মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, (আমিন)

#সংগ্রহীত

18/04/2023

গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না,মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে❗

ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা। যাদের নামে আমি/আপনি গীবত করে বেড়িয়েছি,বাজে সমালোচনা করেছি, কেয়ামতের দিন আমি/আপনি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আমার/আপনার নেক আমল ওদের দিয়ে, তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চাপিয়ে দেয়া হবে। সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।

আল্লাহ্ তায়া’লা আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তাওফিক দান করুক।

কারও কারনে কস্ট পেলে আমরা একজন আরেকজনের কাছে তা শেয়ার করি,মনকে হালকা করার জন্য, অথচ এরি মধ্যে যে গীবত করে ফেললাম,এটা আর বুঝতে পারলাম না।আল্লাহ সঠিক বুঝ দান করুক আমিন।

Collected post

17/04/2023

আল্লাহ আমাদেরকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন।
-আমিন

13/04/2023

Every Muslim must follow this

13/04/2023

উত্তাল সাগরে বিশাল তিমি

09/04/2023

➡ধৈর্য্য ধরো তোমার জন্য যেটা সেরা
➡সেটা দেরিতে হলেও আসবে
🟩ইনশাআল্লাহ্

30/03/2023

আল্লাহ্‌র অসাধারণ সৃষ্টি পাখি।

24/03/2023

আল্লাহর বান্দার ঈমানি শক্তি দেখুন। আল্লাহ আকবার।
#ইসলাম

22/03/2023
21/03/2023

আজকে এই পোষ্ট-টা আপনাকে অবাক করবে!!!!

🎙️এই Mini SD কার্ডের ধারণ ক্ষমতা ২ টেরাবাইট।

2 TB = 2048 GB। দাম মাত্র ২ হাজার টাকা। এতো কম দাম দেখে ভেবেছিলাম, এটিতে ২ টেরাবাইট স্প্রেস পাবো না। কিন্তু চেক করে দেখি- সত্যি এতে ২ টেরাবাইট মেমরি আছে।

২০০৫-০৬ সালের দিকে 1 GB মেমরি কার্ডের দাম ছিলো ৩ হাজার টাকা। এখন 2048 GB কিনছি 2 হাজার দিয়ে। প্রযুক্তি পণ্যগুলো দিনে দিনে সস্তা হয়ে যাচ্ছে। এই মেমোরি কার্ডটি হাতে নিয়ে একটা ভিন্ন একটা ক্যালকুলেশন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটি হলো-

এই ছোট্ট মেমরি কার্ডে 5 MP সিসি ক্যামেরার প্রায় ৬ মাসের ভিডিও সংরক্ষণ করে রাখা সম্ভব। একজন মানুষ যদি ১০০ বছরও বাঁচে, তাহলে তার সারা জীবনের সমস্ত কর্মকান্ডের ভিডিও চিত্র ধারণ করতে এরকম ২০০ টা মেমরি কার্ডই যথেষ্ট।

এই ১টি মেমরি কার্ড আমার হাতের তালুর ছোট্ট একটা অংশ দখল করেছে, এরকম ২০০ টা মেমরি কার্ড আমার ১ হাতেই ধারণ করা সম্ভব। তাহলে মানুষের আমলনামা ১ হাতে নেওয়া অসম্ভব কিছুই না। আর এটা মানুষের তৈরি করা টেকনোলজি তেই সম্ভব। আর মহান সৃষ্টিকর্তার টেকনোলজি তো আমাদের ছোট্ট ব্রেন দিয়ে চিন্তা করাও অসম্ভব।

সত্যিই আল্লাহ মহান। একদিন তাঁর কাছে আমাদের সমস্ত কর্মকান্ডের চূড়ান্ত জবাবদিহি করতে হবে। আমাদের আমলনামা আমাদের হাতেই ধরিয়ে দেওয়া হবে। সেদিনের জবাবদিহি করার জন্য আমরা প্রস্তুত আছি তো? আল্লাহ্ আমাদের কাজগুলোকে সহজ করে দিন, (আমিন।)
©️collected

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1216