09/04/2026
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা।
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, RANGE RESERVE FORCE.
[09 APRIL 𝟐𝟎𝟐6]
অদ্য ০৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) অফিস কক্ষে কনস্টেবল পদ হতে নায়েক পদে ১ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা।
র্যাংক ব্যাজ পরিধান শেষে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট(পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম ও সহকারী পুলিশ সুপার (ফোর্স) জনাব মোহাম্মদ মিজানুর রহমান এবং আরআই জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম।
05/04/2026
অদ্য ০৫ এপ্রিল , ২০২৬ আরআরএফ, ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আনিছুর রহমান -এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরএফ-ঢাকা'র কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা। আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম-সেবা, সহকারি পুলিশ সুপার এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।
বদলীজনিত সংবর্ধনায় আরআরএফ-ঢাকা'র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের বক্তব্যে কর্মক্ষেত্রে বদলীজনিত কর্মকর্তার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
বিদায়ী কর্মকর্তাকে আরআরএফ-ঢাকা'র পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
29/03/2026
আরআরএফ-ঢাকায় ‘কল্যাণ সভা’ অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার গুরুত্বারোপ
ঢাকা | ২৯ মার্চ ২০২৬
রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), ঢাকার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক ‘কল্যাণ সভা’ আজ অনুষ্ঠিত হয়েছে। কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম মহোদয় এতে সভাপতিত্ব করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), সহকারী পুলিশ সুপার, আরআই, পুলিশ পরিদর্শকসহ আরআরএফ-ঢাকার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় সকল স্তরের সদস্যগণ তাদের বক্তব্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপস্থাপন করেন। সভাপতি মহোদয় প্রতিটি বিষয় অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শোনেন। তিনি বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অবশিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে কমান্ড্যান্ট মহোদয় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনে সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর এবং গুরুত্বপূর্ণ ভিভিআইপি ডিউটিসমূহ পেশাদারত্বের সাথে পালন করায় ধন্যবাদ জানান। তিনি শৃঙ্খলা বজায় রাখা, নৈতিকতা সমুন্নত রাখা এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আরআরএফ-ঢাকার প্রতিটি সদস্য আগামী দিনগুলোতে আরও বেশি উদ্দীপনা ও নিষ্ঠার সাথে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।
01/03/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে আরআরএফ-ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অদ্য ০১ মার্চ ২০২৬ খ্রি. পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে আরআরএফ-ঢাকার অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ-ঢাকা।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ফোর্স) জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আরআই জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া, আরআরএফ-ঢাকার এএসআই (সশস্ত্র) মোঃ সুরুজ আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন কমান্ড্যান্ট মহোদয়।
22/02/2026
শুভেচ্ছা ও অভিনন্দন সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই (সশস্ত্র) মোঃ শরীফ আহম্মেদ সজল।
২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
নায়েক পদ হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় মোঃ শরীফ আহম্মেদ সজলকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার পিপিএম-সেবা এবং আরআই মোহাম্মদ শহিদুল ইসলাম
র্যাংক ব্যাজ পরিধান শেষে কমান্ড্যান্ট মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
22/02/2026
আরআরএফ, ঢাকায় যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান
অদ্য ২২/০২/২০২৬ খ্রি. আরআরএফ-ঢাকায় সদ্য যোগদানকৃত নবাগত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন হয়। কোর্স উদ্বোধন করেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতি: ডিআইজি) জনাব রুমানা আক্তার পিপিএম-সেবা মহোদয়।
অনুষ্ঠানে কমান্ড্যান্ট মহোদয় নবাগত কনস্টেবলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত শৃঙ্খলা, কর্তব্যপরায়নতা ও জনসেবার মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট( পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম-সেবা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
05/02/2026
নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত
অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আরআরএফ-ঢাকা’র সকল অফিসার ও ফোর্সের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং-এ সভাপতিত্ব করেন জনাব রুমানা আক্তার পিপিএম, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ-ঢাকা।
সভাপতি তাঁর বক্তব্যে সকল অফিসার ও ফোর্সকে পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও জনবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিতি ছিলেন জনাব ইনামুল হক সাগর, ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), জনাব মোহাম্মদ মিজানুর রহমান, এএসপি (ফোর্স), জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম, আরআই এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।
18/01/2026
রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), ঢাকায় অগ্নি নির্বাপন মহড়া-২০২৬ অনুষ্ঠিত
ঢাকা | ১৮ জানুয়ারি, ২০২৬
আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১:০০ ঘটিকায় আরআরএফ-ঢাকা’র অফিসার ও ফোর্সের সমন্বয়ে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নি নির্বাপন মহড়ার মাধ্যমে পুলিশ সদস্যরা আগুন লাগার কারণ, আগুনের ধরন এবং তা নেভানোর সঠিক কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। মহড়ায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার, নিরাপদ দূরত্ব বজায় রাখা, উদ্ধার তৎপরতা পরিচালনা, আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই ধরনের মহড়া পুলিশ সদস্যদের মধ্যে দলগত সমন্বয়, নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি গড়ে ওঠে।
অগ্নি নির্বাপন মহড়ায় উপস্থিত ছিলেন আরআরএফ-ঢাকা’র কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা। আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব ইনামুল হক সাগর পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ফোর্স) জনাব মিজানুর রহমান, জনাব মোঃ হাসান আলী, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সূত্রাপুর ঢাকা, আরআরএফ-ঢাকা'র আরআই জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও সদস্যগণ।
মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সূত্রাপুর ঢাকা'র অফিসার ও বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।
15/01/2026
আরআরএফ, ঢাকার মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারত্ব ও মনোবল বৃদ্ধির প্রত্যয়
ঢাকা | ১৫ জানুয়ারি, ২০২৬
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বজায় রাখার লক্ষ্যে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), ঢাকার সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৮:০০ ঘটিকায় আরআরএফ-ঢাকা’র অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন আরআরএফ-ঢাকা’র কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা।
প্যারেড পরিদর্শনকালে তিনি সদস্যদের সুশৃঙ্খল টার্ন আউট এবং শারীরিক ফিটনেস পর্যবেক্ষণ করেন। চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করে উৎসাহিত করেন।
কমান্ড্যান্ট মহোদয়ের অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্যারেডের মান ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করে নিম্নলিখিত বিষয়ে গুরুত্বারোপ করেন:
যথাযথ ড্রেসরুলস মেনে পোশাক পরিধান এবং প্রতিটি কার্যে পেশাদারত্বের ছাপ রাখা। জনসাধারণের সাথে মার্জিত ও উত্তম ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা। তাছাড়া নিয়মিত স্বাস্থ্যচর্চা এবং কর্মস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সকলকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।
উক্ত মাস্টার প্যারেডটি অধিনায়ক হিসেবে পরিচালনা করেন আরআই (পুলিশ লাইন্স) জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম।
প্যারেড শেষে কমান্ড্যান্ট মহোদয় আরআরএফ-ঢাকা'র এমটি, ডি-স্টোর, সি-স্টোর, রেশন স্টোর, ফোর্সেস মেস, ব্যারাক এবং অফিসসমূহ পরিদর্শন করেন।
06/01/2026
ঢাকা রেঞ্জ আন্ত:জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এ একক ইভেন্টে আরআরএফ-ঢাকা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
ঢাকা রেঞ্জ আন্ত:জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নরসিংদী পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দ্বৈত বিভাগে ঢাকা বনাম রাজবাড়ী এবং একক বিভাগে আরআরএফ, ঢাকা বনাম ঢাকা জেলা প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
দ্বৈত বিভাগে রাজবাড়ী জেলাকে হারিয়ে এবং একক বিভাগে আরআরএফ, ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা জেলা।
বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
আরআরএফ-ঢাকা'র পক্ষে অংশগ্রহণকারী পুরো টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন।
01/01/2026
শুভেচ্ছা ও অভিনন্দন
সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মোঃ ইয়াছিন আরাফাত
১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
কনস্টেবল পদ হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় মোঃ ইয়াছিন আরাফাতকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার পিপিএম-সেবা এবং ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনামুল হক সাগর পিপিএম-সেবা।
র্যাংক ব্যাজ পরিধান শেষে কমান্ড্যান্ট মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন আরআই মোঃ শহিদুল ইসলাম সহ কর্মরত পুলিশ পরিদর্শকগণ।