11/04/2022
প্রিয়নবী ﷺ সম্পর্কে অতি সহজে জানতে "নবীজি আমার কেমন ছিলেন" ছোট্ট এই বইটি পড়তে পারেন। আলহামদুলিল্লাহ চমৎকার তথ্য দিয়ে ভরপুর ।ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন।
🔰 বইটি যেভাবে সাজানো হয়েছে:
------------------------------------------
★প্রথমত, রাসূলে আরাবী ﷺ এর বরকতময় দেহ সৌষ্ঠব অর্থাৎ চুল মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত প্রতিটি পার্টের বর্ণনা কুরআন-হাদীসের আলোকে সহজ-সরলভাষায় আলোকপাত করা হয়েছে ৷
★ দ্বিতীয়, আল্লাহর হাবীব ﷺ এর হায়াতী জিন্দেগীতে কোন কোন সময় কোন ধরণের পোষাক পরিধান করেছেন তা বিস্তরভাবে দালীলিক আলোচনা করা হয়েছে ৷
★ তৃতীয়ত, প্রিয়নবী ﷺ এর দৈনিন্দিন জীবনে ব্যবহৃত জিনিসসমূহ অর্থাৎ মিসওয়াক, সুরমা ও মেহেদী, আয়না, চিরুনী, লাঠি এবং তরবাররী ইত্যাদি টপিকসগুলো দ্বারা কোরআন ও হাদিসের প্রামাণ্যতার আলোকে পরতে পরতে সাজানো হয়েছে৷
★ পাঠক মহল জানার সুবিধার্থে একনজরে শামায়িলুর রাসূল অর্থাৎ আল্লাহর হাবীব ﷺ এর
দেহাবয়ব সম্পর্কে সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হয়েছে ৷ যাতে খুব সহজে প্রিয়নবী ﷺ এর বরকতময় গোটা অবয়ব সম্পর্কে জানা যায় ৷
★ পরিশেষে, বইটিকে সাজানোর ক্ষেত্রে যেসকল কিতাবের সহায়তা নেয়া হয়েছে এসবের একটি ধারাবাহিক গ্রন্থপঞ্জী দেয়া হয়েছে ৷
🔰 বই সম্পর্কে
বদর রণাঙ্গনে প্রিয়নবি ﷺ
উম্মাতে মুহাম্মাদীর ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হারবুল বদর এবং ইসলামী ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয় ঐতিহাসিক বদরের বিজয়। এ বিজয় সকল মুসলামনদের অন্তরের ঈমান এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলের দীক্ষা দেয়। নেতার প্রতি প্রজার আনুগত্যের শিক্ষা দেয়। আরো শিক্ষা দেয় হতাশা, নিরাশা, ধোঁয়াশা মুমীনের জীবনে থাকতে পারে না। মুমীনের জীবন তো আশা ও ভয়ের মাঝে। এখানেই ঈমানের পুুঁজি নিহিত। এ যুদ্ধ প্রমাণ করে দিয়েছে, আশা আর ভয় ছাড়া মুমীন জীবনে ভিন্ন কিছু থাকতে পারে না।
বক্ষ্যমান বইটি ঐতিহাসিক নিয়েই লিখিত। কুরআন, হাদীস ও কওলের আলোকে সহজ-সাবলীল ভাবে লেখা হয়েছে, যাতে একজন পাঠকের কাছে বদরের গুরুত্ব, শিক্ষা, বদরী ও অন্যান্য সাহাবাদের মর্যাদা সম্পর্কে বাংলাভাষায় সহজেই জানতে পারে। আমরা খুব আশা করি, বাংলাভাষার পাঠকগণ বদর বিষয়ে খুব সুন্দরভাবে একটা স্পষ্ট ধারণা অর্জন করতে পারবে।
★হাদিয়া
নবীজী আমার কেমন ছিলেন
160 টাকা
বদর রণাঙ্গনে প্রিয়নবি ﷺ
140 টাকা
