Zubairul Kibriya Rinku

Zubairul Kibriya Rinku

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zubairul Kibriya Rinku, Political Party, Dhaka.

23/10/2025
21/10/2025
30/09/2025

আধ্যাত্মিক জগতের প্রজ্ঞার অমর আলোকবর্তিকা, প্রেম ও মানবতার মহান দার্শনিক, বিশ্ববিখ্যাত সুফি সাধক মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)-এর জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা।

তার কবিতা ও দর্শনের মাধ্যমে প্রেম রূপ নিয়েছিল আল্লাহর মহব্বতের অনন্য ভাষায়, যা মানুষের অন্তরকে মুক্তির পথে আহ্বান জানায়। রুমি রহ. আমাদের শিখিয়েছেন—প্রেমই সত্যিকারের শক্তি, ভালোবাসাই মানুষকে একসূত্রে বাঁধে, আর আত্মার বিকাশেই নিহিত রয়েছে মানবতার সাফল্য।

মাওলানা রুমি রহ.-এর মরমি দর্শন হোক আমাদের সামাজিক, আধ্যাত্মিক ও রাজনৈতিক জীবনের দিশারি।

28/09/2025

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৮ নং ওয়ার্ড সকল সনাতনী ভাই ও বোনদের জানাই শারদীয়া শুভেচ্ছা!

24/09/2025

আসসালামু আলাইকুম।

আমি জোবাইরুল কিবরিয়া রিংকু, কদমতলী থানার ৫৮ নং ওয়ার্ডের সন্তান। এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন যুবফ্রন্টের একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের এলাকাকে আরও সুন্দর করতে। আপনাদের সকলের দোয়া ও সমর্থনই আমার পথচলার শক্তি।

08/09/2025

প্রিয় ৫৮ নং ওয়ার্ডবাসি।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাকের পার্টির আদর্শ হলো মানুষের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া এবং একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখা।

​জাকের পার্টির আদর্শ হলো সত্য ও মানবতার সেবা, যা আমাদের জাকের পার্টির সম্মানিত চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল স্যারের-এর সুযোগ্য নেতৃত্বে আমরা বহন করে চলেছি। তাদের দেখানো পথে চলতে গিয়ে আমি উপলব্ধি করেছি, এই অঞ্চলের মানুষের জন্য আরও অনেক কিছু করার আছে।

​আমি বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত শক্তি আর আমাদের সদিচ্ছা যদি এক হয়, তবে এই ৫৮ নং ওয়ার্ডকে আমরা একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত বাসস্থানে পরিণত করতে পারি। আমাদের লক্ষ্য এমন একটি ওয়ার্ড, যেখানে প্রতিটি মানুষ তার প্রাপ্য সম্মান ও অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে।

জাকের পার্টি -জিন্দাবাদ।

30/03/2025
30/03/2025

পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka